All posts by jitu

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে ঘর পেলেন আরও ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে ১৩ গৃহহীন পরিবার। এ নিয়ে চান্দিনায় স্থায়ী ঠিকানা পেলেন ৪৫ পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন পরিবারের মাঝে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্যক্রমের অংশ হিসেবে চান্দিনায় ১৩টি গৃহহীন পরিবার খুঁজে পেলেন আপন ঠিকানা।

চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহপ্রদান পরিবারের মাঝে গৃহপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

কুমিল্লার দাউদকান্দিতে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

 

জাকির হোসেন হাজারীঃ

ভ্যানচালক, দিনমজুর এবং অন্যের বাড়ি কাজ করা মানুষগুলোর মতো অসহায় পরিবারের কাছে জমি কিনে পাকা ঘর করে থাকাটা রীতিমতো অধরা স্বপ্ন। আর, এসব মানুষের কাছে সে স্বপ্ন এখন বাস্তবেই ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে স্বপ্নপূরণ হয়েছে অসহায় এসব মানুষের। যারা একসময়ে সরকারি জায়গায়, ভাড়াবাড়ি, অন্যের দয়ায় কারও রান্নাঘর বা বারান্দায় থাকতেন, তারা এখন প্রত্যেকেই এক টুকরো জমি এবং একটি আধপাকা ঘরের মালিক।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৭০জনের মধ্যে ৩৪জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে দুই শতক জমিসহ আধপাকা নতুন ঘর। ঘরে বিদ্যুৎ-সংযোগও রয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে টিউবওয়েলও।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার সময় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়াসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দাউদকান্দি উপজেলার ৩৪জন গৃহহীন পরিবারকে দুই শতক জমির দলিলসহ তাদের মাঝে চাবি হস্তান্তর করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা করণ ঘর ৩৪ জন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়। এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝেসহ আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা।
এর আগে ১ম ও ২য় ধাপে উপজেলার ১৭২টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

নাওতলা গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে এক কিশোর। এ ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়।

বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম আহাদ হোসেন (১৬)। সে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং একই ইউনিয়নের তালিফপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তিনি বলেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ে মাহমুদা আক্তার (১৬)। সে একই ইউনিয়নের খালিশপুর গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দেড়টার দিকে স্কুল ছুটি হয়। এরপর ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পিছনের সিঁড়িতে আহাদ একই ক্লাসের মানবিক বিভাগের ছাত্রী মাহমুদাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মাহমুদা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এজন্য তোমার সাথে আমার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ কথার সঙ্গে সঙ্গে আহাদ ক্ষুদ্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় নিজে চালিয়ে দেয়।

প্রধান শিক্ষক আলমগীর আরো জানায়, এরপর চাইল্ড কেয়ার কেজি স্কুলের মালিক কাজী শাহীন ও ভুক্তভোগী মাহমুদা আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসে। সেখানে মাহমুদা সব ঘটনা প্রধান শিক্ষকের কাছে খুলে বলে। একপর্যায়ে মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে আহাদকে বেগমগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

নোয়াখালীতে জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে জ্বীনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সীম. সীমের খোসা ও প্রতারনার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেন্ট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মোঃ নুরনবী মানিক (৪৭) নজরুল ইসলাম (২৬) মো. নুর হোসেন (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,উক্ত আসামীগণ ২০১৮ সাল হইতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে ১নং আসামী জ্বীনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়া প্রলোভন ও প্রতারণা করিয়া বিকাশ ও নগদে এবং ম্যাগনেন্ট দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তারা প্রতারণা করে ৩ জন থেকে মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ওসি আরো জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেন্টি পলাতক আসামি রিপনের কাছে রহিয়াছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবিতে দেবিদ্বারে প্রায় ১০ হাজার নেতাকর্মীর ঝাড়ু মিছিল

