All posts by jitu

কুমিল্লার ২ মাদক ব্যবসায়ী ৩ কেজি গাঁজাসহ চাঁদপুরে গ্রেফতার

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার হস্তিমৃতা গ্রামের মোঃ বাবুল প্রঃ নুরুন্নবীর পুত্র সাহাবউদ্দিন প্রঃ নূর ইসলাম (২৫) ও একই উপজেলার মালিয়ারা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসরাফিল (২৪) কে ৩ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন।

এ ঘটনায় বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

কুমিল্লা সদর দক্ষিণের সদ্য ঘোষিত ৭ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: ইসরাক মাহমুদ (মাসুদ ) ও যুগ্ম আহ্বায়ক  মো: আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সদর দক্ষিণের ৭ ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হল- গলিয়ারা উত্তর ইউনিয়ন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন, বিজয়পুর ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন, পূর্ব জোড়কানন ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পশ্চিম জোড় কানন ইউনিয়ন।

এই ৭ ইউনিয়নের কমিটি ঘোষণার ৬ দিনের মধ্যে যুবলীগের গঠন তন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সদর দঃ উপজেলার আওতাধীন ৭টি ইউনিয়ন আওয়ামী যুব লীগ এর নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

১৪ অক্টোবর শুক্রবার জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় ০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে আদর্শ সদর উপজেলার ভূটুয়া চৌধুরীবাড়ী প্রাঙ্গনে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ তৈয়ব আলী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহাতাব, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: মোঃ আবু তাহের ও জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন ভূইয়া, ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য লাকী আক্তার মহিলাসদস্য ও সমাজ সেবক মোঃ নূরুল আমিন চৌধুরী।

‘বাংলা ওয়াশ’ সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

 

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন পাকিস্তান । ম্যাচটা পেন্ডুলামের মত দুলছিল দুই দিকেই। এক সময় তো মনে হচ্ছিল ম্যাচটা পাকিস্তানের জন্য বের করা কঠিনই হয়ে যাবে। চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড।

কিন্তু মিডল অর্ডারে হায়দার আলি ব্যাট করতে নেমেই সব হিসেব উল্টে দিলেন। মাত্র ১৫ বলে তার করা ৩১ রানই শেষ পর্যন্ত জয়ের পথ দেখিয়েছে পাকিস্তানকে এবং স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানই। ১৫তম ওভারেই মূলত ম্যাচের গতি পরিবর্তন করে দেন পাকিস্তানের দুই ব্যাটার হায়দার আলি এবং মোহাম্মদ নওয়াজ। এই এক ওভার থেকেই ২৫ রান তোলেন তারা দু’জন। বোলার ছিলেন ইশ সোধি।

পরের ওভারে টিম সাউদির বলে মার্ক চাপম্যানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন হায়দার। কিন্তু ১৫ বলে খেলা তার ইনিংসটিই সঞ্জিবনী শক্তি হিসেবে কাজ করেছে পাকিস্তান ইনিংসে। এরপর টিকনারের বলে আসিফ আলি আউট হয়ে যাওয়া মনে করা হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি আবার নিউজিল্যান্ডের হাতে চলে গেলো। কিন্তু মোহাম্মদ নওয়াজ আর ইফতিখার আহমেদ মিলে সে শঙ্কা উড়িয়ে দেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় কেবল ৪ রান। টিকনারের বল থেকে সে রান তুলতে কষ্ট হয়নি ইফতিখার আর নওয়াজের। ইফতিখারের বিশাল ছক্কা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের জন্য যে উইকেট তৈরি করা হলো, ম্যাচের শুরুতে মনে হচ্ছিল এখানে রান উঠবে। কিন্তু ম্যাচের আয়ু যত বাড়ছিল, তত উইকেট স্লো হয়ে ওঠে। রান করাটাও যেন খুব কঠিন হয়ে যাচ্ছিল পাকিস্তানি ব্যাটারদের জন্য। প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড যেখানে প্রথম ১০ ওভারে রান তুলেছিল ৮৩। উইকেট হারিয়েছিল ২টি। পাকিস্তানের ব্যাটাররা প্রথম ১০ ওভারে রান তুলতে সক্ষম হয় ৬৪টি। যদিও উইকেট হারায় তারা একটি।

