All posts by jitu

চাঁদ দেখা গেছে, কাল সৌদি আরবে ঈদ

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে।

এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে মানুষের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে-কাজী নাহিদ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, কাজী জাফর আহমেদ একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য ২০১৩ সালে আন্দোলনের সূচনা করেছিলেন। তখনকার সময় কাজী জাফর আহমেদকে আওয়ামী সরকার অনেক অফার করেছিলেন। কিন্তু তিনি সে অফারে রাজি হননি।

জবাবে তিনি বলেছেন, সারা বাংলাদেশের বঞ্চিত জনগণ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায়। গত আগস্টে আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর চৌদ্দগ্রামের জনগণ মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট দেওয়ার আকাঙ্খা সৃষ্টি হয়েছে। আমরা অনেক বছর পার করে এসেছি, এই চৌদ্দগ্রামে হানাহানি মারামারি সন্ত্রাস চাই না। আমরা একটি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত মানবিক চৌদ্দগ্রাম চাই।

তিনি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আমানগন্ডা গাউছিয়া মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি(জাফর) আহ্বায়ক জামাল হোসেন মেম্বারের সভাপতি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হারুন রশিদ, জাকির হোসেন, আবু আহমেদ সোহাগ, মোহাম্মদ তুহিন, সাহেব আলী, হারুন রশিদ, বাচ্চু মিয়া, খুরশিদ আলম, জয়নাল আবদীন, বজলু মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিনার হোসেন, নেকবার আলী, সৌরভ হোসেন, আব্দুস সামাদ, তারেক আহমেদ, রসুল মিয়া প্রমুখ।

৫ই আগষ্ট ক্ষতিগ্রস্থ চৌদ্দগ্রাম থানা ভবন মেরামতে পাশে দাড়িয়েছে কাজী এনাম ফাউন্ডেশন

 

স্টাফ রিপোর্টার :

গত ৫ই আগষ্ট হামলায় চৌদ্দগ্রাম থানার আসবাবপত্র, ফার্ণিসার, থানার মুল ফটকের চতুর্দিকের জানালার গ্লাস ভাংচুর হয়। সম্প্রতি কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) চৌদ্দগ্রাম থানার ক্ষতিগ্রস্থ জানালা ও গ্লাস মেরামতের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে ২ ধাপে অন্তত ৩ লক্ষাধিক টাকার গøাস মেরামত করেছে চৌদ্দগ্রামের সর্ববৃহৎ সামাজিক এ সংগঠনটি। ইতোমধ্যে ১ম ধাপের কাজ শেষ হয়েছে।

শনিবার (২৯শে মার্চ) ২য় ধাপে জানালার গ্লাস মেরামতের কাজ চলছে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনামুল হক বলেন, কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এর আগের করোনা মহামারীর ১ম ও ২য় ধাপে অক্সিজেন সেবা, আর্থিক সহায়তা এবং সর্বশেষ প্রবাসীদের সহায়তায চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ২৫০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ২৫ লাখ টাকা বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ কাজী এনাম ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ৫ই আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে কাজী এনাম ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। এভাবে সামাজিক সংগঠন, প্রভাবশালীদের সার্বিক সহযোগীতায় চৌদ্দগ্রাম থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বরুড়ায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ দুইজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প (২৩ বীর)।

আটককৃতরা হলেন কবির (অস্ত্র ও গোলাবারুদ বহনকারী) এবং দেলোয়ার হোসেন (ইয়াবা বহনকারী)। তারা দুজনেই আপন ভাই। তারা উপজেলার বড় হরিপুরের বটখালী গ্রামের সফর আলীর ছেলে।

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীর এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কবিরের কক্ষ থেকে ২২ ইঞ্চি লম্বা দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং পাম্প হাউস থেকে ১২ বোর শটগানের গুলিসহ একটি দেশীয় তৈরি শটগান উদ্ধার করে। অন্যদিকে, দেলোয়ার হোসেনের ওয়ার্ডরোব তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইনফিনিক্স স্মার্ট ৭ মোবাইল, ভিভো ওয়াই ২১ মোবাইল, ২২ ইঞ্চি দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কবির ও দেলোয়ার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

অভিযানের নেতৃত্বদানকারী ২৩ বীরের এক কর্মকর্তা জানান, ‘এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

তাদেরকে বড়ুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে শুক্রবার ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে রেকর্ড হয়েছে। জান্তা সরকারের বরাত দিয়ে জানা গেছে, এ পর্যন্ত ৬৯৪ জনের মৃত্যু ও ১,৬০০ জনেরও বেশি আহতের খবর নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী নেপিদোর একটি বড় হাসপাতালের জরুরি বিভাগে আহতদের লম্বা সারি দেখা গেছে। অনেকেই দূরবর্তী এলাকা থেকে গাড়ি ও পিকআপে করে চিকিৎসার জন্য এসেছেন। ধুলো ও রক্তমাখা অবস্থায় তাদের স্ট্রেচারে করে ভেতরে নেওয়া হচ্ছে।

