All posts by jitu

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানায়, রোববার সকাল ৯টার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।

এর আগে মির্জা ফখরুলের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।

সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ ঘোষণা দেওয়া হয়। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

এদিকে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারও উপস্থিতি চোখে পড়েনি। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

যদিও নয়াপল্টনে নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন ভূঁইয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। সে সব সময় নেশাগ্রস্ত থাকত। এসব কারণে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা গেলে থাকত। সম্প্রতি মামুনের স্ত্রী বাবার বাড়ি চলে যান। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পারায় অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মামুন।

খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষ, একাধিক সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন।

এসময় ঢাকা টাইমসের সিরাজুম সালেকীন, দৈনিক কালবেলার রাফসান জানি, নিউ এইজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, গ্রিন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরাম্যান আরজু, ব্রেকিং নিউজের কাজী ইহসান বিন দিদার, আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এস এ মাসুম, ইত্তেফাকের আবু নাসের, বাংলানিউজের জাফর আহমেদ, ফ্রিল্যান্সার সাংবাদিক মারুফসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এদের মধ্যে সিরাজুম সালেকীনকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। রাফসান জানিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অন্যান্য আহত সাংবাদিকরা আশেপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশাপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ আগে আজ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ বিকেল ৪টা পর্যন্ত চলছিল।

নোয়াখালীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার চরর্ক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজার বন্ধ থাকায় ছোট বোন নাঈমা সুলতানা নিয়ে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নাঈমা বাড়ির পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হরতাল অস্ত্র ভোতা হয়ে গেছে, কাজ হবে না: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এদের নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় রূপান্তরিত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে- প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে, সব রেডি। ঢাকায় ফখরুল সাহেব অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন।’

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় পারভেজ (৩২) নামে এক কনস্টেবল পুলিশ নিহত হয়েছেন। শনিবার ২৮ (অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি। নিহতের পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এছাড়া হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।

নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়: মোরশেদ আলম এমপি

নোয়াখালী প্রতিনিধি:

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের উদ্দেশ করে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম বলেছেন, নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনাদের ভাগ্যের পরিবর্তন হওয়া, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তিনি বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ২০ রকমের ভাতা দিয়ে থাকে। এ ভাতা শেখ হাসিনার আগে কেউ আপনাদের দেয় নাই।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৫হাজার উপকারভোগী এ সভায় অংশ গ্রহণ করেন।

বিএনপিসহ বিরোধীদল গুলো কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। সাড়ে ৩ বছরের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল। এ ২১ বছরে যারা ক্ষমতায় আসছে, তারা দেশটাকে একেবারে জাহান্নামে নিয়ে গেছে। কারণ তারাতো দেশ সৃষ্টি করে নাই। তাদের সে দরদও নেই। আর যারা দেশ সৃষ্টি করছে। তারা আজকে ক্ষমতায় আসায় শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। দেশকে বাঁচাতে হলে দেশের উন্নয়ন করতে হবে।

ভাতাভোগীদের নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে মোরশেদ আলম বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আর ভুল করবেননা। ওই একটা কি আছেনা ধানের শীষ। ওটার জন্য আগে নাকি সব বুড়াবুড়ি পাগল হয়ে যেত। আমিওতো বুড়া। আমারতো মনে হয় আমার বয়সে এখানে কয়জন আছে, আমি জানিনা। আমিতো পাগল হয় নাই। কারণ আমি জানি, আপনারা জানেন, সত্যিকার বাবাকে স্বীকার করতে হবে। দেশটা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু,বাবা না থাকলে সন্তানের জন্ম হয়না। দেশের পরিচয় দিতে হলে, এ জাতির পিতার পরিচয় দিতে হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে নবীপুর ইউপি চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা সমাবসেবা অফিসার বোরহান উদ্দিন প্রমূখ।

রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থতি নিয়ন্ত্রনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা পিছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

‘আর কোনো চাওয়া নেই, শুধু আপনাদের দোয়া চাই’

‘আর কোনো চাওয়া নেই, শুধু আপনাদের দোয়া চাই’

