All posts by jitu

লিটন, আফিফ,বিজয়রা কি পারবেন তামিমের অভাব মেটাতে?

স্পোর্টস ডেস্ক:

তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ারও প্রায় দুই বছর আগে থেকে (২০২০ সালের ৯ মার্চের পর) আর টি-টোয়েন্টি খেলছেন না। আর তাই বাংলাদেশ এখন যখন টি-টোয়েন্টি খেলতে নামে, তখন আর তামিম ইকবালের অনুপস্থিতিটাকে বড় করে দেখা হয় না।

অতিবড় তামিমভক্তও এখন আর টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে টিম বাংলাদেশের অপরিহার্য্য সদস্য বলে মনে করেন না। তামিমকে ছাড়াই এক বছরে দু’ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছে টিম বাংলাদেশ।

কিন্তু ওয়ানডেতে তামিমকে হিসেবের বাইরে রাখা কঠিন। কঠিন বলা বোধকরি কম হয়ে গেল। তামিমকে ছাড়া আসলে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে কল্পনা করাও যায় না। সন্দেহাতীতভাবেই তিনি ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর ব্যাটিং পারফরমার। সবচেয়ে বেশি (২৩১ ম্যাচে ৮০৭৪) রান তামিমের। সর্বাধিক ১৪টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি।

বাকিরা কেউ রান তোলায় তামিমের তার ধারে কাছেও নেই। দ্বিতীয় টপ স্কোরার মুশফিকুর রহিম তামিমের চেয়ে ৫ ম্যাচ বেশি খেলেও রান করেছেন ৬৭৭৪, মানে ১৩০০ কম। সেটাই শেষ কথা নয়। বাংলাদেশের শেষ তিন ওয়ানডে সিরিজেও তামিম ছিলেন দলের অন্যতম সফল পারফরমার ।

টাইগারদের শেষ তিন সিরিজে তামিমের ব্যাট থেকে অন্তত একটি হাফ সেঞ্চুরি বেরিয়ে এসেছে। জিম্বাবুয়ের বিক্ষে গত আগস্টে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দুটি ফিফটি (৮৮ বলে ৬২, ৪৫ বলে ৫০) হাঁকিয়েছেন। তার আগে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ (প্রভিডেন্সে ৬২ বলে ৫০*) আর মার্চে দক্ষিণ অফ্রিকার (সেঞ্চুরিয়ানে ৮২ বলে ৮৭*) বিপক্ষে সিরিজেও একবার করে পঞ্চাশের ঘরে পা রেখে দলের সাফল্যে কার্যকর ভূমিকা রেখেছেন দেশ সেরা এই ওপেনার ।

২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ২-১‘এ সিরিজ বিজয়ের সফল মিশনেও তামিমের ছিল বড় ভূমিকা। এই শেরে বাংলায় প্রথম খেলায় ৭৯ রানে জয়ের ম্যাচে তামিম খেলেছিলেন ৬২ বলে ৬০ রানের আক্রমণাত্মক ইনিংস।এবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেই বাংলাদেশ দলের সবচেয়ে সফল ব্যাটার। রোহিত, বিরাট, লোকেশ রাহুলদের বিপক্ষে লিটন দাসের দলকে খেলতে হবে এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই।

কি ভাবছেন লিটন? আজ মিরপুরে অফিসিয়াল প্রেস কনফারেন্সেও উঠলো এ প্রশ্ন। এক সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দিলেন, তামিম এবং তাসকিনকে ছাড়া খেলতে হবে। তাদের অভাব ও অনুপস্থিতি কতটা অনুভুত হবে?ছোট্ট জবাবে তামিম ইকবালের পাশাপাশি তাসকিনকেও টেনে আনলেন লিটন দাস। বললেন, ‘অবশ্যই দুই মূল খেলোয়াড়কে মিস করব।’

এটুকু বলে বাংলাদেশ অধিনায়কের শেষ কথা, ‘তবে যারা আছে ওরাও ভালো করার সামর্থ্য রাখে।’ অধিনায়ক লিটন বড় গলায় আরও বলে দিয়েছেন, শান্ত ছাড়া উপরের ৫-৬ ব্যাটারের সবার ওয়ানডে সেঞ্চুরি আছে। শান্তর দিন থাকলে সেও ১০০ করতে পারে। সব ব্যাটারের ওপর এই বিশ্বাস আছে। যার দিন ভালো সে-ই রান করতে পারবে।’লিটন, এনামুল হক বিজয় আর নাজমুল হোসেন শান্তরা কি সত্যিই তামিমের অভাব মেটাতে পারবেন? আপাতত ম্যাচ মাঠে না গড়ানো পর্যন্ত অপেক্ষা।

