All posts by jitu

ইনজুরির কারণে নেইমারকে

ইনজুরির কারণে নেইমারকে ছেড়ে দিতে পারে আল-হিলাল

ইনজুরির কারণে নেইমারকে ছেড়ে দিতে পারে আল-হিলাল

ডেস্ক রিপোর্ট:

সৌদি ক্লাব আল-হিলালে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দেড় বছর আগে পিএসজি থেকে সৌদি প্রো-লিগের আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সাম্প্রতিক সময়ে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ফিরলেও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আবারও চোট পান নেইমার।

বর্তমান ইনজুরির কারণে আরও দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, যা তাকে মৌসুমের দ্বিতীয় ভাগে সৌদি প্রো-লিগের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়ে আল-হিলালকে পুনর্বিবেচনায় বাধ্য করছে। শোনা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল-হিলাল নেইমারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং সম্ভাব্য ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। এ খবরটি প্রথমে প্রকাশ করেছে ফোর্বস।

সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজের মতে, যদিও নেইমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত আল-হিলালের চুক্তি রয়েছে, তবুও জানুয়ারিতে তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। এ বিষয়ে ক্রীড়া সমালোচক মোহাম্মেদ আল-শেইখ বলেন, একাধিক ইনজুরির কারণে নেইমার মাঠে নিরবিচ্ছিন্নভাবে খেলতে পারছেন না, যা ক্লাবের আর্থিক ও কৌশলগতভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে নেইমারের মায়ামিতে বাড়ি কেনার কারণে ইন্টার মায়ামিতে তার যোগদানের গুঞ্জনও বেড়েছে। তবে মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন যে, আর্থিক সীমাবদ্ধতার কারণে নেইমারকে দলে নেওয়া কঠিন হতে পারে।

২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। বারবার ইনজুরি এবং মাঠের বাইরে কাটানো সময়ের কারণে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত, এবং আল-হিলাল কর্তৃপক্ষ হয়তো তার চুক্তি শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দিতে পারে।

রাতের আধাঁরে কাটা হচ্ছে

রাতের আধাঁরে কাটা হচ্ছে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার

রাতের আধাঁরে কাটা হচ্ছে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা—চট্টগ্রাম চার লেন মহাসড়ক। প্রতিনিয়তই মহাসড়কটির দাউদকান্দি অংশে ঘটে ছোট—বড় দুর্ঘটনা। প্রাণহানির ঘটনাও নেহাত কম নয়। এরই মধ্যে রাতের আঁধারে সড়কের মাঝখানে অবৈধভাবে কেটে দেয়া হচ্ছে ডিভাইডার। কাটা ডিভাইডারে পার হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহনসহ পথচারী। এতে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। সঙ্গে বেড়ে চলেছে প্রাণের ঝুঁকি।

মহাসড়কটির দাউদকান্দি অংশে প্রতিনিয়তই ঘটে থাকে দুর্ঘটনা। গত এক বছরে এই মহাসড়কে দুর্ঘটনায় ঝরে গেছে প্রায় অর্ধশতাধিক প্রাণ। বিগত সরকারের সময় মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধ থাকলেও আগষ্টের পর থেকে অবাধে চলছে।

চার লেন সড়কের বেশিরভাগ কাটা ডিভাইডার ঢালাই ব্লক এবং আরসিসি দেয়াল তুলে বন্ধ করে দেয় সড়ক বিভাগ। বন্ধ করার পরও কে বা কারা রাতের অন্ধকারে অবৈধভাবে সেই ডিভাইডারগুলো আবার ভেঙ্গে ফেলছেন। এতে সড়ক পারাপার হতে গিয়ে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের গৌরীপুর অংশে ঢাকামুখী লেনে দ্রুত গতির এবং লোকালের জন্য ডিভাইডারের মাধ্যমে ভাগ করা হয়। মাঝখানের ডিভাইডার কেটে তৈরি করা হয়েছে সড়ক পারাপারের ব্যবস্থা। সড়ক বিভাগ এসব কাটা ডিভাইডার মেরামতের মাধ্যমে বন্ধ করে দিলেও কয়েক দিনের মধ্যেই রাতের আঁধারে আবারও সেগুলো কোথাও কেটে ফেলছে, আবার কোথাও সরিয়ে ফেলেছে অজ্ঞাত একটি চক্র। সড়কটির বারপাড়া এবং হাসানপুর কলেজের সামনের অটোরিক্সা ও সিএনজি পারাপারের জন্য ডিভাইডারের ব্লকগুলো খুলে ফেলেছে। এসব অংশ দিয়ে ঝুঁকি নিয়েই সড়ক পারাপার হচ্ছে পথচারীরা । এতে প্রায়ই ঘটছে ছোট—বড় দুর্ঘটনা। সড়কে ঝরে পড়ে তাজা প্রাণ।

