All posts by jitu

পূর্ব জোড়কাননে ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নে ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা শামিমা শারমিন, মথুরাপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ শাহাজ উদ্দিন, ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন বিট পুলিশং কর্মকর্তা ( পুলিশ পরিদর্শক) খালেদ মোশারফ।

ইউনিয়ন সচিব মীর শহিদুল হক এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব জোড়কানন ইউনিয়ন এর নববির্বাচিত সকল সদস্য, সংরক্ষিত আসনের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্বে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সাথে জড়িত কোনো ব্যক্তিকে ছাড় দেয়া হবে আপনারা যারা আজকে আসছেন তারা আমাদরেকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এ সমস্যার সমাধান করা সম্ভব না। মাদক ছাড়াও অত্র ইউনিয়নের সকল সমস্যা আপনাদের সাথে নিয়েই মোকাবেলা করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পূর্ব জোড়কানন ইউনিয়ন প্রধান সমস্যার মধ্যে রয়েছে গরু চুরি,মাদক চোরা-কারবারি, মাটিকাটা,ইভটিজিং,সরকারি সম্পত্তি দখল, বাল্যবিবাহ। ইউনিয়নের সকল সমাধানের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই সমস্যা সমাধানের একমাত্র পথ।

এসময় তিনি মাদক নিয়ে আরো বলেন, মাদক ব্যবসা তো সবাই করে না তারা সংখ্যায় নগন্য, গুটিকয়েক মাদক ব্যবসায়ীদের দমন করতে আপনাদের সহায়তার প্রয়োজন। যারা মাদক ব্যবসা করে বা ব্যবসার কাজে জড়িত তাদের তালিকা করে আমার নিকট প্রেরণ করবেন। দুঃখের বিষয় আমরা যখন কোনো মাদক মামলার আসামি আটক করি এলাকা বাসী থেকে কোনো সাক্ষী থাকে না ,এতে কোনো মামলা বেশি দিন টিকে না। আমরা যতই চেষ্টা করি আপনাদের সহযোগিতা ছাড়া মাদক থেকে শুরু করে সকল সমস্যা সমাধান করা কষ্টকর।

বিপিএলের মঞ্চে একদিনে তিন ক্রিকেটারকে জরিমানা

 

স্পোর্টস ডেস্ক:

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে প্লে অফের প্রথম দিনেই জরিমানা গুনেছেন তিনজন ক্রিকেটার। তিনজনই অবশ্য প্লে অফের প্রথম দিন জয়ী হিসেবে মাঠ ছেড়েছিলেন। সেই তিন ক্রিকেটার হলেন যথাক্রমে

চলতি বিপিএলের প্রথম দিন পৃথক দুই ম্যাচে চার দল মাঠে নেমেছে। ১২ ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচ এলিমিনেটরে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। সেই ম্যাচে জয়লাভ করে বিপিএলে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে রংপুর।

দলটিকে ম্যাচ জেতান শেখ মাহেদী। শেষ ওভারে দুই চারে রংপুরকে জেতান এই অলরাউন্ডার। দলকে জিতিয়ে খুশিতে মাঠের মধ্যে নিজের ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করে মাঠে ছুড়ে মারেন মাহেদী। যা ক্রিকেটীয় আইনের অপরিপন্থী। এর মাধ্যমে কোড অব কন্ডাক্টের ২.২ ধারার লেভেল ১ ভঙ্গ করেন মাহেদী। এইজন্য এই ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

একই ম্যাচে পুরান ভাঙেন বিসিবি’র জার্সি পরিধানের নিয়ম। এই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

দিনের অন্য ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। যেখানে জিতে ফাইনালে জায়গা করে নেয় কুমিল্লা। তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক।

সেই ম্যাচে মোসাদ্দেক বিসিবির লোগো গাইডলাইনের ২.২ ধারার লেভেল ১ অপরাধ করেন। যার কারণে এই ক্রিকেটারকেও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়। এরই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

এই তিন ক্রিকেটারকে নিয়ে মাঠের এবং মাঠের বাইরের আম্পায়াররা অভিযোগ আনেন। তিন ক্রিকেটারের প্রত্যেকেই নিজেদের অপরাধ মেনে নেওয়াতে বিনা শুনানিতে তাদের শাস্তি দেওয়া হয়।

 

নোয়াখালীতে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিশরে কোরঅন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাওহিদী জনতার পক্ষে উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মুহতামিম মেস্তফা সুফির সভাপতিত্বে সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান প্রমূখ।

মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করে। এর আগে হাফেজ তানভীল হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

অভিবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নাংগলকোটে কর্মশালা

স্টাফ রিপোর্টার:

