All posts by jitu

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রোপা আমন ধানের চারা দ্বিগুণ ক্ষতির শঙ্কা

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রোপা আমন ধানের চারা দ্বিগুণ ক্ষতির শঙ্কা

মোঃ শরিফ খান আকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতি নদী ও সালদানদী বাঁধ ভাঙ্গা পরে গত ৩ দিনের টানা ভারী বৃষ্টিতে আবারও আমন ধানের চারা ও রোপনকৃত জমি পানির নিচে তলিয়ে গেছে। এ বছর উপজেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় আরও একবার আমনের বীজতলাসহ অন্যান্য ক্ষেতখামার ডুবেছিল। ফলে কৃষকের দ্বিগুণ ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বন্যার পানি কমে গেলে পুনরায় আমনের বীজতলা তৈরি করে এবং ক্ষেতে আমন ধানের চারা রোপন করে। কিন্তু এখন টানা ৩ দিনের বৃষ্টিতে আমন ধানের চারা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের হাহাকার বৃদ্ধি পাচ্ছে। দ্বিগুন টাকা খরচ হওয়ার পরেও জমিতে চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের এখন মাথায় হাত। এছাড়া অনেক কৃষক অধিক দাম দিয়ে বিভিন্ন জেলা থেকে আমনের চারা ক্রয় করে রোপণ করেছিল কিন্তু এখন সব পানির নিচে চলে যাওয়ায় দ্বিগুণ ক্ষতির আশঙ্কায় কৃষকেরা।

এ ব্যাপারে উপজেলা ধান্যদৌল গ্রামের কৃষক জামাল মিয়া জানান, গত বন্যার আগে ৬০ শতক জমি রোপনের জন্য বীজতলা তৈরি করেছিলাম।

বন্যার পানিতে ডুবে সব পঁচে যায়। এখন আবার ধান কিনে বীজতলা তৈরি করে ৬০ শতক জমি রোপন করেছিলাম এখন বৃষ্টিতে সব তলিয়ে যাচ্ছে। বৃষ্টি না কমলে এবছর আমন ধানে দ্বিগুণ ক্ষতি হবে আমাদের।

নাইঘর গ্রামের কৃষক এনায়েত মিয়া বলেন, আমি বন্যার পূর্বে ৩০ শতক জমিতে আমনের চারা রোপন করেছিলাম। বন্যার পানিতে চারা নষ্ট হয়ে যাওয়ায় আবার সাহেবাবাদ বাজার থেকে ২০০০ টাকার চারা কিনে এনে রোপন করেছি কিন্তু এখন বৃষ্টির পানিতে সব তলিয়ে যাচ্ছে। যদি আবার বন্যা দেখা দেয় তাহলে আমার সব টাকা জলে মিশে যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর রোপা আমন মৌসুমে বীজতলা তৈরির সময় আবহাওয়া অনুকূলে ছিল না। ফলে এ বছর যথাসময়ে বীজতলা তৈরি করতে পারেনি অনেক কৃষক। এর পর শুরু হয় ব্রাহ্মণপাড়ায় আকস্মিক বন্যা যার ফলে বীজতলা পানিতে তলিয়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চলতি মৌসুমে আমনের বীজ তলার লক্ষ্যমাত্রা ছিল ২৬৬ হেক্টর, অর্জিত হয়েছিল ২০৫ হেক্টর।কিন্তু ভয়াবহ বন্যার কারণে অর্জিত বীজতলা নষ্ট হয়ে যায় বলে জানায় কৃষি বিভাগ।এ উপজেলায় ৫ হাজার ৪২৯ হেক্টর জমিতে রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবার বন্যা ও অধিক বৃষ্টি হলে লক্ষমাত্রা অর্জনে শঙ্কা রয়েছে।

কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রিমন ও নাঈম

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ‘সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রিমন মজুমদার ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক সাফায়েত সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্বপালন করবে।

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: চৌদ্দগ্রামে কর্নেল রেজাউল কবির

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা দেবে বিজিবি: চৌদ্দগ্রামে কর্নেল রেজাউল কবির

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে শনিবার বিকালে পরিদর্শন করেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো, রেজাউল কবির।

কুমিল্লার সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্নেল মো. রেজাউল কবির বলেন, শারদীর দুর্গাপূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজামণ্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান৷ আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷

পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া বিষয়ক আইন ও সব ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছি। ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছি। প্রশাসনে আওয়ামী লীগ দোসরারা এখনও আছে তাদের সরিয়ে দিতে বলেছি।

তিনি আরো বলেন, গণহত্যায় জড়িতদের বিচার করার কথা বলেছি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি। বিচার বিভাগে ২০ জন বিচারপতি এখনো কাজ করছেন যারা আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছি। এছাড়া যাদের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের যেন জামিন দেওয়া না হয়। গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলেছি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়, এজন্য অন্তর্বর্তী সরকারকে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

এর আগে দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ।

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৫ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চান্দ্রা বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ব্যবহার না করায় ভাই ভাই বেকারীকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীকে ৫ হাজার টাকা ও বাসী গ্রীল থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে ঢাকা হোটেলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে চান্দ্রা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে  ট্রাকের ধাক্কায়

চৌদ্দগ্রামে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চৌদ্দগ্রামে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত হাসান উপজেলা বাতিসা ইউনিয়ন কালিকসার গ্রামের রফিক মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় কাজী মুনছুর, মাহিদুল হক নামে সিএনজি চালক এবং অপর আরোহী আহত হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই আনোয়ার হোসেন। তিনি জানান, শুক্রবার (০৪ অক্টোবর) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকায়।

আহত মাহিদুল হক জানান, আমি আর মুনছুর মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে রওনা হয়ে একটু সামনে থেকে অপর আরোহী হাসান নিয়ে রওনা হতে পিছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক ধাক্কা দিলে হাসান গুরুতর আহত হলে স্হানীয়দের সহযোগীতায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় নাই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গুরুতর আহত একজন হাসপাতালে নামার পথে মৃত্যু হয়।

প্রেমের টানে কুমিল্লায়

প্রেমের টানে কুমিল্লায় এলেন ইন্দোনেশীয় তরুণী

প্রেমের টানে কুমিল্লায় এলেন ইন্দোনেশীয় তরুণী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার যুবক আহমদ উল্লাহ ইমতিয়াজ অপুর ভালোবাসার টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন নাজিফা মুনজারিন সিনতা (২৫) নামের এক তরুণী।

শুক্রবার (৪ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সিনতা।

নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। মালয়েশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। তার পরিবার খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনতা। পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

অপরদিকে বর আহমদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আলহাজ্ব শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন এবং সেখানকার একটি কোম্পানিতে চাকরি করছেন। সেই সূত্রেই সিনতার সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়, যা বিয়েতে পরিণতি পায়।

অপু জানান, সিনতা বাংলাদেশে আসার আগে তার পরিবারকে সব জানিয়েছিলেন এবং তাদের সম্মতিতেই বিয়ে করেছেন। কয়েকদিন বাংলাদেশে কাটানোর পর তারা ইন্দোনেশিয়ায় ফিরে সেখানকার রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করবেন।

সিনতা বাংলায় বলতে না পারলেও ইন্দোনেশিয়ান ভাষায় সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক, আমি তাদের আতিথেয়তায় মুগ্ধ। সবাই আমাকে আপন করে নিয়েছে।”

অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন, “বিদেশি মেয়েদের মন এত সুন্দর হয় তা না দেখলে বিশ্বাস করতাম না। সিনতা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে।”

ডিবিতে থাকবে না আয়নাঘর

ডিবিতে থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল

ডিবিতে থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না, এবং ভাতের হোটেলও থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের অবাধ বিচরণের স্থান হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসার স্থান।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না এবং সেখানে ভাতের হোটেলও থাকবে না। ডিবিকে জনগণের জন্য বন্ধুত্বপূর্ণ হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য যদি অন্যায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে যেন কেউ আতঙ্কিত না হয়, তা নিশ্চিত করা হবে, কেবল অপরাধীরাই যেন ভয় পায়। আমি যতদিন ডিবিপ্রধানের দায়িত্ব পালন করবো, ততদিন ন্যায়নিষ্ঠতা, পেশাদারিত্ব এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, অসহায় ও ভুক্তভোগীদের কথা শুনবো এবং তাদের আইনগত সহায়তা প্রদান করার চেষ্টা করবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের জন্য ভরসা ও আস্থার জায়গা।

ডিবিপ্রধান বলেন, অতীতে উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু কর্মকর্তা পুরো পুলিশ বাহিনীকে জনগণের কাছে অস্বস্তিকর করে তোলে। এর ফলে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থান, গত সরকারের পতনের সময়ে সংঘর্ষ ও সহিংসতার মধ্যে পুলিশের মনোবল ভেঙে পড়ে। পুলিশ বাহিনী এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার নেতৃত্বে এবং আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সব থানা ও ডিবির কার্যক্রম সচল হয়েছে।

ডিবিপ্রধান আরও বলেন, যে কোনো চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের উদ্দেশ্যে ডিএমপি ডিবি পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল। সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে, তেমনি ডিবি পুলিশের সক্ষমতা ও দক্ষতাও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে ডিবি পুলিশের সদস্যরা বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছেন। কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, অর্থনৈতিক অপরাধ, গুজবসহ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে তারা।

ডিবির প্রধান জানান, ডিবি পুলিশের সদস্যরা পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, সেখানে মানুষ ন্যায়বিচার পাবে এবং ভাতের হোটেল থাকবে না।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচার প্রশ্রয় দেওয়া হবে না। দক্ষ পেশাদার কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে, যারা ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে কাজ করছেন। জনগণের সুবিচার পাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে দেশের অন্যায়, অবিচার ও দুর্নীতি কমে যাবে। জনগণের আস্থার জায়গা তৈরিতে তিনি ডিবি ও ডিএমপির পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন।

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে চাঁদপুর

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধিঃ

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, বাসাবাড়িতে ঢুকেছে পানি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চলতি বছর ২৭ মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৫৭ মিলিমিটার।

শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত। শহর ঘুরে দেখাগেছে অধিকাংশ মহল্লা সড়কে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের নাজির পাড়া, মিশন রোড আশ্রম এলাকা, প্রফেসর পাড়া, মমিন পাড়া, গুয়াখোলা, চিত্রলেখা মোড়, পালপাড়া, আলিম পাড়া, আদালত পাড়া, রহমতপুর আবাসিক এলাকা, গাজী সড়ক, মাদরাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। এসব এলাকার সড়কের বাসাবাড়িতে প্রবেশ করে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মিশন রোড এলাকার অটোরিকশা চালক রেদওয়ান ইসলাম বলেন, ভোর ৬টায় সড়কে নেমেছেন। বৃষ্টির কারণে লোকজন বাসাবাড়িতে থেকে নামেনি। যাত্রীর অপেক্ষায় আছেন। সড়কে যানবাহন সংখ্যা খুবই