All posts by jitu

সদর দক্ষিণের বৌয়ারা বাজারে ১৪ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের বৌয়ারা বাজার এলাকা হতে ১৪ বোতল বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ । এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণের মানদারী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শামীম (৩০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দেবীদ্বারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) একে এম শহিদুল আলম পলাশের সভাপতিত্বে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।

 

চান্দিনায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কুবিতে ভর্তিযুদ্ধ: প্রতি আসনে প্রার্থী ৩১ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। এবছর আবেদন করেছেন মোট ৩২০৮৭ শিক্ষার্থী।

শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এবছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১৮ হাজার ৬৩২ টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৭ হাজার ৯০৭ টি, সি ইউনিটে (বানিজ্য) ৫ হাজার ৫৪৮ টি আবেদন পরেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১০৪০ টি আসন রয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি। এবছর এ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫৩ জন, বি ইউনিটে প্রায় ১৭ জন এবং সি ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।

আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই -এমপি রাজী ফখরুল

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বার রেয়াজউদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। তবে সভাপতি পদে দুইজন থাকায় কোন সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান আয়োজক কমিটি।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এ কথা বলেন । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল বলেছেন, অনেকেই মনে করছেন প্রতিযোগিতার কারণে বাংলাদেশ আওয়ামীলীগ বিভক্ত। বাংলাদেশ আওয়ামীলীগে বিভক্তি থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু জাতীয় নির্বাচনে কোন ভাগ থাকবে না বিভক্তি থাকবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে বিজয়ী করব, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আওয়ামীলীগ আগামী ১০০ বছর বাংলাদেশে নেতৃত্ব দিবে। আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন তা আমরা এখনো ভুলিনি। এই দেবীদ্বারের ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? কি হয়েছিল ২০০১ সালের পর থেকে আপনারা যারা এখানে আছে অনেকেই ঘর ছাড়া ছিলেন, আজ কিন্তু আপনারা শান্তিতে আছেন এবং আপনাদেরকে যারা ঘর ছাড়া করেছে তাঁরাও কিন্তু শান্তিতে আছে। তাদের প্রতি নেত্রী এতটাই সদয় হয়েছেন কিন্তু ২০২২ সাল নয় ২১২২ সালে আপনারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন। তিনি আরও বলেন, এই কৃষকরা যদি কৃষি উৎপাদন করতে পারে তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। এই গুরু দায়িত্ব দেবীদ্বার থানা কৃষকলীগের ওপর দিলাম। আমাদের নেত্রী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চিও আমরা উৎপাদন থেকে বাহিরে রাখব না। আমি আমার পক্ষ থেকে কৃষক মধ্যে যত সরঞ্জাম বরাদ্দ আসবে আমি সব আপনাদের দেব।

বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল রানা বলেন- আমরা কোন ভাই লীগের নই। সবাই আওয়ামী লীগের কর্মী । রাজি মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো রোশন আলী মাস্টার,দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমার খুব প্রিয় মানুষ, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দিবেন আমরা তাকেই বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনাকে আবার ও প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ।
দেবীদ্বার উপজেলা কৃষকলীগের আহবায়ক এটিএম রকিবুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, মানবসম্পদক বিষয়ক সম্পাদক মো. আলফাজ উদ্দিন, সদস্য বাবু কৃষ্ণ গোপাল পাল, কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মতিন মুন্সি, উপদেষ্টা মো. আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল চৌধুরী, দেবীদ্বার উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।

কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো.সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদো আক্তার মায়া, দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, ইউএসএ শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, বাবুল হোসেন রাজু প্রমুখ।

 

তিতাসে এক যুবকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

 

মোঃ জুয়েল রানা:
কুমিল্লার তিতাসে মোঃ ময়নুল প্রকাশে এপিএস (২৮) নামে এক যুবকের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মোঃ ময়নুল প্রকাশে এপিএস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের আহাম্মদ হাজীর ছেলে।

শুক্রবার থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, খালি গায়ে বিল্ডিং এর এক রুমে বসে ইয়াবা সেবন করছেন ওই যুবক। মুখে ইয়াবা সেবনের পাইপ। এক হাতে গ্যাস লাইটের আগুন অন্য হাতে ফয়েল ধরে আছেন এবং টেনে নিচ্ছেন আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া

ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ছবিটি তুলেছেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

দড়িমাছিমপুর গ্রামের বাসিন্দা আবুল ড্রাইভারসহ একাধিক ব্যক্তি বলেন, ময়নুল একজন পেশাদার মাদকসেবী। এবং সে মাদক বিক্রিও করে থাকে। তার যন্ত্রণায় এলাকাোবাসী অতিষ্ঠ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি।

এ ব্যাপারে মো.ময়নুল প্রকাশে এপিএস এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা সৌদি আরবের ছবি, ষড়যন্ত্র করে তুলছে।আমি ইয়াবা সেবন করি না৷ এবং এর সঙ্গে জড়িত নই। আপনি আমার সাথে সরাসরি কথা বলেন বলে ফোনটি কেটে দেন।

শিক্ষার্থীদের কম নম্বর দেয়ার অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে, কারণ আন্দোলনে অংশগ্রহণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে মিডটার্ম পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি সেশনজট কমাতে আন্দোলন করাতেই তাদের নম্বর ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই নম্বরপত্রের ছবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ার পর অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এর ব্যাপক সমালোচনা করেন।