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য চট্টগ্রামের জনসভায় উপস্থিত সবাইকে ওয়াদা করিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ ওয়াদা করান।

শেখ হাসিনা বলেন, জনগণের কাছে ভোট নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমাদের ওই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। খালেদা জিয়া ভোট চুরি করেছিলেন। এ কারণে তাদের একবার ক্ষমতা ছাড়তে হয়েছিল। আমরা বাবা-মা সব হারিয়েছি। দুই বোন বাইরে থাকায় বেঁচে গেছি। বাংলাদেশের যখন এসেছি তখন খুনিদের দল ক্ষমতায় ছিল। এখানে আসার পর অনেক বাধা পেয়েছি। আমাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু আপনাদের দোয়া চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন, উন্নয়ন পেয়েছেন। আজকে আমার কাছে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আবার আমাকে জেতাবেন।

শেখ হাসিনা বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচনা করে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। আমরা উন্নয়ন করছি, আর বিএনপি জ্বালাও-পোড়াও করছে। আমরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। যাতে কোনো লোক কষ্ট না পায়। আজকে বিনাপয়সায় বই দেওয়া হচ্ছে। আমরা বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি। আজকে সকলের হাতে মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা ২০০৮ সালে দিয়েছিলাম। আজকের সমস্ত বাংলাদেশে ডিজিটাল নেটওয়ার্ক আছে। সারাদেশে বহুমুখী উন্নয়ন প্রকল্প দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ২০১৮ সালে সরকারে এসে আওয়ামী লীগ গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রেখেছে। যার কারণে বাংলাদেশে আজকে মানুষের ভাতের কষ্ট নেই। সবাই দুই বেলা খেতে পারছে। আমরা বিনা পয়সার ঘর করে দিচ্ছি। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের বাড়িঘর যারা হারিয়েছে, তাদের জন্য আমরা কক্সবাজারে ফ্ল্যাট করে দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, বঙ্গবন্ধুর বাংলায় কেউ গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষকে জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। যারা বিদেশে যান, আমার অনুরোধ দালালকে টাকা দিয়ে যাবেন না। আমি কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। সেখান থেকে জামানত ছাড়া ঋণ পাবেন। লোকজনকে বিভিন্ন ভাষা শেখার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণে কাজ করে।

তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ, এখন আবার গাজা ও ইসরাইল যুদ্ধ। এ কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। তবে আমরা এক কোটি পরিবারকে কার্ড দিয়েছি। এটি দিয়ে তারা স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিতে পারছে। করোনার সময় আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। পৃথিবীর অনেক ধনী দেশ দিতে পারেনি। আমরা দিয়েছি আপনারা যাতে সুরক্ষিত থাকেন। গ্রাম পর্যায়ের রাস্তাঘাট করে দিয়েছি। চট্টগ্রামের এত উন্নয়নের করেছি যা এর আগে কেউ করেনি। বিএনপির কাজ মানুষ খুন, লুটপাট ও দুর্নীতি করা। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এ মামলায় যিনি সাজাপ্রাপ্ত। তার ছেলে তারেক রহমান বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছে। সে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল।

শেখ হাসিনা বলেন, আজকে আপনাদের জন্য আমি একটি ছোট উপহার নিয়ে এসেছি। এটি হলো টানেল। এখন দইজ্জার তল দিয়ে গাড়ি চলে। দক্ষিণ এশিয়ায় এত বড় আর টানেল নেই। আগামীকাল টানেল জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন ঢাকা থেকে কক্সবাজার যেতে চট্টগ্রাম চট্টগ্রামের ভেতরে ঢুকে যানজট পড়তে হবে না। টানেল এটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। যা আমাদের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

তিনি বলেন, রোদের মধ্যে অনেক কষ্ট করে আপনারা উপস্থিত রয়েছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সব হারিয়েছি ৭৫ এর ১৫ আগস্ট। বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজপথের রাষ্ট্রপতি ছিলেন থাকেন নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার পরিবার-পরিজনের সবাইকে হত্যা করা হয়েছে। আমি তাদের মাগফেরাত কামনা করি। আমি ও আমার ছোট বোন বিদেশে ছিলাম। তাà