All posts by jitu

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজনকে (৪৬) গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম সুজন উপজেলার সিদলাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেড়াখলা গ্রামের মৃত. আলী আহমেদের ছেলে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫-৬০ বছরের মত হতে পারে। তার পরনে ছিল নেভি ব্লু গেঞ্জি ও ট্রাউজার।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় অজ্ঞাত ব্যক্তিটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন কোন গাড়ি ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চৌদ্দগ্রামে মাদরাসা সুপারের গাফেলতিতে স্বপ্নভঙ্গ ১১ বৃত্তি পরিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফি নিয়েও রেজিষ্ট্রেশন না করায় জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারেনি ১১ ছাত্রী। চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহর গাফেলতিতে পরীক্ষা বঞ্চিত হয় ছাত্রীরা। সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও বৃত্তির জন্য অতিরিক্ত প্রাইভেটের টাকা ফেরত দেয়ার দাবিতে ছাত্রীরা মঙ্গলবার মাদরাসায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। পরীক্ষা দিতে পারেনি মাদরাসা ছাত্রী তাসলিমা, মাইমুন, মরিয়ম, আকলিমা, ফারিয়া, আমেনা, সুমাইয়া, তানজুমা, আয়েশা, তাহসিন ও উম্মে আয়মনসহ তাদের অভিভাবকরা।

জানা গেছে, ২০২৫ সালের শুরুতেই জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষার জন্য ১১ ছাত্রীকে অতিরিক্ত প্রাইভেট পড়ানো হয়। এজন্য তাদের থেকে অতিরিক্ত টাকা ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত টাকা আদায় করে মাদরাসা সুপার মাওলানা আহসান উল্যাহ।

গত ২৮ ডিসেম্বর রোববার বৃত্তি পরীক্ষার দিন ধার্য থাকলেও দুইদিন আগে ছাত্রীরা প্র্রবেশপত্র সংগ্রহ করতে মাদরাসা অফিসে গেলে সুপার মাওলানা আহসান উল্যাহ জানায়, রেজিষ্ট্রেশন ভূল হওয়ায় প্রবেশ পত্র আসেনি। তোমরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। ফলে রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে সারা বছর পরীক্ষায় প্রস্তুতি নেওয়া ১১ ছাত্রী পরীক্ষা দিতে পারেনি। তাৎক্ষনিক তারা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছাত্রীদের অভিভাবকরা সুপারের সাথে যোগাযোগ করলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।

চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহ মঙ্গলবার রাতে বলেন, ‘মাদরাসায় কেরানী নাই। একজন নতুন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু রেজিষ্ট্রেশনে ভুল হওয়ায় আমার মেয়েসহ ছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষার আগে বিষয়টি জানতে পেরে আমি বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও লাভ হয়নি’।

চৌদ্দগ্রামে তাফসীর মাহফিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক প্রতিহিংসা, মসজিদ-মাদরাসা ও সম্পত্তি জবর দখল এবং আধিপত্য বিস্তার করতে না দেয়ায় মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সত্য প্রকাশের লক্ষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে আবদুর রউপ কাশফুল নামের এক ব্যক্তি।

তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের বাসিন্দা। চৌদ্দগ্রাম প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কিং ছুপুয়া গ্রামের ডাঃ আবদুল গফুরের ছেলেদের যোগসাজশে একটি কুচক্রি মহল মাদরাসা-মসজিদ দখল ও আধিপত্য করতে না দেয়ায় আবদুর রউপ কাশফুলের পরিবারের নামে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। ২০১২ সালে কাশফুলের বাবা মাওঃ আবদুল খালেকের মৃত্যুর পর ধারাবাহিকভাবে তাফসিরুল কোরআন মাহফিল করে আসছে। এর ধারাবাহিতায় এবার ২৬ ডিসেম্বর কিং ছুপুয়ায় মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজকরা মাহফিলের প্রধান মুফাচ্ছির শায়েখ আহমদ উল্লাহকে প্রধান মুফাচ্ছির করার লক্ষে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে এক ব্যক্তির নিকট বিকাশে টাকা পাঠানো হয়। পোস্টার ছাপানোর সময় খবর নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি শায়খ আহমদ উল্লাহর ব্যক্তিগত সহকারী নয়। ফলে অনাকাঙ্খিতভাবে মাহফিলটি সাময়িক স্থগিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আলোচিত ওই তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৪ জানুয়ারি সাদিকুর রহমান আযহারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেম-ওলামাবৃন্দ। কিন্তু মাহফিলের আগেই আবদুর রউপ কাশফুলের জেঠাতো ভাই হোসাইন মোর্শেদ, হাসান মোর্শেদ ও জিয়া মোঃ শহীদুল ইসলামসহ কুচক্রি মহল অপপ্রচার শুরু করে বলে কাশফুল সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।

কাশফুল সাংবাদিকদের আরো জানায়, ওই চক্রটি তাদের ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে। সর্বসাধারণকে কুচক্রি মহলের অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাদেকুর রহমান, হাজী সামছুল হকসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ।

