All posts by jitu

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

‘দ্রব্যমূল্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এখন চেষ্টা করছি কীভাবে এটি নিয়ন্ত্রণে আনা যায়। আগের তুলনায় বর্তমানে এটি আয়ত্তে আনার সুযোগ অনেক বেশি সৃষ্টি হয়েছে। সেই সুযোগ ব্যবহার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা যেন প্রতিযোগিতায় থাকি।’

এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায়।

দ্রব্যমূল্য কমানোর জন্য প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরা আজ একসঙ্গে অনেক জেলা যুক্ত আছি এবং একসঙ্গে কথা বলছি। তাই আমরা নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা করতে পারি, যেমন “আমার জেলা দ্রব্যমূল্য ঠিক রাখতে সক্ষম হয়েছে।” আমরা এমন জেলা গুলোকে প্রশংসা জানাবো যারা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমরা সেটা নিশ্চিত করবো এবং রিকগনাইজ করবো, যেন এটি সবাই জানে যে তারা সুন্দরভাবে কাজ করেছে।’

জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এখানকার পরিস্থিতি একটু ভিন্ন। কারণ বিরাট এক অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে। যদি এই পরিবর্তন আমাদের কাজকর্মে প্রতিফলিত না হয়, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক হবে।’ ড. ইউনূস আরও বলেন, ‘যে পরিস্থিতি অভ্যুত্থানের জন্ম দিয়েছে, সেটাকেই ধারণ করে আমাদের কাজগুলো করতে হবে, যাতে মানুষ অনুভব করে যে একটা বড় পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন যেন সবার চোখে পড়তে পারে।’

বিপিএলের প্রথম দিনে

বিপিএলের প্রথম দিনে যে চার দল মাঠে নামবে

বিপিএলের প্রথম দিনে যে চার দল মাঠে নামবে

ডেস্ক রিপোর্ট:

আজ সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসরের মাঠের লড়াই। প্রথম দিনেই মাঠে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে নতুন দল দুর্বার রাজশাহী। এই ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ফরচুন বরিশালের স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরি, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, প্রিতম কুমার, ইকবাল হোসেন ইমন, দাভিদ মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নাবি (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

দুর্বার রাজশাহীর স্কোয়াড:
এনামুল হক বিজয় (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), জিসান আলম, আকবর আলি, সানজামুল ইসলাম, ইয়াসির আলি, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, এসএম মেহেরব হাসান, মিজানুর রহমান, মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাজ (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), সালমান মির্জা (পাকিস্তান)।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড:
থিসারা পেরেরা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, রহমতউল্লাহ আলি, মেহেদি হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান, আলাউদ্দিন বাবু, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিভেন এসকেনাজি (ইংল্যান্ড), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জাহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জেপি কোটজে (নামিবিয়া), শুভাম সুভাস রাঞ্জনা (যুক্তরাষ্ট্র), জেসন রয় (ইংল্যান্ড)।

রংপুর রাইডার্সের স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান, আজিজুল হাকিম তামিম, অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ আটাল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র), আকিফ জাভেদ (পাকিস্তান)।

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

৩০শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে কুমিল্লা শহরজুড়ে Steps 2 Walk এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ও কুমিল্লা মেডিকেলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই আয়োজনে সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান (কুম-২৯), Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া (কুম-৩৩), ফয়সাল জাহান (কুম-৩৩), আব্দুল আজিজ তামিম (কুম-৩৩) সহ আরও অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, “এই ঘন কুয়াশার রাতে, কনকনে শীতে এরচেয়ে ভালো কাজ আর হতে পারে না। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ৷ আমাকে এই আয়োজনের অংশীদার করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তারুণ্যের বাংলাদেশ হবে সাম্যের, ইনসাফভিত্তিক ও মানবতার; এটাই আরেকবার মনে করিয়ে দিল Steps 2 Walk এর একদল তরুণ যুবা।”

রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান বলেন, “শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষভাবে ধন্যবাদ Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক দলকে। যারা এই পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন। আমাদের কাজ এখানেই শেষ নয়। মানবতার জন্য কাজ করা আমাদের একটি চলমান দায়িত্ব। আমরা সবাই মিলে এই শীত মৌসুমে আরও বেশি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ।”

Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া বলেন, “মানবেতর জীবন-যাপন করা আমাদের আশেপাশে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল্য উদ্দেশ্য। আমরা আমাদের কাজে-কর্মে প্রমাণ করতে চাই— মানুষের জন্য মানুষ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।”

কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে এই কার্যক্রম শেষ হয়। আয়োজকদের পরিকল্পনা আরও কয়েকটি এই কার্যক্রম চলমান থাকবে।

