All posts by jitu

৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষার তারিখ চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট:

৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসি জানিয়েছে, কমিশনে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

এর আগে পিএসসি আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা জানায়। যদিও পরবর্তীতে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুক্তরাজ্য সহায়তা করতে চায়

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের স্বাস্থ্য খাতের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। করোনা মহামারিতে বাংলাদেশ বিশ্বের অনেক দেশ থেকে ভালো করেছে উল্লেখ করে তিনি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করতে তার দেশের আগ্রহের কথা জানান স্বাস্থ্যমন্ত্রীকে।

বর্তমানে যুক্তরাজ্যে সাত লাখ বাংলাদেশি রয়েছে উল্লেখ করে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে মেডিকেলে পড়ালেখা করতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নতি শুরু হয়েছে।

সামন্ত লাল বলেন, করোনাকালেও বাংলাদেশে হাজার হাজার চিকিৎসক, নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন। বাংলাদেশে এখন দরকার চিকিৎসক, নার্সদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া।

স্বাস্থ্যমন্ত্রী ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের কাছে চিকিৎসক ও নার্সদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশে একটি বিশেষ প্রশিক্ষণ ইনস্টিটিউট করার অনুরোধ জানান। জবাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানান ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার।

ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার উভয় দেশের চিকিৎসক, নার্সদের বেশি পরিমাণে অভিজ্ঞতা বিনিময়ের কথা বলেন। একইসঙ্গে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অভিজ্ঞ চিকিৎসক, নার্স পাঠানোর কথাও জানান তিনি।

আলোচনায় যুক্তরাজ্য ও বাংলাদেশ আরও টেকনিক্যাল সহায়তা বৃদ্ধি ও ভোকেশনাল ট্রেনিং নিয়েও কথা হয়।

বাংলাদেশে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো নিয়ে আরও কাজ করতে হবে বলে জানান ম্যাট ক্যানেল।

অ্যান্টিবায়োটিক ব্যবহার কমাতে বহুমাত্রিক উদ্যোগ বাংলাদেশ হাতে নিয়েছে বলে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারকে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

আগামী ১০ বছরে বিশ্বে কোভিডের মতো আবারো কোনো মহামারি চলে আসতে পারে বলে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের গবেষণা আরও বাড়ানো যায় কিনা- তা ভাবার পরামর্শ দেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার।

উভয় দেশে ভ্যাকসিন সুযোগ-সুবিধা বাড়ানো, স্বাস্থ্যসেবার হার বৃদ্ধি করা, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিনিময় করা নিয়েও কথা বলেন তারা।

এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া উপস্থিত ছিলেন।

স্ব স্ব এলাকায় উন্নয়নের অঙ্গীকার পূরণের জন্য ২০ কোটি করে টাকা পাচ্ছেন এমপিরা

ডেস্ক রিপোর্ট:

সংসদ সদস্যদের স্ব স্ব এলাকায় উন্নয়নের অঙ্গীকার পূরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার সংসদে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেন, এমপিরা নির্বাচনী প্রতিশ্রুতি দেন। তাছাড়া তার এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকতো। এখন নতুন সরকার, এ সরকারের আমলে এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে বরাদ্দ সরকার দেবে কি না?

এর জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণ করার জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন বলে একটি প্রকল্প করে প্রতিজন এমপির নির্বাচনী এলাকার জন্য এরই মধ্যে পাঁচ বছর মেয়াদের জন্য ২০ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প প্রণয়ন করেছেন।

এটি চলমান। এ প্রকল্প শেষ হলে বা এমপিদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেওয়ার কথা বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মিথ্যা-অপতথ্য রুখতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট:

