All posts by jitu

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, ৪৪ জনকে আসামী করে মামলা

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৪৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তবে ভুক্তভোগী প্রাণনাশের হুমকিতে ঘটনার মূলহোতা দুইজনের নাম মামলার এজাহারে উল্লেখ করেননি তিনি। বুধবার রাতে ভুক্তভোগী দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর মাস্টার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলার এজাহার দায়ের করেন।

বৃহস্পতিবার রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাতে ইউপি পরিষদের হামলার ঘটনায় ৪৪ জনের নাম উলে­খ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মামলা দায়ের করেছেন। মামলা নং ২১। মামলাটি তদন্তাদীন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে দুই ঘন্টাব্যাপী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের গাড়িসহ অন্তত পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এমনকি চেয়ারম্যান কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করে মেঝেতে ফেলে রাখা হয়। ভাঙ্গা হয় কয়েকটি কক্ষের দরজা ও জানালা, এসি। এ সময় অফিসের গোডাউনে থাকা চার বস্তা সরকারি চাল ও তিন বস্তা কম্বল নিয়ে যায় হামলাকারীরা। সিসি টিভি ভাঙচুর করে যন্ত্রাংশগুলো নিয়ে যায় তারা। এ হামলায় চেয়ারম্যানসহ ২০ জনের মতো আহত হন। এছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগে সব মিলিয়ে কোটি টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টারের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী (কেটলি) শাহজাহান ভুইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তিনি। সেই ক্ষোভ থেকে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল এবং তাঁর ভাই মিজানের ভাড়াটে ক্যাডাররা এই হামলা চালিয়েছে।

এদিকে সন্ধার দিকে চেয়ারম্যানের দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক ইন্টিলিজেন্ট) মো. জিল্লুর রহমান বলেন, বেআইনিভাবে জনসমাগম, জখম, হামলা ও অগ্নিসংযোগের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ওসি তদন্ত জুবায়ের আহমেদসহ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর মাস্টার জানান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক ও মিজানের নেতৃত্বে আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, সোহেলসহ দুই শতাধিক লোক এ হামলা চালিয়েছে। এমন ৪৪ জনকে শনাক্ত করে নাম উলে­খ করে মামলা দায়ের করেছি। এখনো এলাকার ত্রাস (রফিক ও মিজান) নানাভাবে লোক মারফতে হুমকি দিয়ে যাচ্ছে।

চেয়ারম্যানসহ অন্যান্য ভুক্তভোগীরা বলছেন, রফিক ও তার সন্ত্রাসী ভাই মিজানের সরাসরি উপস্থিত না থেকে নির্দেশনা দেন, সেভাবে তাদের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। মূলত হামলা চালানোর সময়ের কারো ধারণকৃত ভিডিওতে যেন তারা না আসে, সেজন্য আড়ালে থেকে এ নির্দেশনা দেন।

ঘটনার মূলহোতা রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ও তার ভাই মিজানকে কেন মামলার আসামী উল্লেখ করেননি এমন প্রশ্নে ভুক্তভোগী চেয়ারম্যান বলেন, তাকে আসামী করলে আমাকে প্রাণে মেরে ফেলবে। তাই ভয়ে-আতঙ্কে আসামী করেনি। এমনিতে ঘটনার পর থেকে তাদের হুমকিতে প্রাণনাশের ভয়ে আতঙ্কে আছি।

জাতীয় দলের অধিনায়ক হতে চান তাসকিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। নামে-ভারে কুমিল্লা এবারও টপ ফেভারিটদের একটি। তবে সেই অনুসারে ঢাকা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। যদিও বর্তমানে দেশের অন্যতম সেরা দুই পেসার আছেন ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। আসর শুরুর আগে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলে ঢাকার পেসার তাসকিন আহমেদ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।

মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার পেসার। ঢাকার নেতৃত্বভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, তার সহ-অধিনায়ক হিসেবে আছেন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’

বিপিএলে নিজের দল ঢাকাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না।’

তবে স্কোয়াডে বাকি যারা আছেন, তাদের নিয়েই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো (সৈকতকে) সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।’

পরবর্তীতে তাসকিনের কাছ থেকে কেমন প্রত্যাশা, সেটা জানান ঢাকার অধিনায়ক সৈকত, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।’

আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কুমিল্লা নগরীর পপুলার হাসপাতাল এবং স্কয়ার হসপিটালকে ১লাখ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা নগরীর দুটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে এ দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সালাউদ্দিন এলাকায় কুমিল্লা পপুলার হাসপাতাল এবং রেইসকোর্স এলাকায় কুমিল্লা স্কয়ার হসপিটালে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা নেতৃত্বে সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, কুমিল্লায় ১০৭ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। যাদের কোন প্রকার লাইসেন্স নেই। ওই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অনিয়মের নানান অভিযোগ। সেগুলো বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ পরিচালনা করবেন স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, প্রতিষ্ঠান দুটিতে অপারেশন থিয়েটার পরিচালনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা হয়নি। তাই অপারেশন থিয়েটার দুইটি বন্ধ করে দেয়া হয়েছে। কুমিল্লা স্কয়ার হসপিটালের এক্স-রে রুমও বন্ধ করা হয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবা মূল্য তালিকা প্রকাশ্যে না থাকাসহ নানান অভিযোগে হাসপাতাল দুইটিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে যৌথ অভিযানে হাসপাতাল দুইটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শর্তপূরণ না করা পর্যন্ত হাসপাতাল দুইটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম বন্ধ থাকবে।

বিএনপির ভাষা আর টিআইবির ভাষা মিলে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভাষা আর টিআইবির ভাষা মিলে গেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, টিআইবি সব সময় বলে গবেষণালব্ধ রিপোর্ট। কিন্তু প্রকৃতপক্ষে টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গবেষণা না করেই কিছু শ্যালো বিষয়, কিছু পত্রিকার রিপোর্ট আর তড়িঘড়ি করে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রেস ব্রিফিং করে। গতকালেরটি আমার কাছে সে রকমই মনে হয়েছে।

তিনি বলেন, দেশে প্রকৃতপক্ষে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পর্যবেক্ষক, ওআইসি, সার্ক ও কমনওয়েলথভুক্ত দেশ থেকে যারা এসেছিলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পর সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে। পৃথিবীর শক্তিধর দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং সম্পর্ক আরও দৃঢ় করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

হাছান মাহমুদ বলেন, টিআইবির রিপোর্ট আসলে কারও পক্ষের হয়ে দেওয়া কি না, সে প্রশ্ন অনেকে রেখেছেন। কারণ বিএনপির ভাষা আর টিআইবির ভাষা মিলে গেছে। রিজভী (রুহুল কবির রিজভী) প্রতিদিন সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বলেন সেগুলোকে একটু পরিশীলিতভাবে টিআইবি পরিবেশন করেছে বলেই প্রতীয়মান হচ্ছে।

তিনি বলেন, বিএনপিসহ যারা নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করতে চেয়েছে, প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনও প্রয়াস চালাচ্ছেন তাদের মুখে অস্ত্র তুলে দেওয়ার জন্য এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে অনেকে বলছে। যেভাবে নির্বাচন কমিশন কঠোরভাবে ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছে, সেটির বিন্দুমাত্র প্রশংসা টিআইবির রিপোর্টে নেই।

টিআইবির সমালোচনা করলেও প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হয়েছে, সেটিকে ম্লান করতে টিআইবি রিপোর্টটি দিয়েছে। টিআইবির মতো প্রতিষ্ঠান দরকার আছে। সিভিল সোসাইটির প্রতিষ্ঠানগুলো যারা সরকারের ভুলত্রুটি উপস্থাপন করে, সরকারের সমালোচনা করে, আমরা সেগুলোকে সমাদৃত করার সংস্কৃতি লালন করি। কিন্তু যখন রিপোর্ট কারও পক্ষে বা উদ্দেশ্যপ্রোণোদিত হয় তখন সেটি রাষ্ট্র, সমাজ ও সরকার কারো উপকারে আসে না। সেটি বিশেষ কোন গোষ্ঠীর মুখপাত্র হয়ে দাঁড়ায়।

টিআইবি যেন বিশেষ কোন গোষ্ঠী কিংবা নির্বাচনবিরোধী অপশক্তির কিংবা গণতন্ত্রবিরোধী কোন শক্তির মুখপাত্র না হয় তেমনটা প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

টিআইবিকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশ করা হবে কি না, জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করবো, টিআইবি নিজেরা নিজেদের সংগঠনের যে মর্যাদা, সংগঠন সম্পর্কে যে ধারণা মানুষ আগে পোষণ করতো, সেখান থেকে সরে এসে কারো মুখপাত্র যেন না হয়। নির্বাচনবিরোধী অপশক্তি কিংবা গণতন্ত্রবিরোধী অপশক্তির সহায়ক শক্তি হিসেবে তারা যেন কাজ না করে, সেটি আমাদের কামনা।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, নির্বাচন একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি।

তামিম শতভাগ ফিট থাকার বিষয়ে যা বললেন

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ‘শতভাগ ফিট নই, তবুও খেলব’ মন্তব্যের কারণে চরম বিতর্কে পড়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে এমন মন্তব্য তার বিশ্বকাপ দলে না থাকার পেছনেও ভূমিকা রেখেছে! তবুও তিনি বারবারই বলে আসছেন কোনো ক্রিকেটারই নিজেকে শতভাগ ফিট দাবি করতে পারবেন না। এবার বিপিএল শুরুর আগমুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলেছেন তামিম। দেশসেরা এই ওপেনারের দাবি– ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘ইঞ্জুরি এমন একটা জিনিস… এখনও বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না। আমাদের বিষয়ও একই। রিয়াদ ভাই মাত্র চোট থেকে ফিরেছেন। যদি প্রস্তুত থাকেন, মনে করেন খেলতে পারবেন, অবশ্যই খেলবেন।’

