All posts by jitu

বিরোধীরা যখন নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছিল তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিরোধীরা যখন নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছিল তখন ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয় তিনি বলেন, ‘রোড কানেক্টিভিটি, ইলেকট্রিক বাস একটা বিষয় আছে। আমাদের যেগুলো চলমান প্রকল্প ভারতের সঙ্গে যেগুলো এলওসিতে চলছে, সেগুলোর অগ্রগতি এবং পরে বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তারা কীভাবে অংশ নিতে পারে, শেয়ার করতে পারে- সে বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হচ্ছে।’

রাজনীতি নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কতগুলো বিষয় নিয়ে অভিন্ন মত তো আমাদের মধ্যে আছে। কমিউনালিজম, ক্রস বর্ডার টেরোরিজম- এসব বিষয় সবসময় আমাদের দ্বিপাক্ষিক অবস্থান জোরালো থাকবে।’

তিনি বলেন, ‘সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে আমাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হওয়া দরকার। সেই সম্পর্ক বজায় রাখতে আমরা উভয় পক্ষই একমত।’

মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন সামনে রেখে সার্বিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত আমাদের সঙ্গে সৎ প্রতিবেশীমূলক আচরণ করেছে। যেটা প্রয়োজন ছিল। এদেশের কিছু কিছু অপজিশন, তারা কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে নির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল। তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে।’

একুশ বছর ভারতের সঙ্গে আমাদের শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে সংশয় ও অবিশ্বাসের দেওয়ালটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে দিয়েছেন।’

সংঘাতে জড়ানো মিয়ানমারের উসকানি থাকলেও বাংলাদেশ তাতে সাড়া দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‌‘মিয়ানমারের সঙ্গে এ পর্যন্ত আমাদের কোনো সংঘাত হয়নি। সংঘাতে আমরা যাব না।’

নির্বাচনের আগে ভারতের সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনো কি সেভাবে আছে, আগামীতে কি সেভাবে থাকবে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের চিড় ধরার কোনো কারণ আমি দেখছি না।’

রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় চীন। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।
ইয়াও ওয়েন বলেন, ‘এই মুহূর্তে সংকট থাকলেও আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে চীন বাংলাদেশ মিয়ানমারের ত্রিপক্ষিয় সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে। মিয়ানমার এরই মধ্যে চীনের মধস্থতায় দেশটির তিনটি স্থানে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে। রাখাইনে অস্ত্র বিরতি হলেই প্রত্যাবাসন শুরু করতে চায় চীন।’

তিনি বলেন, ‘বড় ধরনের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেইজিং। এছাড়া বাংলাদেশকে বৈশ্বিক অস্থিরতার কথাও মাথায় রাখতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত।

জানা গেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

লুত নবির জাতি ধ্বংস হয়েছিল যে কারণে

ধর্ম ডেস্ক:

অত্যাচার, অনাচার আর পাপাচারের সীমা ছাড়িয়ে যাওয়ায় যেসব জাতিকে খোদায়ি শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাদের মধ্যে আল্লাহর নবি হজরত লুত (আ.)-এর জাতি অন্যতম।

মিথ্যা, ধোঁকা, প্রতারণা ও ব্যভিচারসহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। সবশেষ নতুন যে পাপটি তারা আবিষ্কার করে সেটি হলো সমকামিতা। এটি করে প্রকাশ্যে আনন্দ-উল্লাস করত তারা।

আল্লাহ বলেন, ‘আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা ছিল এক মন্দ ও পাপাচারী কওম। আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম। সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।’ (সূরা আম্বিয়া: আয়াত ৭৪-৭৫)।

সূরা আন নামলে লুত নবির জাতির ঘটনা তুলে ধরা হয়েছে এভাবে- ‘স্মরণ করো লুতের কথা, তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ-এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদের ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তার কওম শুধু এ কথাটিই বলল, লুত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া। কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। আর তাদের ওপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। সেই সতর্ককৃতদের ওপর কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি।’ (সূরা আন নামল: আয়াত ৫৪-৫৮)।

