All posts by jitu

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১২৫০ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

আটককৃত মাদক কারবারি কহিনুর বেগম (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন গোমতী নদীর চর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফুটবল ইতিহাসে মেসির নতুন রেকর্ড

ফুটবল ইতিহাসে মেসির নতুন রেকর্ড

ফুটবল ইতিহাসে মেসির নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট:

দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবার জয়ে ফিরেছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত গোল উৎসব করেছে আলবিসেলেস্তেরা। দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জয়ে ফেরার এই ম্যাচে তিনি নিজে করেছেন তিনটি গোল এবং সতীর্থদের জন্য করিয়েছেন দুটি। ম্যাচ শেষে আর্জেন্টাইন কাপ্তানের রেটিং পয়েন্ট ১০ এ ১০।

কলম্বিয়ার কাছে হার এবং ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর আর্জেন্টিনার একটি জয়ের প্রয়োজন ছিল, আর সেই জয়টি তারা তুলে নিল ৬-০ গোলে। এটি দলটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড।

লিওনেল মেসির পাশাপাশি এই রেকর্ড গড়ার দিনে আর্জেন্টিনার স্কোরশিট ভারি করেছেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। এর মধ্যে মার্তিনেজ এবং আলভারেজের গোলে অ্যাসিস্ট ছিল মেসির।

এদিকে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখতে এখন মেসির নাম রয়েছে। ১৮৭২ সালে ফিফার প্রথম অফিসিয়াল ম্যাচে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই থেকে ফুটবল দুনিয়া পেরিয়ে গেছে ১৫২ বছর। আজকের আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের মাধ্যমে গোল অবদানের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন মেসি। ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৮৪৬ এবং অ্যাসিস্ট ৩৭৭টি। সব মিলিয়ে ১,২২৩ গোলের অবদান রয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার। অফিসিয়াল ম্যাচের হিসেবে এটিই সর্বোচ্চ।

জাতীয় ৮টি দিবস বাতিল

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

জাতীয় ৮টি দিবস বাতিল হচ্ছে

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক, শিশুসহ আটটি দিবস বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে রয়েছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, এবং ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

লেবাননে ইসরাইলি হামলায়

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

ডেস্ক রিপোর্ট:

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননের বেশ কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিকভাবে পরিচালিত এই বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলার পাশাপাশি টায়ার এবং জেজিনকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননের জাহলে এবং পশ্চিম বেকা জেলায়ও বিমান হামলা চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও, মারজায়ুন জেলার খিয়াম শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছেন।

টায়ার জেলায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে।

পূর্ব লেবাননের জাহলে জেলার রিয়াক শহরে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫

এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫, রওনকের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

‘এইচএসসিসহ সব পরিক্ষায় জিপিএ-৫, রওনকের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

স্টাফ রিপোর্টার:

রওনক জাহান রোশন। এবার এইচএসসিসহ আগের সব পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। স্বপ্ন দেখেন একদিন বড় চিকিৎসক হবেন৷ চিকিৎসক হয়ে কাজ করবেন দেশের মানুষের জন্য। রেজাল্টের পরপরই কথা হয় তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে। বলেন তার পরিবারের গল্পও।

রওনকের পরিবারের ইচ্ছে রওনক যেন বড় হয়ে দেশের জন্য কাজ করে। পরিবারের অনুপ্রেরণায় রওনক আজ এতদূর। সব সময় চেষ্টা করেছে মন দিয়ে পড়ালেখার। এইচএসসিসহ আগের বাকি সবগুলো পরিক্ষায় জিপিএ ৫ পাওয়ায় খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনরা। রওনক জাহান রোশন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের শিল্পপতি আলহাজ্ব রোশন আলী মাস্টারের চতুর্থ মেয়ে। সে এবছর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে।

এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫, ২০২০ সালে জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ ও ২০১৭ পিএসসি পরিক্ষায় বৃত্তি লাভ করেছেন।

রওনক বলেন, নিজেকে সব সময় পড়ালেখার মধ্যে ব্যস্ত রেখেছি। এ পড়ালেখার কারণে বন্ধুদের সাথে তেমন আড্ডাও দিতে পারিনি। আর এ পড়ালেখার জন্য বাবা-মার পরে বেশি সাপোর্ট দিয়েছেন আমার মেজ বোন। তিনি সবসময় আমাকে সাহস যোগিয়েছেন। আজকের এই রেজাল্টের কৃতিত্ব আমার না আমার পরিবারের। ইনশাআল্লাহ একদিন আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমি ডাক্তার হতে পারলে সব সময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করব।