জানা যায়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৮ম সেমিস্টারের ‘ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট’ কোর্সটি পড়ান বিভাগটির সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান। গত ২৩ অক্টোবর প্রকাশিত মিড-টার্মের ওই নম্বরপত্রে দেখা যায় দ্বিতীয় মিডটার্ম পরীক্ষায় দশ নম্বরে এক নম্বরের নিচে পেয়েছেন তিন জন। যাদের একজন পেয়েছেন ০.৬৭ ও অপর জন ০.৩৩। এছাড়াও দুই নম্বরের নিচে ১৩ জন, তিন নম্বরের নিচে ১৭ জন এবং চারের নিচে পেয়েছেন ৪ জন শিক্ষার্থী। নম্বর দেয়ার এই প্রক্রিয়া নিয়েই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একই ব্যাচের অষ্টম সেমিস্টারের পরীক্ষা ২০২২ সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল। ওই শিক্ষকের নির্ধারিত কোর্স সময়মতো শেষ না হওয়ায় প্রায় ১ মাস পর সেপ্টেম্বর মাসে এই সেমিস্টার শেষ হয়। এছাড়া ০.৩৩, ০.৬৭ দেওয়ার মাধ্যমে স্পষ্টতই ব্যক্তিগত ক্ষোভ শিক্ষার্থীদের উপর প্রকাশ করা হয়েছে বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আমরা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, আমাদের এতটুকু শিখা হয়েছে যে কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়। আমরা এমন কোনো উত্তর লিখিনি যার জন্য ০.৩৩ বা ০.৬৭ পাবো। গত বছর আমরা বিভাগের সেশনজট নিরসনে আন্দোলন করেছিলাম যার জন্য আমাদের শোকজ করা হয়েছিল। আর সেই কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকেই আমাদের সাথে এমন করা হয়েছে।

এই বিষয়ে সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান বলেন, শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুযায়ী নম্বর পেয়েছে। প্রশ্নপত্রে চাওয়া উত্তরের সাথে তাদের খাতার উত্তরের মিল নেই। এ বিষয়ে যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে বিভাগের ছাত্র উপদেষ্টা, চেয়ারম্যান, কোর্স টিচার আছে। একাডেমিকভাবে এর সমাধান হতে পারতো।

তিনি আরো বলেন, মিডটার্মের খাতাগুলো চাইলে ‘ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট’ কোর্সে অভিজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে পুনঃনিরীক্ষণ করা যাবে। তাহলেই বোঝা যাবে কীভাবে নম্বর দেয়া হয়েছে।

প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘আমার মনে হয় না কোনো শিক্ষক ব্যক্তিগত কোনো ক্ষোভ শিক্ষার্থীর উপর নিবে। তবে কোর্স টিচারের অধিকার আছে তিনি শিক্ষার্থীদের কেমন নম্বর দিবেন। শিক্ষার্থীরা যেরকম লিখেছে হয়তো সেরকম নম্বর পেয়েছে। এ সম্পর্কে কোর্স টিচারই ভালো বলতে পারবেন।’

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এই বিষয়ে বলেন, ‘এরকম কাজে শিক্ষক হিসেবে আমি নিজেই বিব্রত বোধ করছি। সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো কোর্সে এরকম নম্বর দেওয়া যায় তা আমার জানা ছিলো না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে পারে। বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিচ্ছি। পরীক্ষার খাতাগুলো জব্দ করে গোপনীয়তার সাথে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে পুনঃমূল্যায়ন করতে দেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, ২০১৯ সালের ১৮ নভেম্বর প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আন্দোলন করেন। পরবর্তীতে ২০২১ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে এসময় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেশনজটের বিরুদ্ধে লিখালিখি করে। এতে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৪০ জন শিক্ষার্থীকে বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

ফ্রিতে প্রাইভেটের লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষক কারাগারে

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফ্রিতে প্রাইভেট পড়ানোর লোভ দেখিয়ে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সাজু (৩৯) নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষক সাজুকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু, পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও খুলনা জেলার দৌলতপুর থানার সহেশ্বর পাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় , শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু ভূক্তভোগী ওই শিক্ষার্থীসহ ১০-১২ জনকে সরমাকান্দা এলাকার একটি ভাড়া বাড়িতে প্রাইভেট পাড়াতেন। ভূক্তভোগী শিক্ষার্থী পড়াশোনায় অনেক পিছিয়ে আছে এই কথা বলে শুক্রবারে বন্ধের দিন ফ্রিতে অতিরিক্ত প্রাইভেট পড়তে আসতে বলেন ওই শিক্ষর্থীকে। শিক্ষক সাজুর এমন কথায় রাজি হয়ে গত ২১ অক্টোবর শুক্রবার বিকেলে প্রাইভেট পড়তে গেলে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী ওই শিক্ষর্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতেই ধর্ষণের অভিযোগে শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার-১

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো.মহিমকে (২১) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তার বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন পালন করে । অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার বাসিন্দা। সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের খারাপ কতাবার্তা বলে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্যাতিত কিশোরীকে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে। ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সে ক্ষোভের বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে। বুধবার দুপুর ২টার দিকে ওই কিশোরী চরউমেদ গ্রামে বাড়ির পাশের একটি খেতে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে একা পেয়ে খেতে থেকে মুখ চেপে ধরে কিল্লার উপরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাতারের আমিরের সাথে বাংলাদশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, এনডিসি।

বৃহস্পতিবার সাক্ষাৎকালে এ সময় তার সাথে ছিলেন রাষ্ট্রদূত-পত্নী মিসেস শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তনময় ইসলাম।

সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত-কে উদ্দেশ্য করে তিনি বলেন যে কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর আগ্রহের কথা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মিদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কাতারের আমির বলেন কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণখাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশীদের অবদান আছে। à