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিনের উপর হামলা এবং সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিচার দাবি করে ঝাড়ু মিছিল ও  বিক্ষোভ সমাবেশ করেছে  দেবিদ্বার উপজেলা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ। এ সময় ১০/১২ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ বিক্ষোভে অংশগ্রহণ করে।এ সময় বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারিরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা  ১১ টার দিকে উপজেলাজুড়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে। পরে রিয়াজ উদ্দিন পাইলট হাইস্কুলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা গেছে, (গত শনিবার সন্ধ্যায়)জাতীয় সংসদ ভবনের এলইডি হলে  দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে উপজেলা চেয়ারম্যান আজাদ উৎশৃংখল পরিবেশ সৃষ্টি করে এমপি রাজীর সাথে হাতাহাতির পর বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনতে যান কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু.রুহুল আমিন। এ সময় আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গালমন্দ করে বুকে ধাক্কা দেন। এ সময় আশেপাশের নেতারা এসে রুহুল আমিনকে জড়িয়ে ধরে আবুল কালাম আজাদকে নিবৃত করার চেষ্টা করেন। এরপরও আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে সভাপতির দিকে একাধিকবার তেড়ে আসেন। পরে সভাপতিকে অন্য কক্ষে নিয়ে যান নেতাকর্মীরা। এছাড়া বৈঠকে বিভিন্ন অসাংগঠনিক দাবি জানিয়ে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে অকথ্য ভাষায় গালমন্দ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয। কিন্তু বাইরে গিয়ে তিনি ও তার লোকজন এমপি রাজীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার শুরু করেছে। এমনকি বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য সরবরাহ করছে।

উপজেলা চেয়ারম্যান আজাদের এমন অসাংগাঠনিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন বিক্ষোভকারিরা।

 

দেবিদ্বারে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একজন নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে ইস্টগ্রাম সড়কে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরো ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে এ দুঘর্টনা ঘটে।

হতাহতদের পরিচয় পাওয়া যায় নি।

কুমিল্লার সদর দক্ষিণে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২০ জুলাই ভোরে উপজেলার শিকারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের যাত্রাপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে আবুল বাসার (৫২) এবং একই উপজেলার দিশাবন (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মাসুদ (৩৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুরাদনগর উপজেলা আ’লীগে হ-য-ব-র-ল: ৯ বছরেও হয়নি কমিটি, বন্ধ অফিস!

 

* বিদ্যুৎ, চেয়ার ও ফার্নিচার বিহীন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।
* সভাপতি-সাধারণ সম্পাদক পদে দাবি অনেকের।
* জেলার সভাপতি বলছেন ২০১৩ সাল থেকে নেই কোন কমিটি।
* জেলার সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের হ-য-ব-র-ল এর জন্য দায়ী করছেন বর্তমান সভাপতিকে।

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মকান্ড নিয়ে হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠানে অনেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিলেও জেলার নেতা বলছেন ২০১৩ সালের পর থেকে এখানে নেই কোন বৈধ কমিটি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কোন প্রকার নির্দেশনা মানা কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে তেমন দেখা মিলছেনা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের।

অপরদিকে কমিটির এ দৌড়ঝাপে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের একমাত্র কার্যালয়টি। ইতিপূর্বে বিল পরিশোধ না করায় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে, চুরি হয়ে গেছে বসার চেয়ারগুলো, নেই কোন মানসম্মত ফার্নিচার। এ নিয়ে দিয়েছেন কুমিল্লা উত্তর জেলার বর্তমান সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি জবাব।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯২ সালে কুমিল্লা জেলাকে সাংগঠনিকভাবে দুই ভাগে ভাগ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭ সালে চান্দিনার সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফকে সভাপতি ও মুরাদনগরের মোঃ জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তার পর থেকে স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগের কমিটি গুলোর কার্যক্রম চলে আসছিলো। বিগত ২০১৩ সালে তৎকালীন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীল আলম সরকারের বদৌলতে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন আব্দুল আউয়াল সরকার। তার কিছুদিন যেতে না যেতেই তৎকালীন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল এর অনুমতি ক্রমে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান এ্যাড: আবুল কালাম আজাদ। তার পর থেকেই শুরু হয় উপজেলা আওয়ামী লীগে হ-য-ব-র-ল। সকল প্রকার রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠান হয় উপজেলা কবি নজরুল মিলনায়তনে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে।

