All posts by jitu

ফলাফল পরিবর্তনের দাবিতে

ফলাফল পরিবর্তনের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফলাফল পরিবর্তনের দাবিতে দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবি জানিয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেন এবং প্রধান ফটক আটকে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এসএসসিতে ভালো ফলাফল করলেও এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। সাতটি বিষয়ে পরীক্ষা দিলেও বাকী বিষয়গুলোর ফলাফল এসএসসির উপর ভিত্তি করে ম্যাপিং করা হয়েছে। শিক্ষার্থীরা চায়, সব বিষয়ের ফল ম্যাপিং করে তাদের পাস দেখানো হোক।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীরা সকাল থেকেই বোর্ডে জড়ো হন। তারা বোর্ডের সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ করেন এবং নানা স্লোগান দেন। পরে বোর্ডের নিরাপত্তারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিছু শিক্ষার্থী বোর্ড চেয়ারম্যানের ভবনে গিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান তাদের লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে আশ্বাস দেন।

তবে সেই আশ্বাসে অনেক শিক্ষার্থী সন্তুষ্ট না হয়ে তাৎক্ষণিকভাবে ফলাফল পরিবর্তনের দাবি জানান। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা ফটকে অবস্থান করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে বলেছি এবং তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো। কিন্তু তারা তা না শুনেই বোর্ডের সামনে বসে আছে। তারা সবাই আজই পাস চায়।’

বুড়িচংয়ে ২৮ কেজি গাঁজাসহ

বুড়িচংয়ে ২৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

বুড়িচংয়ে ২৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

বুড়িচংয়ে ২৮ কেজি গাঁজাসহ

আটককৃত মাদক কারবারিরা হলেন, স্বপন বিশ্বাস (৩৩) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কালিপদ বিশ্বাসের ছেলে এবং বেল্লাল হোসেন (৪৫) একই জেলার কসবা উপজেলার আকাপপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‘এমপি বাহারের নেতাকর্মীরা

‘এমপি বাহারের নেতাকর্মীরা আমাদের জমি দখল করতে এসে চাঁদা দাবি করে’

‘এমপি বাহারের নেতাকর্মীরা আমাদের জমি দখল করতে এসে চাঁদা দাবি করে’

স্টাফ রিপোর্টার:

গত দুই বছর যাবত কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতাকর্মীরা এক পরিবারের জমি দখল চাঁদাবাজি ও বিভিন্ন হুমকিধামকির অভিযোগ উঠেছে। রবিবার (২০ অক্টোবর) কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবারের মা ও সন্তান।

অভিযোগকারী ওই ব্যক্তি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাশারীপট্টির আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইমরান হাসান ও তার মা রঙ্গি বিবি।

অভিযোগ করতে গিয়ে মো. ইমরান হাসান বলেন, কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকার গুধিরপুকুর পাড়ের দক্ষিণ কর্নারে আমি মায়েরসূত্রে কিছু সম্পত্তি পায়। সেখানে আমরা প্রায় ১৫ বছর ধরে টিনসেট ৪ টি ঘর উঠিয়ে ভাড়াও নিচ্ছি। গত ২০২২ সালে আমরা পুকুরপানিতে যেন ভেঙে না যায় সেই কারণে বাড়ির চারপাশে দেয়ালের বাউন্ডারির কাজের সংস্কার করলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের তেলিকোনা এলাকার আওয়ামী লীগ নেতা জামরুল হুদা, মাজেদ মিয়া, সেলিম মিয়া, জুয়েল মিয়া ও কাসেম মিয়াসহ কয়েকজন আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেয়ায় তারা বিষয়টি রাজনৈতিক প্রভাবে নিয়ে যায়।