চৌদ্দগ্রামে ২০টি পরিবার

চৌদ্দগ্রামে ২০টি পরিবার পেল সুপেয় পানির টিউবওয়ে

চৌদ্দগ্রামে ২০টি পরিবার পেল সুপেয় পানির টিউবওয়ে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাওয়াব (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর আর্থিক সহায়তায় ২০টি পরিবারের মাঝে টিউবওয়েলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাখাওয়াত শামীমের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, জামায়াতের শুরা সদস্য মাষ্টার ইউনুছ, ব্যাংকার বেলাল মিয়াজী, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, আবু মুছা প্রমুখ।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত সেক্রেটারি জনাব মু. বেলাল হোসাইন জানান, মুন্সীরহাট ইউনিয়নের ২০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় নলকূপসহ সামগ্রী বিতরণ করা হয়।

চান্দিনায় ভয়াবহ আগুন

চান্দিনায় ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

চান্দিনায় ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস।

স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক ৪০ থেকে ৫০ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বৃত্তির ফলাফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নিজস্ব ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি সাবেক সভাপতি, রেক্টর ও প্রমিন্যান্ট চাইল্ড একাডেমী এর অধ্যক্ষ ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সদস্য ও সেবার ট্রাভেলস এন্ড কম্পিউটার এর স্বত্বাধিকারী মাহফুজুল ইসলাম মামুন, মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক এরশাদ মিয়া। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকার, বর্তমান সহ-সভাপতি আব্দুল্লাহ বিন গাজী জয়, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, যুগ্ন সাধারণ সম্পাদক ইহতেসাম আলাম তোহা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান রিফাত সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষের দিকে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অতিথি বৃন্দের নিকট ফলাফল হস্তান্তর করেন আব্দুল্লাহ বিন গাজী জয়।

এদিকে ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা থেকে ১৬ টি স্কুল মাদ্রাসার ৩৬৮ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এবং ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া বৃত্তি পরীক্ষায় ৩৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের থেকে ২৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এর জন্য মনোনীত করা হয়েছে।

উল্লেখ ১৯৮৭ সালের ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও স্বপ্নদ্রষ্ঠাদের নিয়ে গঠিত হয় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। তারই ধারাবাহিকতায় আজকে ৩৭ তম বছরে পদার্পন করেছে এ সংগঠন।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন : ১ জানুয়ারি কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় আগামী ১ জানুয়ারি কুমিল্লা নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। র‌্যালিটি কুমিল্লা টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়া সর্বনিম্ন ৩দিন পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই-আগষ্টের বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রর্দশনের আয়োজনের সিদ্ধান্ত হয়।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রস্তুতিমূলক সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা আবৃত্তি জোটের সভাপতি ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, ভাষা ষেনিক অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: আমিরুজ্জামান আমির, জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি মো: মোশারফ হোসেন, মহানগর জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মধুসূদন সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুজ্জামান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: মাহবুবুল আলম চপল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: মহিবুবুল হক ছোটন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো: নুরুল হক, মহিলা বিষয়ক ডিডি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সেলিনা ইয়াসমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাবেদ আহাম্মদ ভূইয়া প্রমুখ।

 

 

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার।

কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: মোখলেছুর রহমান আবু।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত ডিসপ্লেও প্রদর্শিত হয়।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত ইসলামীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্ষমা করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে।

রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিজভী বলেন, জামায়াত ইসলামীরা ইসলাম নিয়ে রাজনীতি করে, কিন্তু বারবার মোনাফেকি করা ইসলামিক চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি। ১৯৭১ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সোচ্চার ছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাতের ঘটনা জনগণ প্রত্যক্ষ করেছে। কারা সহিংসতা চালিয়েছে, জনগণ তাদের চেনে। জামায়াত ইসলামীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

রিজভী উল্লেখ করেন, ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের ফলাফল ছিল “জুলাই বিপ্লব,” যেখানে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। এই আন্দোলন জাতিকে আন্দোলিত করেছে এবং একটি ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে।

তিনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, এই আমলে অনেকেই লুটপাটের মাধ্যমে সম্পদ দখল করেছে। এসআলমদের উত্তরসূরীরা ব্যাংক ও বিভিন্ন সম্পদ দখল করেছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল টার্মিনাল, টেন্ডার এবং বিভিন্ন ক্ষেত্র দখল করে নিজেদের ক্ষমতা স্থাপন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের নেতা আরিফুর রহমান তুষারসহ আরও অনেকে।

মুরাদনগরে প্রাথমিক

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শত ৬৩টি বিদ্যালয়ের প্রায় ৬২ হাজার ৬ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরণের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

রবিবার সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬২ হাজার ৬ শত শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ১২ হাজার ২ শত টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মদন গোপাল চক্রবর্তী, শাহাদাত হোসেন চক্রবর্তী, হায়াতুন্নবী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক জাকির হোসেন মীর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নল হোসেন, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, উৎরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ সরকার, মদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিনসহ স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।