দাউদকান্দিতে শ্রমিক দল সভাপতিকে বহিষ্কার
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোরশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায় , দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি খোরশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের খোরশেদ আলমের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, গত ২৭ অক্টোবর বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে খোরশেদ আলমকে সভাপতি করা হয়েছিল। এরপর তাঁর (খোরশেদ আলম) অতীত কর্মকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মতে খোরশেদ আলমকে সভাপতি পদসহ দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।