তবে, ভূমিকম্পের তীব্রতায় হাসপাতালের অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, জরুরি বিভাগের অংশবিশেষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি হাসপাতালের প্রধান গেটে একটি গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।

হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে বলেন, “অনেক আহত মানুষ আসছেন। আমি আগে কখনও এমন দৃশ্য দেখিনি। আমরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছি, কিন্তু আমি খুবই ক্লান্ত।”

মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে আহতদের অবস্থা দেখেছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগাইং অঞ্চলে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল মিয়ানমারের ঐতিহাসিক শহর মান্দালয়ের মাত্র ১৭ কিলোমিটার দূরে, যা প্রাচীন রাজধানী ও বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পে দেশজুড়ে বহু বাড়িঘর, সেতু ও রাস্তা ধসে পড়েছে, যা উদ্ধার ও পুনর্বাসন কাজকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এই ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের জনগণ এখন মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে আছে।

দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলে অংশ নিলেন স্থানীয় হাজার খানেক জনগণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দেবপুর ফাউন্ডেশন এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে, যেখানে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুবিধাবঞ্চিত প্রায় ১ হাজার মানুষ এক সাথে ইফতার খেয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহসান উল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম এবং মৌলভী সুলতান আহমেদ চৌধুরী।

দেবপুর ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হাসান সুমন বলেন, “রোজাদারদের ইফতার করানোর আনন্দ অন্যরকম। আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন এই আয়োজন সফল করতে। রমজানে ইফতার করানো অনেক সাওয়াবের কাজ। আমরা চাই দল-মত নির্বিশেষে সবাই মিলে প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখতে পারি। এজন্য সকলের দোয়া প্রয়োজন।”

দেবপুর ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ জানান, “এটি আমাদের প্রথম বড় পরিসরে উন্মুক্ত ইফতার আয়োজন, যেখানে রাজনৈতিক, সামাজিক ও সুবিধাবঞ্চিত মানুষসহ দেবপুর গ্রামবাসী একত্রে ইফতার করেছেন। প্রায় ১ হাজার মানুষের একসঙ্গে ইফতার করা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এই আয়োজন চালিয়ে যেতে আমরা সবার সহযোগিতা আশা করছি।”

সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সাইমন বলেন, “দেবপুর গ্রামসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতারে অংশ নিয়েছেন, যা সত্যিই আনন্দের। আমরা চাই, এই উদ্যোগ অব্যাহত থাকুক এবং আরও বড় পরিসরে আয়োজন করা হোক। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমিন।”

 

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ইফতার করা যেমন ফজিলতের, তেমনি ইফতার করানোও বরকতের কাজ। হজরত সালমান (রা.) বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি সে রোজাদারের সমপরিমাণ নেকি লাভ করবে, অথচ রোজাদারের প্রাপ্য নেকিতে কোনো ঘাটতি হবে না।”

অনুষ্ঠানে দেবপুর ফাউন্ডেশনের সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের ক্ষমায় বহাল ইউপি চেয়ারম্যান, বিশিষ্টজনদের মিশ্র প্রতিক্রিয়া

 

মাহমুদুল হাসান বিপ্লব  সিকদার:
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেনকে মন্ত্রণালয়ের ক্ষমায় চেয়ারম্যান বলবৎ থাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি ১ শাখায় আদালতের রায়ের অনুকূলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে ভবিষ্যতে এ ধরনের কোন অভিযোগ করবেননা মর্মে অভিযোগ নিস্পত্তি করে গত ৬ মার্চ উপসচিব পলি কর স্বাক্ষরিত পত্রে এ অনুরোধ ক্রমে এ নির্দেশনা প্রদান করেন।

