All posts by jitu

জামায়াতকে নিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি: আ.জ.ম নাছির

অনলাইন ডেস্ক:

জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, বিএনপি শুধু কথার ফুলঝুড়ি দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন তারা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যুবলীগ নেতা প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতকালীন ফ্রি সবজি বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ মুখে যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করে। আওয়ামী লীগের এমন ঈর্ষান্বিত সাফল্যে আজ শুধু দেশ নয় আন্তর্জাতিক পর্যায়ের চরম সমালোচকরাও বলতে বাধ্য হচ্ছেন, আওয়ামী লীগের আমলেই বাংলাদেশ ইমাজিং টাইগার হয়ে উঠেছে। বাংলাদেশ আজ বিশ্বে মধ্যম আয়ের মডেল দেশে পরিণত হয়েছে। প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহিন উদ্দিন মহিনের সঞ্চালনায় বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু বক্তব্য রাখেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

কুমিল্লায় বিএনপির সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

অর্থের বিনিময়ে কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এমন অভিযোগ এনে জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্তরায় পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে এমন ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মনপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু ইউসুফ বাবুল। লিখিত বক্তব্য যুবদল নেতা বাবুল বলেন, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন আওয়ামীলীগের সুবিধাভুগী। অর্থের বিনিময়ে তিনি পছন্দের লোক নিয়ে তিনি বুড়িচং ও ব্রাহ্মনপাড়া উপজলা যুবদলের কমিটি গঠন করে তারেক রহমানের পিএস পরিচয় দানকারী সানিকে টাকা দিয়ে কেন্দ্র থেকে অনুমোদন এনেছেন। যাদের বেশীর ভাগই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। যারা মামলা হামলায় জর্জরিত তাদেরকে কমিটি রাখা হয় নাই।

এছাড়াও জসিম নিজে একজন সুবিধাবাদী উল্লেখ করে বিএনপি নেতা বাবুল বলেন, যখন আমরা আন্দোলন সংগ্রাম করি। আমাদের বিরুদ্ধে মামলা হয়, আমরা সরকার দলীয় ক্যাডারদের নির্যাতনের শিকার তখন জসিম উদ্দিন বিভিন্ন বিভিন্ন দেশে ভ্রমনে গিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। আন্দোলন শেষ হলে তিনি দেশে ফিরেন। দলের প্রতি তার কোন দরদ নেই। টাকা পেলে তিনি সব করতে পারেন। তার মতো অযোগ্য লোক দলে থাকলে দলটার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা আজ থেকে কমিটি বানিজ্যে লিপ্ত থাকা জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করলাম।

আমরা আশা করবো দেশনায়ক তারেক জিয়া ও মহাসসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অচিরেই এই কমিটি বিলুপ্তি করে ত্যাগীদের নিয়ে যুবদলের কমিটি গঠন করবেন। না হয় কখনো এমন হাইব্রীড কমিটি দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্যের ব্রাহ্মনপাড়া উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকে বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ সংবাদ সম্মেলন করে তাদের দাবি দাওয়া জানান দিচ্ছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সরকার, যুবদল নেতা কাজী ইকরামুল হক, জামাল উদ্দিন, ইসরাফিল গাজী, লিকসন মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া, রমিজ মেম্বার, আলমগীর মেম্বার, শাহ জালাল, মোঃ জহিরুল ইসলাম, মাজহারুল ইসলাম ভুইয়া, জাসস নেতা আল আমিন মিয়াজী, সাইফুল, সুলতান মেম্বারসহ আরো অনেকে।

নোবিপ্রবিতে ৮ দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৮ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে টানা দুপুর পর্যন্ত নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে, সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বরাবর ৮ দফা সম্ভলিত অফিসার্স এসোসিয়েশন সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দাবি হচ্ছে, রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) থাকা ব্যক্তিকে পদ থেকে অব্যাহতি প্রদান, দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্ট্রার নিয়োগ প্রদান করাসহ ৮টি দাবি মেনে নেওয়ার দাবি জানান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ জানান, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অথরিটির সাথে কথা বলেন। তবে তার বিরুদ্ধে স্মারকলিপিতে কোনো অভিযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। এটা সমাধান হয়ে যাবে।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমাদের মিটিং চলছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে তারা মানববন্ধন করছে।

পুরনো চাকরি ছাড়লেন হাথুরুসিংহে, পরবর্তী লক্ষ্য কী বাংলাদেশ?