অপতথ্য ও মিথ্যা তথ্য রোধে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে তার দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নেতো বটেই, পুরো বিশ্বজুড়ে অপতথ্য ও মিথ্যা তথ্য মানুষকে ডিজিটাল ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রযুক্তি ব্যবহার করে এসব অপতথ্য ও মিথ্যা তথ্য তৈরি এবং প্রচার করা হচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে মানুষকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলবে তার মধ্যে অপপ্রচার, মিথ্যা তথ্য ও অপতথ্য অন্যতম। এ ধারণাটা গোটা বিশ্বজুড়ে আছে। সে জায়গার বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন কিভাবে পারস্পারিক সহযোগিতা করতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন, সহযোগিতা, অংশীদারিত্বের বিষয়েও কথা হয়েছে। অপতথ্য ও মিথ্যা তথ্য কিভাবে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত করতে পারি সে বিষয়ে কথা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন কী ধরনের সহযোগিতা করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, ধারণা বিনিময় করা, প্রযুক্তিগত সহযোগিতা থাকবে।

গোটা বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ-বিগ্রহের কারণে সাংবাদিকদের ঝুঁকির মধ্যে পড়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ইইউ রাষ্ট্রদূত এ বিষয়ে ইউরোপে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা বলেছেন। আমাদের দেশে আরও কোথায় উন্নতি করতে পারি, কোথায় কোথায় আমাদের সুযোগ আছে- এ বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের বিস্তৃতি উদার করতে গিয়ে গণমাধ্যমে বিশৃঙ্খলা প্রবেশ করেছে বলে পেশাদার সাংবাদিকরা বলছেন। সরকার সাংবাদিকতা, গণমাধ্যমের জায়গা, রাজনীতির ক্ষেত্রে সব জায়গায় একটা স্বাস্থ্যকর পরিবেশ চায়। গণতন্ত্র মানে আইনের শাসনও। গণতন্ত্র মানে সবকিছুর স্বাধীনতা আছে এবং আইনের শাসন হলো আমি কী কী করতে পারি না। দুটি বিষয়ের একটি চমৎকার ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অবশ্যই অপতথ্য প্রতিরোধ করতে চাই। কিন্তু মতপ্রকাশের অবাধ স্বাধীনতা এবং গণমাধ্যমের অবারিত স্বাধীনতার জায়গা কোনোভাবেই সংকুচিত করে নয়। দুটোই একসঙ্গে আমাদের করতে হবে। দেশে এবং বাইরে এ বিষয়ে আমরা নৈতিকভাবে একমত আছি। সেখানে একসঙ্গে আরও পথ খুঁজে বের করার ব্যাপারে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যের দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত। অপতথ্যের কারণে পশ্চিমারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। এটা কিভাবে সবাই মিলে মোকাবিলা করা যায় সে বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ইইউ এ সংক্রান্ত আইনগত বিষয় ও ধারণাগত বিষয় আমাদের সঙ্গে বিনিময় করবে এবং এ বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের বলেন, তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে অপতথ্যের বিষয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। কারণ, সমস্যাটি বিশ্বজুড়ে সমাধান করা হচ্ছে এবং ইইউও এই বিষয়ে কাজ করছে।

আমাদের দেশে রিজার্ভ সংকট নেই : গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দেশে রিজার্ভ সংকট নেই বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্পে কার্যক্রম স্থবির হয়ে নেই। কোনো উন্নয়ন কার্যক্রমই স্থবির হয়ে পড়েনি। সব কার্যক্রম চলমান। রিজার্ভ নিয়েও আমাদের কোনো সংকট নেই।’

চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা পরিহার করে কীভাবে দ্রুত করা যায় সেটি নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কাজের গুণগতমান ভালো করতে গিয়ে অনেক সময় দেরি হয়। সেটি বিবেচনায় রেখে কোনো কাজ যাতে প্রলম্বিত না হয় সে বিষয়ে তৎপর রয়েছি।’

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশন, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের মতো পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা বাড়ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনুমতি না নিয়ে কেউ যদি আবাসন গড়ে তোলেন সেটা বেআইনি কাজ। সেই বিষয়টি দেখবেন জেলা প্রশাসক। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সরকারি মেডিকেল কলেজে ১০০ শয্যাবিশিষ্ট ক্যানসার চিকিৎসাকেন্দ্র এবং রাজশাহী বঙ্গবন্ধু স্কয়ার পরিদর্শন করবেন মন্ত্রী।

স্বাধীন রাষ্ট্র গঠন ফিলিস্তিনিদের অধিকার: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের সরকার পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি মনে করি গাজায় যা ঘটছে, তা গণহত্যা। তাই আমরা কখনই এটিকে সমর্থন করি না। ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে। সেখানে যা ঘটছে তা খুবই দুঃখজনক। তাই আমাদের উচিত তাদের সাহায্য করা এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।

শেখ হাসিনা বিশ্বনেতাদের প্রতি ‘ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও জনগণকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এরই মধ্যে তাদের জন্য কিছু সহায়তা পাঠিয়েছে।

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনই এ ধরনের আক্রমণকে সমর্থন করেনি।

তিনি আরও বলেন, ১৯৬৭ সালের জাতিসংঘ প্রস্তাবে দুটি রাষ্ট্রের তত্ত্ব রয়েছে। এটি বাস্তবায়ন করা উচিত।’

একসঙ্গে রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব ইউক্রেনের আকাশে রাশিয়ার দুইটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক।

শনিবার টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেইনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা।

পশ্চিমারা ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিয়েভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে।

আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না।

পিএসজিতে এমবাপ্পের জায়গা নিতে পারেন যিনি

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পে যে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে দিচ্ছেন সেটি অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে ক্লাবকর্তাদের বিষয়টি জানিয়েছেন তিনি। গণমাধ্যমের খবর, সতীর্থদের কাছেও জানিয়েছেন বিদায়ের কথা। পিএসজি নাকি এমবাপ্পের বিকল্পও ভেবে রেখেছে।

জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এমবাপ্পের জায়গায় পিএসজিতে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন তিনি।

অন্য একটি গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডকটম বলেছে, রাশফোর্ডের দিকে অনেক আগে থেকেই নজর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের। ফরাসি ক্লাবটিতে নিয়ে আসার জন্য দুই বছর আগে রাশফোর্ডের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। তবে বাজেট জটিলতায় সেবার রাশফোর্ডকে আনতে পারেননি। এমবাপ্পে দল ছাড়লে সেই পথ খুলবে পিএসজির।

রাশফোর্ড এলে এমবাপ্পের চলে যাওয়ার ক্ষত অনেকটাই সারাতে পারবে পিএসজি। কৌশলগত দৃষ্টিকোণ থেকে, তিনজনকে নিয়ে গড়া পিএসজি আক্রমণভাগে ডান দিক থেকে ভালোই আক্রমণ শানাতে পারবেন রাশফোর্ড।

বক্স অফিসে এমবাপ্পের সমান আবেদন হয়তো রাশফোর্ডের মাধ্যমে পাওয়া যাবে না কিন্তু কিছু গ্ল্যামার তো অবশ্যই যোগ করবে।

গত গ্রীষ্মে ওল্ড ট্র্যাফোর্ডে একটি দুর্দান্ত মৌসুমের পরে নতুন চুক্তি হয়েছিল ইউনাইটেড ও রাশফোর্ডের মধ্যে। যার মেয়াদ আগামী ২০২৮ সাল পর্যন্ত। এখন রাশফোর্ডের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ একটি চ্যালেঞ্জ হবে ইউনাইটেডের খেলোয়াড় নিয়োগের দায়িত্ব নেওয়া মালিক স্যার জিম র‍্যাটক্লিফের জন্য।

বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রবিবার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের নেতা নানক বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন তবে তাদের ধ্বংস অনিবার্য।

মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নতুবা বারবার তারা অবিশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই-আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষগুলো আলোচনা করুন। নয়তবা তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি কেন কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার মাথা ব্যথা বাংলাদেশ আওয়ামী লীগের নেই।

সরকার বিরোধীদের সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

মন্ত্রী নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে “রূপকল্প-২০৪১” বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নবীণবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম.এ. সত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ করার কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ করার কোনো চিন্তা নেই আমাদের। বিএনপিকে নিয়ে কোন মাথাব্যথাও নেই।

রোববার বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সà