All posts by jitu

১৬ কেজির পাঙাশ সাড়ে ২১ হাজারে বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় মানিকগঞ্জের জেলে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

গোপাল হালদার বলেন, ‘প্রতিদিনের মতো আজ ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ পাইনি। বেলা ১১টার দিকে আরেকবার নদীতে জাল ফেলি। দুপুর ১২টার দিকে জাল তুলতেই বিশাল মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার কেসমত মোল্লার মৎস্য আড়তে তোলা হলে মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা উন্মুক্ত নিলামে ২০ হাজার ৮০০ টাকায় কিনে নেন।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২১ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করা যায়। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

নোয়াখালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মতলব সওদাগর (৫৫) উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মতলব সওদাগর নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতলব সওদাগরকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া ওই এলাকার মোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া তার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ ত্বকি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। এর আগে,গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া টু কালারাইতা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাওলানা শহীদ (৩০) উপজেলার কালারাইতা গ্রামের মসজিদ বাড়ির গোলাপুর রহমানের ছেলে।

ওসি আরও জানায়, কানকিরহাটগামী মোটরসাইকেল আরোহী মাওলানা শহীদ একটি মালবোঝাই ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনে বডির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত প্রাণ গোপাল দত্ত

 

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

শনিবার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে কয়েকদিন তিনি ঠান্ডাসহ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতেননেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তার করোনা পজেটিভ এর বিষয়টি নিশ্চিত করে দ্রুত রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।

তিনি বলেন, যেহেতু আমি সংক্রামকব্যাধি করোনায় আক্রান্ত তাই সশরীরে উপস্থিত হতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত।

ব্রাহ্মণপাড়ায়  মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়  মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো: ফজলুল করিম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক মো: ফারুক মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ আগষ্ট) বিকেল ৩ টার দিকে  উপজেলার বাগড়া ঈদগাহ সড়কে মোটরসাইকেল দুঘর্টনা ঘটে।

নিহত  মো: ফজলুল করিম মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। তিনি বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর শাখার ব্র্যাক  ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। 

আটক হওয়া সিএনজি চালক মো: ফারুক মিয়া  ব্রাহ্মণপাড়া উপজেলার দঃ চান্দলা চারিপাড়া গ্রামের  আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়,  ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারের দক্ষিণ পার্শ্বে মোটরসাইকেল চালক মোঃ ফজলুল করিমকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেই মুহূর্তে চলন্ত একটি নাম্বার বিহীন সিএনজি এসে তার মাথায় উপর চাপা দিলে স্পটেই তার মাথা থেঁতলে  তাঁর মৃত্যু  হয়। ঘটনাস্থল থেকে অটোরিকশা পালিয়ে যায় ।

কবিতা: প্রার্থনা

রেজাউল করিম(সাকিব):

ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়
ওগো দয়াময়।

যেন করে, মুয়াজ্জিনের মধুর সুরে আযান শুনতে পাই।

ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।

রাত থেকে দিনের আগমনে,
মুয়াজ্জিনের মধুর সুরে আযান শুনে,
আমার অন্ধকার হৃদয় যেন আলোর দিশা পায়।

ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,

ওগো দয়াময়,
তোমার উপাসনায় আমার শূন্য মন পূর্ণ হবে,
পাখিরা কিচিরমিচির করে গাইবে
তোমারি গান

ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।

পূর্ব আকাশে সূর্য্য উঠে সবুজ স্যমল মাঠে
তোমার সৃষ্টির মুগ্ধতায় প্রাণ জুড়াবে

ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।

এই প্রার্থনা কবুল করো,
ওগো দয়াময়।

নদীতে ট্রলারে করে গাঁজা পরিবহনের সময় র‌্যাবের অভিযান: আটক ২

 

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী ব্যবহার করে ট্রলারে করে পরিবহণের সময় ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফা এর ছেলে মোখলেছ খলিফা(৫০) ও বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা (র্পূবপাড়া) গ্রামের মৃত. মোখলেছ হাওলাদারের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার (৪০)।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গণপরিবহনে সাড়ে ৫ বছরে ধর্ষণ ৩৫৭ ও হত্যা ২৭

 

স্টাফ রিপোর্টার:

২০১৭-২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত গণপরিবহন-অন্যান্য বাহন এবং বাসস্ট্যান্ড-ট্রেন স্টেশনে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৬০১ টি, ধর্ষণ ৩৫৭ এবং খুনের শিকার হয়েছেন ২৭ জন।

‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ শ্লোগান নিয়ে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড ২০০৭ থেকে কাজ করে যাওয়ার ধারাবাহিকতায় দেশে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছাসেবায় নিয়োজিত রয়েছে।

বাংলাদেশের ৩১ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রতিবেদনে আরো উল্লেখ করেন, বাসস্ট্যান্ডগুলো স্বাস্থ্য সম্মত ও নিরাপদ না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির কুরুচিপূর্ণ মানুষ নারীদের পোশাক-আশাক-চাল-চলন নিয়ে যেমন বিভিন্নভাবে কটুক্তি করে, তেমনি নির্যাতন-নিপীড়ন করতেও পিছপা হয় না। পিছিয়ে নেই ট্রেন, লঞ্চঘাট বা বিমান বন্দরও। বোরকা পরিহীত নারীরাই সবচেয়ে বেশি যৌন নির্যাতন-নিপীড়নের শিকার হন বলে সেভ দ্য রোড-এর এক জরিপে দেখা যায়। প্রতি ১০০ জন নারীর মধ্যে নিপীড়নের শিকার হন ৯৯ জন। তাদের মধ্যে বোরকা বা হিযাব পরিহিত নারীর সংখ্যা ৬৭ এবং অন্যান্য পোশাক পরিহিত নারীর সংখ্যা ৩২। এর নেপথ্য কারণ পুরুষদের হীন মানষিকতা, লেবাসধারী হলেও ধর্মীয় অনুশাসন না মানা এবং বিচারহীনতার সংস্কৃতিই এর জন্য দায়ি বলে মনে করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান  জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, আইয়ুব রানার তত্বাবধায়নে এক প্রতিবেদনে উঠে এসেছে- গত ৫ বছর ৭ মাসে গণপরিবহণ ও বাস স্ট্যান্ডে নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে ৩৩১৪ টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ২১৭ এবং হত্যাকান্ডর শিকার হয়েছে ১৬ জন; ট্রেন স্টেশন, ট্রেন লঞ্চঘাট ও লঞ্চে ২২৯ জন নারী নির্যাতিত হয়েছেন, ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯ টি এবং হত্যার শিকার হয়েছেন ৭ জন এবং প্রাইভেট কার-মাইক্রোবাস বা বাইকে ঘটেছে ৮৪১ টি নির্যাতনের ঘটনা, ধর্ষিত হয়েছেন ৩৩৭ জন এবং হত্যার শিকার হয়েছেন ৪ জন।

গণপরিবহনে-বাসস্ট্যান্ড-ট্রেন স্টেশনসহ বিভিন্ন পথে নির্যাতন-নিপীড়ন-ধর্ষণ-খুন বন্ধের লক্ষ্যে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি ৩ টি সুপারিশ করা হয়েছে- ১. রাষ্ট্রিয়ভাবে নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনে সকল শ্রেণি পেশার মানুষকে উদ্ভুদ্ধ করতে ‘নারী প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতা তৈরি করা; সেখানে ধর্মীয় অনুশাসন, নীতি-আদর্শ-সভ্যতার আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণির পাঠ্যবইতে সংযুক্ত করতে হবে। ২. মালিক-চালক- হেলপার-সুপারভাইজারসহ সংশ্লিষ্টদেরকে অবশ্যই যাত্রীদের প্রতি আচরণ প্রশিক্ষণ এবং অসদাচরণ করলে শাস্তির ঘোষণা দিতে হবে। ৩. প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন, সকল সড়ক-মহাসড়ক- সেতুকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।

৪ বছর পর খুলেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়

 

জাকির হোসেন হাজারী:
টানা চার বছরের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ আগষ্ট) খুলেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়।

জেলা ছাত্র দলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা করতে সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার এবং প্রধান বক্তার বক্তব্য রাখের সদস্য সচিব তারিক মুন্সি। জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন।

সভা শেষে দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলাসহ বিভিন্ন কলেজ পৌরসভা কমিটির নেতাদের মাঝে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির বলেন , দীর্ঘদিন পরে আজ আমরা আমাদের দলের অফিসটি খুলেছি। তিনি আরো বলেন, চার বছর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম চেয়ারম্যান মারা যায়, ওই সময় আমরা দলের এই ত্যাগি নেতার দোয়া মাহফিলের জন্য আওয়ামী লীগের বাধার কারনে অফিসটি খুলতে পারিনি।