শুধু তাই নয়, রানের গতি মন্থর করে দেয়ার পাশাপাশি দ্রুত দুটি উইকেটের পতনও ঘটায় নিউজিল্যান্ড। যার ফলে ১১-১২তম ওভারে মনে হচ্ছিল, ফাইনাল জয়টা পাকিস্তানের জন্য কঠিনই হবে। ১১তম ওভারের প্রথম বলেই শান মাসুদকে ফিরিয়ে দেন মিচেল ব্রেসওয়েল। পয়েন্টে খেলতে গিয়ে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দেন তিনি। ২১ বলে ১৯ রান করে আউট হন তিনি।

এরপরই ইশ সোধির বলে ধরা পড়েন পাকিস্তানের আশার প্রদীপ হয়ে থাকা মোহাম্মদ রিজওয়ান। ২৯ বলে ৩৪ রান করে সোধির বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। ৭৪ রানে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ম্যাচটা কঠিনই হয়ে পড়েছিল বাবর আজমদের জন্য। কিন্তু হায়দার আলি আর আসিফ আলি মিলে কঠিন ম্যাচটাকেই সহজ করে দেন। ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা দু’জন। ১৫ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩১ রান করে আউট হন হায়দার।

মোহাম্মদ নওয়াজ ২২ বলে অপরাজিত থাকলেন ৩৮ রানে। ২টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার মারেন তিনি। শেষ মুহূর্তে ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ ইফতিখার। ১টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। শেষ ৯.৩ ওভারে ১০৪ রান তোলে পাকিস্তান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৩৮ বলে ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজের সেলার সামিট ২০২২ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:
দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ গত (১১ অক্টোবর) তাদের পঞ্চম সেলার সামিট আয়োজন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তির্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসিস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দারাজের নতুন প্রযুক্তিগত উন্নয়ন এবং দারাজ সামনে যেসব ফিচার নিয়ে আসবে তা সম্পর্কে সেলারদের জানাতে এ সামিট আয়োজিত হয়। এছাড়াও, দারাজ এখন যেসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রযুক্তির সাথে সেলার ও উদ্যোক্তাদের যুক্ত করাও ছিলো এ সামিট আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি, সেলার সামিট ২০২২ -এ দারাজের এ বছরে ১১.১১ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়।

অনুষ্ঠানে দারাজের গ্রুপ সিইও বিয়ার্কে মিকেলসেনসহ উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এবং দারাজের নিবন্ধিত সেলার ও উদ্যোক্তারা। সেলার সামিটে ই-কমার্স সেলাররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আরও সহজে ও কার্যকরী উপায়ে দারাজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেম ও দেশজুড়ে কমিউনিটির উন্নয়নে দারাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সামিটে দারাজ এক্সপ্রেস ডেলিভারি, সেলার প্রোমো টুল, যেমন: ফ্রি শিপিং ও ভাউচার, দারাজ অ্যাডভারটাইজিং সল্যুশন, সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেমেন্ট পার্টনার অ্যানাউন্সমেন্ট, দারাজ কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ও দারাজ লাইভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সেলার সামিটে দারাজ সামনে যেসব অফার নিয়ে আসবে সে সম্পর্কে ঘোষণা দেয়া হয়। যার মধ্যে রয়েছে: বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ১১.১১ এবং দারাজের অ্যাপের নতুন ফিচার।

