All posts by jitu

মুরাদনগরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টায় শিক্ষক কারাগারে

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা মামলায় মাদ্রাসা
শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকর উত্তর ত্রিশ গ্রামের দারুল
কোরআন হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম (২৩) মুরাদনগর উপজেলার গান্দ্রা গ্রামের
আবুল হোসেনের ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, শিক্ষক মনিরুল ইসলাম উপজেলার উত্তর ত্রিশ গ্রামের গ্রামের আবুল হাশেম এর ৩য় তলা ভবনের নিচ তলায় অবস্থিত দারুল কোরআন হিফজ মাদ্রাসার নাজেরা বিভাগে চাকরি করতেন। সোমবার সকাল ১০টার দিকে ওই শাখার
সকল শিক্ষার্থী ঘুমিয়ে গেলে শিক্ষক মনিরুল ইসলাম মাদ্রাসার ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরেই ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, শিশুকে বলাৎকারের চেষ্টা ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিশুর বাবা মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন কৌশলে ওই শিক্ষককে
গ্রেপ্তার করা হয়। পরে মামলার ভিত্তিতে সোমবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।

“কার্ল কুবল পুরস্কার” পেলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্টঃ

গত ৩০ সেপ্টেম্বর ২০২২ জার্মানীর “কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি”নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে “কার্ল কুবল পুরস্কার”-এ ভূষিত করেছে। এই পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্ববাপী পরিবার-এর উন্নয়নে প্রফেসর ইউনূসের অসামান্য ও বহুমূখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করলো।

৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেনশাইম, জার্মানীতে ফাউন্ডেশনটির অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ছিল – “পরিবার গুরুত্বপূর্ণ।”

কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এই উপলক্ষ্যে বলেন যে, “ইউনূস তাঁর অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন।” ড. কার্সটিন বাংলাদেশী এই অর্থনীতিবিদের প্রশংসা করে বলেন যে, কোভিড-১৯, বৈশ্বিক উষ্ণায়ন, নতুন নতুন যুদ্ধ – পৃথিবীর নানাবিধ সংকটের সময় ইউনূস মানুষের জন্য আশার একটি বিশাল উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রফেসর ইউনূসকে তিনি “পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা” হিসেবে বর্ণনা করেন।

হুমবার্গ আরো বলেন যে, “আমরা প্রত্যেকেই অন্যদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। আমরা সকলেই সবসময় – এখন ও ভবিষ্যত – পরিবর্তনের স্রষ্টা।” সমাজসেবক কার্ল কুবল ও প্রফেসর ইউনূসের মধ্যে তুলনা করতে গিয়ে তিনি বলেন যে, “তাঁরা উভয়েই ১৯৮০-র দশকে মানুষের উদ্যোক্তা সত্ত্বা বিকশিত করার মাধ্যমে সামাজিক লক্ষ্যসমূহ নিশ্চিত করতে কাজ শুরু করেন এবং উভয়েই মানুষকে সহায়তা করতে এমন সুচিন্তিত পদ্ধতি প্রয়োগ করেন যাতে তারা নিজেরাই নিজেদেরকে সহায়তা করতে পারে। কুবল ও ইউনূস উভয়েই ব্যবসায় উদ্যোগ-ভিত্তিক উন্নয়ন সহযোগিতার পথপ্রদর্শক।”

উদ্যোক্তা কার্ল কুবল কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি” “মানুষকে নিজেদেরকে সহায়তা করতে সহায়তা করার” নীতিতে কাজ করে এবং জার্মানী ও বিশ্বের অন্যত্র অসহায়, সুবিধাবঞ্চিত শিশু ও পিতা-মাতাদের জন্য গত ৫০ বছর ধরে কাজ করে আসছে। জার্মানীর দক্ষিণ হেস-এর বেনশাইমে প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্থিত।

নোয়াখালীতে গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে ফের ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আসামিরা হলেন, উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো.মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২), তার ভাই নূর হোসেন (২৯) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।

সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ভিকটিমরে পরিবার গরীব হওয়ায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে পাশ্ববর্তী বাড়ির আসামি নূর আলমের ভাবি রাশেদা আক্তার তার ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে নেয়। একপর্যায়ে রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রুমে গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,অভিযোগ পেয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায়  তাসিদুল মাহমুদ মিথুন নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত তাসিদুল মাহমুদ মিথুন  বরুড়া উপজেলার  পাঠান পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে ।