তারা দাবি করে এটি পার্শ্ববর্তী মসজিদের জায়গা। পরে আমরা স্থানীয় কাউন্সিলর, তৎকালীন মেয়র তাহসিন বাহার সূচনাসহ এলাকার সবাইকে জানাই। কাউন্সিলর মোহাম্মদ হানিফ আমাদের সোজা বলে দেন, ‘তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে যেতে পারবেন না।’ এরপর মেয়রের কাছে গিয়েও আমরা কোন সুরাহা পাইনি। পরে অভিযুক্তদের পক্ষ নিয়ে গত মে মাসে উল্টো পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়ে আমাদের শ্রমিকদের নিয়ে যায়। যখন জিজ্ঞেস করি, ‘আপনি এমন করছেন কেন? আমাদের শ্রমিক থানায় নিচ্ছেন কেন?’ থানার ওসি আমাকে বলেন, ‘এমপি বাহারের নির্দেশ আছে।’

পরবর্তীতে ২৯ই সেপ্টেম্বর আমরা আবার বাড়ির সংস্কার কাজ শুরু করলে তারা আবার আমাদের বাধা দেয়, এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। পরে আমরা গিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি। জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে আমরা আজ সাংবাদিক সম্মেলন করেছি।

এভাবেই দীর্ঘদিন ধরে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ছত্রছায়ায় তার নেতাকর্মীরা আমাদের নিজেদের জমি দখল নেয়ার চেষ্টা করে। আমরা এখনো আমাদের জমি দখলে আছি কিন্তু তারা হুমকি দিচ্ছে যেকোনো সময় আমাকে মেরে ফেলবে এবং সেই জমি যেন আমরা দিয়ে দেই। অথচ এই জমি আমার মায়ের থেকে আমি পেয়েছি। আমি এর সুষ্ঠু সমাধান চাই।

ইমরানের মা রঙ্গি বিবি বলেন, ছেলেটা এসব বিষয়ে দৌড়াদৌড়ি করতে করতে তার চাকরিটাও হারিয়েছে। এখন ঘরে বসা। তখন এমপি বাহারের লোকজন আমাদের শান্তিতে থাকতে দেয়নি। এখনো তারা এলাকাবাসীর মাধ্যমে আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমি এর সুষ্ঠু সমাধান দেশবাসীর কাছে চাই। এই ছাড়াও প্রশাসনিক সহযোগিতা যেন আমাদের করা হয় সেই অনুরোধ জানাই।

এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম ও মো. মাজেদের মোবাইলে একাধিক কল দিলেও তারা রিসিভ করেন নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে চকবাজার ফাঁড়িতে কর্মরত পুলিশ উপ পরিদর্শক খায়রুল ইসলামকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।

ওসি জানান, ৫ই আগস্ট এর ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের হয়। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ৫ ই আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেয়ার অভিযোগ রয়েছে।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে ফিরলো বিচারপতিদের অপসারণের ক্ষমতা

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে ফিরলো বিচারপতিদের অপসারণের ক্ষমতা

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংবিধানের এ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ পুরোটাই পুনর্বহাল করেছেন আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে।

রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত দেশের সর্বোচ্চ আদালতের ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অন্যদিকে আদালতের অনুমতি নিয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আব্দুল জাব্বার ভূইয়া, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি মোহাম্মদ জেনারেল আরশাদুর রউফ। এসময় ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের এ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ পুরোটাই পুনর্বহাল করেছেন আপিল বিভাগ।

তিনি জানান, এই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠলে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে বলে। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে।

আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২ থেকে ৮ পর্যন্ত বিধান ষোড়শ সংশোধনীর মাধ্যম বাতিল করা হয়েছিল। এগুলো পুনর্বহাল করেছেন আপিল বিভাগ।

এই রায় ঐতিহাসিক বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বহাল রইলো এবং বিচারপতি পদত্যাগ করলে সেটি এখন থেকে সুপ্রিম জুডিসিয়াল কউন্সিলের নিয়মের মধ্যে পড়বে।

১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে। মার্শাল ল প্রক্লেমেশনে করা পঞ্চম সংশোধনীতে এক্ষেত্রে ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছিল।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনীতে সেটা বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় সংসদকে। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়।

সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৯ নভেম্বর এ সংশোধনী কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রুল শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ২০১৭ সালের ৪ জানুয়ারি এ বিষয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

ওই আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। পরে একই বছরের ১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ডেস্ক রিপোর্ট:

