All posts by jitu

১৫ জুন থেকে একাদশে ভর্তি

১৫ জুন থেকে একাদশে ভর্তি

১৫ জুন থেকে একাদশে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন।

এর আগে ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এই তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে।

এছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন, তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

ডেস্ক রিপোর্ট:

তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের জন্য নয়, বরং এটি ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র।

আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

১৫ বছর আগে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় রক্তে রঞ্জিত হয়। দুই দিনের সেই হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরে আসেন ৫৫ জন। আজও তাদের স্মৃতিচারণে ফুটে ওঠে সেই যন্ত্রণার চিহ্ন।

তারা বলেন, ‘চরমভাবে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করা হয়েছিল। গলা টিপে হত্যা করা হয়। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি।’

এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয় ৭ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার বিবরণ। সঠিক বিচার না হওয়ায় দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছেন স্বজনহারারা।

বিডিআর হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হোক এবং দোষীদের বিচার করা হোক।

নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বলেন, স্বচ্ছভাবে তদন্ত শেষে তিন মাসের মধ্যে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

আ ল ম ফজলুর রহমান বলেন, “আমাদের ওপর আস্থা রাখুন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টি আগামী দুমাসের মধ্যে শেষ করতে চাই। একটি মাস আমরা রাখবো, আমরা যাদের সন্দেহ করি, বিশেষ করে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় শেখ হাসিনা এসে কথা বলবেন, অথবা আমাদের টিম সেখানে গিয়ে তার সাক্ষাৎকার নেবে।”

এ সময়, পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান কমিশন সভাপতি।

বেপজাকে বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে

বেপজাকে বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে: প্রধান উপদেষ্টা

বেপজাকে বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৬ জানুয়ারি সোমবার, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দিতে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করতে একটি দল গঠন করার এবং বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান।

বিনিয়োগকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে, বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গত জুলাই-আগস্টের আন্দোলন এবং বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে এবং আরো বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে। এছাড়া ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে। চলমান কারখানাগুলোর মধ্যে ১০০টির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন, বাকি কারখানাগুলো যৌথ উদ্যোগে পরিচালিত।

মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে জানালেন যে, বিনিয়োগকারীদের কিছু দাবির মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বেপজা এলাকায় বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান যোগাযোগ, এবং সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সেবা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেপজাকে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা অনুসন্ধান এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে শক্তি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে, তা পরীক্ষা করে দেখতে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী, যিনি সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের উৎসাহিত করা প্রয়োজন এবং বেপজা ও বেজাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে বিশ্বজুড়ে বিনিয়োগ আসতে পারে।

সভায় প্রধান উপদেষ্টার প্রধান সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

৩১ জানুয়ারির মধ্যে অবৈধ বিদেশিরা ভিসা না নিলে ব্যবস্থা

৩১ জানুয়ারির মধ্যে অবৈধ বিদেশিরা ভিসা না নিলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান করা বিদেশিরা ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।

সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।

তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সবার সঙ্গে আলাপের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উঠিয়ে দিলে কী লাভ হবে, কী সমস্যায় পড়বো, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে তুহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে।

গত রবিবার সন্ধায় উপজেলার আলকরা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে ও নিহতের চাচা ছোটন মিয়া জানান, নিহত তুহিন রেললাইনের উপর মোবাইলে গেমস খেলছিলেন। এসময় চট্রগ্রাম থেকে লাকসামগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম জিআরপি থাকার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে গুনবতী রেলমাষ্টার এখনো বিষয়টি জানায়নি।

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি বন্ধুক, একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সালাউদ্দিন উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়ারতল (বিষ্ণপুর) এলাকার মোঃ শাহজাহানের খানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে ফকিরবাজার থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ী থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এসময় তার একাধিক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় একটি বাড়িকে টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, এই টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর রবিবার (৫ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামীর দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দুইতলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বাড়িটি “লন্ডনের বাড়ি” নামে পরিচিত। জানা গেছে, ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।