(বিস্তারিত আসতেছে—-)

বুড়িচংয়ে বিদ্যুৎপৃষ্টে ২ সন্তানের জননীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে বেবী আক্তার (৪৫) নামের দু’কন্যা সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

রোববার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের খোকন চেয়ারম্যানের বাড়ির নাইমুল হক চৌধুরীর স্ত্রী।

নিহতের স্বামী নাঈমুল হক চৌধুরী ও পুলিশ জানায়, নিহত বেবী আক্তার রোববার সকালে ভুলক্রমে ফ্রিজের বিদ্যুৎ লাইন বন্ধ না করে ফ্রিজের ভেতরে পরিষ্কার করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। মায়ের এমন অবস্থা দেখে তার মেয়ে বাবাকে ডেকে আনে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। বেবী আক্তারকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার এস আই মো. মামুন হোসেন খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

চৌদ্দগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন: সভাপতি মোশারেফ হোসেন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে  সভাপতি হিসেবে রয়েছেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন কনকাপৈত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল ।

 

মেসি খুশিতে থাকলে নিজের সেরাটা উজাড় করে দেয়: পিএসজি কোচ

স্পোর্টস ডেস্কঃ

পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেছেন, লিওনেল মেসি ছন্দে ফিরেছেন। সে খুশিতে থাকলে নিজের সেরাটা উজাড় করে দেয়।

আর্জেন্টাইন তারকা মেসি আবারো বিশ্বসেরা হতে পারবেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে কোচ গালতিয়ে বলেন, অবশ্যই হতে পারে। যদি সে অবিশ্বাস্য ফর্মে থাকে। সে ভালোমতো প্রস্তুত। সে ভালো আছে আর খুশি থাকলেই সে পারফর্ম (গোল) করে।

বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে গত বছর পিএসজিতে এসে নতুন পরিবেশে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মেসি। গত মৌসুমে লিগ ওয়ানে ২৬ ম্যাচে মাত্র ৬টি গোল করেন তিনি। তবে চলতি মৌসুকে বেশ ছন্দেই আছেন মেসি।

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। বাঁ-পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন তিনি। পিএসজির জার্সিতে এটি মেসির সরাসরি ফ্রি-কিক থেকে প্রথম গোল।

পিএসজির হয়ে এবার এখনো পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে গোল ৭টি করেছেন মেসি। আর সতীর্থদের দিয়েও নিয়মিত গোল করাচ্ছেন।

পিএসজির কোচ বলেন, প্রতিদিন সকালে মেসিকে অনুশীলনে দেখে আমার খুব ভালো লাগে। সে মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে, খুব খুশি। সে নিঃস্বার্থ খেলোয়াড়, যে খেলার গতিপথ নির্ধারণ করে দেয় এবং সবসময় গোল করে।

যে কারণে সন্তান জন্মের আড়াই বছর পর প্রকাশ্যে আনলেন বুবলী

বিনোদন ডেস্কঃ

সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানও স্বীকার করে নিয়েছেন বুবলীর সন্তানের বাবা তিনি।

প্রশ্ন উঠেছে, মা হওয়ার মতো গর্বিত সুসংবাদ কেন গত আড়াইটা বছর লুকিয়ে রেখেছিলেন বুবলী? আর কেনই বা হঠাৎ ফেসবুকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে বিষয়টিকে সামনে আনলেন? শাকিবও অকপটে স্বীকার করে নিলেন।

এসব প্রশ্নের জবাবে বলা যেতেই পারে, সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হন বুবলী। যার জেরে বেবিবাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেন।

শাকিব খানের বাড়িতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গমন ও দুজন মিলে এক অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন পালন করার খবরেই ভয় বা শঙ্কা জাগে বুবলীর।

জন্মদিন পালনের পর বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছিলেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।‘

ভিন্ন ভিন্ন ছবিতে দেখা যায়, একই অনুষ্ঠানে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব ও অপু। সঙ্গে রয়েছেন শাকিব-অপুর পরিবারের সদস্যরাও।

এরপর ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস লেখেন শাকিব নিজেও।

এসব বিষয় প্রকাশ্যে প্রকাশ্যে আসার পরই উদ্বেগ বাড়ে বুবলীর।

বিশেষ করে জয়কে উদ্দেশ্য শাকিবের দেওয়া স্ট্যাটাসের পর উদ্বেগটা চরম মাত্রায় পৌঁছায়।

স্ট্যাটাসে শাকিব লিখেছিলেন,‘তোমার (জয়) বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়!’