কুমিল্লার ১১ আসনে ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা ও উপজেলায় মনোনয়ন দাখিল করেন মোট ১১৪ জন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা তাদের তালিকা:

কুমিল্লা- ১ (দাউদকান্দি–তিতাস) আসনে ১৪ জনের মধ্যে ১২ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ২ (হোমনা-মেঘনা) আসনে ১৫ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে ১৩ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে ১৪ জনের মধ্যে ০৮ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৬ (সদর- সদর দক্ষিণ- সিটি করপোরেশন- সেনানিবাস ) আসনে ১৪ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে ০৯ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৮ জনের মধ্যে ১৫ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ১০ ( নাঙ্গলকোট – লালমাই) আসনে ০৯ জনের মধ্যে ০৭ জন জমা দিয়েছেন।

কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন।

চাঁদপুরের পাঁচ সংসদীয় আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭০ জনেরও বেশি। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি থেকে আ.ন.ম এহসানুল হক মিলন, জামায়াতে ইসলামী থেকে আবু নছর মোহাম্মদ মুকবুল আহমদ, জাতীয় পার্টি থেকে হাবিব খান, গণঅধিকার পরিষদ থেকে মোঃ এনায়েত হোসেন, খেলাফত মজলিস থেকে আনিসুর রহমান, ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ নাসির উদ্দিন ও গণফোরাম থেকে মোহাম্মদ আজাদ হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন। জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন- বিএনপি থেকে মোঃ জালাল উদ্দিন, জামায়াতে ইসলামী থেকে মোঃ আব্দুল মোবিন, জাতীয় পার্টি থেকে মোঃ এমরান হোসেন, গণঅধিকার পরিষদ থেকে মোঃ গোলাপ হোসেন, লেবার পার্টি থেকে নাসিমা নাজনীন সরকার, রিপাবলিকান পার্টি থেকে মোঃ ফয়জুন্নুর, নাগরিক ঐক্য থেকে মোঃ এনামুল হক, ইসলামী আন্দোলন থেকে মানসুর, এলডিপি থেকে মোঃ বিল্লাল হোসেন, আমার বাংলাদেশ পার্টি থেকে রাশিদা আক্তার, স্বতন্ত্র থেকে তানভীর হুদা ও মোঃ আব্দুস শুক্কুর পাটওয়ারী।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি থেকে শেখ ফরিদ আহমেদ মানিক, কমিউনিস্ট পার্টি থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামী থেকে মোঃ শাহাজান মিয়া, জাকের পার্টি থেকে নুরুল ইসলাম, গণঅধিকার পরিষদ থেকে মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলন থেকে মোঃ জয়নাল আবেদীন শেখ, খেলাফত মজলিস থেকে মোঃ তোফায়েল আহমেদ, ইসলামী ফ্রন্ট থেকে এ এইচ এম আহসান উল্যাহ ও গণফোরাম থেকে সেলিম আকবর।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন ১০ জন। তারা হলেন- বিএনপি থেকে মোঃ হারুনুর রশিদ, জামায়াতে ইসলামী থেকে মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টি থেকে মাহমুদ আলম, ইসলামী আন্দোলন থেকে মকবুল হোসাইন, ইসলামী ফ্রন্ট থেকে মোঃ আব্দুল মালেক, গণফোরাম থেকে মোঃ মুনীর চৌধুরী, বিএনপি থেকে মোজাম্মেল, স্বতন্ত্র থেকে মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্বাস উদ্দিন ও জাকির হোসাইন।

অন্যদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দিয়েছেন আটজন প্রার্থী। তারা হলেন- বিএনপি থেকে মোঃ মমিনুল হক, জামায়াতে ইসলামী থেকে মোঃ আবুল হোসাইন, জাতীয় পার্টি থেকে মির্জা গিয়াস উদ্দিন, ইসলামী ফ্রন্ট থেকে সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব থেকে মোঃ মাহমুদ হাসান নয়ন, এলডিপি থেকে মোঃ নেয়ামুল বশির, ইসলামি আন্দোলন থেকে মোঃ আলী পাটোয়ারী ও স্বতন্ত্র থেকে মোঃ জাকির হোসেন প্রধানীয়া ।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আইন ও আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী সব নির্বাচন কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।

কুমিল্লায় জেলা প্রশাসক ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর চলছে মেসার্স এইচ কে আলী ব্রিকস

স্টাফ রিপোর্টার:

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেসার্স এইচ কে আলী ব্রিকস, সাং পাঁচথুবী, পোঃ কুমিল্লা , থানাঃ আদর্শ সদর, জেলাঃ কুমিল্লা। বছরের পর বছর চলছে ইটভাটা। এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে গাছ। ইটভাটার কালো ধোঁয়ায় ভোগান্তিতে পড়ছেন আশপাশের বাসিন্দা ও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশবিষেশজ্ঞদের দাবি, নদী, খাসজমি দখল বা ফসলি জমিতে যে হারে ইটভাটা স্থাপন হচ্ছে তাতে পরিবেশ যেমন ঝুঁকির মধ্যে রয়েছে, তেমনি মাটির উর্বরতা হারিয়ে ফসলহানির শঙ্কাও দেখা দিয়েছে। ফসলি জমি রক্ষায় ব্যবস্থা না নিলে আগামীতে পরিবেশ বিপর্যয় ঘটবে বলেও মনে করেন তারা।

