All posts by jitu

বারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম আহমেদের মনোনয়ন দাখিল

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দঃ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আহমেদ।

বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিনে দুপুর ১২টায় কুমিল্লা সদর দঃ উপজেলার রিটার্নিং কর্মকর্তার নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় উপস্হিত ছিলেন,কুমিল্লা সদর দঃ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি গোলাম সরওয়ার, উপজেলা আ’লীগ সেক্রেটারী হাজী আব্দুর রহিম,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন হোসেন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম, বারপাড়া নিউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

সদর দক্ষিণে র‌্যাবের পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ৪২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা । এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৫ নভেম্বর রাতে সদর দক্ষিণ এর লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মহিলা মাদক ব্যবসায়ী হলেন লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত তোফায়েল আহম্মদ এর মেয়ে নাজমা (৪১)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৫ নভেম্বর রাতে সদর দক্ষিণের দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার বহরী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাসেল (৩২) এবং একই জেলার চাঁদপুর সদর থানার চাঁদপুর শ্রীরামদী গ্রামের মৃত. শুক্কুর আলী মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৭)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক আশরাফুজ্জামান, পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে পাকিস্তান

 

স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে। বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৭ রানে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর কিছু মিস ফিল্ডিংয়ের সুবাধে খুব হিসাব করেই ব্যাট করেছে পাকিস্তান এবং ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। সে সঙ্গে গ্রুপ-২ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

জয়ের জন্য লক্ষ্যটা ছিল খুবই সহজ। মাত্র ১২৮ রানের। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান জুটি এমন ম্যাচ কোনো উইকেট না হারিয়েই জিতে যান। তবে, প্রথম ওভারেই তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বলটি হাতের তালুতে জমাতে পারেননি নুরুল হাসান সোহান।

সেই রিজওয়ান ৩২ বলে ৩২ রান করে আউট হন। ওপেনিং জুটিতে পাকিস্তান তোলে ৫৭ রান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন বাবর আজম। মোহাম্মদ নওয়াজ ব্যাট করতে নামেন ওয়ানডাউনে। মাঠে নেমেই রানআউটের শিকার হলেন তিনি। করলেন কেবল ৪ রান।

মোহাম্মদ হারিস ১৮ বলের ছোট্ট ঝড় তোলেন। তিনি করেন ৩১ রান। সাকিবের বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ইফতিখার আহমেদ ১ রান করে আউট হয়ে যান। ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শান মাসুদ।

এর আগে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দাারুণ করেছিল বাংলাদেশ দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমে যায় ৮ উইকেটে ১২৭ রানে। শাহিন শাহ আফ্রিদি নেন ৪ উইকেট।

বারপাড়া ইউপি নির্বাচনে আলী আক্কাছ মেম্বারের মনোনয়ন দাখিল

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দঃ উপজেলার ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদের মনোনয়ন দাখিল করেছেন বারপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের টানা ২য় বারের মেম্বার আলী আক্কাছ।

আজ রবিবার মনোনয়ন জমার শেষ দিনে বেলা ১১ টায় সদর দঃ উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট এ মনোনয়ন জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন,বারপাড়া গ্রামের  হানিফ সর্দার,মোস্তফা মিয়া,আলী মিয়া,আর্মি আব্দুল সাত্তার,ইউনুস মিয়া,হরশপুর গ্রামের আব্দুল খালেক মাষ্টার,আবুল হাসেম প্রবাসী,সোহাগ,আক্তার হোসেন,আব্দুর রশিদ আর্মিসহ অনেকে।

নোয়াখালীতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শহীদ উল্লাহ মাঝি (৫৫) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।

রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে লিকেজ বিদ্যুতের তারে শরীরে লাগে তার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাঙ্গরায় চুরি হওয়া অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অটোরিক্সা চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা ও তালা কাটার যন্ত্র (কাটার) সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ সজীব (২১) উপজেলার জাড্ডা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের খোরশেদ আলমের বাড়ীর গ্যারেজের তালা কেটে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। ওই রাতেই খোরশেদ আলম অটোরিক্সা চুরির ঘটনাটি থানায় মৌখিক ভাবে জানান। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকাল ৭ টার দিকে পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চুরি যাওয়া অটোরিক্সা ও তালা কাটার যন্ত্র (কাটার) সহ সজীব কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দেবীদ্বার উপজেলা জাতীয় যুব সংহতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দেবীদ্বারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মাদ এরশাদের ছোট ভাই জিএম কাদেরের অনুসারী এডভোকেট ইউসুফ আজগরের কর্মীদের নিয়ে জাতীয় পার্টির উপজেলা জাতীয় যুব সংহতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আবুল কালাম আজাদের পরিচালনায় মো রবিউল হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল হুসাইন পিন্টুর সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনি সম্পাদক এডভোকেট ইউসুফ আজগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা, দেবীদ্বার উপজেলা সাংগঠনিক সম্পাদক মো মফিজুল ইসলাম মাস্টার, কুমিল্লা উত্তর জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মো ডাক্তার এরশাদ সরকার, দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো আবুল কাশেম মেম্বার, ৯নং গুনাইঘর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মো গিয়াস উদ্দিন, এলাহাবাদ ইউনিউনের সভাপতি মো গিয়াস উদ্দিন সরকার, মো ওমর ফারুক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো মহসিন লোদি,সুবিল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো হারুনুরসহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন জাতীয় পার্টিকে শক্তিশালি করতে হলে সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে। এই সংগঠনকে এগিয়ে আনতে প্রতিটি উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটি শক্তিশালী করতে হবে। এই সংগঠনকে আরো শক্তিশালী করতে সবাইকে সুসংগঠিত ভাবে কাজ করতে হবে। হুসাইন মোহাম্মদ এরশাদের স্লোগান হচ্ছে ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচলে। সারাবাংলাদেশে যদি উপজেলা গঠিত না করতেন সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মাদ এরশাদ তাহলে আমরা উপজেলা পেতাম না।