স্থানীয় অনেকেই জানান, মহাসড়কে চলাচলকারী ছোট পরিবহনগুলো ইউটার্ন করতে গেলে অনেক পথ যেতে হয়। অনেকেই নিজেদের প্রয়োজনে রাতের আঁধারে ডিভাইডার কাটছেন। অনেকবারই সেসব বন্ধ করেছে সড়ক বিভাগ। কিন্তু বন্ধ করার কয়েক দিন পর দেখা যায় ডিভাইডারগুলো আবারও উধাও। হয় কয়েক দিন পর গাড়ি দিয়ে ভেঙে ফেলেছেন, না—হয় রাতে ঢালাই ভেঙ্গে ফেলছে, আবার কোথাও খুলে নিয়ে গেছেন। প্রথমে ছোট গাড়ি পারাপারের রাস্তা করা হলেও তা আস্তে আস্তে ভেঙে ভেঙে বড় হয়। এসব ভাঙা ডিভাইডারে পারাপারের সময় বড় গাড়িও না দেখে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাও বেশি ঘটে। মাঝে মাঝে বন্ধ করে বেশিদিন রক্ষা করা যাচ্ছে না ডিভাইডারগুলো। তাই ডিভাইডারের কাটা অংশগুলো ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করা গেলে আর কাটতে পারবে না কেউ। এতে কমে আসবে দুর্ঘটনাও।

নিরাপদ সড়ক চাই(নিসচা) দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মহাসড়কটির ব্যস্ততম স্থান হলো গৌরীপুর বাসস্ট্যান্ড। ঢাকামুখী সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে ডিভাইডার ভাঙ্গা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পথচারী ও যাত্রী পারাপারে বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। দুর্ঘটনা রোধে দ্রুত ভাঙ্গা অংশ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ আবু ওবায়েদ বলেন, কয়েকদিন আগে আমি খোনে যোগদান করেছি মাত্র। খোজ খবর নিয়ে সড়ক ও জনপথের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে দুর্ঘটনারোধে ব্যবস্থা নেয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু সালেহ বলেন, ‘মহাসড়কটির দাউদকান্দি অংশে দুর্ঘটনা রোধে ডিভাইডারের কাটা অংশগুলো অনেকবারই বন্ধ করা হয়েছে। আর দুর্ঘটনা হ্রাস করতে ডিভাইডার ও ফুটওভার ব্রীজ করা হয়েছে। কিন্তু জনসাধারণ সেটা ব্যবহার করতেছেনা, উল্টো ভেঙ্গে ফেলছে বা নষ্ট করছে। এখানে যারা ব্যাবহারকারী, জনপ্রতিনিধি, হাইওয়ে পুলিশ ও সাংবাদিকদের প্রতি আহবান রাখছি যাতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে।

কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয় এক অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এর
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন।কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
মহানগরী কর্মপরিষদ সদস্য মু মাহবুবর রহমান,কাজী নজির আহম্মেদ প্রমুখ।

সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহব্বান জানান।

চৌদ্দগ্রামে জামায়াতের ন্যায্যমূল্যের

চৌদ্দগ্রামে জামায়াতের ন্যায্যমূল্যের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়

চৌদ্দগ্রামে জামায়াতের ন্যায্যমূল্যের দোকান ঘিরে ক্রেতাদের ভিড়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের একাধিক বাজারে ন্যায্যমূল্যের কাঁচাবাজার বসিয়েছে জামায়াত। বাজারের অন্যান্য দোকানের তুলনায় বিভিন্ন শাক-সবজির মুল্য ১০-২০ টাকা কম হওয়ায় এসব দোকানে ভিড় জমাচ্ছে সাধারন মানুষ। উপজেলার শুভপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুন্সীরহাট বাজারে এবং মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বুধবার (৭ই নভেম্বর) খিরনশাল বাজারে কাঁচাবাজারের দোকান স্থাপন করে জামায়াত। প্রতিটি দোকানে একজন কর্মচারী ছাড়াও স্বেচ্ছায় শ্রম দিচ্ছে জামায়াতের অঙ্গসংগঠন যুব ফোরামের কর্মীরা।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বুধবার এবং বৃহস্পতিবারে জামায়াতের বসানো সবজি দোকানে টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, ফুলকপি প্রতিকেজি- ৫৫ টাকা, কাঁচামরিচ- ১২০ টাকা, ধনিয়াপাতা- ১৬০ টাকা, শসা- ৪০ টাকা, পটল- ৪৫ টাকা, শীম- ১১০ টাকা, ঢেড়শ- ৫৫ টাকা প্রতি কেজি। উল্লেখিত প্রতিটি শাকসবজি বাজারের অন্যান্য দোকানে ১০-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খিরনশাল কাঁচাবাজারের স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন, ১জন শ্রমিক নিয়ে ৬ই নভেম্বর পুরোদিন আমরা বিভিন্ন কাঁচা সবজি বিক্রি করেছি। পুরোদিন ক্রেতাদের প্রচুর ভিড় ছিল।

মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম বলেন, জামায়াতের সামাজিক কাজের অংশ হিসেবে আমরা মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে খিরনশাল বাজারে সবজির দোকান স্থাপন করি। ৬ই নভেম্বর বুধবার আমরা ৩৪ হাজার টাকা সবজি পাইকারী ক্রয় করি। উপরে উল্লেখিত দামে বিক্রি করেও ভালো লভ্যাংশ পাই। লভ্যাংশ থেকে একজন শ্রমিকের বেতন ও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ করি।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির এ সময়ে আমাদের এ কার্যক্রমে এলাকার সাধারন মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে। আমাদের এ কার্যক্রম প্রতি সপ্তাহে বাজারের দিন অর্থ্যাৎ ২দিন করে চলবে।

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, আশা ফখরুলের

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, আশা ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার গত তিন মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, তাদের যদি সহযোগিতা করা হয়, তবে তারা উপযুক্ত এবং যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্ণ হয়েছে, তারা কি কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কি না?” এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “অবশ্যই, তারা অনেক কাজ করেছে। আমরা বিশ্বাস করি, উপযুক্ত সময়ে তারা নির্বাচন আয়োজন করতে সক্ষম হলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করা সম্ভব হবে।”

ফখরুল আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক-জনতা দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল।

তিনি বলেন, ৭ নভেম্বরের পর রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিল গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায়, ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের পরিস্থিতি পরিবর্তিত হয়।

সেই সময়ে জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রে প্রবেশ করেন। তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন এবং নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি করেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দর্শন সৃষ্টি করেন, যা দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে, বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপিকে নানা ভাবে নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, ৭০০ জনকে গুম করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৃতীয়বারের মতো দেশে আধিপত্যবাদ পরাজিত করা হয়েছে।”

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ৬ নভেম্বর রাতে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখে মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে বিশেষ করে কোমর ও অন্যান্য জায়গায় থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, এটি আত্মহত্যা। তারা জানায়, তাওহীদ দুপুর ২টায় টয়লেটে গিয়ে নিখোঁজ হয় এবং রাত ৮টার দিকে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ থাকা সত্ত্বেও মাদ্রাসার শিক্ষকরা তা খেয়াল করেননি, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা মনে করছেন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, “নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু আমাদের প্রতিষ্ঠানটির নাম নষ্ট করছেন।”

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই বড় জয় ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের প্রতিফলন এবং আমেরিকার জনগণের তার প্রতি গভীর আস্থার প্রতিফলন।

শেখ হাসিনা তার প্রথম প্রেসিডেন্সির সময় ডোনাল্ড জে. ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে আলোচনার স্মৃতি স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মাদ্রাসাগুলোতে কম্পিউটার ল্যাব প্রয়োজন হলে আবেদন করলে আমরা সুপারিশ করে আইসিটি মন্ত্রণালয়ে পাঠাবো। আমরা গুনগত শিক্ষা নিশ্চিত করতে চাই। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ঠিক তো সব ঠিক। তাই প্রধানকে যথাসময়ে প্রতিষ্ঠানে যেতে হবে। একজন শিক্ষক কোথায় থাকে, তা দেখার বিষয় না। সে শিক্ষক, প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। কোন শিক্ষক অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদরাসা শিক্ষা আধুনিক করতে চাই আমরা। আইন অনুযায়ী যদি কেউ প্রতিষ্ঠানে না আসে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। কোন বিধি অনুযায়ী সকল ক্রাইটেরিয়া পূরন করলে তাকে স্থায়ী করে নিতে পারেন। কোন শিক্ষককে তখনই পদোন্নতি দেওয়া হবে, যখন একজন আদর্শ শিক্ষক হবে, তার পারফরমেন্স ভালো হবে। প্রধানদের ক্লাস মনিটরিং করতে হবে।

বুধবা