৯ বছরেও কমিটি না হওয়া ও দীর্ঘদিন কার্যালয় বন্ধের বিষয়টি জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ২০১৩ সালে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দুইটি পাল্টাপাল্টি কমিটি দেয়া হয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এখানে পাল্টাপাল্টি কমিটি হওয়ায় দুইটির কোনটি পূর্ণাঙ্গ রূপ পায় নি। তার পর থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের লোকজন এ কার্যালয়ে বসত। তারা অবৈধ বিধায় কোন ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কিছুদিন পূর্বে কার্যালয়ের বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে বসার মতো কোনো পরিবেশ নেই, বসার চেয়ারগুলাও সব চুরি হয়ে গেছে। কার্যালয়ের কোন প্রকারের সংস্কার করা হয়নি। বিষয়টি আমার নজরে এসেছে আমি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ সাহেবের এর সাথে কথা বলেছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে কার্যালয়ের সকল সংস্কার কাজ সম্পন্ন করে আবারো অফিশিয়ালি কার্যক্রম চালু করতে পারবো বলে আশা রাখছি।

অপরদিকে কমিটির যে বিষয়টি সেটি সেন্ট্রাল থেকে আমাকে জানানো হয়েছে ২০১৩ সালের পর থেকে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কোন কমিটি নেই। বর্তমানে নতুন করে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেজন্য আমরা ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ করছি যেন একটি গ্রহনযোগ্য উপজেলা আওয়াামী লীগের কমিটি উপহার দিতে পারি।

তবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার জেলার বর্তমান সভাপতিকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বৈধ কমিটি রয়েছে তার সভাপতি আব্দুল আউয়াল সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের। মূলত ২০১৯ সালের ডিসেম্বরে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কমিটি গঠনের পর থেকে সভাপতি ও এমপির লোকজন জোর কইরা দখল কইরা অফিস বন্ধ কইরা দিছে। এমপির দল করার প্রয়োজন নাই, আমাদের তো দল করার প্রয়োজন আছে। আমরা এমপি নির্বাচনের হালুয়া রুটি খাইতে আসি নাই আমরা আইছি দলটা করার জন্য। তাই শত বাধা সত্বেও আমার নিজ বাড়ি অথবা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বসে দলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আসলে মূল জায়গাটাই নষ্ট উত্তর জেলার বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো প্রকার সমন্বয় নাই। একজন অপরজনকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। সেই ক্ষেত্রে আগে মূল জায়গাটা ঠিক করা প্রয়োজন। এভাবে যদি দুইজন দুইদিকে থাকে তাহলে কয়েকদিন পরপরই নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি হবে।
কিছুদিন আগে আপনারা দেখছেন ঈদ উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকেও দেড়শো মানুষ হয় নাই। এই ব্যর্থতা কার?

অথচ এই উপজেলার ২২ টি ইউনিয়নে শুধু আ.লীগের নেতাকর্মী রয়েছে ১৬’শ জনের উপরে। আমি জেলার ২৭ বছরের নেতা ছাত্রলীগ থেকে উঠে এসে তিনবার কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়ীত্বে ছিলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেই কয়েক হাজার মানুষ ও নেতাকর্মী জড়ো হতো। আমি বলব, দলের উপরে যারা রয়েছেন, তারা অতিসত্বর সভাপতি ও সেক্রেটারির দ্ব›দ্ব নিরসনে প্রয়োজনীয় ভূমিকা পালন করেন অন্যথায় নিজেদের মধ্যে দ্বন্দে জড়িয়ে দলের ভাবমূর্তি ভীষণভাবে নষ্ট হচ্ছে।

কমিটির বিষয়ে জানতে চাইলে আব্দুল আউয়াল সরকার বলেন, মুরাদনগরে উপজেলা আওয়ামীলীগের একটি বৈধ কমিটি রয়েছে যার সভাপতি আমি তবে এই কমিটির কোন সাধারণ সম্পাদক নেই, বাবু পার্থ সারথী দত্তসহ চার জন রয়েছে যাদেরকে দিয়ে অনুষ্ঠান চালিয়ে নেই। আগে উপজেলা