ফের ক্ষমতায় আসতে পারেন ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ চৌধুরি বলেছেন, তেহরিক-ই ইনসাফ পার্টি আগাম নির্বাচনের দাবি তোলায় ইমরান খান আবারো ক্ষমতায় আসতে পারেন বলে কোনো কোনো রাজনৈতিক দল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ কারণে ইমরানের অগ্রযাত্রা থামিয়ে দিতে এবং তিনি যাতে আর কখনোই ক্ষমতায় আসতে না পারেন সেজন্য তাকে হত্যাচেষ্টা করা হয়েছে।

ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক সুরুশ আমিরি এ ব্যাপারে বলেছেন, ‘পাকিস্তানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা এজন্য চিন্তিত যে ইমরান খান কোনো আপোষ করেন না। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই এটা প্রমাণিত হয়েছে যে তিনি রাজনৈতিক ও সামরিক কর্তাব্যক্তিদের কোনো কথা না শুনে বরং সেদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাধীন নীতি গ্রহণের নীতিতে বিশ্বাসী’।

এদিকে বন্দুক হামলার জন্য তিন ব্যক্তিকে দায়ী করেছেন ইমরান খান। ওই তিন ব্যক্তি হলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল। লংমার্চে চালানো সশস্ত্র ব্যক্তির গুলিবর্ষণে ইমরান খানের একটি পা গুলিবিদ্ধ হয় এবং পায়ের হাড় ভেঙে যায়।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে কিন্তু ২০০৮ সালে পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধান বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর আর কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার ওপর হত্যাপ্রচেষ্টা চালানো হয়নি। ইমরান খানকে এমন সময় হত্যার ব্যর্থ চেষ্টা চালানো হয় যখন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও লংমার্চে নেতৃত্ব দিচ্ছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ে তিন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ উত্থাপন করা থেকে বোঝা যায় সেদেশের কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দিতে চায়। এ ধরণের আচরণ পাকিস্তানের রাজনীতিতে নজিরবিহীন।
পার্সটুডে।

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২৩০ শিশু

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ২৩০ জন শিশু-কিশোর।

শুক্রবার মিরপুর-১২ নাম্বার ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে শিশু-কিশোরদের সাইকেল উপহার দেয় মসজিদ কমিটি।

পুরস্কার পাওয়া এসব শিশু-কিশোরের বয়স ৫-১০ বছরের মধ্যে। শিশুদের মসজিদমুখী করতে দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এর আগেও ৯৩ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোরশেদ আলম বলেন, ছোট বাচ্চাদের মসজিদমুখী করার জন্য আমরা ৪০ দিনের কার্যক্রম হাতে নিই। ফজর ও এশার নামাজে ৪০ দিন একাধারে বাচ্চারা মসজিদে এসেছে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোশারফ হোসাইন বলেন, বড়দের পাশাপাশি ছোটদের মসজিদমুখী করার জন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ বড়রা দিন দিন চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, তাই মসজিদ অনাবাদ হয়ে যাবে। মসজিদ যাতে আবাদ হয়, তাই বাচ্চাদের মসজিদমুখী করার জন্য এ চেষ্টা।

খুনিদের লালন-পালন করে মানবাধিকারের গল্প শোনায় যুক্তরাষ্ট্র : কুমিল্লায় শেখ সেলিম

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির সময় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র থেকে জন কেরি ফোন করে তাদের ফাঁসি না দেওয়ার অনুরোধ করেছিলেন। তারা নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। অথচ এই যুক্তরাষ্ট্র খুনিদের লালন-পালন করে মানবাধিকারের গল্প শোনায়।

শনিবার দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও নেই যে, হত্যাকারীদের বিচার হবে না। অথচ বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল করা হলেও বিএনপি সেই ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল। জেল হত্যার বিচার বাধাগ্রস্ত করেছিল।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।