সামিটে অন্যতম আলোচনার বিষয় ছিলো ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের গুরুত্ব, এর অফার এবং সেলাররা কীভাবে এ ক্যাম্পেইন থেকে উপকৃত হবেন তা নিয়ে আলোচনা করা হয়। ক্রেতাদের জন্য এ ক্যাম্পেইনে কী থাকছে তা নিয়েও জানানো হয় এ সামিটে। ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ১৮ লাখ টাকা সমমূল্যের ডিল, ২০ হাজারের বেশি সেলারের অংশগ্রহণ এবং পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও জানানো হয়, দারাজের কাউন্টডাউন ক্যাম্পেইন শুরু হবে ১ নভেম্বর এবং চলবে ১০ নভেম্বর পর্যন্ত, যেখানেও থাকবে ভাউচার, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় ছাড় ও ডিল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এই উপলক্ষ্যে বলেন “আট বছর আগে দারাজ যেখানে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলো, সেখানে ক্রেতাদের সন্তুষ্টি ও ভালোবাসায় আজ দারাজ পরিবারের সদস্য সংখ্যা ৬ হাজারের বেশি এবং বর্তমানে রেজিস্টার্ড সেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০। সেলার সংখ্যা যেমন বেড়েছে, ক্লোজড বক্স পলিসির কারণে সেলার রেস্পন্সিবিলিটি ও তেমন বেড়েছে। আমি প্রত্যেক বিক্রেতাকেই নিয়ম নীতি মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আহ্বান জানাই যার মাধ্যমে দারাজ, ক্রেতা ও বিক্রেতা সকলেই উপকৃত হবেন। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে মিলে ভোক্তাদের যেকোন ধরনের সমস্যার সমাধানে একইভাবে অবদান রাখবে”

অনুষ্ঠানে সমাজ ও দারাজের প্রতি সেলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

চান্দিনায় ক্রোকারিজ দোকানে রাতভর ‘মুরগির’ তান্ডব! এ ঘটনায় বিচারের মুখোমুখি মালিক

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা বাজারের একটি ক্রোকারিজ দোকানে রাতভর তান্ডব চালিয়ে দোকানের বহু সিরামিক ও কাঁচের মালামাল ভেঙ্গে চুণ-বিচুর্ণ করে একটি ‘মুরগি’। এতে অন্তত ৭৫ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করে অন্যের পালিত ওই মুরগিটি। এ ঘটনায় হামলাকারী ওই ‘মুরগি’কে আটক করে মালিককে সহ বিচারের মুখোমুখী করা হয়েছে।

‘মুরগি’র হামলার ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সহ হাস্য-রহস্যের খোড়াক সৃষ্টি হয়েছে। ‘মুরগি’র ওই হামলার কাছে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ ওই দোকানের মালিক। তবে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত বাদী করেন দত্ত ক্রোকারিজ নামের দোকান মালিক বাসুদেব দত্ত।

জানা যায়, চান্দিনা পশ্চিম বাজারের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন বাসুদেব দত্ত নামের এক ব্যবসায়ী। ওই দোকানের ভিটিতে ব্যবসা করা নিয়ে মালিক পক্ষের সাথে ভাড়াটিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকারও অভিযোগ রয়েছে।

প্রতিদিনের ন্যায় বুধবার (১২ অক্টোবর) সকালে দোকান খুলেই মাথায় হাত ওই দোকানীর। দোকানের সাঁটারসহ সব কিছুই ঠিক-ঠাক আছে, কিন্তু পুরো দোকান লন্ড-ভন্ড। সারা দোকান জুড়ে ভেঙ্গে-চুড়ে পড়ে আছে র‌্যাকে সাঁজানো কাঁচ ও সিরামিকের অনেক মালামাল। দোকানের ভিতরে ঢুকতেই মানুষ দেখে পালানোর চেষ্টা করে একটি ‘মুরগি’। তাৎক্ষনিক ভাবে মুরগিটিকে ধরে আটক করেন দোকান মালিক বাসুদেব। খোঁজ নিতে শুরু করেন মুরগির মালিকানা। অবশেষে নিশ্চিত হন দোকানের দ্বিতীয় তলায় বসবাসরত দোকান ভিটির মালিক মুক্তা আক্তারের। বুঝতে আর বাকি রইল না তার। হামলাকারী ওই ‘মুরগি’ আটক করে ব্যবসায়ী সমিতির কাছে বিচারের প্রার্থী হন ওই দোকানি।

