,

সদরের নন্দীরবাজারে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের নন্দীর বাজার এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৭ আগস্ট সকালে কুমিল্লা সদরের নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮) এবং কুমিল্লা সদরের রত্নামতি (বাগানবাড়ী) গ্রামের মৃত. কানু মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৪২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।