,

রাজধানীর ওয়ারীতে সালাহউদ্দিন হাসপাতালে আগুন

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর ওয়ারীতে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছে। রাত সাড়ে ৮টার দিকে সালাহউদ্দিন স্পেশালাইজড নামের হাসপাতালে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম যুগান্তরকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।