All posts by jitu

কুসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে আছেন যারা

 

স্টাফ রিপোর্টার:

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে ব্যানারে পোষ্টারে শুভেচ্ছা জানিয়ে, করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে মেয়র প্রার্থীতার বার্তাই যেন জানান দিচ্ছে প্রার্থীরা।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন বেশ কয়েকজন। তারা হলেন বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু,  নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ি কাউছার জামান বাপ্পি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

তবে আ’লীগ থেকে মেয়র প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। মনোনয়ন লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন,  এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিঠু । এছাড়া মনোনয়ন লড়াইয়ে না থাকলেও সংরক্ষিত সাংসদ আনজুম সুলতানা সীমাও মনোনয়ন পেতে পারেন বলে বিভিন্ন সূত্র জানায়।

কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পরে পরপর দুইবার আ’লীগ দলীয় প্রার্থী এড.আফজল খান ও আনজুম সুলতানা সীমা বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হয়। আ’লীগের দুইবারের পরাজয়ের পেছনে দলীয় অর্ন্তকোন্দলই বড় ভূমিকা পালন করেছে বলে নেতৃমূল নেতারা মনে করেন। এবারো কি বিএনপি নগর পিতার আসন ধরে রাখবে নাকি প্রথম বারের মত আ’লীগ নগর পিতার আসনে বসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো এক মাস।

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

রবিবার মধ্য রাতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরাবাজার এলাকার ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার হায়দরাবাদ গ্রামের মৃত শাহাজাহান মিয়ার ছেলে জাফর মিয়া(২৬) ও একই গ্রামের আবু সাইদের ছেলে আল আমিন(২০)।

জানা যায়, সিমান্ত এলাকা থেকে মাদকের চালান একটি কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উপর দিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কাজী শাহনেওয়াজ ও এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরাবাজার এলাকার ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান কালে সন্দেহভাজন একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশি করে স্ক্রচটেপে মোড়ানো অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ।

বাঙ্গরাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত দুই মাদক কারবারির মধ্যে জাফর মিয়ার নামের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় মাদকের মামলা রয়েছে। বাঙ্গরাবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন  ১৫ জুন, ভোট হবে ইভিএমে

স্টাফ রিপোর্টার:

অবশেষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে  ১৫ই জুন  ইভিএমে।

সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, এসব স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে।

আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।

কিন্তু এর আগে তফসিল ঘোষণার কথা থাকলেও ইসি তা করতে পারেনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে এ সিটির আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে সীমানা জটিলতা দেখা দেয়। বর্তমানে এ সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

কবিতা: জলজ মন

হাসান কল্লোল:

বৃষ্টির মত জলজ মন নিয়ে তুমি
পাশে ছিলে না বলে
আজ কোন কবিতা লেখা হয়নি।
আজ মন খারাপের স্কুল ছিল খোলা!

সারাদিন কেটেছিল প্রিয় মিসট্রেসের
ব্লাকবোর্ডে লেখা বেদনার বাক্যগুলো
মুখস্থ করতে গিয়ে:
সমাজ সংসার মিছে সব,মিছে এ জীবনের কলোরব!
আজ আর কোন ক্লাশ হয়নি।

শুধু বারান্দায় কদমের পাতাগুলো শুনিয়েছিল
বর্ষার আগমনী পারদ-রঙা আধভেজা গান।
দুপুরেই ঘন্টা বাজিয়ে হারিয়ে গেলো
সোঁদা গন্ধে মাখা স্বপ্নময় মেঘ !

রঙধনু উঠেছিল পাহাড়ের ওপারের দেশে
বৃষ্টির চোখে যেন আগুন রঙা অভিমান
আজ কোন উপায় ছিলোনা কবিতা লেখার,
এই বর্ষণসিক্ত স্কুলে আজ একটিও
কবিতা পড়া হয়নি।।

উষসী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
উষসী পরিষদের আহŸায়ক কমিটির প্রথম সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল কুমিল্লা পুলিশ লাইন হাইস্কুল শিক্ষক মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আহবায়ক মোঃ ইউনুছের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উষসী পরিষদ ঢাকা কমিটির সাবেক সভাপতি ও সাবেক এআইজি মালিক খসরু পিপিএম, মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান, মেজর (অব.) হাবিবাস সাকেরিন, উষসী পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, উষসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রমিজ খান, উষসীর সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

