All posts by jitu

কুমিল্লায় ৩৪০ বোতল ফেন্সিডিল ও ৫.৭ কেজি গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিল ও ৫.৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২১ জানুয়ারী ভোরে সদরের উত্তর দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং থানার রামপাল গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সালাউদ্দিন (৩১)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ জানুয়ারী  রাতে  শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫.৭ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে  আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের শুভপুর গ্রামের স্বপন এলাহী শান্ত এর মেয়ে সুমি আক্তার (২৫) এবং গাজীপুর গ্রামের মোঃ তাজু এর ছেলে মোঃ সুজন (২০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে মাটির ট্রাক চাঁপায় পথচারীর মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম মাটি পরিবহনের কাজে ব্যবহৃত বেপারোয়া ট্রাক্টরের চাঁপায় ওমর আলী নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের ইউসুফ ব্যাপারীর পিতা।

গত শুক্রবার আনুমানিক ৩টায় লাকসাম চৌদ্দগ্রাম সড়কের দেড়কোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে নিহতের লাশ দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজ মজুমদার জানান, মাটির ট্রাক্টরের চাঁপায় গুরুতর আহত অবস্থায় ওমর আলীকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমি ঘটনাস্থল এবং নিহতের পরিবারের সাথে স্বাক্ষাৎ করেছি। এ ঘটনায় নিহতের পরিবার আইনি কোন সহযোগীতা চাইলে করা হবে।

এদিকে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের মুন্সীরহাট অংশে আশংকাজনক হারে বেড়েছে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের দৌরাত্ন। ইউনিয়নের গুরুত্বপূর্ণ লাকসাম চৌদ্দগ্রাম সড়ক, শাহ ফখরুদ্দিন সড়কে চলাচলই যেন দায় হয়ে পড়েছে। বিশেষ করে শাহ ফখরুদ্দিন সড়কে মাটির ট্রাক্টরে সৃষ্টা ধুলায় মানুষের স্বাভাবিক চলাচলও প্রায় বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও কৃষি জমিনের টপ সয়েল কেটে নেয়ায় কৃষি জমির সংখ্যাও আশংকাজনকহারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে ভবিষ্যতে অত্র এলাকায় খাদ্য সংকটেরও সম্ভাবনা রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন শনিবার মুঠোফোনে জানান, ‘সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি এখনই শুনলাম। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে কিনা বিষয়টি জানতে হবে। এছাড়া স্থানীয় চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

নোয়াখালীতে আ.লীগ নেতাকে পিটিয়ে পুকুরে ফেলা হল

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে ফেরার পথে সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার (৫০) কে পিটিয়ে পুকুরের পানিতে ফেলে দিয়েছে আরেক সাধারণ সম্পাদক পদ প্রাথী সোহরাব হোসেন সুমনের অনুসারীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক উপজেলার ছাতারপাইয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি নুরুল হক মজুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ ১৮বছর পর শুক্রবার বিকেলে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমার সভাপতিত্বে ও সাবেক সাধরাণ সম্পাদক আবদুস সাত্তারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম। মাগরিবের নামাজের আজানের সাথে সাথে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। তখন উপজেলা আওয়ামী লীগের কিছু নেতা চেয়েছে ভোট ছাড়া মৌখিক ভাবে কমিটি ঘোষণা করে দিতে। এতে আমি বাধা দেয়। এরপর এমপি চলে গেলে আমিও চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করি। এ সময় আরেক সাধারণ সম্পাদক প্রার্থী সোহরাব হোসেন সুমনের ইন্ধনে তার অনুসারী বুলেট বাবু, সোহাগ,ফরহাদসহ ৭-৮জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের ওপর। এই সন্ত্রাসী বাহিনী তাকে বেধড়ক পিটিয়ে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের কুচুরি পানা ঠাসা বড় পুকুরে তাকে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মিরা উত্তেজিত হয়ে উঠলে সোহরাব হোসেন সুমন পালিয়ে যায়।