কুমিল্লার কয়েকটি ইটবাটা ঘুরে দেখা গেছে, পরিবেশ আইন নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেশির ভাগ ইটভাটা জনবসতি এলাকা, স্কুল, কলেজ,মাদ্রাসার পাশে ও ফসলি জমিতে স্থাপিত হয়েছে। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে আসছে এবং ফসলি জমির টপ সয়েল কাটা হচ্ছে অবৈধভাবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, খাসজমি দখল বা ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। অনেক ইটভাটায় আইন ভঙ্গ করে পোড়ানো হচ্ছে কাঠ। এতে পরিবেশ দূষণ বাড়ছে।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পরিবেশ অধিদপ্তরের, কুমিল্লা জেলা কার্যালার উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, পরিবেশের ছাড়পএ ছাড়াই অবৈধ ইটভাটার কার্যক্রম চলছে এবং রাজনৈতিক চাপের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমরা অবৈধ ইটভাটার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি। এছাড়া প্রতি বছর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। যেসব ভাটা ছাড়পত্র না নিয়ে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং ফসলি জমিতে অবৈধ ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

সুন্দরবনের ভিতরে থাকতে চাইলে বনলতাকে বেছে নিন, আছে বিশেষ প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনের ভিতরে থাকতে চান? তাহলে বেছে নিন বনলতা ইকো রিসোর্ট কে।সুন্দরবন ভ্রমণে নতুন প্যাকেজ দিচ্ছে বনলতা ইকো রিসোর্ট। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাঘ, হরিণ, কুমির,বন,পানি। যান্ত্রিক কোলাহল থেকে, ইট-পাথরের জীবন থেকে ঘুরতে, মন প্রফুল করতে, ক্লান্তি দুর করতে অনেকেই এই শীতে নানা জায়গায় ঘুরতে যাচ্ছেন।

আপনার ঘুরার জায়গাটি হতে পারে মোংলায় (সুন্দরবনে) বনলতা ইকো রিসোর্ট।ঢাকা থেকে মোংলার বা খুলনার বাসে গিয়ে নামবেন কাটাখালি বা লাউডোভ ফেরিঘাট, তারপর আপনার আর কিছু করতে হবে না, রিসোর্টের ব্যবস্হাপনায় আপনি যাবেন তাদের রিসোর্টে, থাকবেন সুন্দরবনের একদম ভিতর, ঘুরবেন প্রাণখুলে।আপনার কটেজ বা রুমের নীচে থাকবে সুন্দরবনের নদীর পানি ও সেই বিখ্যাত গাছ গুলো।

রুমের বারান্দায় বসলে দেখবেন নদী,বানর, প্রাকৃতিক অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য। এবার আসুন তাদের প্যাকেজ ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। জনপ্রতি ২ হাজার ৪৯৯ টাকায় ঘুরে আসুন সুন্দরবনের কোলঘেঁষে এই মনোরম রিসোর্ট থেকে। এই প্যাকেজে থাকছে তিন বেলা খাবার, সুন্দরবনের কোলঘেঁষে এই মনোরম রিসোর্টে একদিন/এক রাত থাকার সুযোগ, ডিঙ্গি নৌকা নিয়ে সুন্দরবনের ক্যানেলে ভ্রমণ ও লাউডোপ ফেরিঘাট থেকে বাই রোডে রিসিব অ্যান্ড ড্রপ।প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে যান্ত্রিক শব্দ কোলাহলে হাপিয়ে উঠলে ঘুরে যেতে পারেন। যেটি আপনাকে মানসিক শান্তির সাথে সাথে একটি ভালো ভ্রমণ অভিজ্ঞতা দিবে।

বন্য পরিবেশ, জোয়ার-ভাটার খেলা, কুয়াশার হাতছানির মধ্যে অপরুপ সুন্দরবন একইসাথে কতটা রোমাঞ্চকর হতে পারে একটু ভেবে দেখুন তো। এটাই কিন্তু সময় প্রকৃতির রানী ম্যানগ্রোভ সুন্দরবনকে খুব কাছ থেকে উপলব্ধি করার। যদি চান পরিবার বন্ধু-বান্ধব কিংবা প্রিয়সীকে নিয়ে একান্তে নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে আসতে।

রুম বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন-
০১৯১১-৫২০৬২৫,০১৯৯৮-৮০৯৪৬৪।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। এ ছাড়া দল-মত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন ও রোগমুক্তির জন্য দোয়া করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দলনেত্রী।

১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন।

বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বে কয়েক দশকে দেশের রাজনীতিতে বিএনপির পূর্ণ বিকাশ হয়।

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

ডেস্ক রিপোর্ট:

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তবে, তিনি নির্বাচন অংশ নিচ্ছেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে রাজপথে লড়াই করেছি, সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে প্রাতিষ্ঠানিক রাজনীতির সংস্কার প্রয়োজন। এনসিপি সেই পরিবর্তনের লক্ষ্যেই কাজ করবে।