All posts by jitu

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য দমন করা হবে: শ্রম উপদেষ্টা

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য দমন করা হবে: শ্রম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা বিদ্যমান উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিন্ডিকেট একটি দীর্ঘস্থায়ী সমস্যা এবং এর দৌরাত্ম্য খুব দ্রুতই দমন করা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ভোক্তাদের কষ্ট লাঘব করতে হলে পণ্যের হাতবদল এবং সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। এ জন্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং সরকার তাদের সহায়তা করবে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের ওপর ভোক্তাদের নির্ভর করতে না হয়, তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে। সরকার বেসরকারি খাতে ঋণ সুবিধা প্রদান করে সহায়তা করবে।

এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন, সমবায় পদ্ধতি এখনও দেশে কার্যকর করা হয়নি, ফলে পণ্য অনেক হাতবদল হয়ে দাম বাড়ছে। তবে সমবায় পদ্ধতি গ্রহণ করলে বাজারের এই অস্থিরতা দূর করা সম্ভব হতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।

যে কারণে সাকিবকে দেশে ফিরতে

যে কারণে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করল বিসিবি

যে কারণে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করল বিসিবি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচের জন্য দল ঘোষণা করে, যেখানে সাকিব আল হাসানকে তার অনুরোধ অনুযায়ী স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে শেষ পর্যন্ত সাকিবের দেশে ফেরা হচ্ছে না। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তার ঢাকা পৌঁছানোর কথা ছিল।

সাকিব যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন এবং তিনি বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিবকে বাংলাদেশ থেকে বার্তা পাঠানো হয় যে, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তাকে দেশে ফেরার বিমানে চড়তে নিষেধ করা হয়েছে।

সরকারি পর্যায় থেকেই এই নির্দেশনা এসেছে বলে জানা গেছে। অবশেষে সাকিবকে জানানো হলো, আপাতত দেশে না ফেরার জন্য। বিসিবি এবং সরকারি পর্যায় থেকে সাকিবকে জানানো হয়েছে যে, নিরাপত্তার স্বার্থে তিনি যেন এখনই দেশে না ফেরেন।

দুবাইয়ে সাকিবের যাত্রাবিরতি দীর্ঘ ছিল। বুধবার দুবাই পৌঁছালেও, সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট ছিল আজ বিকেল ৫টার দিকে এবং ঢাকায় তার পৌঁছানোর কথা ছিল রাত ১১টার পরে। তবে, নিরাপত্তার কারণে সাকিবকে দুবাই থেকেই ফেরত যেতে হবে বলে জানানো হয়েছে। দেশের ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা হুমকির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত কয়েক দিন ধরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ স্লোগান দিয়ে মিছিল করেছে এবং দেয়াললিখন লিখেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ার দাবি তুলে আজও একটি পক্ষ স্মারকলিপি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করেছে।

সাবেক মেয়র আতিকুল

সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে

ডেস্ক রিপোর্ট:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদন না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আতিকুল ইসলামকে গ্রেফতার করে। জানা যায়, ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। ৫ আগস্টের পর থেকে আতিকুল ইসলামও আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

শেখ হাসিনার সরকারের পতনের পর তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে দেশজুড়ে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতিকুল ইসলাম। তবে ক্ষমতার পরিবর্তনের পর গত ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে। সে সময় আতিকুল ইসলামও তার মেয়র পদ হারান।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) কাজী মো: শাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, কুমিল্লা মো: হাফিজুর রহমান। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে বিএসটিআই সনদ গ্রহণ ব্যাতীত বেকারী পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা রোডের সিলভার ফুডকে ১০ হাজার টাকা ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যাতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মুসলিম ফুড এন্ড বেকারর্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

গোমতী নদী খননের দাবিতে

গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন

গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভারতে থেকে আসা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসত-ভিটা ও ফসল রক্ষার জন্য গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(১৬ অক্টোবর) বিকালে সদরের চাঁনপুর স্টীলব্রীজ সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানবব অন্ধনে বক্তারা বলেন, চলতি বছরে ভারতে থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে আসা গোমতীর পানি পাড়ের কৃষকের জমিতে পড়ে। বর্তমানে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই উপদেষ্টা নৌ- পরিবহন মন্ত্রণালয় কাছে দাবি, গোমতীর নদীর দুই পারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নদী খনন করে যেন ফসলি জমি রক্ষা করা হয়।

মানববন্ধনে সর্বস্তরের কৃষকের পক্ষে বক্তব্য দেন খন্দকার ইয়াসির আহমেদ, জহিরুল ইসলাম বেলাল,আবু সারোয়ার উৎপল,গোলাম মোস্তফা, মো.মামুন খন্দকার,আবদুল বারেক,কামাল খন্দকার,মো.শামীম খন্দকার সহ আরোঅনেকে।

প্রবীণ রাজনীতিবিদ

প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী মারা গেছেন

প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, মতিয়া চৌধুরী দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝে তাকে বাসায় আনা হয়েছিল। কিন্তু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় আবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি মারা গেছেন।

দেশে ফেরার আগেই সুখবর পেলেন

দেশে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব

দেশে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব

ডেস্ক রিপোট:

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রটিয়ারা ঢাকায় পৌঁছেছে, তবে সমর্থকদের নজর এখন সাকিবের ওপর। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সাকিব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে অথবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় ফিরবেন।

দেশে ফেরার আগেই সাকিব পেয়েছেন একটি সুখবর। তিনি লঙ্কা টি-টেন লিগে প্লাটিনাম ক্যাটাগরিতে সরাসরি দল পেয়েছেন। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই লিগে গল মারভেলসের হয়ে খেলবেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) গল মারভেলস এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

টুর্নামেন্টটি ১২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ১০ দিনের এই টুর্নামেন্টে সাকিবসহ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কার সেরা ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে দলগুলো। লঙ্কা টি-টেন লিগে মোট ছয়টি দল থাকবে, যেখানে প্রতিটি স্কোয়াডে সাতজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং দশজন স্থানীয় ক্রিকেটার থাকবেন। আজকের সন্ধ্যার মধ্যে যেকোনো দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আটক

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন সরকারকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম

আটককৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল মিয়া সরকারের ছেলে। সে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। কুমিল্লা ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের স্বজন হিসেবে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী থানার একটি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, গতকাল রাতে তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ৫ই আগস্টের আগে দুইটি মামলা রয়েছে। বুধবার দুপুরের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ২ যুবক আটক

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১৮ কেজি গাঁজা, ৭৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজি বাইক (অটো) জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান (২২) কুমিল্লার সাতরা গ্রামের মোঃ আলমগীরের ছেলে এবং মোঃ পারভেজ (২৪) একই গ্রামের মোঃ শাহীনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজি বাইক (অটো) ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

চায়ের আমন্ত্রণ জানানো সব বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:

চায়ের আমন্ত্রণ জানানো দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতি তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে, সকালে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান। চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির দপ্তরে একে একে প্রবেশ করছেন অভিযোগ ওঠা হাইকোর্টের বিচারপতিরা। প্রতিবেদন লেখা পর্যন্ত চারজন বিচারপতি প্রধান বিচারপতির চায়ের দাওয়াতে উপস্থিত হয়েছেন। তারা হলেন: বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান ও বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন। প্রধান বিচারপতি তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন।

এদিকে, আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ তিন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই আল্টিমেটাম দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করে ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ স্লোগান দেয়। তাদের ন্যূনতম অনুশোচনা নেই। আমাদের এক দফার মূল কথা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।