তিনি জানান, দোকানের মূল মালিক মাহবুবুর রহমান। তিনি প্রায় তিন বছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী মুক্তা আক্তার প্রায়ই আমাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য ঝামেলা করে আসছিলেন। আমার ভাড়ার মেয়াদ শেষ না হওয়ায় আমি দোকান না ছাড়ায় বিভিন্ন সময় আমাকে নানা ভাবে হয়রানি করে আসছিলেন মুক্তা আক্তার। ওইসব ঘটনাও ব্যবসায়ী সমিতি কয়েক দফা শালিশ-দরবার করেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। তখনও দোকানে কোন ‘মুরগি’ ছিল না। সকালে এসে দোকানের এমন অবস্থা দেখার পর খুঁজে দেখি দোকানের উপর থেকে একটি ফাঁকা স্থান ওই স্থান দিয়েই মালিক মুক্তা আক্তার ইচ্ছাকৃত ভাবে ওই মুরগিটি আমার দোকানে ছেড়ে দেয়। এতে অন্তত আমার ৭৫ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এ ঘটনায় মুক্তা আক্তার জানান, আমার স্বামীর মৃত্যুর পর থেকে সে (ব্যবসায়ী বাসুদেব) আমাকে ভাড়া প্রদান করেন না। আজ থেকে দুই মাস আগে আমি ভাড়া চাইতে গেলে সে আমাকে দোকান থেকে বের করে দেন। পরবর্তীতে আমি থানায় পুলিশের আশ্রয় নিলে গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সাময়িক সমঝোতা করলেও আজও ভাড়া পাইনি। ওই ‘মুরগি’ আমার না, আমার শ্বাশুরীর ‘মুরগি’। ওই ঘটনার বিষয়টি আমার জানা নেই।

চান্দিনা বাজারের ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান জানান, তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও আমরা একাধিকারবার তাদেরকে নিয়ে বসে সমঝোতা করার চেষ্টা করেছি। ‘মুরগি’র বিষয়টি আমাদেরও সন্দেহ জনক মনে হচ্ছে। দোকান মালিক আমাদের কাছে এসে বিচারের প্রার্থী হয়েছেন আমরা বিষয়টি নিয়ে শীঘ্রই বসবো।

চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে ২ বখাটে আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে হৃদয় (২৬) ও কামরুল (১৯) নামে দুই বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত হৃদয় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের অলি আহমেদের ছেলে এবং কামরুল পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের শামসুল ইসলামের ছেলে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা-কাদঘর রাস্তার মাথা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগির মা ইয়াসমিন বেগম বাদী হয়ে হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদয় ও কামরুল ভুক্তভোগি ওই ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে ইভটিজিংসহ নানা প্রকার হয়রানি করতো। যার কারণে ওই ছাত্রীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিলো। বুধবার বিকালে পরীক্ষা দিয়ে মায়ের সাথে মাদরাসা থেকে বাড়ী ফেরার পথে বাসন্ডা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন বখাটে যুবক ওই ছাত্রীকে অটো রিকসা থেকে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যেতে চাইলে ভুক্তভোগি ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয় ও কামরুলকে আটক করে। এ সময় তাদের সহযোগিরা পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বুধবার বিকালে মাদরাসা ছাত্রী অপহরণ চেষ্টার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা এলাকা থেকে হৃদয় ও কামরুল নামে দুই বখাটে যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগির মা ইয়াসমিন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়’।

তিতাস উপজেলা বিএনপি‘র আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক ওসমান, সদস্য সচিব সেলিম

 

মোঃ জুয়েল রানা:
কুমিল্লার তিতাসে বহু জল্পনা কল্পনার পর উপজেলা বিএনপি‘র আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি‘র আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিতাস উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ও ১৫জন যুগ্ম আহ্বায়কসহ ২৩ জনকে সদস্য করে মোট ৪০ সদস্য বিশিষ্ট্য নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা বিএনপি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এর পরামর্শক্রমে কুমিল্লা উত্তর জেলার ১১ টি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল কারার লক্ষ্যে প্রতিটি উপজেলায় আমরা আহ্বায়ক কমিটি অনুমোদন দিচ্ছি। আশা করি যারা নেতৃত্বে আসছেন, তারা সকলেই দলকে সুসংগঠিত করতে পারবেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপর্ণ্য ভূমিকাসহ জনগণের ভোটারধিকার ফিরিয়ে আনতে রাজপথে থেকে কাজ করবেন।

নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দরা বিএনপি‘র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ডঃ মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি‘র আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সে সাথে তারা তিতাস উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

বুড়িচংয়ে ৩৫.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ অক্টোবর ভোররাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিলের ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীরের ছেলে মোঃ জিহাদ (২০)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।