বাংলাদেশিদের আরও বেশি আইপিএলে ডাক পাওয়া উচিত: রোহিত

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের মতো বড় আসরে সুযোগ পাওয়া বরাবরই কঠিন। বড় দলের অনেক বড় খেলোয়াড়েরও অনেক সময় ডাক পড়ে না। বাংলাদেশ থেকে গত কয়েক বছরে দেশের প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলে কি আর বিশ্বমানের ক্রিকেটার নেই? কেন আরও ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য মনে করেন, আইপিএলে খেলার মতো ভালো ক্রিকেটার বাংলাদেশ দলে আরও আছে।

প্রশ্নটা এসেছিল লিটন দাসের প্রসঙ্গে। লিটন অনেক দিন ধরেই দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও ২৭ বলে ৬০ রানের অবিশ্বাস্য এক ইনিংস বেরিয়ে আসে তার ব্যাট থেকে।এবারের আইপিএলে লিটন দল পেতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে রোহিতের দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতীয় দলপতি বলেন, ‘লিটন দাস একা নন। বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে এক্সাইটিং। দল হিসেবেও তারা চ্যালেঞ্জিং। আমার মনে হয় বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএল খেলার মতো সামর্থ্য আছে।’

বাংলাদেশের কোন কোন ক্রিকেটার আইপিএল খেলতে পারেন? এমন প্রশ্নে রোহিত বলেন, ‘আমি যতটুকু জানি, এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল চূড়ান্ত করে ফেলেনি। তাই এই মুহূর্তে বলা কঠিন, কে কার বিবেচনায় আছে। তবে আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি আইপিএলে সুযোগ পাওয়া উচিত।’

বাংলাদেশের দর্শকদের ক্রিকেট উম্মাদনা সম্পর্কেও ভালোই অবগত আছেন রোহিত। তিনি বলেন, ‘আমরা জানি বাংলাদেশের দর্শকরা কতটা ক্রিকেট পাগল। আর বাংলাদেশ দলও আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আশা করছি, উপভোগ্য একটা সিরিজই হবে।’

আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়।

মেসির সামনে আজ ‘১০০০’র মাইলফলক

স্পোর্টস ডেস্ক:

রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক শব্দ। আর্জেন্টাইন খুদেরাজ মাঠে নামা মানেই যেন নতুন নতুন সব রেকর্ড। আজ (শনিবার) হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক স্মরণীয় দিন। শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ তার।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি।

আজ শেষ ষোলোতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন প্রতিটি ম্যাচই নকআউট। যদি আর্জেন্টিনা আজ হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।

চান্দিনায় অনিয়মের অভিযোগ এনে ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ

ইমতিয়াজ আহমেদ জিতু:

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অবৈধ লেনদেন ও অনিয়মের অভিযোগ এনে দুই আহ্বায়ক কমিটির ৪ জন পদত্যাগ করেছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব পাঠকদের জন্য তুলে ধরা হল।

আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগ করেছেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের ৩ নং যুগ্ম আহ্বায়ক রাজীব দত্ত, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তপু, পৌর- ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল রিফাত এবং চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম।

রাজীব দত্ত তার ফেসবুক পেইজে লিখেছেন- আজ চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন হয়েছে।একটা নিরব ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে আমাকে ৩ নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। যা দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। তারা আমার যোগ্যতা এভাবে বিচার করবে আমি কখনো কল্পনাও করতে পারি নি। সর্বশেষ তেলবাজি, চামচামি না করলে রাজনীতি হয় না, তা আমি বিশ্বাস করতাম না, আজ তার প্রমাণ পেলাম। যেখানে উপযুক্ত মূল্যায়ণ নাই, সেখানে থাকারও কোন মানে হয় না। আমি উপজেলা ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করলাম। এই কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

আব্দুল্লাহ আল রিফাত তার ফেসবুক পেইজে লিখেছেন- আজ ২/১২/২০২২ চান্দিনা পৌর- ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। উক্ত কমিটিতে আমাকে যুগ্ন- আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে আমি প্রস্তুত নই। আমি চান্দিনা পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলাম।উক্ত কমিটির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।

তোফায়েল আহমেদ তপু তার ফেসবুক পেইজে লিখেছেন- চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলাম… যাদের হাত ধরে অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় স্যারের ছাত্রলীগ শুরু হয়েছে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে । আমরা পরিবারতন্ত্রকে বয়কট করে অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় স্যারের রাজনীতির শুরু করেছি চান্দিনার আপামর জনসাধারণ। অতঃপর অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত মহোদয় এমপি হয়ে ফিরেছেন । এখনো যদি পরিবার / স্বজনপ্রীতির রাজনীতি থেকে যায় তাহলে আমরা কেনো অধ্যাপক আলী আশরাফ স্যারকে বয়কট করলাম? অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় এসব দিক যদি ঠিক ভাবে তদারকি না করে তাহলে ভবিষ্যতে চান্দিনার রাজনীতি কোথায় দাঁড়াবে।

জাহিদুল ইসলাম তার ফেসবুক পেইজে লিখেছেন- “যোগ্যতা যখন টাকায়…………পরিশ্রম, ত্যাগ সেখানে বৃথা চেষ্টা। আমি জাহিদুল ইসলাম চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।”

উল্লেখ্য যে, চান্দিনা ও দেবিদ্বারের পৌর-উপজেলা ছাত্রলীগের ৪ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরই নানা সমালোচনা শুরু হয়েছে। অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, অচেনা ও যোগ্যতা অনুসারে সিনিয়র-জুনিয়র বিবেচনা না করে কমিটি গুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।

জানা যায়, দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে। সক্রিয় কিশোর গ্যাং সদস্যকে ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া শুরু হয়েছে নানা সমালোচনা।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা লিটন সরকার জানান, যোগ্য ও সক্রিয়দের বাদ দিয়ে যে সব কমিটি গঠন হচ্ছে, তা দু:খজনক। অযোগ্য, অছাত্র, নিস্ক্রিয়দের দিয়ে কমিটি করা হচ্ছে, যা দলের জন্য অশনী সংকেত। এই চার ইউনিটের কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগ ছেলেদেরকে পূর্বে কখনো ছাত্রলীগের রাজনীতিতে দেখা যায় নি। যোগ্যতার চেয়ে যখন টাকা বড় হয়ে যায়, তখন আর কি বলার আছে।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের পূর্বে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন গত শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ওই দিন তিনি বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

রাজীব দত্ত জানান, আমি ছাত্রলীগের রাজনীতি করছি ২০১০ সাল থেকে। ৩ নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আমাকে । ২ নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ছাইফুল্লাহ মানছুরকে, তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিনের চাচাতো ভাই।মানছুরকে রাজনীতিতে দেখা যাচ্ছে গত কয়েক মাস ধরে। জেলার সভাপতি কমিটিতে পরিবারকে প্রাধান্য দিয়ে জুনিয়রদের নিচে আমাকে রেখেছেন। এই কমিটিতে ত্যাগিদের মূল্যায়ণ করা হয়নি। যারা সব সময় মাঠে থাকে তারা এই কমিটিতে অবম্ল্যূায়িত।এলাকায় তদন্ত করলে সত্যতা পাবেন।

কুমিল্লা উত্তর ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, আহ্বায়ক কমিটিতে যোগ্য ও ত্যাগিদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। একেকটি পদের জন্য প্রায় ২০ জন প্রার্থী ছিল। সবাইকে তো পদ দেওয়া যায় না। আমরা বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে, বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করে কমিটি করেছি। এখানে আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি। আর কমিটিতে স্থান পাওয়া কারোর বিরুদ্ধে কোন নিদির্ষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে তাদের বাদ দেওয়া হবে। এখন আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠছে তা বানোয়াট।

ছাত্রলীগে অনিয়ম (পর্ব-১): দেবিদ্বারে ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেন গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্য