জয়কে নিয়ে শাকিব খানের এই স্ট্যাটাসের ঠিক ৩ ঘণ্টা পর বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে ২ বছর আগের ২টি ছবি প্রকাশ করেন। যেখানে তার বেবিবাম্প দেখা যায়।

ছবির ক্যাপশন বুবলি লেখেন, ‘মি উইথ মাই লাইফ’। এরপরই শুরু হয় যত জল্পনা।

অনেকের মতে, শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে জন্মদিনে দেওয়া শাকিব খানের স্ট্যাটাসটা কোনোভাবেই মানতে পারছিলেন না বুবলী। মনের গভীরে লুকিয়ে থাকা গোপন অভিমান প্রকাশ করেছিলেন বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে। আশা করছিলেন, তার সন্তান নিয়েও এমন স্ট্যাটাস দিক বাবা শাকিব খান।

সূত্র জানায়, সন্তানকে নিয়ে স্ট্যাটাস দিতে শাকিবের ওপর চাপ বাড়ান বুবলী।

শাকিবও দুশ্চিন্তায় পড়েন, কথা না মানলে অপু বিশ্বাসের মতো সন্তানসহ টেলিভিশন লাইভে চলে আসবেন কিনা বুবলি!

ঢালি পাড়ায় এমন কথাও শোনা যায় যে, বিষয়টি নিয়ে কয়েক দফা মিটিং হয় শাকিব খানের গুলশানের বাসায়। মিটিংয়ে শাকিব খানের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। দুপক্ষের আলোচনা, সমঝোতার পর ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শবনম বুবলী ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।‘

বুবলির ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানও একই পোস্ট করেন। সন্তানকে স্বীকৃতি দেন।

বন্ধুর বিপদে সবার আগে আমি এগিয়ে আসবো – আলী আকবর

বিশেষ প্রতিনিধি:
বাল্যজীবন, স্কুল/ কলেজ জীবনে যত বন্ধু বান্ধব, যে যেখানেই নিজ নিজ পেশায় আছেন, তাদের পথচলাকে সাধুবাদ জানাই, আপনাদের পরিবার ও সন্তানদের নিয়ে সুখে থাকবেন। আপনারা যারা আমার সাথে পথচলায় বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, তারা যে কোন সময়ে বিপদ আপদে আমাকে স্বরন করবেন আমি কথা দিচ্ছি সব বন্ধুদের
আগে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

বাল্যকালের বন্ধু ও স্কুল/কলেজ জীবনের বন্ধুদের নিয়ে কুমিল্লা বন্ধু ফোরামের মিলন মেলার উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুবাইরচর এলাকায় হোটেল নুর মহলের অডিটরিয়ামে কেক কাটা, আলোচনা ও পরিচিতি সভা এবং সংস্কৃতি সন্ধ্যার মাধ্যমে এক জমকালো মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সাবেক সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক পরিচালক ডাঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএস লিমিটেড এর চেয়ারম্যান ও মেঘনা টেলিভিশনের সিইও মোহাম্মদ মফিজ উল্ল্যাহ বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার।

এছাড়া বন্ধু ফোরাম মিলন মেলার আয়োজক কমিটির মোঃ মাহবুব হাসান, নজরুল ইসলাম, নাজমুল হাসান লিটন ও মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্কুল ও কলেজ জীবনের এক সাথে পথচলা প্রায় দেড় শতাধিক বন্ধু/বান্ধুবীদের নিয়ে এই মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, ইতিপূর্বে
যাদেরকে হারিয়েছে তাদের  স্মরণে দোয়া মোনাজত, জাতীয় সঙ্গীত, পরিচিতি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতি সন্ধ্যা ও ডিনার শেষ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কুবিতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, সব ধরের পরীক্ষা স্থগিত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব হল বন্ধ থাকবে। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছেলেদের এবং সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ১০ থেকে ১৭ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব পরিবহন বন্ধ থাকবে।

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হবে।