All posts by jitu

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া আগামীকাল রোববার থেকে শুরু হবে। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি ২ হাজার ২৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ১২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

ফরম পূরণের বিস্তারিত

নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফলাফল প্রকাশের শেষ তারিখ ২৭ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

নিয়মিত পরীক্ষার্থী

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থী

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ

২০২০-২১ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে, সেসব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবল এক বছরের জন্য নবায়ন করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

বহিষ্কৃত পরীক্ষার্থী

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চতুর্থ বিষয়ের সুবিধা

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। ২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে।

পাঠ্যসূচি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

আবারও রোনালদোর

আবারও রোনালদোর জোড়া গোল

আবারও রোনালদোর জোড়া গোল

ডেস্ক রিপোর্ট:

গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পরের ম্যাচে, গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করে সবার নজর কাড়লেন তিনি। অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন আল নাসরের পর্তুগিজ তারকা। ডি-বক্সের মধ্যে আব্দেলকাদের বেদ্রানের ফাউল করার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ডামাকের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা কমে যায়, কারণ তারা আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। একজন কম নিয়ে খেলা এবং আল নাসরের শক্তিশালী প্রতিরোধের সামনে বল গোলপোস্টে পাঠানো ছিল ডামাকের জন্য কঠিন কাজ।

ডামাক ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করেছিল এবং কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করার পর লাল কার্ড পান ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকালের ম্যাচে জোড়া গোল করে রোনালদো সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এটি ছিল টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি ম্যাচসেরা হয়েছেন। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

এখন পর্যন্ত সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ এবং ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল।

এবার পাগলা মসজিদের দানবাক্সে

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৯ বস্তা টাকা

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৯ বস্তা টাকা

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় খোলা হয়েছে। এতে পাওয়া গেছে রেকর্ড ২৯ বস্তা টাকা।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৩৫০ জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত এই তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, তিন মাস ১৪ দিন পর শনিবার সকালে ১১টি দানবাক্স খোলা হয়েছে। এতে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই দফায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহুয়া মমতাজ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং সিবিএ নেতা আনোয়ার পারভেজসহ অনেকে অংশ নেন।

এর আগে, গত ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল। তখন তিন মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গিয়েছিল। পাশাপাশি দানবাক্সে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।

এছাড়া, গত ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়, যা তখনকার সর্বোচ্চ রেকর্ড ছিল।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের প্রথম ম্যাচে গোমতী ওয়ারিয়র্স বিজয়ী

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের প্রথম ম্যাচে গোমতী ওয়ারিয়র্স বিজয়ী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে প্রথম ম্যাচ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ম্যাচে অংশগ্রহন করেন গোমতী ওয়ারিয়র্স বনাম ডাকাতিয়া ডায়নামাইটস। টসে জিতে গোমতী ওয়ারিয়র্স এর অধিনায়ক সাদিক মামুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। গোমতী ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেন। দলের হয়ে সোহান ৪৬ রান, আবুল কালাম আজাদ ২২ রান ও স্বপন ১৮ রান করেন। ডাকাতিয়া ডায়নামাইটসের ইশতিয়াক ও রিয়াদ ওবাইদুল্লা ২ করে উইকেট নেন।

জবাবে ডাকাতিয়া ডায়নামাইটস ৮ উইকেট হারিয়ে ৪৯ রান করেন। দলের হয়ে ইশতিয়াক আহমেদ সর্বোচ্চ ২২ রান করেন। গোমতী ওয়ারিয়র্স এর স্বপন ও সুমন কবির ৩ টি করে উইকেট নেন।

প্রথম খেলায় ম্যান অব দা ম্যাচ এর গৌরব অর্জন করেন সোহান, সেরা বোলার স্বপন ও সেরা ব্যাটসম্যান সোহান।

ম্যাচ শেষে আয়োজক কমিটির প্রধান দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর উপস্থাপনায় আনুষ্ঠিক ভাবে প্রথম ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবে সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধূরী।

শনিবার এই মাঠেই গ্রুপ পর্যায়ের ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং রবিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১৮ বছর পর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর কুমিল্লা বিভাগীয় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। তিন জেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে – সবুজ দল এবং লাল দল।