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সম্পৃক্ততাকরণ এবং বিদেশ ফেরত, বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এবং বিদেশ ফেরত অভিবাসীদের সফল পূনরেকত্রীকরণের জন্য  সোমবার  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সাইফূল ইসলাম, সচিব, পরিষদের সদস্যগণ, বিদেশ ফেরত অভিবাসী , ধর্মীয় নেতা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৪১ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল বক্তব্য উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়, বিএমইটি, ওয়েজ আন্যার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল, টিটিসি, ডিইএমও, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাজ ও তাদের সাথে যোগাযোগের মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া তিনি মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ বিদেশ ফেরত অভিবাসীদের পূনরেকত্রীকরণে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ের বিষয় তুলে ধরেন। এরমধ্যে পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পূনর্বাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, নারী পূনর্বাসন ঋণ, সাধারণ ঋণ এবং বিভিন্ন সঞ্চয়ী সেবার কথা তুলে ধরেন।

এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাসফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ মধ্যপ্রাচের বিভিন্ন দেশে নারী অভিবাসনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিশেষ করে হংকং, ওমান, সৌদি আরব, ইউএই, লেবানন এবং জর্দানে নারী অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন।

কর্মশালায় প্রবাসীর মেধাবী সন্তাদের শিক্ষাবৃত্তি, মৃত্যের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান, চিকিৎসা ভাতা,বীমা সুবিধা, শ্রম কল্যাণ উইং-এর মাধ্যমে আইনি সুবিধা, প্রবাস বন্ধু কল সেন্টার, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সিদ্ধান্তে তথ্য সহায়তা। এছাড়াও তিনি বিদেশ ফেরত প্রবাসীদের পিপিপি-২ প্রকল্পে মাধ্যমে কিভাবে সহায়তা করা হবে তার বর্ণনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

সবশেষে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, তথ্য পেলাম। এই কর্মশালার মাধ্যমে আমরা সকলেই এই সকল তথ্য জনগনের কাছে তথ্য পৌঁছে দিব যাতে নিরাপদ অভিবাসনে আমরাও ভুমিকা রাখবো।

ফাগুনের প্রথম দিনে

এ কে সরকার শাওন:

প্রেমিক হৃদয় সতত উথলায়
ফল্গুধারার প্রাম্তরে!
চৈতী তৃষায় বিরহী ছটফটায়
প্রেমের শিখা অন্তরে!

মাস যায় বছর গড়ায়
যুগ হারায় মহাকালে!
হঠাৎ মুঠোফোনে সেই কন্ঠ
ফাগুনের সাত সকালে!

প্রিয়ার ফোনে জগলু চনমনে
কী এক মহেন্দ্রক্ষণে!
আসবে সে অবশেষে
ফাগুনের প্রথম দিনে!

সবুজে, লালে হলুদে, নীলে
সেজেছে বাংলার প্রান্তর!
কবি, বাউল, ভাবুক, জগলুর
খুশীতে উথাল অন্তর!

গাঁদা ফুলের হলুদ শাড়ীতে
সাজাবে আপন কায়!
শিমুল কিংশুকের লাল রংয়ে
আঁচল জড়াবে গায়!

নীল টিপ কপালে এঁটে
বসবে কোমল ঘাসে!
ছোট্ট আয়নায় মুখটি দেখে
ভাসবে লাজে সহাস্যে!

দখিনা হাওয়া কুর্নিশ করে
বলবে তাঁকে যেচে!
কৃঞ্চচূড়া মিনতি করেছে
তশরিফ নিতে নীচে!

ধন্য ফাগুন ধন্য ঘাস
ধন্য কৃঞ্চচূড়ার তল!
ফাল্গু হাওয়া চরম ধন্য
উড়িয়ে প্রিয়ার আঁচল!

সোনা রোদে সোনার কন্যা
যেন ঠিক বন-পরী!
তাঁর কাছে সব তুচ্ছ
স্বর্গের দেবী অপ্সরী!

দূরে দেখেই প্রেয়সী ডাকে
কোমল হাতের ইশারায়!
লাল করতলে চুমু বিলিয়ে
প্রিয়কে স্বাগত জানায় !

ফাগুনের আগুন লাগা
দিনের দ্বি-প্রহরে!
বন পলাশের ছায়াতলে
আমিত্ব বিলীন চিরতরে!

 

বইমেলায় সোমের কৌমুদীর ” নৌকার পাটাতনে ঘুমায় প্রহর “

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বইমেলা ২০২৩ এ ‘পাতা প্রকাশ’ থেকে প্রকাশ হয়েছে কবি সোমের কৌমুদীর কবিতার নতুন বই “নৌকার পাটাতনে ঘুমায় প্রহর “।

বইমেলায়  সোহরাওয়ার্দী উদ্যানের ৫৫৭ নম্বর স্টলে (পাতা প্রকাশ, রংপুর স্টলে) পাওয়া যাচ্ছে বইটি। এছাড়াও বইয়ের অনলাইন কেনাবেচার স্থল রকমারিতেও মিলবে  ” নৌকার পাটাতনে ঘুমায় প্রহর “। বইটির দাম রাখা হয়েছে ১০০ টাকা। .