সূত্র জানায় সূত্র- ১: স্থানীয় সরকার বিভাগ সচিবালয়, (অংশ-১১) স্মারক নং-২৪২, ৬ মার্চ উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন ২নং মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে ঢাকা জেলার যুগ্ম ও দায়রা জজ এম আদালতে দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-১৯৮১ এর ১৩৮ ধারা মামলা নং-৩০৫/২৪, ২৬৪/২৪ দুইটি মামলা বিজ্ঞ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি । ৩০৫/২৪ এ মামলায় ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা এবং ২৬৪/২৪ এর মামলায় ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা সর্বমোট ৬০,০০,০০০/- (ঘাট লক্ষ) অর্থদন্ড ও ০৪ (চার) মাসে বিনাশ্রম কারাদন্ড রায়ের বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন।উক্ত ইউপি চেয়ারম্যান (জনাব মোঃ জাকির হোসেন) একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় অভিযোগে অভিযুক্ত হন। যাহা স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০০৯ এর ৩৪ বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের অপরাধ সামিল। যাহা ইউনিয়ন পরিষদ আইন কর্তৃক হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনস্বাথে অপরাধ পরিপন্থি কাজ হওয়ায় উক্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) একই আইনে ২০০৯ এর ৩৪ (১) এর (খ) (ঘ) অনুযায়ী (ইউপি চেয়ারম্যান) মোঃ জাকির হোসেন কে ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড করিবে না মর্মে প্রথমবারের মতো তাহাকে (ইউপি চেয়ারম্যান) কে কঠোরভাবে সতর্ককরণ করে অভিযোগটি অত্র দপ্তর থেকে প্রত্যাহার/নিস্পত্তি করা হলো এবং নিদের্শক্রমে অনুরোধ করা হলো। (২) এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে উপজেলা মানবাধিকার নেতা ফাতেমা আক্তার খানম বলেন সব চেয়ারম্যান আওয়ামী লীগের আর যেহেতু মন্ত্রণালয় বহাল রেখেছে এটা সঠিক।

বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, সে একজন দূস্কৃতকারী লোক, তাকে জনগণ চায় না। সরকার পুনর্বহাল করে একজন সন্ত্রাসী ও ফ্যাসিস্টকে পুনর্বাসন করেছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  আবুল কালাম বলেন, মানুষ হত্যার মধ্যে দিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রতারণা, জালিয়াতি, সন্ত্রাসী কার্যক্রম করে দিবালোকের মতো পরিস্কার। এমন লোক এখনো যদি চেয়ারম্যান থাকে তাহলে সন্ত্রাসী ও দূর্নীতি বৃদ্ধি পাবে।

অপরদিকে কুমিল্লা -২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নাজিমুদ্দিন মোল্লা বলেন, যেহেতু সরকার বহাল রেখেছে বুঝে শুনেই করছে।

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা শিশিরের নেতৃত্বে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

 

স্টাফ  রিপোর্টার:

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুমিল্লার লালমাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন এনসিপির নেতা জয়নাল আবেদীন শিশির। তিনি বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হরণ করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী মত দমন, গুম-খুনের রাজনীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতেই হবে । তারা জনগণের ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তার বিচার না হলে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকর নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”

এনসিপি নেতা শিশির আগামী দিনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণআন্দোলন গড়ে তুলব। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিলে হাজারো এনসিপি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামীলীগের বিরুদ্ধে অতীতের নিপীড়ন নির্যাতনের নানা অভিযোগ তোলেন। মিছিলটি বাগমারা বাজার থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য: হাফসা জাহান, এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মোস্তফা জিহান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, আবুল কাসেম, নোমান আহমেদ, কবির হোসেন, জান্নাতুল ফেরদৌস, ইম্পা ফারহা জান্নাতুল জান্নাত , লুৎফল হাসান রুমি, এসবি জুয়েল, জিসান, মোহাম্মদ মুমিন হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী প্রমুখ।

বক্তব্যে এনসিপি নেতা আবু রায়হান জানান, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। তারা বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দলটি বারবার নির্বাচনী কারচুপি করেছে, ভিন্নমত দমন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালিয়েছে।”

এনসিপি নেতা মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, তারা ভবিষ্যতে বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করবেন এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করবেন।

বিক্ষোভ শেষে এনসিপি নেতারা এক ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

“খুশির ইফতার ১০” : এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিল কুমিল্লা ভিবিডি

 

স্টাফ রিপোর্টার:
ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাসকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – কুমিল্লা জেলা ধারাবাহিকভাবে ১০ম বারের মতো আয়োজন করেছে “খুশির ইফতার ১০”।

গত ২৬ মার্চ কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলে এই বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হয়।

এতে দুটি মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়। ইফতার আয়োজনের পাশাপাশি শিশুদের হাতে ঈদ উপহারও তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে, গল্প করে ও ইফতার ভাগাভাগি করে এক উষ্ণ পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানের মূলপর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর ভিবিডি – কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক জেরিন আফরোজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এসময় সংগঠনের এলুমনাই মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা নিজেদের মূল্যবান মতামত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জেরিন আফরোজ সার্বিক তত্ত্বাবধান করেন এবং প্রায় ৭০ জন ভলান্টিয়ারকে পরিচালনার দায়িত্বে ছিলেন।

আয়োজক টিম লিডারের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি মিফতাহুল জান্নাত। এছাড়া দায়িত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য রোসদানিয়া বুশরা, সাকিল ইসলাম, আশিক মজুমদার, সারাহ নুর প্রমুখ।

এই আয়োজনে ভিবিডি – কুমিল্লা জেলার বর্তমান ও সাবেক বোর্ড মেম্বার, এলামনাই মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে হামলার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