তাফসিরকারকরা বলেন, সমকামিতার মহাঅপরাধে লুত (আ.)-এর জাতির ওপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহাপ্রলয় নেমে আসে। এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি।

লুত (আ.)-এর জাতির ধ্বংসস্থলটি বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চলজুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি। এতে কোনো ধরনের জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না।

ক্যারিয়ারের নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া দীর্ঘদিন প্রেম করে শেষে করেছেন বিয়ে। গেল বছরের সেপ্টেম্বরে ভালোবেসে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে স্বামীকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ বিয়ের কয়েক মাসের মাথায় ক্যারিয়ারের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন তিনি।

জীবনের মোড়কে আনতে চাচ্ছেন নতুনত্ব। নতুনভাবে হতে চাইছেন প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সেই ঝলকও দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টুডিও থেকে ছবি পোস্ট করে পরিণীতি জানিয়েছেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বিশ্বের বহু গায়ককে স্টেজে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই সঙ্গীত জগতের অংশ হতে চলেছি। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত- জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।

জানা গেছে, কনসার্টের মাধ্যমেই গানের জগতে প্রবেশ করবেন। অভিনেত্রীর স্টুডিও তৈরির কাজ প্রায় শেষের পথে। খবরটি শোনা মাত্রই পরিণীতিকে প্রশংসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

পরিণীতিও অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। বোন প্রিয়াঙ্কা চোপড়াই কি তার অনুপ্রেরণা? তেমনটা হতেই পারে। কারণ, খুব শিগগির নিজস্ব গানের অ্যালবাম তৈরি করতে চলেছেন নায়িকা, সে কথা ঘোষণা করেছেন অভিনেত্রী।

পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও গানে পারদর্শী। তিনিও বেশ কিছু গানের পারফরম্যান্স করেছেন বিদেশে। তার নিজস্ব অ্যালবামও রয়েছে গানের।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। বিয়ের পর বড় পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও গানসহ নানা ধরনের কাজে আপাতত ব্যস্ত আছেন তিনি।

কুমিল্লা নগরীতে বিএনপির কালো পতাকা মিছিল

 

স্টাফ রিপোর্টার:

“দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কুমিল্লায় বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা ( দক্ষিণ – উত্তর) জেলা ও মহানগর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা (দক্ষিণ – উত্তর) জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এলাকায় অস্ত্র প্রদর্শন,পাইপগান মিলল কলা বাগানে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় পাইপগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,  শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে অন্তর (২৩) উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো.শহীদ উল্যার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে অন্তরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের এটিআই সংলগ্ন মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃত আসামি একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এলাকায় আতংক সৃষ্টি করে আসছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

শাহরাস্তি থেকে চাঁদাবাজ ও অপরাধীদের নির্মূল করা হবে

ইউছুফ পাটওয়ারী লিংকন:

শাহরাস্তি উপজেলা পরিষদের ৫৮ তম মাসিক সাধারণসভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনেএটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদে চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার মো: ইয়াসির আরাফাতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।

তিনি তার বক্তব্য বলেন,সরকার কিংবা আমরা কোন অপরাধীর দায় দায়িত্ব নিব না। হাজীগঞ্জের শাহরাস্তি টেম্পু সিএনজি স্টপিস থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। এর সঙ্গে যারা জড়িত তা চিহ্নিত করা হবে। আগামী দিনগুলো তো উন্নয়ন অব্যাহত থাকবে। ওই সময় তিনি উপজেলা পরিষদের সকল সেক্টরের বক্তব্য শুনেন।

এ সময় বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বর্তমান সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, মশিউর রহমান শাহিন, মাসুদ হাসান । এ ছাড়া প্রশাসনিক তরফ থেকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার আয়সা আক্তার ,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, সমাজ সেবা অফিসার আবু ইসহাক, মৎস্য অফিসার তৌফিব উদ্দিন,ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, আলম বেলাল , মোশাররফ চেয়ারম্যান, জোবাদেুল কবির বাহাদুর, রহুলামিন,আ: রাজ্জাক।