” নৌকার পাটাতনে ঘুমায় প্রহর ” বইটির প্রচ্ছদ করেছেন সৌহাত রাশেদিন সৌখিন। দুই ফর্মার এ বইয়ে ২৬ টি কবিতা আছে।

এসব কবিতায় উঠে এসেছে দেশের প্রতি গভীর অনুভূতি,  জীবন দর্শন, সমসাময়িক প্রেক্ষাপট। ফুটে উঠেছে মানুষের জীবনের দহনের কথা, প্রেম-বিষাদের কথা। . সোমের কৌমুদী বিদ্যালয় জীবন থেকেই কবিতা ভালোবাসেন। সাহিত্যের সকল ধারাকে ভালোবাসলেও ঘর বাঁধা কবিতার সাথেই। কবিতাতেই প্রতিনিয়ত মা, মাতৃভূমিকে খোঁজার চেষ্টাটা তাই নিরন্তর। এ জন্যই কবিতার সাথে জীবন ওতপ্রোতভাবে জড়িত। জীবনের পথচলা তাই কবিতাকে সাথে নিয়েই।

সোমের কৌমুদীর কবিতা, ছোটগল্প নিয়মিত প্রকাশিত হচ্ছে দেশ-বিদেশের দৈনিক,  সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনে। এর আগে ২০১৭ সালে এই প্রকাশনী (পাতা প্রকাশ)  থেকে প্রকাশ হয় কবিতার বই ” জোছনা রাঙা বৃষ্টি “।

কুমিল্লায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারী ভোরে লাকসাম উপজেলার গন্ডামারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্বলাচ গ্রামের সিরাজ মিয়া এর ছেলে মোঃ রাজন (৩২)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারী সকালে লাকসাম উপজেলার গন্ডামারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি গ্রামের হাজী আব্দুল খালেক এর ছেলে নাজমুল হোসেন (৩০) এবং একই থানার বৈদ্দেরখিল গ্রামের এমতাজ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারী সকালে লাকসাম উপজেলার পূর্ব লাকসাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন বগুড়া জেলার শেরপুর থানার আশ্রমখাগা গ্রামের জগদীশ চন্দ্র শীল এর ছেলে শ্রী সুকুমার চন্দ্র শীল (৪৯); এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের আব্দুস সোবহানের ছেলে নুরুল আমিন (৩৫)।

এসব অভিযানের ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কেন্দ্রিয় জাতীয় পার্টির নেতা আলমগীর কবির মজুমদারকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
জাতীয় পাটি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলমগীর কবির মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার সন্ধায় এ সংবর্ধনা প্রদান করে কুমিল্লা দক্ষিন জেলা, মহানগর জাতীয় পাটি ও অঙ্গ সংগঠন সমূহ।

জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার।

মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ ইরফান বিন তোরাব আলী, কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবির মোহন, হুমায়ুন মুন্সি, আবুল কাশেম,মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মো: নজমুল, মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক জোনাকি মুন্সি, মহানগর যুব সংহতির সভাপতি রাশেদুল হাশেম শামীম, জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক এরশাদ আলী, চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয় পাটির সভাপতি নজির আহম্মেদ, সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, বুড়িচং উপজেলা সভাপতি জসিম মাষ্টার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ময়নাল হোসেনসহ জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠন

 

নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোটে সামাজিক ও মানবিক সংগঠন পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যান সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক শহিদুল্লাহ ও সদস্য সচিব শাহ পরান মজুমদারের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির মাধ্যমে ১ বছরের জন্য ১৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এতে বাহরাইন প্রবাসী বশির আহমেদ মজুমদারকে সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দুবাই প্রবাসী ইউছুফ নবীকে সাংগঠনিক সম্পাদক,দুবাই প্রবাসী আব্দুল মান্নানকে প্রচার সম্পাদক, আব্দুস সামাদকে অর্থ সম্পাদক, বাহরাইন প্রবাসী মাঈন উদ্দিন আল মামুনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যের প্রবাসী উপদেষ্টা, ২০ সদস্যের প্রতিনিধি সহ ১৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য উক্ত সোসাইটি পেরিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের পাশে সহায়তা নিয়ে থাকার লক্ষ্যে ২৪ জুলাই ২০২০ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

সে ধারাবাহিকতায় বিগত বছর গুলোতে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। আগামীতে সেবার মান বৃদ্ধি করতে এবং সোসাইটির পথ চলা ও উত্তর উত্তর সফলতার জন্যে সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃত্ব।

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ ও বিজয়পুর প্রবাসী কল্যাণ পরিষদ- কুয়েত এবং গাজী ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়।

গাজী ফাউন্ডেশন ও বিজয়পুর প্রবাসী কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর দাতা সদস্য হৃদয় হাশেম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বিজয়পুর প্রাক্তন ছাত্র- ছাত্রী সংসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাখাওয়াত