আগামী ২৮ জুন উষসীর গৌরবময় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে সংগঠনের ভাবমূর্তি সমুজ্জ¦ল রাখা এবং সংগঠনে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে স্বতঃস্ফূর্ত বক্তব্য রাখেন উত্তম কুমার দাস, নবীদুল হক তপন, মাসুম মজুমদার, হারুন, অচিন্ত্য দাস টিটু, জসিম উদ্দিন চাষী, কার্তিক কুমার সাহা, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, রতন ভৌমিক প্রণয়, আহাম্মেদ কবীর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিম খান, সমীচীন সম্পা রাণী, মজিবুল হক দুলাল, আবুল হাসান, নাসির আহমেদ বাদল, একিউ আশিক, জসিম উদ্দিন, রাহুল তারা পিন্টু, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সুজন মজুমদার, সাংবাদিক আরিফ আজগর, মেজবাহ উদ্দিন জাহের, জিয়া উদ্দিন ঠাকুর, সুলতানা পারভীন দিপালী, খলিলুর রহমান শুভ্র, ড. উত্তম কুমার, জানে আলম প্রমুখ।

অনুষ্ঠানের সূচনাপর্বে সদ্য প্রয়াত কুমিল্লার বিশিষ্ট কবি ফখরুল হুদা হেলাল, উষসীর সাবেক সভাপতি অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর স্ত্রী, উষসীর সাংস্কৃতিক সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের একমাত্র ছেলে মাফি’র স্মৃতির উদ্দেশ্যে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

পবিত্র মাহে রমজানের সুস্বাদু ইফতার পরিবেশন করার মধ্য দিয়ে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উষসীর আহ্বায়ক কমিটির সদস্য সচিব এড. কামরুজ্জামান চৌধুরী ফারুক।

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল খামারীর ছয়টি গরু

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে ঘোয়াল ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারীর ৬টি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামের মৃতঃ মালু মিয়ার ছেলে কৃষক শফিকুল ইসলারে খামারে এ দূর্ঘটনা ঘটে।

কৃষক শফিকুল ইসলাম জানায়, রাত আনুমানিক ১টার দিকে গোয়াল ঘরে গরুর দাপড়ানোর আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখেন বিদ্যুতের তার ছিড়ে গরুর উপর পড়ে আছে। এসময় গোয়াল ঘরে থাকা তার ১১টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। বাকি ৫টি গরু আহত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাস জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত খামারীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আর মৃত গরুর আনুমানিক দাম নির্ধারণ করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা জেলায় পাঠানো হবে এবং সেখান থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সহায়তা প্রদান করা হবে।

দারাজ ঈদ ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৫% ছাড়ে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

ডেস্ক রিপোর্ট:

সর্বোচ্চ ৫% ছাড় ও ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা সহ তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র স্মার্টফোন এখন দারাজ ঈদ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে। অফারটি চালু থাকবে আগামী ২ মে ২০২২ পর্যন্ত।

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে সদ্য উন্মোচিত রিয়েলমি নারজো ৫০ ও রিয়েলমি সি৩১ যথাক্রমে ১৬,০২০ ও ১২,৫৬৮ টাকায় পাওয়া যাবে। এ স্মার্টফোনগুলো ছাড়াও রিয়েলমি ৯আই ৬জিবি র‌্যাম/১২৮জিবি রম এর ডিভাইসটি ১৮,৫৮৩ টাকায়, রিয়েলমি ৯আই (৪জিবি/৬৪জিবি) ১৬,৮৪৬ টাকায়, রিয়েলমি ৮ ফাইভজি (৮জিবি/১২৮জিবি) ২২,১৬৬ টাকায়, রিয়েলমি ৮ (৮জিবি/১২৮জিবি) ২১,৯২৯ টাকায়, জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩২,৯৮০, জিটি নিও ২ মাত্র ৩৮,৪৯৬ টাকায় ও রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি/৬৪জিবি) ১০,৯১৯ টাকায় পাওয়া যাবে। রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলোও এ অফারে কেনা যাবে।

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজারে স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি। রিয়েলমি ২০ শতাংশ ইউনিট শেয়ার সহ ১ নম্বর অবস্থানে উঠে এসেছে এবং চতুর্থ প্রান্তিকে ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