 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের উৎপাতে স্বাস্থ্যসেবা ব্যহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

সাম্প্রতিক সময়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। এ সুযোগে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা চিকিৎসক কোন কোম্পানীর ঔষধ লিখছে, তাহা দেখার জন্য রোগীর হাত থেকে চিকিৎসাপত্র নিয়ে ছবি উঠানোর জন্য কাড়াকাড়ি শুরু করে। এছাড়া দালালরা নিজেদের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পরীক্ষা করার জন্য রোগীদের নানাভাবে প্রলোভন দেখায়। দীর্ঘদিন যাবৎ সরকারি হাসপাতালের বহিঃবিভাগে এমন কর্মকান্ড চলমান থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন সেবা গ্রহীতা অনেক রোগি। কোন এক অজানা কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছে বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই বহিঃবিভাগে তিন টাকার স্লিপে শত শত শিশু ও নারী-পুরুষ রোগি বিশেষজ্ঞ চিকিৎকদের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও প্রতিদিনই অফিস সময়ের আগে-পরে আবাসিক এলাকায় ডাক্তারের বাসায় ও নিকটবর্তী চেম্বারে প্রাইভেটভাবে চিকিৎসা সেবা নেয় রোগীরা। হাসপাতাল থেকে বাসায়, প্রাইভেট চেম্বার সহ প্রায় সব জায়গায় দেখা মিলে বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দালালদের। তারা ডাক্তারের চেম্বার থেকে রোগী বের হওয়ার সাথে সাথেই প্রেসক্রিপশন চেক করে-কোন কোম্পানীর ঔষধ লিখেছে ডাক্তার। ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের দালালরা প্রেসক্রিপশন নিজের হাতে নিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে জোরপূর্বক অনেক রোগীকে নিজেদের হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালাললের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা বিব্রত হয়ে পড়েন। সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় মো: মুজিবুল হক মুজিব এমপি বহিরাগত দালালদের দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়ে অসহায় ও গরীব রোগীদের পর্যাপ্ত সেবা দেয়ার আহবান জানান। তাঁর এমন বক্তব্যে সাধারণ রোগিদের মনে আশা জেগেছিলো। কিন্তু, কে শুনে কার কথা? প্রতিদিনই ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালালদের দৌরাত্ম্য অব্যাহত থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সহ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, হাসপাতালের বহিঃবিভাগে প্রচুর সংখ্যক রোগী ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বেলা ১১:৪০মিনিটের সময় ডা. আফরোজা হাশেম নুপুরের চেম্বারেই মার্কস দুধের প্রতিনিধি রাফিজা আক্তারকে ভিজিট করতে দেখা গেছে। এর ৪ মিনিট পর ডাক্তার তার নিজ চেম্বার থেকে অফিস সময় শেষ হওয়ার আগেই বের হয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ডা. আফরোজা হাশেম নুপুর বলেন, ‘আমি স্বাস্থ্য কর্মকর্তাকে বলেই আজ বৃহস্পতিবার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হয়েছি। অন্যদিন বেলা ১টা পর্যন্ত সরকারি চেম্বারে উপস্থিত থাকি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আমি এ বিষয়ে সচেতন। ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ডায়াগনস্টিক সেন্টারের দালালরা যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে সেজন্য কিছুক্ষণ পরপর আমি বহিঃবিভাগে গিয়ে পরিদর্শন করি। তাদেরকে বহুবার সতর্ক করা হয়েছে। যেহেতু তারা বিষয়টি মানছেনা, সেহেতু উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুবিতে পোড়ামাটির ফলকচিত্রের সেমিনার

চাঁদনী আক্তার ,কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতœতাত্তিক বিভাগের উদ্যোগে’ পোড়া মাটির ফলকচিত্রের প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক জীবন চিত্রের উপস্থাপনঃ প্রেক্ষিতে বাংলাদেশ’ নামের শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়।