মেজর মাহিন আরও জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জাম বলেন, রাতে সালাউদ্দিন খান নামীয় একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ডেস্ক রিপোর্ট:

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগামী বুধবার (৮ জানুয়ারি) লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে ঠিক কোন দিন তিনি পদত্যাগের ঘোষণা দেবেন, তা এখনও স্পষ্ট নয়।

দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যেই লিবারেল পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্রগুলো জানায়, ট্রুডো কবে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন তা নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে, দলের জাতীয় সম্মেলনের আগে তিনি এ ঘোষণা দিতে পারেন।

ট্রুডো পদত্যাগ করলে তিনি নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

২০১৩ সালে লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। সেই সময় দলটি গভীর সংকটে ছিল এবং হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তার নেতৃত্বেই দলটি পুনরুদ্ধার হয়ে ক্ষমতায় আসে।

তবে রয়টার্স জানাচ্ছে, ট্রুডোর পদত্যাগের সম্ভাব্য ঘোষণা কানাডার লিবারেল পার্টিকে এমন এক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দেবে, যখন জরিপগুলোতে দেখা যাচ্ছে—চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে দলটি রক্ষণশীলদের কাছে খারাপভাবে পরাজিত হতে পারে।

জাস্টিন ট্রুডোর পদত্যাগের ফলে দ্রুত নতুন নির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির

কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) নতুন উদ্যোগ নিয়েছে। ইসি নির্দেশনায় বলা হয়েছে, সপ্তাহে অন্তত একদিন প্রতিটি দপ্তরের প্রধানরা অফিসের প্রধান ফটকে বসে সরাসরি সেবা প্রত্যাশীদের কথা শুনবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নাসির উদ্দীনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

উল্লেখ করা হয়েছে, আগামী ২০ জানুয়ারির মধ্যে সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস প্রধানরা সরাসরি জনগণের সমস্যা শুনবেন এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেবেন। কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

লা লিগায় গত শুক্রবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করার কারণে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখেছেন। এর জেরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে রিয়াল মাদ্রিদ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করছে, ভিনির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

আগামী সোমবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ভিনিসিয়ুসও দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। কারণ তিনি বিশ্বাস করেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ভিনি খেলতে পারবেন।

ভিনির শাস্তি নিয়ে ভিনিসিয়ুস বলেন, “এটা লাল কার্ডের ফাউল ছিল না, বরং হলুদ কার্ডের মতো ছিল। তাই আমরা আশা করছি, কোনো নিষেধাজ্ঞা আরোপ হবে না।”

ভিনিসিয়ুস প্রায়ই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন। এসব ঘটনা তাকে মানসিকভাবে বেশ চাপে ফেলে দেয় বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি। এ নিয়ে আনচেলত্তি বলেন, “তার অবস্থান খুব কঠিন। মাঠে অপমান ও বর্ণবাদী আচরণের শিকার হওয়া সহজ কিছু নয়। সে তার মানসিক অবস্থা উন্নত করার চেষ্টা করছে। যদিও এতে সে অনেক বিপর্যস্ত, তবে সে ক্ষমা চেয়েছে। এখন আমাদের সামনে এগিয়ে তাকানো উচিত।”

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে আনচেলত্তি আরও বলেন, “আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞা এড়াবে। তবে সামনে যে ম্যাচটি আছে, সেখানে দুইজন খেলোয়াড় আমাদের সঙ্গে থাকবেন না—গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। বাকিরা এই সফরে দলের সঙ্গে থাকবেন।”

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:

দেশের অন্যতম শিল্পগ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের সকল ডিপো মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে এ মতবিনিময় সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা সিআইপি ভার্চুয়ালি যোগদান করেন।

