All posts by jitu

কুমিল্লার তিতাসে কলেজ ছাত্র সিয়াম হত্যা মামলায় গ্রেফতার ৮

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর গ্রামের সিয়াম (১৭) নামের কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ২২শে সেপ্টেম্বর রাতে নিহতের বাবা হেলাল সরকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

ঘটনার সাথে সাথেই আসামী ৮ জনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেফতারকৃত সবাই ২০২২ সালের দাখিল পরীক্ষার্থী।

আসামীরা হলেন, মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নোয়াগাঁও গ্রামের জয় মিয়ার পুত্র সাকিব হোসেন (১৯), নাজির হোসেনের পুত্র নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), শফিক মিয়ার পুত্র সাইমুন মিয়া (১৯), আওলাদ হোসেনের পুত্র মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের নুরুল হকের পুত্র ওমর ফারুক (১৯), আবুল কাশেম এর পুত্র জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের হেলাল এর পুত্র মুকুল আহমেদ রাব্বি (১৭)।

পুলিশ জানায়, নিহত সিয়াম এর নিকটতম আত্মীয়র সাথে মেঘনা উপজেলা ব্রাহ্মনচর নোয়াগাঁও গ্রামের নাজির হোসেনের পুত্র দাখিল পরীক্ষার্থী নাজমুল হাসান এর প্রেমের সম্পর্ক ছিলো, এই প্রেমের সম্পর্কে সিয়াম বাঁধা দিলে নাজমুল, সাকিবসহ ৭-৮ জন দাখিল পরীক্ষার্থী গত বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে কেন্দ্রের সামনেই সিয়ামের সাথে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে নাজমুল সিয়ামকে ধরে রাখলে সাকিব হোসেন পরপর দুইটি ছুরি দিয়ে আঘাত করলে সিয়াম মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনার সাথে জরিত ৮ জনকে গ্রেফতার করে শুক্রবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

কুমিল্লার পাঁচথুবীতে বিদেশী মদ ও গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ০৮ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২২ সেপ্টেম্বর রাতে সদরের পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার উত্তর কালিকাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২২) ও দক্ষিণ কালিকাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ জসিম ওরফে মালু (৪৫)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধ’র্ষণের পর জ’বাই করে হ’ত্যা: কোচিং শিক্ষকসহ গ্রেফতার ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকা স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হ’ত্যাকাণ্ডের ঘটনায় আবদুর রহিম রনি নামে তার সাবেক কোচিং শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক আলামতে রনির শরীর থেকে ভিকটিম কর্তৃক নখের কিছু আঁ’চড়ের চিহ্ন পাওয়া যায়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃত রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান, নি’হত শিক্ষার্থীর মৃ’তদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) ও আবদুর রহিম রনিকে (২০) গ্রেপ্তার করে। এ হ’ত্যাকাণ্ডের ঘটনায় সে প্রাথমিকভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁ’চড় রয়েছে। ঘটনাস্থল থেকে হ’ত্যায় ব্যবহৃত একটি ছো’রা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একটি হ’ত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইসরাফিল ও সাঈদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, রনির কোচিং থেকে কিছুদিন আগে পড়া বন্ধ করে দিয়ে অন্যস্থানে প্রাইভেট শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত হয় রনি, যদিও পরে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করতো সে। অদিতার মা ঘরে না থাকার সুযোগ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২টার মধ্যে কোন একসময় বাসায় গিয়ে অদিতাকে জোর পূর্বক ধ’র্ষণ ও পরে ঘটনা দামাচাপা দেওয়ার জন্য ঘরে থাকা ছো’রা দিয়ে হাত ও গলা কে’টে অদিতাকে হ’ত্যা করে এবং ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমেরিতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিন্তু কোন মূল্যবান জিনিস খোয়া যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতার মৃ’তদেহটি উদ্ধার করে পুলিশ। সে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মৃ’তদেহটি অ’র্ধন’গ্ন, গলা ও দুই হাতের র’গ কা’টা অবস্থায় বিছানায় পড়ে ছিলো। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তাৎক্ষনিক ৩ জনকে আটক করে।

হাতিয়াতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান (২৫) উপজেরার আফাজিয়া বাজার সংলগ্ন ফরাজী গ্রামের বাসিন্দা।

হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

লালমাইয়ের বাগমারা বাজারে একই রাতে ৮ দোকানে চুরি

 

লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাইয়ে একই রাতে স্বর্ণের দোকানসহ আটটি দোকানে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি। বুধবার দিবাগত রাতে উপজেলার বাগমারা বাজারে এঘটনা ঘটে।

কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত আটটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে কোথাও সার্টার বাঁকা করে আবার টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্পূর্ণ করে । জনবহল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকার পরও প্রায়ই এমন চুরির ঘটনায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।

চোর চক্রটি দেলোয়ার মেম্বারের ফার্নিচার ও ক্রোকারিজ দোকান, চৈতি জুয়েলার্স, মা মনি জুয়েলার্স,আলম সুজ,
রবিন ষ্টোর, বাবলু ইলেকট্রিক, মা – মনি হার্ডওয়্যার, তানহা মেডিকেল হলসহ আটটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে। চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব জানান, চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিজাব বিতর্কে উত্তাল ইরান, নিহত বেড়ে ৩১

 

আন্তর্জাতিক ডেস্কঃ

হিজাব ঠিকমতো না পরায় পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যু ঘিরে ইরানে সহিংস বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক এক এনজিও এই তথ্য জানিয়েছে।

ইরানের মানবাধিকার সংস্থার (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা আদায়ে রাস্তায় নেমেছে। কিন্তু ইরান সরকার বুলেট দিয়ে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করছে।

গত শুক্রবার পুলিশের হেফাজতে মারা যান মাহশা। এরপর আজ পর্যন্ত টানা সাত দিনের মতো চলছে দেশটিতে বিক্ষোভ। বিক্ষোভ দমাতে দেশটির কর্তৃপক্ষ সামাজিম যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম সেবাও বন্ধ করে দিয়েছে। এছাড়া ইরানজুড়ে উল্লেখযোগ্য ইন্টারনেট পরিষেবাও বিপর্যয় ঘটেছে। দেশটির লাখ লাখ মানুষ এখন অফলাইনে।

আইএইচআর নিশ্চিত করেছে, ইরানের ৩০ টির বেশি শহরে এবং অন্যান্য নগর কেন্দ্রেও বিক্ষোভ চলছে। দেশটির নিরাপত্তাবাহিনী গণহারে বিক্ষোভকারীদের এবং সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে কুর্দিস্তানে বিক্ষোভে নামে মানুষ। এরপর পুরো ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

বাংলার মেয়েদের এ সাফল্য আমাদের জন্য বিরাট অর্জন: জয়া আহসান

 

বিনোদন ডেস্কঃ

দেশের মানুষের স্বপ্নকে সত্যি করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়ে দেশে ফিরেছে বাংলার অদম্য নারীরা। গতকাল থেকেই বাংলার প্রতিটি মানুষের ভালোবাসায় সিক্ত তারা। বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সানজিদা-কৃষ্ণার সঙ্গে হঠাৎ দেখা দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের।

নিজের তারকা খ্যাতি ভুলে ইতিহাস সৃষ্টিকারী সানজিদা-কৃষ্ণাকে জড়িয়ে ধরলেন জয়া। নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানালেন তার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’ দেখতে।

এসময় জয় আহসান বলেন, বাংলার মেয়েদের এ সাফল্য আমাদের জন্য বিরাট অর্জন। ওরা এখনো অনেক ছোট তাই হয়তো বুঝে উঠছে পারছে না যে ওরা দেশের জন্য কত বড় কাজ করেছে।

নারী ফুটবলার চরিত্র নিয়ে সিনেমা বানানো কিংবা অভিনয় করার ইচ্ছে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আমার ধারণা এরকম তো হবেই। সিনেমা হবে। আমাদের পরিকল্পনাতেও এমন কাজ ছিলো। সেটা নিশ্চয় আরও তাড়াতাড়ি হবে।’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার দেশের ১১ সিনেমা হলে মুক্তি পাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত সিনেমা ‘বিউটি সার্কাস’। জয়া আহসান ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

নতুন আইজিপির দায়িত্ব পেলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি এতদিন র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।আর র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন।

পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ জারি করে।

আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বর্তমান আইজিপি বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়।বেনজীরের মতোই র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন চৌধুরী আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। তার আগে তিনি সিআইডিপ্রধানের পদে ছিলেন।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

চৌধুরী আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।

১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।

ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন।এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।কর্মক্ষেত্রে অবদানের জন্য আল-মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত।

অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ

 

ডেস্ক রিপোর্টঃ

অবসরে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। ওই বছরের মে মাসে তবে দায়িত্ব নেন তিনি। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে পদায়ন হয়েছেন অধ্যাপক মো.জামাল নাছের।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে পদায়ন করা হলো। নিজ বেতন ও বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন।

মো.জামাল নাসের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।

নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল নাছের বলেন, আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আর যেহেতু শিক্ষাবোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা পরিচালনা করে থাকে, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করব। এটি আমার পূর্বের কর্মস্থল। কাজ করতে আমি সবার সহযোগীতা চাই।