Tag Archives: ট্রাম্প

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১,৫০০ জনকে ক্ষমা করেছেন।

ট্রাম্প ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, “আমি ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবো।”

তাঁর বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক নারী উল্লাসে চিৎকার করে বলেন, “স্বাধীনতা!”

ট্রাম্প ক্যাপিটল হিল আক্রমণের ঘটনায় কারাবন্দি ব্যক্তিদের রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তাঁদের মুক্তি দেবেন।

তবে এই ক্ষমা কতটুকু বিস্তৃত হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরা এর আওতায় পড়বেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

২০২১ সালের ৬ জানুয়ারি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন আক্রমণ করে। কংগ্রেস সদস্যরা তখন জো বাইডেনের প্রেসিডেন্ট পদে জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিচ্ছিলেন। এই ঘটনার ফলে অন্তত পাঁচজন প্রাণ হারান।

ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের অভাবে তিনি শাস্তি থেকে রেহাই পান।

সূত্র: বিবিসি, সিএনএন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেনের বিষয়েও কঠোরভাবে কাজ করতে যাচ্ছি। এটি থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটি রিপোর্ট দেখেছি। গত তিন দিনে হাজার হাজার লোক নিহত হয়েছে। তারা সেনা হতে পারে, তবে তারা সেনা হোক বা শহরে বসে থাকা সাধারণ মানুষ হোক—এটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।

এছাড়া, মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ সত্যিই একটি আশ্চর্যজনক কিছু দিয়েছেন। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প দাবি করেছেন যে দেশটি এখন ভালো কিছু করছে। এ নিয়ে ট্রাম্প বলেন, এখন একটি বিষয় হলো স্পিকার, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিত—আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু হওয়া উচিত।

এবারের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি দেশটির কংগ্রেসের উভয়কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্প কাকে বেছে নিচ্ছেন ?

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্প কাকে বেছে নিচ্ছেন ?

ডেস্ক রিপোর্ট:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করতে পারেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সোমবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তালিকার শীর্ষে রয়েছেন রুবিও, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এর আগে, ভিভেক রামাস্বামীর নামও পররাষ্ট্রমন্ত্রী পদে আলোচিত হয়েছিল।

রয়টার্স জানায়, মার্কো রুবিও ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত। চীন, রাশিয়া, ইরান এবং কিউবার মতো দেশগুলোর বিষয়ে ট্রাম্প যে কঠোর নীতি অনুসরণের কথা বলেছেন, তাতে রুবিও বরাবরই সমর্থন দিয়েছেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওকে মনোনীত করার বিষয়ে ট্রাম্পের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং রুবিও নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমি সবসময়ই এই দেশের সেবা করতে আগ্রহী।”

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার প্রশাসনের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে অর্থমন্ত্রী হিসেবে বিলিওনিয়ার স্কট বেসেন্টের নাম শোনা যাচ্ছে। তিনি ট্রাম্পের পুনঃনির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন এবং অর্থনৈতিক নীতি আলোচনা প্রস্তুতিতেও সহায়তা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী পদে ক্রিস্টোফার মিলারের নামও আলোচিত হচ্ছে। ক্যাপিটল হিল দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং বর্তমানে সামরিক বাহিনী তত্ত্বাবধানের দায়িত্ব পেতে পারেন।

এছাড়া অভিবাসন নীতির অন্যতম সমর্থক টম হোম্যানকে হোমল্যান্ড সেক্রেটারি পদে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের অভিবাসন নীতির সমর্থনে তিনি সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।

প্রেসিডেন্ট নির্বাচনে

প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধান এগিয়ে ট্রাম্প, ধরার চেষ্টায় কমলা

প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধান এগিয়ে ট্রাম্প, ধরার চেষ্টায় কমলা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ ফলাফলের ভিত্তিতে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৯১টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীকে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। এই তথ্য দিয়েছে বিবিসি।

মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্য রিপাবলিকান এবং ডেমোক্রেটিক—এই দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে বাকি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য, যেখানে কমলা এবং ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আগে থেকেই দেখা যাচ্ছিল।

এখানে উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বা পরাজিত হওয়ার বিষয়টি নির্ধারিত হয় প্রতিটি অঙ্গরাজ্যের পৃথক নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের যেকোনো একটিতে বিজয়ী হলে সেই প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোট সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাস্কা অঙ্গরাজ্য বাদে বাকি সব রাজ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, যেখানে যে প্রার্থী ২৭০ বা তার বেশি ভোট পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, আর তার রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।

পরাজয় স্বীকার না করে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে ট্রাম্প : বাইডেন

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনে পরাজয় স্বীকার না করে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।সেই সঙ্গে ট্রাম্পের এই মনোভাবের জন্য তিনি নিন্দা প্রকাশ করেন।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, নির্বাচনে ট্রাম্প জিতছেন না এমনটাই আত্মবিশ্বাস ছিল তার। একইসঙ্গে, এখন ট্রাম্প অবিশ্বাস্যভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বলেও তিনি মনে করেন।

ছাড় দেওয়ার প্রতি ট্রাম্পের ঘাটতি আছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, “কীভাবে গণতন্ত্র পরিচালিত করতে হবে তা নিয়ে বিশ্বের প্রতি ক্ষতিকারক বার্তা দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার ফলে তিনি আমেরিকার ইতিহাসের অন্যতম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট হিসেবে তাকে স্মরণ করা হবে।”