সবুজ দল গঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ ও মহানগরের খেলোয়াড়দের নিয়ে, আর লাল দল গঠিত হয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা উত্তর জেলা মিলে। ২০ ওভারের এই খেলায় টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মেহেদী হাসানের হাফ সেঞ্চুরিতে ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে সবুজ দল।

পরে, জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে লাল দলের প্রথমে নাজুক অবস্থা থাকলেও দলের হাল ধরেন নাহিদ ও সুমন। দুজনের পার্টনারশিপে রানের পার্থক্য কমিয়ে আনেন তারা৷ পরে, সবুজ দলের সানজিদ মজুমদারের বোলিংয়ের সামনে কাবু হয়ে যায় লাল দল। ৪ উইকেট হাতিয়ে নেয় সানজিদ। কিন্তু, লাল দলের নাহিদের ব্যাটিং জড়ে হাফ সেন্সুরি ও নাহিদ-ইয়াসির জুটির কাছে হার মানতে বাধ্য হয় সবুজ দল। ঘুরে দাঁড়ায় লাল দল৷ ৪ উইকেট হাতে রেখে ও ১৯ ওভারে ইয়াসির আরাফাতের বাউন্ডারির মাধ্যমে লাল দল নিজেদের ঝুড়িতে টার্গেট রান তুলে নেয়৷ সবুজ দলের দৃঢ় বোলিংয়ের সামনে লাল দল নিজেদের ব্যাটিংয়ের জড় দেখিয়ে এভাবেই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয় তুলে নেয়।

পরে, খেলোয়াড়দের মাঝে একে একে পুরষ্কার তুলে দেন অতিথিরা৷ উদ্বোধনী এই ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ হন লাল দলের ইয়াসির আরাফাত। পরে, একে একে অতিথিদের হাত থেকে পুরষ্কার তুলে নেন দু’দলের খেলোয়াড়রা৷

এসময়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কুমিল্লা বিভাগীয় এই উদ্বোধনী ম্যাচের সাফল্যের মধ্য দিয়ে টুর্নামেন্টের বাকি খেলা নিয়ে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্ট ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনজীবী আলিফ হত্যার

আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তা ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠী যেই হোক না কেন। তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং ভিডিও ফুটেজ পাওয়া গেছে। প্রশাসন ভিডিও ফুটেজের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। তিনি জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন উত্তেজিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, “গুজব একটি মারাত্মক বিষয়। আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশ-বিদেশে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, তবে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। ঘটনার পর থেকে আপনারা যে ধৈর্যশীলতা প্রদর্শন করেছেন, ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ধর্ম উপদেষ্টা নিহত আলিফের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান সংগ্রহের আশ্বাস দেন এবং নিহতের পরিবারের হাতে নগদ ২ লাখ টাকা ও ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ শুরু করেছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আমরা আশ্বস্ত করতে চাই যে অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার নিশ্চিত করা হবে এবং উসকানিমূলক কোনো ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনো বিভ্রান্তি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।”

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসও উপস্থিত ছিলেন।

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর বহু নির্মম ঘটনা চলেছে, সেগুলো নিয়ে কোনো অনুশোচনা নেই: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজ দেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর বহু নির্মম ঘটনা ঘটে চলেছে, তবে সেগুলো নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা দেখা যায় না। এই দ্বিচারিতার জন্য ভারতকে নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি আরো লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে।

এই উপদেষ্টা লিখেন, ‘আমরা নিজেরাও দেখেছি, ছাত্রসংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উসকানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন।’

গত মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, এই ঘটনাকে কিছু মহল ভুলভাবে উপস্থাপন করছে। ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি সত্যকে বিকৃত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী।

গত জুলাইয়ে ইসকন বাংলাদেশ থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গত মঙ্গলবার চট্টগ্রামের আদালত কারাগারে পাঠান। সেদিন তার অনুসারীদের সঙ্গে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষে সরকারি এপিপি সাইফুল ইসলাম নিহত হন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানান, বিক্ষোভকারীরাই সাইফুলকে কুপিয়ে হত্যা করেন।

এদিকে ভারতের সংসদেও গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত।

এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।’

চৌদ্দগ্রামে এডভোকেট

চৌদ্দগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:

উগ্র হিন্দুত্ববাদ নিপাত যাক, জঙ্গিবাদ নিপাত যাক, ষড়যন্ত্র থেকে এ দেশ মুক্তি পাক এবং ইসকন নিষিদ্ধের স্লোগা