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বাঁশ বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগানের পরিত্যাক্ত অবস্থায় নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে নিহত হয় আলোচিত চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান।

ওই সময় বালু খেকো সেলিম খানের খোয়া যায় নাইন এমএম পিস্তল ও গুলি।

সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম একটি প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ যৌথ বাহিনী ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বরুড়ায় দিগন্ত সমাজকল্যান পরিষদ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার ও রবিবার ১২ ও ১৩ অক্টোবর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিন শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে দিগন্ত সমাজকল্যান পরিষদের সভাপতি দেওয়ান মইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ আবদুস সালাম, ডাঃ মোঃ ইলিয়াস আহমেদ, আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোঃ আমজাদ হোসেন, দিগন্ত সমাজকল্যান পরিষদের সহ সভাপতি সৈয়দ মইনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোঃ আমজাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জুনতলা গ্রামের শহীদ মাসুদুর রহমান এর পিতা হাফেজ অলি উল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দিগন্ত সমাজ কল্যান পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ জি এম এনামুল হক শাহিন, তানজিব হাসান তানিম, সোলাইমান আহমেদ, দেওয়ান মাহতাবউদ্দিন রাসেল, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সবুজ, রাশেদ হোসেন, মাসুদ রানা, ফয়সাল হোসেন, ইমন হোসেন, জামাল হোসেন, তরিকুল ইসলাম। দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়।

এদিন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিসিন, গাইনি, চর্ম, যৌন, সার্জারি ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন বক্তব্য শেষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য যে দিগন্ত সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, সহ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে সব সময় এগিয়ে আসেন।

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনী অস্ত্রসহ সন্ত্রাসী খাজা খায়ের উদ্দিনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি দেশীয় রিভলবার এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিন (৪৮) আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় এবং এতে খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজয় মিছিলে শহীদ

বিজয় মিছিলে শহীদ হওয়া রায়হান এইচএসসি ফলাফলেও বিজয়ী, কাঁদছে পরিবার

বিজয় মিছিলে শহীদ হওয়া রায়হান এইচএসসি ফলাফলেও বিজয়ী, কাঁদছে পরিবার

নোয়াখালী প্রতিনিধিঃ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনেও তাঁর অবদান ছিলো। জীবন উৎসর্গ করার মতো সর্বোচ্চ অবদান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তারিখেও তাঁর নিজস্ব একটা বিজয় হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে পাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নোয়াখালীর কৃতি সন্তান শহীদ মো. রায়হান।

৫ আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে নিহত হন মো. রায়হান। আজ তাঁর পরীক্ষার ফলাফল দুনিয়ার সব জানলেও নিজ চোখে দেখে যেতে পারলেন না নিজের পরীক্ষার ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা রায়হান।

মো. রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে। সে রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফল জানতে পারে তার পরিবার। ওই ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট (সোমবার) রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় বিজয় মিছিলে যোগদান করলে গুলিবিদ্ধ হন রায়হান। এরপর ৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।

রায়হানের বোন উর্মি আক্তার বলেন, আমার ভাই মেধাবী ছাত্র ছিল। তার আচার-আচরণও ভালো ছিলো। তার জন্য আমার বাবা-মা সব সময় কান্না করেন। আজ পরীক্ষার ফলাফলের খবর শুনে বাবা-মা আরো বেশি কান্না করছেন। আমার ভাই বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।

রায়হানের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? সে পাশ করসে তা দিয়ে এখন কি করবো। তার আরও ভালো রেজাল্ট করার কথা। সে মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা এখনোও কান্না করছেন। নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি৷ তাকে ঢাকায় পড়ালেখা করাইসি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।

গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম বলেন, আমাদের কলেজ থেকে এ বছর শহীদ রায়হান সহ ৩৯৪ জন বানিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ৩৮১ জন পাশ করেছে। রায়হান জিপিএ ২.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার ফলাফল আরও ভালো হওয়ার কথা। কিভাবে এত খারাপ হলো তা আমাদের জানা নাই। তবে তার মৃত্যু আমাদের এখনও কাঁদায়। সরকার যেনো তার পরিবারের সাথে থাকে সে আশা করছি।

টানা ১৩ বার শতভাগ সাফল্য