তাইওয়ানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক মহড়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান। সূত্র: এনডিটিভি।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় শি জিনপিং সেনাদের যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন।

শি জিনপিং বলেন, সামরিক বাহিনীর উচিত ব্যাপক প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি বাড়ানো, যাতে তারা কঠিন যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে পারে। সেনাদের অবশ্যই তাদের কৌশলগত দক্ষতা এবং যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

চীনের কমিউনিস্ট পার্টির নেতারা বারবার জোর দিয়ে বলে আসছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না।

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলমান। পূর্ব এশিয়ার দ্বীপ তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ হিসেবে দাবি করে বেইজিং।

উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টদের ক্ষমতা দখলের পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও চীন তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে দাবি করে আসছে। তবে, তাইওয়ান নিজস্ব সরকার পরিচালিত একটি অঞ্চল হিসেবে টিকে আছে।

 

মেসির হ্যাটট্রিকে মায়ামির

মেসির হ্যাটট্রিকে মায়ামির ঐতিহাসিক জয়

মেসির হ্যাটট্রিকে মায়ামির ঐতিহাসিক জয়

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে অসাধারণ সময় পার করছেন। চার দিন আগেই জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি, এবার সেই ছন্দ ধরে রেখেছেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে মায়ামিকে ৬-২ গোলে জেতাতে বড় ভূমিকা রেখেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

শনিবার (১৯ অক্টোবর) ফ্লোরিডার চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির পারফরম্যান্সের ওপর ভর করে মায়ামি নতুন রেকর্ড গড়েছে। এই জয়ে মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করেছে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে, ২২ জয়, ৪ হার ও ৮ ড্রয়ের ফলে তারা ২০২১ সালে নিউ ইংল্যান্ডের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভেঙেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি, তবে শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২ মিনিটেই লুসা লাঙ্গোনির গোলে নিউ ইংল্যান্ড এগিয়ে যায়। এরপর ম্যাচের ৩৪তম মিনিটে আরও একটি গোল করে নিউ ইংল্যান্ড, ফলে মায়ামি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে, এরপর ম্যাচের গতিপথ পাল্টে যায়।

৪০ ও ৪৩ মিনিটে লুইস সুয়ারেজের জোড়া গোলে মায়ামি সমতায় ফেরে। প্রথমার্ধে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঞ্জামিন ক্রিমাচি মায়ামির হয়ে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। এরপর নিউ ইংল্যান্ড আর কোনো সুযোগ পায়নি।

৭৮ থেকে ৮৯ মিনিটের মধ্যে মেসি তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং মায়ামির বড় জয় নিশ্চিত করেন। এই ম্যাচের মাধ্যমে মেসি মায়ামির হয়ে প্রথম হ্যাটট্রিক করেন এবং ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হন। তিনি মায়ামির হয়ে ৩৩ গোল করেছেন, যা আগে ছিল গঞ্জালো হিগুয়েনের। মেসি তিনটি ভিন্ন দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন—বার্সেলোনার হয়ে ৬৭২টি, আর্জেন্টিনার হয়ে ১১২টি, আর মায়ামির হয়ে ৩৩টি গোল করেছেন।

খুনি হাসিনাকে ভারতে পাঠানো

খুনি হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে—কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

খুনি হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে—কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ’ বলেন,স্বৈরাচারের রূপকার খুনী হাসিনার জন্য কুমিল্লা একটি দুঃস্বপ্ন। ছাত্রলীগ, যুবলীগ সহ যারা ফ্যাসিবাদের কাঠামো তৈরি করেছিল তাদের জন্য কুমিল্লা সব সময় একটি আতঙ্কের নাম।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৮ টায় কুমিল্লা নগরীর টাউনহল থেকে মশাল মিছিল শেষে নগরীর রাজগঞ্জ এলাকায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করেছিল। হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। খুনি শেখ হাসিনাকে আমরা ভারতের পাঠিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের একটি দল একত্রিত হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগ যুবলীগদের যদি আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কুমিল্লাবাসী একেক জন দুর্গ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

এই সময় মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা; আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ স্লোগান তুলে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান, সাকিব হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।