Tag Archives: নারায়ণগঞ্জ

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ আটক ৩

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া উত্তরপাড়ার কাজী সিরাজুল ইসলাম এর ছেলে জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: ইউনুছ এর ছেলে রবিউল হোসেন রবিন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এর মৃত আব্দুর রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৬)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি সিমেন্টের বস্তায় সংরক্ষিত (৫ পোটলা) ১০ কেজি গাঁজা সহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৪) নামে তার অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত গভীর রাত সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০টি গাঁজার রোল (ওজন ১ কেজি) ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকা সহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রকাশ স্বপন ও রবিউল হোসেন রবিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার আগেই পালিয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ফাউল করে ফাইনাল খেলার (৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) আগেই পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, খেলা শুরু হয়েছে। ৭ তারিখ ফাইনাল। বিএনপি কই? বিএনপি কোথায়? ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়েছে। ফাইনাল খেলার আগেই পালিয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে দেখতে চাই না। আগামী ৭ জানুয়ারি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। উন্নয়নের পক্ষে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া। বিএনপির সব আন্দোলন ভুয়া।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে জেলার নৌকার প্রার্থীরাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে মুশফিক-লিসান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারায়ণগঞ্জ জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাফরুল হাসান লিসান।

সোমবার (৬ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ি সভাপতি কামাল হোসেন জয় ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪র্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, জুনিয়র সহকারী ব্যবস্থাপক জনাব শাহীন আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহান আনিকা এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন তানভীর আহম্মেদ, কাউসার মাহমুদ, তানভীর আহম্মেদ ফয়সাল, মোঃ কবির হোসেন, কামাল হোসেন জয় ও সোহেল রানা।

সংগঠনের পদস্থ অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মোস্তফা আল- আমিন, ফাতেমাতুজ জোহরা মীম, মোঃ সোহাগ আহমেদ, মাহির ফয়সাল এবং উম্মে হাবিবা শান্তা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ জহিরুল ইসলাম হিমেল, রাজিব ফরাজি, আমিনুল ইসলাম, মোঃ ওমর মিয়া, মিথিলা আক্তার, রনি এবং সিনথিয়া আক্তার।

এছাড়া আরও আছেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শিশির নন্দী, অর্থ সম্পাদক তানজিনা ইসলাম মুক্তা, প্রচার সম্পাদক মুনতাছির মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসিব হাসান, সহ-সম্পাদক জহিরুল ইসলাম জয়, আকিব হাসান, জান্নাতুল ফেরদৌস, মাইমুনা রহমান, গাজি আল আমিন, ইব্রাহিম তামিম, মেহেদি হাসান, ইমন হোসাইন, মন্দিরা দাস, রায়হান চৌধুরী, পিয়াস রঞ্জন বিশ্বাস, ওমর ফারুক, আফরোজা জামান, অহনা সুমাইয়া ও আসমা উল হুসনা।

কার্যকরী সদস্য হিসেবে আছেন নাজিম সাফিউল্লাহ, রিমি, শামিম ওম্মান, তাছলিমা আক্তার, সিফাত তাজরীমিন হিয়া, সিয়াম হোসেন, সাজিয়া সুলতানা, রাতুল হোসেন, সোহেল, নাদিয়া এবং শীলা।

প্রসঙ্গত, আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

 

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাাঁজা জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার হিংগুলা গ্রামের মৃত. ইমান আলীর ছেলে এমরান হোসেন (২০)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

পৃথক একটি অভিযানে ২০ অক্টোবর বিকালে সদর দক্ষিণের রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত. মোঃ আবু বকরের ছেলে শাহীন (২৭)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

শনিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা এবং সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্যবসায়ীর টাকা আত্মসাতের মামলায় মুচলেকায় জামিন পেলেন প্রতারক সানোয়ার তালুকদার

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দোকান বরাদ্ধের নামে ব্যবসায়ীর ৩৫লাখ টাকা আত্মসাতের মামলায় ধৃত প্রতারক মহানগর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার অবশেষে জামিন পেয়েছেন।

সোমবার (০৫ এপ্রিল) আইনজীবিদের দীর্ঘ ৬ ঘন্টা প্রচেষ্টার পর জামিনের প্রার্থণা করলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘‘ক’’অঞ্চল আদালতের বিজ্ঞ বিচারক বাদীর সঙ্গে আপোষ মীমাংসার শর্তে মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

তথ্যসূত্রে জানা যায়, সানোয়ার তালুকদার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে স্থানীয় সদর মডেল থানা সংলগ্ন দোকান বরাদ্ধ পান। সানোয়ার তালুকদার বিগত ৩বছর পূর্বে সেই দোকানটি বন্দরের জনৈক হোসিয়ারী ব্যবসায়ী খবির আহাম্মদের কাছে ৪০ লাখ টাকায় (আম মোক্তারনামা দলিলমূলে) বিক্রি করেন।

সম্প্রতি জেলা পুলিশ সুপারের আবেদনের প্রেক্ষিতে গত ২৩মার্চ সোমবার সিটি কর্পোরেশন বিনা নোটিশে ওই দোকানটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দোকানের সমস্ত আসবাবপত্র ও মালামাল পিকাপ ভ্যানে করে নিয়ে যায়। এ কারণে ব্যবসায়ী খবির আহাম্মদ অনেকটা নিঃশ্ব হয়ে পড়েন।

উপায়ন্তর না পেয়ে সুবিচার পেতে খবির আহাম্মদ নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘‘ক’’অঞ্চল আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ২৮০/২১ইং ওই মামলার গ্রেফতারী পরোয়ানার বলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।