Tag Archives: কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কুমিল্লা মহানগরী জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির মুসলেহ উদ্দীন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল এবং সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসেনসহ অনেকে।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদেরা আমাদের অমূল্য সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং তা সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

জামাতের এ নেতা আরো বলেন, স্বাধীনতা কেবল একটি অর্জন নয়—এটি একটি চলমান দায়িত্ব, যা প্রতিনিয়ত সুরক্ষা ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রায় দুই হাজার দুইশত জন অংশগ্রহণ করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র‍্যান্ডম পদ্ধতিতে ৩ জন বিজয়ী নির্বাচন করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যাগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ) বিকাল ৪ টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমেদ।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী,আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।

কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক মজিবুর রহমান,কাজী নজীর আহম্মেদ,অধ্যাপক জাকির হোসেন,কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন,ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহতাআলার আইন দিয়ে দেশ না চললে কেউ সুখ শান্তি পাবে না। এখানে চুরি, হত্যা রাহাজানিসহ যতধরনের অপকর্ম চলতে থাকবে। ইসলাম মানেই সুবিচার, ইসলাম মানলেই সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কায়েমের মাধ্যমেই সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগ চালাবে না তারা কাফের, ফাসেক ও জালেম।

সেমিনার সম্মিলিত সকলের অংশগ্রহণে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয়।

কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয় এক অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এর
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন।কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
মহানগরী কর্মপরিষদ সদস্য মু মাহবুবর রহমান,কাজী নজির আহম্মেদ প্রমুখ।

সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহব্বান জানান।

কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (স:)-এর সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যাগে সীরাতুন্নবী (স:)মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

বুধবার ৩০শে অক্টোবর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি বক্তব্য তিনি আরো বলেন,দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতারা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমীর আবদুল মতিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা ফখরুদ্দিন আহমদ।সৌদী প্রবাসী মাওলানা মাওলানা আজাদ সোবহানী।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন,এড এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান,মোহাম্মদ হোসাইন প্রমুখ।

কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাত মাহফিলের প্রস্তুতী সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাত মাহফিলের প্রস্তুতী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী মহানগরী আয়োজিত বুধবার ৩০অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রস্তুতী সভায় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, অধ্যাপক জাকির হোসেন,আদর্শ সদর উত্তর সাংগঠনিক থানা আমীর মজিবুর রহমান,পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী,সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মোহাম্মদ হোসাইন, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,আদর্শ সদর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি অধ্যাপক মফিজুর রহমান জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।

সভায় নেতৃবৃন্দ সিরাত মাহফিল সফল করার জন্য নগরবাসীকে আহ্বান জানান।

উল্লেখ্য, সিরাত মাহফিল প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,বিশেষ অতিথির বক্তব্য রাখবেন,সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমীর আবদুল মতিন প্রধান বক্তার বক্তব্য রাখবেন,মাওলানা মাওলানা ফখরুদ্দিন আহমদ, মাহফিলে সভাপতিত্ব করবেন মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