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের চাকরি ছেড়েছেন চান্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দলটির নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদে দিলেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।

এবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিবেন কিনা হাথুরু সে নিয়ে চলছে নানা গুঞ্জন। যদিও বিসিবির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হাথুরুসিংহে নিজেও দেননি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। অবশ্য ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে।

নিউ সাউথ ওয়েলস থেকেই ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন আচমকাই। শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ ধেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন। সেখানেও শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। ২০২০ সালে তিনি আবার ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে।

 

১০০ সেকেন্ড পরপর চলবে পাতাল মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট:

আগামী ২ ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল মেট্রোট্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেট্রোট্রেন (এমআরটি লাইন-১) চালু হলে প্রতি ১০০ সেকেন্ড পর পর চলাচল করবে। ঢাকার জনসংখ্যার হিসাব এবং বাস্তবতার নিরিখে এটি নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এমআরটি লাইন-৬ এ আমরা যে কন্ট্রোল সেন্টার থেকে পরিচালনা করছি, সেটা এখন সাড়ে ৩ মিনিট পরপর চলতে পারে। এটাকে আমরা কমিয়ে আনতে পারবো।

অন্যদিকে এমআরটি লাইন-১ এ ১০০ সেকেন্ড দিয়ে শুরু করবো। এটাকে হেডওয়ে বলে। ১০০ সেকেন্ডের মধ্যে একটার পর আরেকটা ট্রেনে আসবে, এটি আর কমানোর সুযোগ নেই। আমরা ৬টি কোচ দিয়ে এমআরটি লাইন-৬ শুরু করেছি এবং আরও দুটি কোচ সংযোজনের সুযোগ রেখেছি। অর্থাৎ এটি ৮টিতে উন্নীত করা যাবে। এমআরটি লাইন-৬ শুরু ৮টি কোচ দিয়ে চলবে। এখানে কোচ বৃদ্ধি করার বিষয়টি আর প্রয়োজন হচ্ছে না। ইন্টারন্যাশনাল ৮টি কোচ দিয়ে শুরু করে, আমরাও ৮টি কোচ দিয়ে শুরু করবো।

তিনি বলেন, আপনারা দেখেছেন এমআরটি লাইন-৬ এর স্টেশনগুলো রাস্তার ওপরে হয়েছে। আর একইভাবে এমআরটি লাইন-১ এর স্টেশনগুলো রাস্তা নিচে হবে। এটা মাটির ওপরে তিনতলা হয়েছে, ওটা মাটির নিচে তিনতলা হবে। জনসাধারণের জন্য ভোগান্তি না হয় সেজন্য আমরা সে কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করছি।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, পাতাল স্টেশনগুলো আমরা ওপেন কাট পদ্ধতিতে করবো। রাস্তার অর্ধেক অংশ প্রথমে খনন করা হবে। ওই অংশে আমাদের সমস্ত যন্ত্রপাতি নিচে নামানো হবে এবং তার ওপর দিয়ে স্টিলের পাত দিয়ে ঢেকে দেওয়া হবে যান চলাচলের জন্য। ওই পাতের ওপর দিয়ে ৪০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গাড়ি চলাচল করতে পারবে। এই অংশ গাড়ি চলা চলার জন্য খুলে দেওয়ার পর আমরা রাস্তার অপর অংশে কাটব এবং সেখানে একইভাবে কাজ শুরু করবো। এই কাজের জন্য সর্বোচ্চ ৬ মাস সময় লাগবে। পরে মাটির নিচে যে কাজ চলতে থাকবে, সেটি ওপর থেকে আর অনুমান করা যাবে না। আবার টিভিএম মেশিন দিয়ে যখন টানেল কাটা হবে, তখন এটিও ওপর থেকে কোনভাবে বোঝা যাবে না।

এম এ এন সিদ্দিক বলেন, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রোট্রেন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করবেন। এসময় একটি সুধী সমাবেশও অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাতাল ট্রেনের নির্মাণ কাজের জন্য এরই মধ্যে ৯২ দশমিক ৯৭২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ দশমিক ৪৩ কোটি টাকা। বাংলাদেশ সরকার এবং জাইকা এর অর্থায়ন করবে।

চাঁদপুর মতলবে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের আ. শুক্কুর খান নামে (৬৫) এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা শুক্কুর খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের ছেলে মহিউদ্দিন খান বাদী হয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগমসহ ৫ জনকে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মান্নান খান, তার ছেলে আল-আমিন ও আহম্মদ খানকে গ্রেফতার করেছে।

মামলার বাদী মহিউদ্দিন খান বলেন, তাদের সাথে আমাদের অনেক আগে থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৭-৮ মাস আগে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে তারা প্রায়ই হুমকি দিতো। আজ আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় একা পেয়ে তারা মারধর করে। চিৎকার শুনে আমি গিয়ে বাবাকে লাঠি দিয়ে পেটাতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, সকালে নামাজের পর কোরআন তেলোয়াত করছিলেন। চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে তার স্বামীকে লাঠি ও ইটপাটকেল দিয়ে মারধর করতে দেখেন। ঘটনাস্থলেই তার স্বামী মারা যান বলে অভিযোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম ও রাবেয়া জানান, মান্নান খান ও তার তিন ছেলে শুক্কুর খানকে ব্যাপক মারধর করে। চিৎকার শুনে সবাই দৌঁড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনা সম্পর্কে জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে মাদকসহ ২ কারবারীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আখাউড়া থানা পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশের টিম অভিযান চালায়। এসময় বাউতলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. সবুজ মিয়া (৩৫), সদর উপজেলার মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার মাদক ব্যবসায়ী আমজাদ আলীর ছেলে মো. বাবু আলীকে (৪০) ২৫ বোতল স্কাফ, ৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. বাবু আলীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার মধ্যপাড়ার মাদক ব্যবসায়ী মো. বাবু আলী মাদক বিরোধী সংগঠনের আড়ালে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, আটককৃত বাবু আলী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

কুমিল্লায় হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন, আরেক আসামিকে খালাস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মুখ বেঁধে হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে উভয়ের দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এসময় মামলার আরেক আসামিকে খালাস দেয়া হয়।

মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জাহিদ হাসান (বাবু) ও মো. মাসুম মিয়া।

জানা গেছে, ২০১৭ সালের ১২ মার্চ দাউদকান্দি থানাধীন গৌরীপুরস্থ নিউ মাকের্টে চুরির সময় দেখে ফেলায় নাইট গার্ড শফিকুল ইসলামকে হত্যা করে তারা। পরে তার লাশ যেন চেনা না যায় তাই এসিড দিয়ে ঝলসানো হয়। এ ঘটনার শফিকুল ইসলামের স্ত্রী মোসা. জোসনা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত করে আসামিদের পুলিশ গ্রেফতার করে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, একটি মোবাইল দোকানে চুরির সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পরিচয় যেন না শনাক্ত হয় তাই লাশ এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

মুরাদনগরে ২ শিশুকে হত্যা: এক নারীর মৃত্যুদণ্ড, অন্যনারীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পরকীয়া দেখে ফেলায় জেরে দুই শিশুকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড এবং অপর নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খানম এ রায় দেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের মো. বাবুল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নারী একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৪৩)। দণ্ডপ্রাপ্তরা সম্পর্কে চাচি শাশুড়ি এবং ভাতিজা বউ।

পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই নারী এজলাসে উপস্থিত ছিলেন। বিচারক ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে রায় শুনে এজলাসেই অজ্ঞান হয়ে পড়েন দণ্ডপ্রাপ্তরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নুরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২১ এপ্রিল লাজৈর গ্রামের প্রবাসী মো. বাবুল হোসেনের স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন। পরকীয়ার ঘটনা দেখে ফেলায় প্রথমে ভুট্টাক্ষেতে নিয়ে মো. বিল্লাল হোসেনের ছেলে আরাফাতকে (৬) হত্যা করেন। ঠিক ওই সময় খুনের ঘটনা দেখে ফেলায় কিছুক্ষণ পর শাহ আলমের ছেলে জসিমকেও (৭) ছুরি দিয়ে জবাই করে লাশ খালে ডুবিয়ে দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে সহযোগিতা করেন অপর নারী। গত বছর র‌্যাব-১১ তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দুর্গম একটি পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।