কাতারের আমিরের সাথে বাংলাদশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ইউসুফ পাটোয়ারী লিংকন:
আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, এনডিসি।
বৃহস্পতিবার সাক্ষাৎকালে এ সময় তার সাথে ছিলেন রাষ্ট্রদূত-পত্নী মিসেস শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তনময় ইসলাম।
সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত-কে উদ্দেশ্য করে তিনি বলেন যে কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর আগ্রহের কথা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মিদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাং