All posts by jitu

কুমিল্লার সদর দক্ষিণে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করলো বাবা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় সোমবার সুমন মিয়া নামের এক ব্যক্তি তার ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

২ বোনের বোনের মধ্যে মেয়েটি বড়। গত শনিবার (৩০ জুলাই) মেয়েটি মাদরাসা থেকে ঘরে আসলে মা বাড়িতে না থাকায় মেয়েকে ২০ টাকা দিয়ে জোড় করে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সমাধান করতে অনেকে চাইলেও মেয়ের মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করায় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখায় অভিযোগর দিনই সোমবার রাতে আসামীকে আটক করে কুমিল্লা আদালতে সোপর্দ করেন।

মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করা হয়েছিল।১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের ঘটনার সংবাদে কুমিল্লা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।মা ছকিনা(ছদ্মনাম) বলেন,আমি কুমিল্লা ইপিজেডে চাকরী করি।আমার আগের সংসারে একটি মেয়ে জন্ম হয়।ঐ স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়াই সুমনকে (২য় স্বামী) আমি বিবাহ করি।সুমনের ঘরে আমার আরেকটি কন্যা সন্তান জন্ম নেয়।আমার আগের সংসারের সন্তানটি এলাকার মাদরাসায় ৪র্থ শ্রেণিতে পড়ে।সে মাদরাসায় থাকতো আজ ঘর থেকে কিছু কাপড়চোপড় নিতে আসলে তখন এই ঘটনা ঘটে।আমি এর সুষ্ঠ বিচার চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনার পর পরই আমার কাছে অভিযোগ আসলে আমি দ্রুত আইনানুগ সকল কাজ শেষ করি।আসামী পলাতক থাকলে ও পরবর্তীতে খবর পেয়ে রাতের মধ্যে আসামীকে আটক করি।আজ আসামীকে আদালতে সোপর্দ করি।

মাদকে ভাসছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, নিরব প্রশাসন

 

স্টাফ রিপোর্টারঃ

মাদকে ভাসছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। হাত বাড়ালেই যেখান সেখানে পাওয়া যায় ক্ষতিকারক নেশা মাদক। মাদক সেবন, বেচা কিনা এখানে অনেকটা ফ্রি স্টাইলে চলছে। পার্শ্ববর্তী উপজেলা চৌদ্দগ্রাম উপজেলা ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় খুব সহজে নেশা জাতীয় খাদ্য মাদক দ্রব্য পাওয়া যায়। সহজে মাদক পাওয়া যাওয়ায় ব্যাপক হারে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। যুব সমাজের পাশাপাশি কিশোর ও ছাত্র সমাজ মাদকের সাথে জড়িয়ে (মাদকাসক্ত হয়ে) পড়ছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। দিন দিন তাদের চিন্তা আরো বাড়িতেছে।

এ বিষয়ে এখানে প্রশাসনিক তেমন কোন তৎপর না থাকায় এর প্রভাব দিন দিন আরো বাড়ছে। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্তা বাবুর সাথে গোপনীয় চুক্তি করে মাদক ব্যবসায়ীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এসব অপরাধীদের প্রভাব ( দাপট) আরো বেশি বেড়ে যায়। যার ফলে মান সন্মান ও ইজ্জতের ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। দু’এক জায়গায় মাদকের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেককে নাজেহাল হওয়াসহ মারধর খাবার ঘটনাও ঘটেছে।

এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা না হলে সামনে আরো খারাপ অবস্হা বিরাজ করার আশংকা রয়েছে।

এদিকে এই উপজেলায় কিশোর গ্যাং এর তৎপরতা বেড়ে গেছে। তাদের উৎপাতে এখন দিশেহারা সাধারণ লোকজন। এসব উঠতি বয়সের ছেলেরা গ্যাং সৃষ্টি করে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের জড়িয়ে বিভিন্ন অপরাধজনিত কাজ করছে। জড়িয়ে পড়ছে মাধকের মত একটি নেশার সাথে। নেশার টাকার জন্য জড়িত হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এর মত বিভিন্ন ধরণের অপরাধের সাথে। এসব কিশোর গ্যাং এর সদস্যগণ স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্ত্যাক্ত করে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে জড়ো হয়ে সিগারেট ও গাজা টানতে দেখা যায়। কেউ কিছু বললে তাদের নাজেহাল করে। বেশ কয়েক জায়গায় কয়েকটি অঘটনও ঘটেছে।

উপজেলার সাতবাড়ীয়া, ঢালুয়া, রায়কোট এবং বাংড্ডা ইউনিয়নের বিভিন্ন পথ দিয়ে নিয়মিত মাদকের চালান যায় বলিয়া লোকমুখে শুনা যায়। মাদক ব্যবসা অনেক লাভজনক হওয়ায় দিন দিন এ ব্যবসায় জয়াচ্ছে যুব সমাজ। প্রশাসনের কোন তৎপরতা না থাকায় নিরাপদ পথ হিসাবে নাঙ্গলকোট এর বিভিন্ন পত ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা। মাঝে মাঝে উতকোচ দিতে গাফলতি করলে ২/১ জনকে দরে। এতে আয়ের উতস নিয়মিত হয় এবং উপরস্থদের নিকট বাহবা পায়। এলাকার সচেতন সমাজের দাবী জরুরীভাবে উপরস্থ মহল অভিযান পরিচালনা করে মাদক পাচার ও সেবন করা বন্ধ করা না হলে এর পরিনতি ভয়াবহ হবে।

অস্ত্র বেচাকেনাকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনাকালে ২টি পাইপগানসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালুয়াই গ্রামের আসলাম মিয়াজী বাড়ির শরাফত হোসেনের ছেলে আজিম (২০),একই গ্রামের উত্তর পাটোয়ারী বাড়ির শরাফত হোসেনের ছেলে মো.নাহিদ (১৯), দরবেশ বেপারী বাড়ির রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯)।

এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসপি আরও জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পাকিস্তানে ৬ কর্মকর্তা নিয়ে সামরিক হেলিকপ্টার নিখোঁজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানে বন্যায় ত্রাণকাজ পরিচালনা করতে গিয়েছিল। সোমবার রাত থেকে হেলিকপ্টারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সেনাবাহিনীর একই হেলিকপ্টার বেলুচিস্তানের লাসবেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে যুক্ত ছিল। হেলিকপ্টারটির সঙ্গে বেলুচিস্তান এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন। ত্রাণ কার্যক্রম তদারকির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।

এদিকে পাকিস্তানের আরও কিছু গণমাধ্যমে পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর গণমাধ্যম উইং সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটি অনুসন্ধান করা হচ্ছে।

অনুসন্ধান অভিযান সম্পর্কে বলতে গিয়ে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি ডনকে বলেছেন, পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

পুলিশ সূত্র ডনকে বলেছে, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেটি একটি পাহাড়ি ভূখণ্ড। সেখানে গাড়ি চালানোর মতো পথ নেই। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার রিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়কের মিরের পোলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আফরোজা সিরাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের আমির খাঁরগো বাড়ির ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে এবং স্থানীয় বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেন সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, প্রতিদিনের ন্যায় আফরোজা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে তার স্কুলের সামনে চাপা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান আরও বলেন,এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেুকুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন চালক এবং মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবাকে খুন করে ইমামকে মাইকে প্রচার করতে বলেন ছেলে

 

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের কালিহাতিতে মান‌সিক প্রতিব‌ন্ধি ছে‌লে রাশেদের (৩০) হা‌তে খুন হয়েছেন বাবা আজগর আলী (৬৫)।

শুধু তাই নয়, হত্যার পর রাত‌ভর বাবার মরদেহের পা‌শেই ব‌সে থাকে রাশেদ। পরে ইমামকে দিয়ে স্থানীয় মসজিদের মাইকে হত্যার বিষয়টি প্রচার করাতে জনতার হাতে আটক হয় সে। পরে এসে তাকে তাকে থানায় নিয়ে যায়।

সোমবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আজগর আলীকে কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে, সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে পুলিশ গিয়ে আলী আজগর আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাশেদকে গ্রেপ্তার করে।

সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন আরও সাত জেলা হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একটির নাম হবে সুন্দরবন।

আগামী ছয় মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০। খবর আনন্দবাজার পত্রিকার।

এখন পশ্চিমবঙ্গে যে ২৩ জেলা রয়েছে, এগুলো হলো— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। তার ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।
দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা।

তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা।

চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।

পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা।

ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি।

সপ্তম বহরমপুর। মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।

ধানখেতে পড়ে ছিল দিন মজুরের লাশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মৃত আবুল কালাম (৫৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রামের আবুল কালামের নতুন বাড়ির মৃত আবদুর রবের ছেলে। তিনি দিন মজুরের কাজ করতেন।

চরএলাহী ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউছুফ এ সব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে একই ইউনিয়নের চরযাত্রা গ্রামে পিলারের মাটির বেইজ কাটতে যান আবুল কালাম। এরপর দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে যেখানে তিনি মাটির বেইজ কাটার কাজ করেছেন তার সামান্য দূরে একটি ধানখেতে তার মরদেহ উপুড় হয়ে পড়েছিল। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের বরাত ইউপি সদস্য আরও বলেন,তিনি গত কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে,কাজ করতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে তিনি সেখানে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কাজ করতে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদিতে মসজিদের মিনারে রংয়ের কাজ করতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে মসজিদের মিনারে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মাহবুবুল আলম (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার সকালে দেশটির আসির প্রদেশের আননামাস এলাকায় এ ঘটনা ঘটে।

মাহবুবুল আলম চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নেয়াজরটেক এলাকার রুনু তালুকদারপাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাহবুবুল সৌদি আরবের আসির প্রদেশের আননামাস এলাকায় থাকতেন। সেখানে বিল্ডিংয়ে রংয়ের কাজ করতেন। সোমবার মসজিদের মিনারে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বড় ছেলে মোহাম্মদ আনাস বলেন, আমার বাবা আগামী মাসে দেশে আসতে চেয়েছিলেন। কেনাকাটাও করে রেখেছিলেন। আমার ফুফাতো ভাই সোমবার দুপুর ২টায় বাবার দুর্ঘটনার খবর দেন।

৮৫ কোটি ছাড়িয়ে গেল বরুণ ধাওয়ানের নতুন সিনেমা

 

বিনোদন ডেস্কঃ

বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘জুগজুগ জিও’। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ মেহেতা। এতে আরও আছেন অনিল কাপুর এবং নীতু সিং।

বহুল আলোচিত সিনেমাটি ২৪ জুন মুক্তি পায়। মুক্তির পর থেকে পেয়েছে অনেক প্রশংসা।

এরইমধ্যে মুক্তির পাঁচ সপ্তাহে বক্স অফিসে আয় করে ৮৫ কোটি রুপি। নির্মাতারা আশা করছেন ৯০ কোটি রুপিতে পৌঁছাবে সিনেমাটি।

সিনেমাটি উদ্বোধনী দিনে ভালো আয় করে বক্স অফিসে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, যদি নন-ডাব করা হিন্দি রিলিজের সঙ্গে তুলনা করা হয়, বরুণ ধাওয়ান অভিনীত বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিসাবে স্থান পেয়েছে ‘জুগজুগ জিও’।