শনিবার ( ২৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্তিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালিহা নার্গিস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা বলেন, নাফরিজা শ্যামা বলেন, আমরা জানি না যে আমাদের সুযোগগুলো ঠিক কোথায় আছে। আমাদের ফান্ড আছে কিনা সেটাও জানিনা! আমাদের গবেষণার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ফান্ড দেওয়া হয়। কিন্তু সেটা প্রোপারলি চাইতে হবে। ভালো কাজ করেন, গবেষণা মতো বিষয় নিয়ে আসেন। অবশ্যই ফান্ড পাবেন। বাংলাদেশ কালচার ভিত্তিক যেকোনো বিষয় নিয়ে আসেন আমরা রিকগনাইজ করবো।

প্রবন্ধে পাঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিল্পী যা দেখে না, তা আঁকে না। টেরাকোটা নিয়ে গবেষণাটি করার সময় আমরা ইতিহাসের মাপকাঠিতেই এগিয়েছি। আমরা পাহাড়পুর,ময়নামতি যশোরসহ বিভিন্ন অঞ্চলে গিয়ে উপাদান সংগ্রহ করেছি। আমাদের গবেষণায় চতুর্থ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত পোড়া মাটির ফলকচিত্রের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক পূর্ণগঠনের যে প্রক্রিয়া তা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের রিসোর্স খুবই কম। ছাত্রদের থেকে টাকা নিয়ে ডিপার্টমেন্টের ফিল্ড ওয়ার্ক করতে হয়। কিন্তু তা সবার করার সুযোগ থাকে না। এ ধরনের বিষয়গুলো ক্লাসে বসে নেওয়ার মতো না। এগুলো ফিল্ড ভিত্তিক।

প্রবন্ধ আলোচকের বক্তব্য ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, আমাদের প্রতœতাত্ত্বিক ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রতœতাত্ত্বিক উপাদান নিয়ে। ১৯৯২ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও এর আগে এটা ইতিহাস ঐতিহ্য নিয়ে লিটারেচার ভিত্তিক ছিল।

পরে প্রত্নতাত্তিক ডিপার্টমেন্ট চালু হলে , এ নিয়ে গবেষণা শুরু হয় তখন ইতিহাসের উপাদানগুলো ভাগ হয়। সে প্রত্নতাত্তিক উপাদানের ভিতর আমরা জানি যে কয়েন’স রয়েছে,ইনক্রিপসেন, পোড়ামাটি যা আমরা টেরাকোটা বলি। এখানে একটা পার্ট নিয়ে মূলত কাজটা হয়েছে। গবেষকরা যে বিষয়টি নিয়ে এসেছে, তা বিভিন্ন দেশের পর্যটকের ভ্রমন কাহিনি থেকে জানতে পারি কিন্তু এখানে চাক্ষুস প্রমাণ দেখলাম। এছাড়াও আমাদের এনশিয়েপ, নেগেয়েবিল, কলোনিয়াল নামে বেশ কয়েকটি ফিল্ড আছে।

আমাদের এই ময়নামতির সাথে চট্রগ্রাম বন্দর কাছে বিধায় আমরা ময়নামতি সহ অনেকগুলে অঞ্চলে আব্বাসীয় কয়েন’স পাচ্ছি। যেটা প্রায় সপ্তম-অষ্টম শতকের। যা আমরা আল ইদ্রিসি,সোলায়মান, মাসুদী কাছ থেকে জেনেছিলাম । তারও আগে আমাদের সাথে মধ্য প্রাচ্চ্যের সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল তারও উপকরণ আমরা দেখছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ বলেন, এই গবেষনার মাধ্যমে আমরা কিছু গুপ্তধন পেয়েছি। যা আমাদের ভবিষ্যতে আরও কনট্রিবিউশন হবে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রত্নতাত্ত্বক বিভাগকে বিসিএসে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তিকরণ কাজ চলছে।

এছাড়াও বিশেষ অতà¦