All posts by jitu

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলার করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ নিহত হন।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলা।

মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

অভিযোগে আরও বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এ মামলা করলেন।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

কুমিল্লা -১০ আসনে চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা চলবে না : ইয়াছিন আরাফাত

সালাউদ্দিন সোহেল :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  শোকরানা  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে   শোকরানা   মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জননেতা মু.মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা-১০ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওঃ মু ইয়াছিন আরাফাত।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মু.আবদুল খালেক,গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খাইরুল ইসলাম,ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি মু.নাজমুল হাসান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মু. রুহুল আমিন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ ওমর ফারুক,কারা নির্যাতিত নেতা মাওঃ সাইফুল হক চৌধুরী, জামায়াত নেতা নজরুল ইসলাম, মু. মিজানুর রহমান, মাওঃ ইকবাল হোসেন,  অধ্যাপক মু শহিদুল ইসলাম মজুমদার , ইব্রাহীম ফয়সাল, ইকরাম, শিবির নেতা ইকবাল হোসেন বাবলু,  জোবায়ের, নাসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন- আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। পিলখানা হত্যাকান্ডে সেনাসদস্যদের হত্যা করে,৫ই মে শাপলা চত্বরে অসংখ্য আলেম হাফেজদের নির্মমভাবে হত্যা করে,দেশকে ইসলামি নেতৃত্ব শূন্য করতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যাকরে।

তিনি আরো বলেন শিক্ষার্থীদের গণহত্যা করে এবং জামায়াতে ইসলামীর মত আদর্শিক বৃহৎ একটি দলকে অবৈধ আওয়ামী সরকার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তুু সপ্তাহ খানেকের মাঝে এ দেশের মানুষ এবং পুরো বিশ্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

তিনি আরো বলেন যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে,আমরা তাদের ক্ষমা করে দিয়েছি।
তিনি হুশিয়ারি করে স্পষ্ট ভাষায় বলেন- এ কুমিল্লা -১০ আসনে চাঁদাবাজি চলবে না,ইভটিজিং, মাদক চলবে না। কেউ চাঁদা চাইলে আমাদেরকে জানাবেন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রশিবির সকল অন্যায়কে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

 

নানা আয়োজনে চাঁদপুরে সামাজিক সংগঠন প্রভাতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা ৭ম বছর পূর্তি ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিমধ্যে আপনারা এই সংগঠন সম্পর্কে অবগত হয়েছেন। এটি একটি সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানব সেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রায় ৭ হাজার ব্যাগের উপরে রক্তদান করেছে। করোনাকালীন সময়ে মানবিক কাজ করায় স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছে এ সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।

তিনি আরো বলেন, মানুষের জন্য এ সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক আন্তরিকতা রয়েছে। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এসেছি এ সংগঠনকে এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকবে। এটি একটি মাদক ও ইভটিজিং মুক্ত সংগঠন। প্রবাস থেকে অনেক প্রবাসী এ সংগঠনকে সহযোগিতা করে আসছে। এ সংগঠনের সকল সদস্য যথেষ্ট আন্তরিক। শিক্ষার্থীদের সহ-শিক্ষা-কার্যক্রমে কাজ করছে এ সংগঠন। গরীব শিক্ষার্থীদের এ সংগঠন সহযোগিতা কর আসছে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। সমাজসেবার এই বানী নিয়ে সংগঠনের বিস্তার সারাদেশে ছড়িয়ে যাবে।

শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ারের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক আব্দুর রহিম খান, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজাক, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সোহেল রুশদী এ সংগঠনের কল্যাণে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে কৃতজ্ঞ। এ সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। যা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে। সাফল্যের সহিত এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আজকে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কারপ্রাপ্ত হয়েছে, সকলকে অভিনন্দন। আমরা সংগঠনের প্রধান উপদেষ্টার পরামর্শে মানব সেবায় হাত বাড়িয়ে দিব, সমাজ থেকে মাদক বাল্যবিবাহও দূরীকরণে কাজ করবো।

চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, মো: শাহাদাত হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, শরীরচর্চা শিক্ষিকা হালিমা আক্তার, সহকারি শিক্ষিকা নাছরীন আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনুর নাহার, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, সদস্য আঃ আজিজ আরজু, রেজাউল খান রানা, আফরোজা আফনান মারিয়া, অন্তর চক্রবর্তী, মোঃ মাসুম, জনি হোসেন, সিয়াম পাটওয়ারী, জহিরুল ইসলাম, শাহ-আলম, বোরহান উদ্দিন, প্রত্যয় দত্ত, পরান হোসেন, সিয়াম পাটওয়ারী, জাহিদুল ইসলাম পলক, হীরা আক্তার, জনি হোসেন, জাহিদুল ইসলাম আকাশ, মোঃ আল আমিন, মেহেদী হাসান, প্রাক্তন সদস্য সজিব হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্থার নেতৃবৃন্দকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সার্টিফিকেট এবং অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কুমিল্লার বিজয়পুরে হিন্দু সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান পাহারায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

 

স্টাফ  রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর বিজয়পুর ইউনিয়নের একটি হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠান রাতভর পাহারা দেয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিজয়পুর ইউনিয়নের নেতাকর্মীরা।

জানাযায়,গত ৬ আগষ্ট থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লার বিভিন্ন স্থানে মন্দির পহারা দেয় জামায়াত কর্মীরা।

জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে মেয়ের বিয়ে নিয়ে শংকায়  ছিলেন শ্যামল চন্দ্র পাল।বিজয়পুর ইউনিয়নের উত্তর বিজয়পুর গ্রামের শ্যামল চন্দ্র পাল জামায়াত নেতাকর্মীদের অনুরোধ করলে জামায়াত নেতাকর্মীরা পুরো রাত পাহারা এবং নিরাপত্তার দ্বায়িত্ব নেয়।