চৌদ্দগ্রাম  প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ মালিকীয় ভূমিতে নির্মাণকাজ চলমান অবস্থায় অব: সেনাসদস্য জয়নাল আবেদীন ও তার প্রতিবন্ধী পুত্রের উপর একাধিকার হামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভূমিদস্যু মোশারফ ও তার ৫ ছেলের অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণভয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি অব:প্রাপ্ত সেনা সদস্য। মুন্সীরহাট ভূমি অফিসের আওতাধীন হাড়ীমুড়া মৌজার বিএস চুড়ান্ত ৩৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আবদুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২শতক, ১৮৪ দাগে ৫৬শতকসহ মোট- ৮৮শতক ভূমিতে ৩পুত্র ওয়ারীশ রাখিয়া মারা যান। মৃত আব্দুল হামিদের ওয়ারীশপুত্র খোরশেদ আলম ওয়ারীশসূত্রে মালিক হয়ে ২০১৬ সালের ২৩শে মার্চ ৮১১নং হেবার ঘোষনাপত্র মুলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫শতাংশ ভূমি তাহার পুত্র কামরুল ইসলামকে প্রদান করেন। কামরুল ইসলাম উক্ত দলিলমূলে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ১০,১০৩/২০২১-২২মূলে সৃজিত ২৩৯নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন। পরর্বর্তীতে কামরুল ২০২৩ সালের ১৯শে অক্টোবর ৯২০৮নং সাফকবলা দলিলমূলে বিএস চুড়ান্ত ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি আমার ২ ছেলে শাহাদাত ও আনোয়ারের নিকট বিক্রি করিয়া মালিকানা হস্তান্তর করেন ও দখল বুঝাইয়া দেন। আমার ছেলেরা উক্ত দাগের ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক হয়ে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ৬,০৮৭/২০২৩-২৪মূলে সৃজিত ২৯৩নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন।
আব্দুল হামিদের অপর ওয়ারীশ মোশারফ হোসেনের স্ত্রী কহিনুর বেগম বিজ্ঞ আদালতে নামজারী আপীল মোকদ্দমা নং- ৪৮১/২০২২-২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত ৪৫৫ দাগে প্রত্যেক ওয়ারীশ সমান হিস্যায় ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক মর্মে রায় প্রদান করেন। এছাড়াও সামাজিকভাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক বৈঠকেও আব্দুল হামিদের তিন ছেলে সমান হিস্যায় মালিক মর্মে রায় প্রদান করেন এবং জয়নাল আবেদীনের ছেলেদের মালিকানা বৈধ বলে ঘোষনা করা হয়। মোশারফ গং এতেও ক্ষান্ত না হয়ে আমার ছেলেদের দখল নেই মর্মে আদালতে ৩৫/২০২৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। উক্ত দেওয়ানী মামলার প্রেক্ষিতে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে তদন্ত করে আমার ছেলেদের দখলে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি রয়েছে মর্মে প্রতিবেদন দায়ের করেন।
মোশারফ ও তার ছেলেরা রাষ্ট্রিয় আইনে, সামাজিকভাবে ব্যর্থ হয়ে আমার মালিকানাধীন ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় গত ০৫ই মার্চ বিকেলে আরও অন্তত ৮-১০জন সন্ত্রাসীসহ আমার প্রতিবন্ধী ছেলে সোহরাব হোসেনকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। আমি আমার আরেক ছেলে রেদোয়ানসহ প্রতিবন্ধী ছেলেকে উদ্ধারে গেলে স্বপন রামদা দিয়ে ্আমার ও রেদোয়ানের উপর হামলা করে। এসময় ধারালো ছেনি দিয়া কুপিয়ে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে। আমি তাৎক্ষনিক ৯৯৯এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। মোশারফ গং আমার ও ছেলেদের বিরুদ্ধে বারংবার হামলা করে, মারধর করে। এমন পরিস্থিতিতে আমি অন্তত ৬-৭ বার আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানেও আমি তাদের ভয়ে ভীতসন্তপ্ত অবস্থায় পরিবার নিয়ে আছি।

সংবাদ সম্মেলণে উপস্থিত থেকে জয়নাল আবেদীনের সকল দাবী সত্য মর্মে বক্তব্য রাখেন মোশারফের ভাই খোরশেদ আলম, ফজলুর রহমান, ইয়াকুব শরীফ, মাষ্টার আইয়ুব আহমেদ।

এদিকে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মোশারফ ও তার স্ত্রী কহিনুর দাবী করেন, মামলা চলমান অবস্থায় জয়নাল আবেদীন উক্ত বিবাধমান ভুমি ক্রয় করেন। বিবাধমান ভূমিতে দখলে যাওয়াকে কেন্দ্র করে তাদের উপরও একাধিকবার হামলা হয়েছে বলেও দাবী করেন তারা।