,

হুটহাট করে কাউকে জামিন দেবেন না : উপদেষ্টা আসিফ

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2025
news-image

হুটহাট করে কাউকে জামিন দেবেন না : উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

বিচার-বিবেচনা ছাড়া হুটহাট করে কাউকে জামিন না দেওয়ার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মামলার এজাহার সুন্দর করে লিখতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তিনি আরও বলেন, আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে এবং এই বার্তা দিতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ বিষয়ক একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, মবতন্ত্র একটি ভয়াবহ সমস্যা। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ যদি সঠিকভাবে কাজ করে, তাহলে মবতন্ত্র কমে যাবে। এ জন্য সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।