শ্যামল চন্দ্র মেয়ে শরমিনা রানী পালের বিয়েতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়পুর ইউনিয়ন শাখার সভাপতি মো.মোমিনুল ইসলাম মজুমদার, সেক্রেটারি মো.শাহাদাত হোসেন শাহীন ও কাজী আব্দুল কাদের জিলানী সহ একটি টিম পাহারা দেয়।

এ বিষয়ে জামায়াতের কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন,ছাত্র জনতাসহ সকল নিহতদের রক্তের বিনিময়ে ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে অর্জিত নতুন স্বাধীনতা। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণদের স্বপ্ন, ন্যায়, সাম্য ও অসাম্প্রদায়িক দেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রতি ফিরিয়ে আনা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাই আমাদের প্রথম কাজ।

শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দাউদকান্দি

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা।

শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন মহল।

সোমবার (১২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার দাউদকান্দি পার্ক ও গৌরীপুর পার্কের দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে।


দাউদকান্দি মডেল থানার সামনে পার্ক এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে পার্কের দেয়ালজুড়ে দেখা যায় অঙ্কনের নান্দনিকতা। লেখা হয় বিভিন্ন স্লোগান।
নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই; ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি; নাওসহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়।
বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলছেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে। আর বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ জিয়াউর রহমান বলেন, গ্রাফিতি প্রতিবাদ ছাড়াও আমাদের ইতিহাস ঐতিহ্য ফুটে উঠেছে, এগুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। আর ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তারা দেশকে যেভাবে দেখে বা তাদের কার্যক্রম বা তাদেরকে নিয়েই আমাদের ভবিষ্যৎ। দেশের ইতিহাস ঐতিহ্য বা আমাদের কালচার যা আমাদের সঠিক পথ বা ভালো পথ দেখায় বা উৎসাহিত করে এরকম যেকোন কিছুকেই আমরা স্বাগত জানাই। একটা নোংরা কুৎসিত দেয়ালের চেয়ে একটা সুন্দর দেয়াল ভালো কিছু সবাইকে অনুপ্রাণিত করবে।

এছাড়া গত কয়েকদিন যাবৎ উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড, বাজার, দাউদকান্দি বিশ্বরোড, পৌরসদরসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান করেন শিক্ষার্থীরা।

কুমিল্লা প্রেসক্লাবে “সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
সব পরিস্থিতিতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যাবশ্যক। সকল ধর্মের মানুষের চর্চাগত একসাথে থাকার রীতিই- আমার বাংলাদেশ। ধর্ম হিংসা ছড়ায় না, ধার্মিক তৈরি করে। পারস্পরিক সম্প্রীতিই আমাদের নিরাপত্তা – বসবাস। এমন বাংলাদেশে সংবাদ কর্মীদেরও রয়েছে দায়িত্ব। পেশাগত পারস্পরিক মত বিনিময় আমাদের আরও দায়িত্বশীল করবে, সম্প্রীতির বাংলাদেশ গড়তে।

এরই প্রেক্ষিতে সোমবার রাত ৭ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত প্রায় ৬৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি , ৭১ টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বাসস এর প্রতিনিধি ও কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সদস্য দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, দৈনিক ভোরের কাগজের  প্রতিবেদক এম ফিরোজ মিয়া , একুশে টিভির প্রতিবেদক হুমায়ন কবির রণী,  দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার  সাদিক মামুন, সিটিভি অনলাইনের  সম্পাদক  ওমর ফারুকী তাপস, দৈনিক শিরোনামের সিনিয়র প্রতিবেদক  মোতাহের হোসেন মাহবুব, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, দিলীপ মজুমদার, জসিম উদ্দিন কনক, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,  এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির  প্রতিনিধি  আবু মুসা, কালের কন্ঠের  প্রতিনিধি  আব্দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির  প্রতিনিধি  তানভীর দীপু, কুমিল্লা টোয়েন্টি ফোরের  প্রতিবেদক আশা রহমান  প্রমুখ।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা কোন গুজবে কান দিবো না, আমরা যা শুনবো তার বার বার যাচাই করবো, তারপর প্রকৃত সত্য পাঠকের সামনে তুলে ধরবো। দেশের কল্যাণে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে সাংবাদিক সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

 

মুরাদনগরে তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মুরাদনগর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সময় পুলিশের গুলিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিহত ব্যক্তিদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে খোজ-খবর নেয় মুরাদনগর উপজেলা বিএনপি। এছাড়া কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নিহতদের স্মরণে মোবাইল ফোনে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ব্যাক্তিগত তহবিল হতে দেওয়া নগদ ৫০ হাজার টাকা করে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা বিএনপির নেতা কর্মীরা নিহত তিনটি পরিবারের হাতে
প্রদান করেন। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া, আমিননগর, দৈলতপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করে উপজেলা বিএনপি। এছাড়াও নিহত পরিবারদের প্রতি মাসে নগদ অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন
কায়কোবাদ।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলারা হলেন, উপজেলার মোচাগড়া গ্রামের মৃতু মুহর আলী মুন্সীর ছেলে আব্দুল আউয়াল (৫৬), আমিননগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে পারভেজ (২১) ও দৈলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে কাজী নাজমুল (৩০)।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভ‚ইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা
স্বে”ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলার নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন তুহিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক
মাও: মহিবুল্লাহ প্রমূখ।