সাবেক সভাপতি নুরুল হক মজুদার অভিযোগ করে আরো বলেন, নির্যাতনের শিকার আবদুস সাত্তার গত ১৮ বছর এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে। সুষ্ঠ বিচার না ফেলে আমরা ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোনো কর্মকান্ডে অংশ গ্রহণ করবনা।

স্থানীয় সূত্রে জানা যায়,ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। সভাপতি-সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা না করায় বিভিন্ন পদ প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগ নেতা মোস্তফা দুই দফায় উপজেলা ছাত্রলীগের সাবেক এক আহ্বায়কের আক্রোশের শিকার হন। তবে এখনো কোনে বিচার হয়নি। চাটখিল থেকে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো সেনবাগে। সুষ্ঠু কোনো বিচার নেই?

এই বিষয়ে জানতে চাইলে ডুমুরুয়া ইউপি চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত হোসেন কানন বলেন, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রাথী আহাদ আমাকে বিষয়টি জানিয়েছে। এই নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এমপি ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, সম্মেলন শেষে ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এলাকায় পুলিশী পাহারা জোরদার করা হয়েছে।

ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আতাউর রহমান (৩৭) সদর উপজেলার লক্ষীনারায়নপুরের ৩নম্বর ওয়ার্ডের বদিয়ার রহমান ভেন্ডারের ছেলে।

শুক্রবার(২০ জানুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ের পরিবেশ নার্সারির সামনে থেকে তাকে গ্রেফতার করা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাসহ অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার থেকে ২শত ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের একটি হত্যা মামলা ও মাদক মামলা রয়েছে।

 কাতারের শ্রম মন্ত্রণালয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

শ্রম বাজার সম্প্রসারণ ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ দূতাবাস, কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুহাম্মদ হাসান আল উবাইদলি’র সাথে বৈঠক করেন। প্রথমে তিনি ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ সফলভাবে আয়োজনের জন্য কাতারের মহামহিম আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শকের বিশ্বকাপ উপভোগ ও সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করার ব্যাপারে অবহিত করলে, জনাব উবাইদলি বিশ্বকাপে বাংলাদেশিদের সতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. রহমান শ্রম সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষত ৬ষ্ঠ জয়েন্ট কমিটির মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে কাতারের বিভিন্ন সেক্টরে দক্ষ ও পেশাদার জনশক্তি নিয়োগ করার বিষয় তুলে ধরেন। জবাবে জনাব আল উবাইদলি টুরিজম, মেডিকেল, হোটেল প্রভৃতি সেবামূলক খাতে বাংলাদেশ হতে নতুন জনবল নিয়োগে কাতার সরকার সহযোগিতা করবেন মর্মে জানান। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার স্বার্থে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা অনুমোদনের অনুরোধ জানালে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

কাতারের বিভিন্ন কোম্পানির কর্ণধার ও রিক্রুটমেন্ট এজেন্সির অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস ও কাতারের শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স একটি সেমিনার করার প্রস্তাব রাখেন। জনাব আল উবাইদলি এ বিষয়ে ইতিাবাচক সাড়া দেন এবং লিখিত প্রস্তাবনা পেশ করার জন্য অনুরোধ করেন।

এছাড়া, চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতের জন্যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, দ্রুত সময়ে শ্রম বিরোধ নিষ্পত্তি, কর্মিদের মামলা চলাকালীন সাময়িক ওয়ার্ক পারমিটের ব্যবস্থা, মৃত কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের মিডিয়া মনিটরিং সেকশন প্রধান জনাব সালেম আহমাদ আল মারযুকি এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব তনময় ইসলাম ও দ্বিতীয় সচিব (এইচওসি) জনাব মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

মালেশিয়ার কন্টেইনারে পাওয়া গেল কুমিল্লার প্রতিবন্ধি কিশোরকে

ইসতিয়াক আহমেদ:

গত মঙ্গলবার ১৬ই জানুয়ারি মালেশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনারে শারিরীক প্রতিবন্ধী এক কিশোরকে পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বেশকয়েকটি সংবাদে রোহিঙ্গা শিশু ধারণা বলা হয়।

