Tag Archives: কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দ‌লের

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দ‌লের আনন্দ মি‌ছিল

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দ‌লের আনন্দ মি‌ছিল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

‌কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দ‌লের নতুন আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা করায় কে‌ন্দ্রীয় নেতা‌দের ধন্যবাদ জা‌নি‌য়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দির কুশিয়ারা বাজার থে‌কে আনন্দ মি‌ছিল‌টি বের হ‌য়ে রায়পুর-আসমানীয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডে গি‌য়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। মিছিল ও সমাবেশে উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে বৃহস্প‌তিবার (৬ ফেব্রুয়ারি) রা‌তে কে‌ন্দ্রীয় স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রা‌জিব আহ্সান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা ক‌রেন।

এতে আনোয়ার হোসেন আনন্দকে আহ্বায়ক, অহিদুজ্জামান মোল্লাকে সদস‌্য স‌চিব ও এসএম ইমরান হাছানকে সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ক‌রে তিন সদস‌্য বি‌শিষ্ট এক‌টি আং‌শিক আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ১৮ নভেম্বর এ নির্দেশনা প্রদান করেন।

এছাড়া একই দিন সদ্য গঠিত দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার (৬ ডিসেম্বর ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

লিটন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুর রহমান মানিক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো. জসিম উদ্দিন, মো. আবদুল হাকিম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, মহিবুল হাসান মাহফুজ প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এ কমিটি অনুমোদন দেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও ১৬ জন সহ-সভাপতি, ৭জন যুগ্ন সম্পাদক, ১৬জন সহ-সম্পাদক, ৯জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭৬জন সম্পাদক ও সহ-সম্পাদকসহ ৪৪জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১০জুন চান্দিনা উপজেলার অধ্যাপক আব্দুল আওয়াল ভূইয়াকে সভাপতি ও দাউদকান্দির মোশারফ হোসেন হাজারীকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।