,

শাহরাস্তিতে ইঞ্জি: সফিকুর রহমানের ইফতার ও ঈদ বস্ত্র বিতরন

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2018
news-image

 

মো: জাহাঙ্গীর অালম হৃদয় :

শাহরাস্তিতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপকমিটির সেবেক সহ সম্পাদক, বর্তমান চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্ট ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: সফিকুর রহমান উপজেলাবাসীর মাঝে ইফতার ও ঈদ
বস্ত্র বিতরন করেন। চাঁদপুর জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির মজুমদারের সভাপতিত্বে – ছাত্র নেতা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা পরিষদ মোহাম্মদ তুহিন খান, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা হাসান চৌধুরী, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ আলম পাটওয়ারী, জাকির হোসেন অন্তর, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ নেতা নেছার আহমেদ পাটওয়ারী, কুমিল্লা জেলা ট্রাক ও কর্ভাড ভ্যান সমিতির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম, আ্যডভোকেট মো: সাইফুল ইসলাম, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শামছুল আলম প্রমুখ।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন – ফজলুল কাদের বাবু, পিযুষ, শেখ মহিন, সোহরাব হোসেন, মফিজুল ইসলাম মেম্বার, আজাদ হোসেন, মোহাম্মদ মহসিন, মিজান বি এস সি – আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন – শাহ সাহেব জামে মসজিদের খতিব কাজী মুফতি সলিমুল্লাহ আকবরি।