তবে অবশেষে মিলেছে কিশোরের পরিচয় ৷ সেই কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া এলাকার দিনমজুর ফারুক মিয়া ছেলে রাতুল (১৫)। মানসিক ভারসাম্যহীন এ কিশোর।

স্থানীয় সূত্র জানা যায়, দিনমজুর ফারুকের ৩ ছেলে। রাতুল সবার বড়। আর্থিকভাবে ফারুক অনেকটাই দুর্বল যার ফলে আর্থিক সংকটের কারণে ছেলে নিখোঁজ হবার পরও থানায় জিডি করতে পারে নি ফারুক। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকম দিন যাচ্ছে তার পরিবারের।

কবে রাতুল কিভাবে কন্টেইনারে করে মালয়েশিয়া গেল রাতুল জানেন না তার পরিবার।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে যাওয়ার পর ১৬ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দরকে অবহিত করা হয়। পরদিন ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই রাতুলকে উদ্ধার করা হয়।

রাতুলের বাবা ফারুক মিয়া সময় জানান, ২ মাস ৭ দিন আগে শুক্রবার দুপুরের পরে বাসা থেকে বের হয় রাতুল। তারপর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না রাতুলকে। অসুস্থ সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্যদের মাঝে। সন্তানকে খোঁজে পেতে বাবা মা সব আত্নীয় স্বজনদের বাসায় খোঁজ খবর নেয় কিন্তু কোথাও কোনো খোঁজ মিলে না রাতুলের। দুইমাস ধরে খোঁজ না পেয়ে অনেকটাই আশার প্রদীপ নিভে গিয়েছিল পরিবারটির।

রাতুলের মা রোকেয়া বেগম জানান, আমি আমার সন্তানের আশা ছেড়ে দিয়েছিলাম। আপনারা যেইভাবে পারেন আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যেন সরকার আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেয়।

থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে রাতুলকে ফিরে পেতে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবি যেন সরকার রাতুলকে মায়ের বুকে ফিরিয়ে দেয়।

উল্লেখ্য রাতুল বর্তমানে মালেশিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।জাহাজটি ১২ই জানুয়ারী মালেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়।

সদর দক্ষিণে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের আশ্রাফপুর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৯ জানুয়ারী বিকালে সদর দক্ষিণের আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ময়নাকান্দি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন,কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লক্ষ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মোঃ রাশেদ নামের এক অটোচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে।

তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। তার বয়স ১৪-১৫বছর।

তথ্যটি সন্ধায় নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার সময় স্থানীয় লোকজন উজিরপুর ইউনিয়নের শামুকসার নামক স্থানে একটি ধানক্ষেতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌছে মরদেহটি সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসি। মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানক্ষেতের পাশেই রয়েছিল তার চালিত অটোরিক্সাটি। পরে জানতে পারি তার গ্রামের বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে। তিনি আরও জানান, রাশেদ বুধবার সকালে প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু ঐ রাত হলেও আর বাড়ি ফিরেননি।

রাশেদের বাবা মশিউর রহমান বলেন, রাশেদ প্রতিদিনের মতো গত বুধবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় আমরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাইনাই। আজকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখি এটি আমার ছেলে রাশেদের লাশ। তাকে কে বা কাহারা হত্যা করেছে আমি কিছুই বলতে পারছিনা।

 

 

 

চান্দিনায় প্রাইভেটকারের চাপাঁয় সিএনজি অটোচালকের মৃত্যু

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় সিএনজি অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে অটোরিক্সা চালকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোর ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিক্সা চালক মো. হাবিবুর রহমান (৪০) চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের অলিউল্লাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ইলিয়টগঞ্জ সিএনজি পাম্প থেকে হাবিব তার অটোরিক্সায় গ্যাস নিয়ে কুটুম্বপুরে এসে ‘ইউ ট্রার্ণে’ নিতেই ঢাকাগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি দুমরে মুচরে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চালকের।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর নিহতের পরিবার মরদেহ নিয়ে যায়। আমরা প্রাইভেটকারটি আটক করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।