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারের পৌর-উপজেলা ছাত্রলীগের ৪ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, অচেনা ও যোগ্যতা অনুসারে সিনিয়র-জুনিয়র বিবেচনা না করে কমিটি গুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজকের কুমিল্লার পাঠকদের জন্য তুলে ধরা হল।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই উপজেলার ৪টি আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়।

দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে  রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে।

সক্রিয় কিশোর গ্যাং সদস্যকে ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া শুরু হয়েছে নানা সমালোচনা।

আগামীকাল ৩ ডিসেম্বর। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন গত শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ওই দিন তিনি বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, কেন্দ্রীয় কমিটি কোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দিতে পারবে না। কিন্তু জেলা পর্যায়ে আমাদের দিতে কোন নিষেধাজ্ঞা নেই। এছাড়া কিশোর গ্যাং সদস্যের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে তিনি জানান, এ বিষয়টি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

কুমিল্লা নগরীতে ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

 

স্টাফ রিপার্টারঃ

কুমিল্লা নগরীর বিসিক এলাকার জলা থেকে ১৪টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো কামরান হোসেনের নেতৃত্বে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ সরকারসহ কোতোয়ালি থানার পুলিশ এবং কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।।

গ্রেফতারকৃতরা হলেন, বাগিচাগাঁও নতুন চৌধুরী পাড়া এলাকার মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী, অশোকতলা বিসিক শিল্পনগরীর তাহের মিয়ার ছেলে রবিউল হোসেন, অশোকতলার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন হোসেন মাসুম (২৪) ও দৌলতপুর কলোনীর জাকির হোসেনের ছেলে গোলাম হোসেন সজীব (২২)।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরান হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নয়ন বন্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।

উল্লেখ্য যে, নগরীর ধর্মপুর স্টেশনরোড এলাকার মন্টু মিয়ার ছেলে নয়ন হোসেন ওরফে নয়ন বন্ডের নামে বেশ কিছু মামলা রয়েছে। নয়ন বন্ডের নামে ওয়ারেন্ট বের হলে সে আদালত যেয়ে আত্মসমর্পণ করে। আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করে।

গ্রেফতারকৃতদের মধ্যে নয়ন চক্রবর্তীর নামে ১টি এবং ইয়াছিন হোসেন মাসুমের নামে পূর্বের ৩ টি মামলা আছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন গ্রামীণফোনের

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছে দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর ও শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এ পৃথক দুটি চিঠিতে এ আবেদন জানায় অপারেটরটি।

সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় গত ২৯ জুন অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। সংস্থাটি জানিয়েছিল, অপারেটরটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ এবং বিটিআরসির পরীক্ষাতেও সেবার মান সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেবার মান ও ডিজিটাল সার্ভিস আরও শক্তিশালী করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো ওই চিঠিতে গ্রামীণফোন তাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে।

১. নেটওয়ার্ক বিস্তৃতিকরণ ও সেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ স্পেকট্রাম ক্রয় করে গ্রামীণফোন।
২. ২০২২ সালের মধ্যে টাওয়ার কোম্পানির মাধ্যমে অপারেটরটি আরও ১৯০০ টাওয়ার নির্মাণ করবে, যা সেবার মান উন্নয়নে সহায়তা করবে। ২০২১ সালেও কোম্পানিটি ১৬০০ টাওয়ার নির্মাণ করে।

৩. গ্রামীণফোনের মোট ১৪ হাজার ৫০০টি সাইটে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম নিয়োগ করে। এছাড়াও গ্রাহকদের ডেটা এক্সপেরিয়েন্স বাড়াতে ১৫ হাজার ৫৫০টি সাইটের ব্যান্ডউইথ ১০ মেগাহার্টজ থেকে ১৫ মেগাহার্টজ-এ উন্নয়ন করে।

৪. এনটিটিএস পার্টনারদের সহযোগীতায় গ্রামীণফোন ফাইবারাইজেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। ২০২২ সালে অপারেটরটি ২৩১৬ কিলোমিটার এলাকা ফাইবারের আওতায় নিয়ে আসে, যা ২০২১ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি এবং আগের বছরের তুলনায় অপারেটরটি সাইটগুলোতে ফাইবার কানেক্টিভিটি বাড়িয়েছে ৭৫ শতাংশ।