এ সময় তিনি বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেইন নেই। দেশবন্ধু কোম্পানির সকল পণ্য গুনগত মানের দিক দিয়ে অন্য কোম্পানির পণ্য থেকে অনেক ভালো। তিনি সকল ডিপো এবং কর্মকর্তাদের কর্ম পরিধি ও অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আপনারা এই সেক্টরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে এই কোম্পানি ও পণ্য এগিয়ে যাবে। আগামীতে এ পণ্যের চাহিদা আরও বহুগুনে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিওও শফিউল আজম তালুকদার, দেশবন্ধু গ্রুপের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, ডিজিএম, এজিএম, এসএম, জিএম-ফ্যাক্টরি ও অন্যান্য কর্মকর্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ডিপো হোল্ডাররা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, আমাদের পণ্যের সঙ্গে অন্য কোম্পানির পণ্যের গুনগত অনেক পার্থক্য রয়েছে। ইউরোপ-অস্ট্রেলিয়া থেকে মালামাল এনে আমাদের পণ্য তৈরি হয়। দেশবন্ধু গ্রুপের পণ্যে গুনগত মানে কোনো ছাড় নেই। এখন সময় আমাদের এগিয়ে যাওয়ার। দেশের প্রতিটি আনাচে-কানাচে দেশবন্ধুর পণ্য আরও প্রসারিত করতে হবে। এজন্য আমাদের সকলকে আরো নিষ্ঠা ও আন্তরিকভাবে কাজ করতে হবে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বলেন, আপনারা (ডিপো) হলেন কোম্পানির প্রাণ। ডিপোদের নিয়েই কোম্পানি এগিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সকলকে আরও দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের বেভারেজ ও কনজ্যুমারের সকল পণ্য দেশব্যাপী দারুণ সুনাম অর্জন করেছে। আমরা সকলে একে অপরের হাত ধরে এগিয়ে যাবো। ভবিষ্যতে দেশবন্ধু গ্রুপ আরো সমৃদ্ধ ও প্রসারিত হবে। অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান বলেন, প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগে নরসিংদীতে বিশাল আকারে কারখানা গড়ে তুলেছে দেশবন্ধু গ্রুপ। এ কারখানায় এখন পর্যন্ত ৩০ এর অধিক ব্র্যান্ডের পানীয়সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এসব পানীয়ের মধ্যে রয়েছে- এনার্জি ড্রিংক গুরু, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক, কার্বোনেটেড বেভারেজ নিয়ন ইত্যাদি। উল্লেখযোগ্য, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে চিপস, বিস্কুট, আটা, সুজি এবং ময়দাসহ প্রক্রিয়াকৃত অসংখ্য খাদ্য পণ্য উৎপাদন হচ্ছে।

সিওও ইদ্রিসুর রহমান আরও বলেন, দেশবন্ধু গ্রুপ অনেক পুরনো ও সারাদেশে সুপরিচিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। খুব অল্প সময়েই দেশবাসীর মন জয় করেছে দেশবন্ধু বেভারেজ এবং কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের সব ধরনের পণ্য। কারণ বেভারেজ তৈরিতে যেসব কাঁচামাল ব্যবহৃত হয়, তার সবই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কোনো অবস্থাতেই পণ্যের মানের বিষয়ে ছাড় দেওয়া হয়না। শতভাগ কোয়ালিটি বজায় রেখে নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে এসব পণ্য। পণ্যের মানের কারণে অতিদ্রুত দেশবন্ধু বেভারেজ নতুন করে বাজারে এসেই সবার মন জয় করেছে।

ডিপো এবং ডিলারদের উদ্দেশে দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে আপনাদের (ডিপো ও ডিলার) সহায়তায় আমরা অনেক দূর এগিয়েছি। আপনাদের সার্বিক সহায়তায় এভাবে সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। একই সঙ্গে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে দেশবন্ধু বেভারেজের ও কনজ্যুমার পণ্য। ক্রেতাদের আস্থা অর্জন করায় নতুন বছরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কোম্পানি। ডিপো হোল্ডার, ডিলার ও কোম্পানি একে অপরের ব্যবসায়িক পার্টনার। ডিপো হোল্ডারাই হলো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর মূল ভূমিকায়। কোম্পানির অগ্রযাত্রায় ডিপো হোল্ডারদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন