,

মতলব উত্তর ইউএনও’র সাথে নিস্চার পরিচিতি সভা

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2017
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর  :
‘নিরাপদ সড়ক চাই’ নিস্চা মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে এ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নিসচা’র আহ্বায়ক শাখাওয়াত হোসেন মুকুল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান আল মামুনের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন- মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল।


সভার শুরুতে নিসচা’র আহ্বায়ক শাখাওয়াত হোসেন মুকুল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান আল মামুনের নেতৃত্বে সদস্যরা ইউএনও শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে নিসচা’র ম্যাগাজিন ও কোর্ট পিন উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা’র সদস্য আবুল হোসেন শিকদার, আবদুল হক, বাহাউদ্দিন, মতিউর রহমান, আক্তার হোসেন, শহীদুল্লাহ, ডা. কামাল হোসেন, হারুনুর রশিদ, মফিজ খান, আহমদ উল্লাহ দর্জি, হীরনউজ্জামান, তানজিলা আক্তার, তাহমিনা আক্তার ও শিলা আক্তার।