৫. ঢাকার গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদান ও সেবার মান বাড়াতে অপারেটরিটি ফ্রিকোয়েন্সি অপটিমাইজেশনের কাজ করছে।
৬. অপারেটরটি নতুন কেনা ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার শুরু করেছে। ইতোমধ্যে গ্রামীণফোন বিটিআরসি ও এনবিআর’কে প্রথম ইন্সটলমেন্টের ২৪৮ কোটি ২৪ লাখ টাকা পরিশোধ করেছে।

চিঠিতে গ্রামীণফোন দাবি করে, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে বিটিআরসির নির্ধারণ করে দেওয়া সব শর্ত পূরণ করে আসছে তারা। যার মধ্যে:

১. বিটিআরসি’র কোয়ালিটি অব সার্ভিস রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে জিপির কল ড্রপ রেট ছিল ০.২২ শতাংশ, যা শর্ত অনুযায়ী ৯ গুণ কম। অপারেটরগুলোর কলড্রপ ২ শতাংশ পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। এমন কি গ্রামীণফোনের এই কলড্রপ দ্বিতীয় বেস্ট অপারেটরের থেকে ২ গুণ কম।

২. ২০২২ সালে বিটিআরসি’র সাথে গ্রামীণফোনও টেস্ট ড্রাইভ পরিচালনা করে, যেখানে সব বিভাগে কোয়ালিটি অব সার্ভিসের সব শর্ত পূরণ করেছে অপারেটরটি।

চিঠিতে গ্রামীণফোন জানায়, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিতে ধারাবাহিক প্রচেষ্টা জরুরি, যা রেগুলেটরের সহযোগীতায় গ্রামীণফোন করে যাচ্ছে। অপারেটরটির এসব উদ্যোগ সবাইকে সংযুক্ত হতে সহায়তা করবে এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে একজন ইকোসিস্টেম প্লেয়ার হিসেবে কাজ করে যাবে।

সবশেষে চিঠিতে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

তারেক বীরের মত আসবে বিশ্বাস হয়না: কাদের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানি আগুন সন্ত্রাস। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক,সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপি জানান দিচ্ছে তারা আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত করবে। মানুষ আতঙ্ক গ্রস্থ। আমরা ক্ষমতায় আছি,আমরা অশান্তি চাইনা।

শুক্রবার (২ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভার্চুয়ালি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমান বলে হাসিনা পালাবে,মন্ত্রীরা পালাবে। কিন্তু সে যে ১৪বছর পালিয়ে আছে সে কথা বলেনা কেন। ২০০৮ থেকে পলাতক তারেক রহমান বলে হাসিনা পালাবে। শেখ হাসিনাও বলেনা। এত বেয়াদব। আমরা বেগম খালেদা জিয়া বলি। সম্মানের সাথে নেত্রীর নামটা উচ্চারণ করেনা। ১৯ বছর যিনি ক্ষমতায় আছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ২১ আগস্ট মারতে চেয়েছেন। জিয়উর রহমান মেরেছে বঙ্গবন্ধুকে। মুফতি হান্নান বলেছে হাওয়া ভবন থেকে তার নির্দেশ পেয়ে গ্রেনেড হামলা করেছে। তারেক রহমানের লোকেরা এখানে আমাদেরকে ভয় দেখান তারেক রহমান আসবে বীরের মত। কাপুরুষের মত যে পালিয়ে গেছে। সে বীরের মত আসবে। এত বছরে যা ঘটল না। এখন ঘটবে সেটা বিশ্বাস হয়না।

সেতুমন্ত্রী বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে উদ্দেশ করে বলেন, যেখানে পাকহানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছে। দুনিয়ার ইতিহাসে অন্যতম সেরা ভাষণ, স্বাধীনতার ডাক, সেই স্মৃতি যেখানে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ভয় কেন। তারা যে মনে মনে চেতনায় হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেননা এটাই তার প্রমাণ। পল্টনে কয়টা লোক ধরবে। ছোট্র জায়গায় যাবে অঘটনের ভয়ে ফখরুল বলছে। অঘটন কে ঘটাবে। বিআরটিসির গাড়ি পুড়িয়ে অঘটন কে ঘটাবে আপনারাই জানিয়ে দিলেন কারা অঘটন ঘটাতে পারে।

তিনি বলেন,আজকে একটা ভিডওি ক্লিপ পেলাম। পুরান ঢাকার এক তরুণ নেতà