এর আগে বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলা হয়নি। এরপর এবারের বিপিএল দিয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। কয়েকদিন অনুশীলনও করেছেন। তবে গতকাল তাকে কনুইয়ের ব্যথায় ভুগতে দেখা যায়। এবার তার সবশেষ অবস্থা জানালেন বরিশাল দলের সতীর্থ তামিম।

মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘উনি ইঞ্জুরি থেকে রিকভার করছেন। একটু তো সমস্যা থাকেই। এ মুহূর্তে ভালো আছেন। আমরা যতটুকু পারি রেস্ট দিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করছি। আজ ট্রেনিং না করলেও কাল করবেন। প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন আশা করছি।’

ইনজুরি নিয়ে খেলা দলের সঙ্গে প্রতারণা কি না এমন প্রশ্নে তামিমের জবাব, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না সেটা। আমি আবারও বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি-এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

আগামীকাল (শুক্রবার) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন (শনিবার) প্রথম ম্যাচে তামিমের বরিশাল মুখোমুখি সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের।

পরিবারসহ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পূজা

ডেস্ক রিপোর্ট:

পরিবারসহ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এজন্য সৃষ্টিকর্তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে নিজ বাসার রান্নাঘরে গিয়েছিলেন নায়িকা। হঠাৎ গ্যাস জ্বালতে গিয়ে দাউ দাউ করে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। অবশ্য কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

আনন্দবাজার অনলাইনকে পূজা বলেন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

অভিনেত্রী বললেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

জাতি সংকট থেকে ওঠে এসেছে: প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় একটি ‘সংকট এড়ানো গেছে’। এ নির্বাচনের মধ্য দিয়ে জাতি উদ্বেগ ও সংকট থেকে ওঠে এসেছে। তবে এটা স্থায়ী সমাধান নয়।

সিইসি মনে করেন, রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না। নির্বাচন নিয়ে প্রতি পাঁচ বছর পর পর যদি সংকট সৃষ্টি হয়, তাহলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা যে ‘অনেকটা হ্রাস পেয়েছে’, সেই বাস্তবতা তুলে ধরে সংস্কারের আহ্বান জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বেরও একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন হবে।

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মুখে গত ৭ জানুয়ারি বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এতে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের (ইসি) জানিয়েছে, সেই নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ।

সিইসি বলেন, একটি বড় দল শুধু বর্জন করেনি, প্রতিহত করতে চেয়েছিল। নির্বাচন উঠিয়ে আনায় জাতি স্বস্তিবোধ করছে, আমরা স্বস্তিবোধ করছি।

তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয় না। আমাদের অপবাদ, বদনাম দুটোই নিতে হবে। সেজন্য রাজনৈতিক নেতাদের একটি গ্রহণযোগ্য পদ্ধতি খোঁজার তাগিদ দেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনা সম্ভব হলে আগামীতে নির্বাচন আরও বেশি গ্রহণযোগ্য হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেন, ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি। যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, সেই স্ট্যান্ডার্ড থেকে নামতে পারবে না। আমরা দেখিয়ে দেব কিভাবে এই কমিশন কাজ করে, যা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আরেক কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, আমরা ভালো একটা নির্বাচন করতে চেয়েছিলাম। না করতে পারলে হয়ত আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আমাদের সরকার সহায়তা দিয়েছে। না হলে একসুরে একভাবে কাজ করা সম্ভব হতো না।

কমিশনার মো. আলমগীর বলেন, দলগুলো যারা অংশগ্রহণ করেছে এবং সরকার- সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আনসার থেকে শুরু করে সবাই সহায়তা করেছে। সরকার একটি বিরাট শক্তি, তাদের সহযোগিতা যদি না পেতাম, সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারতাম না।

কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আমরা দৃঢ় ছিলাম যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব।

সিএনজি অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিলেন ইঞ্জিঃ আব্দুস সুবর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর বলেছেন, আজ থেকে অতীতকে অতীত হিসেবে দেখতে চাই। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা এবং সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমৃদ্ধ দাউদকান্দি গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আব্দুস সবুর ।

তিনি সিএনজি অটোরিকশাসহ আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।

আব্দুস সবুর আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখতে দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কোন ধরনের সহিংসতাবীহিন সুষ্ঠু সুন্দর ঐতিহাসিক নির্বাচনে দাউদকান্দি তিতাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা একে একে বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আরফাতুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক সাঈদ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৩টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ফলাফল ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তà¦