ডেস্ক রিপোর্ট:
সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদুল ফিতর প্রায় ঘনিয়ে এসেছে। ঈদের প্রস্তুতির সাথে চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। কাজের ফাঁকে পুরোদমে চলছে ঈদের দিনের মেহমানদারি, পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্রের কেনাকাটা আর ঈদের দিনের খাওয়া-দাওয়া নিয়ে পরিকল্পনা। এসব কাজের মাঝে যখন ফুরসত মেলা ভার, তখন দিনশেষে বাসার টেলিভিশনে বিনোদন লাভের মধ্য দিয়ে মিলছে একটুখানি স্বস্তি। এছাড়াও, ঈদের ছুটিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই একত্রিত হয়ে টেলিভিশনে মুভি বা ঈদের বিশেষ অনুষ্ঠান দেখা ছাড়া ঈদের আনন্দ একেবারেই পরিপূর্ণতা পায় না।

প্রতি বছরই ঈদ উপলক্ষে দেশের বিনোদন ও চলচ্চিত্র নির্মাতারা মজাদার টিভি শো, সিনেমা ও সিরিজ নির্মাণ করে থাকেন। এসব অনুষ্ঠান চলে পুরো সপ্তাহজুড়ে। নির্মাতাদের অত্যন্ত যত্নের সাথে তৈরি এসব অনুষ্ঠান সারা দেশের মানুষ উপভোগ করেন এবং এটি বর্তমানে আমাদের দেশের মানুষের জন্য ঈদ উদযাপনের উল্লেখযোগ্য অংশে পরিণত হয়েছে। এছাড়া, বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা নিজেদের অবসর অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরনের অনুষ্ঠান দেখতে পারি। এবারের ঈদে, বাজারে উপলব্ধ বিশ্বের এক নম্বর টেলিভিশনের সাথে এসব অনুষ্ঠান উপভোগের অভিজ্ঞতার চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে?

ছুটির দিনে মুভি নাইট, বন্ধুদের নিয়ে খেলা দেখা কিংবা হয়তো নিতান্তই নিঃসঙ্গ রাত, টিভি আমাদের দৈনন্দিন জীবনের বেশ বড় অংশে পরিণত হয়েছে। টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে স্যামসাং বাজারে এনেছে অসাধারণ ফিচারযুক্ত বিভিন্ন রেঞ্জের টেলিভিশন। আর স্যামসাং টেলিভিশন আমাদের কেবল ভিডিও ও মুভি দেখার মধ্যেই সীমাবদ্ধ রাখে না বরং সম্ভাবনার এক নতুন জগতে নিয়ে যায়।

ঈদ উৎসব আরও আনন্দময় করে তুলতে, চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত স্যামসাং তাদের টেলিভিশনে দিচ্ছে নানান আকর্ষণীয় অফার। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ডিল উপভোগ করতে পারবেন। এর মধ্যে থাকছে একটি টেলিভিশন কিনলে সাথে আরেকটি টেলিভিশন ফ্রি, সাউন্ড বারে ৫০ শতাংশ ছাড় এবং নির্দিষ্ট মডেলের ইউএইচডি ও কিউএলইডি টিভির সাথে রাইস কুকার, স্যান্ডউইচ মেকার ও টোস্টারের মতো দারুণ সব উপহার। বাই ওয়ান গেট ওয়ান অফারের অধীনে, গ্রাহকরা ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চির কিউএলইডি এবং ইউএইচডি টিভি কিনলে সাথে বিনামূল্যে পেয়ে যাবেন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ট্যাব এবং ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি৷ এছাড়াও, গ্রাহকদের জন্য টেলিভিশন কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে থাকছে ১৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০,০০০ টাকা পর্যন্ত মূল্যের এক্সচেঞ্জ অফার। এসব টেলিভিশনের বাজারদর ৫১,৯০০ টাকা থেকে শুরু এবং টেলিভিশনগুলো ফেয়ার ইলেকট্রনিক্স, বাটারফ্লাই, ইলেকট্রা, ট্রান্সকম ডিজিটাল ও র‌্যাংগস সহ স্যামসাং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কেনা যাবে।

৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি, ৭৫-ইঞ্চি এবং ৮৫-ইঞ্চি টেলিভিশন স্ক্রিনের সাথে আপনি ঘরে বসেই থিয়েটারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত নিও কিউএলইডি ৮কে ও ক্রিস্টাল ৪কে ইউএইচডি টেলিভিশনের স্ক্রিনে প্রাণবন্ত ছবির পাশপাশি একেবারে নিখুঁত ডিটেইল পাওয়া যাবে। এসব স্মার্ট টিভিতে আপনি ইউটিউব ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও স্ট্রিম এবং গুগল ডুওতে ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়াও, ঝকঝকে ছবি ও জোরালো আওয়াজের সাথে গেম খেলা যাবে আরও ঝামেলাহীনভাবে।

স্যামসাং টেলিভিশনে অনুষ্ঠান দেখে এই ঈদে বাড়ির সবার সাথে বিনোদন উপভোগকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর স্টাইলিশ ডিজাইন ও উন্নত ফিচার বিনোদন উপভোগে সেরা অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি অন্দরের সৌন্দর্যও নিশ্চিত করবে। তাই, আর দেরি না করে এখনই আপনার নিকটস্থ স্যামসাং আউটলেট থেকে লুফে নিন স্যামসাংয়ের আকর্ষণীয় ঈদ অফার!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এইচবিবি সড়ক নির্মাণে কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোম (এইচবিবি) প্রকল্পের দুইটি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুইটি সড়কেই নিয়ম না মেনে নিম্নমানের ইট বিছিয়ে কাজ শেষ করা হয়েছে।

জানা যায়, চলতি অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর পূর্বাণী গ্রামের ১ হাজার মিটার, উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ১হাজার মিটার, কাঁচা রাস্তা হেরিংবোম (এইচবিবি) করতে দরপত্র আহ্বান করে। এতে দুটি সড়কে আনুমানিক প্রায় ব্যয় ধরা হয় কোটি ২০ লাখ টাকা। উপজেলার চর পূর্বাণী গ্রামের সড়কটিতে মাঠ পর্যায়ে কাজটি করছে পারভেজ নামে এক ব্যক্তি। এপ্রিল প্রথম দিকে দিকে ঠিকাদার কাজটি শুরু করে নিম্নমানের ইটসহ নানা অনিয়ম ও দুর্নীতির মধ্যদিয়ে কাজের একেবারে শেষ পর্যায়ে। তবুও নজর নেই সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের। এলাকাবাসির অভিযোগ ঠিকাদাররা কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর যোগসাজশে এ দুর্নীতি করছে। সড়কে নিম্নমানের ইট ব্যবহার করা হলে এর দায় তদারকি প্রতিষ্ঠান এড়াতে পারেনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের চর পূর্বাণীতে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোম (এইচবিবি) কাজ চলছে। এরইমধ্যে প্রায় কাজ সম্পন্ন হয়েছে। এ সড়কে একেবারে নিম্নমানের ইট দিয়ে কাজ করেছে ঠিকাদার। সড়কের এজেন্ট তৈরীতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। স্থানীয়দের অভিযোগ ইটের নিচে বালি কম দেওয়া হয়েছে। অপরদিকে, উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোম (এইচবিবি) ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ শেষ করেছেন। এ সড়কের এইচবিবি কাজে নিচের স্তরে একেবারে নিম্নমানের ইট দেওয়া হয়েছে। সড়কের এজেন্টেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। কাজটি করছে সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঠিকাদার কামাল উদ্দিন বাবলু। এ বিষয়ে জানতে চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু বলেন কোন লাইসান্সে কাজ হচ্ছে আমার জানা নেই। আমার সাথে আরও কয়েকজন আছে। তিনি দাবি করেন সব ইট ভালো নয়। আবার সব ইট খারাপও নয়। তাঁর কাজের তদারকির দায়িত্ব থাকা মাঝি জানান নিচের স্তরের ইট ঠিকাদারের নির্দেশে নিম্নমানের দেওয়া হয়েছে। তবে উপরের স্তরের ইট এবং এজেন্টের ইট গুলো ভালো।

চর পূর্বাণীর কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদার পারভেজ বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হোসেন বলেন, নিম্নমানের কাজ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিতাসে “ডিকেএস”র উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস)।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০জন এতিম ছাত্রদেরকে ঈদের নতুন পোশাক, শারীরিক প্রতিবন্ধী নজিরকে ব্যবসার জন্য ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে ২০০০ টাকা ও একশতাধিক অসহায় পরিবারের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা ও গৌরিপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পরিচালক শামসুল হুদা জানান, প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