Tag Archives: অনলাইনঃ

অনলাইনে মনোনয়নপত্র জমায় ‘অনাচার’ কমবে: প্রধান নির্বাচন কমিশার

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় নির্বাচনের আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হলে নির্বাচনি ‘বিধি ভঙ্গের সংস্কৃতি ও অনাচার’ দুটোই কমে আসবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রোবাবর ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ উদ্বোধন করে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ও অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে এ কথা বলেন সিইসি।

হাবিবুল আউয়ালের ভাষ্য, ভোটের আগে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অনেক সময় সংঘাতের নানা ঘটনা ঘটে। কারণ মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীরা শো ডাউন করে থাকেন। এই শো ডাউন কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি কিন্তু এখানে সংকটও হয়ে থাকে। এই অ্যাপ ব্যবহারের ফলে সেটি কমে আসবে।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নিবন্ধিত দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে হাবিবুল আউয়াল বলেন, অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) হল সব প্রার্থীর জন্য। আর স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি সাধারণ মানুষের জন্য।

অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ‘চালু করা হলেও রিটার্নিং অফিসারের কাছে প্রচলিত পদ্ধতিতে সরাসরি মনোনয়ন জমার ব্যবস্থাও রেখেছে নির্বাচন কমিশন।

এই অ্যাপ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে প্রচার চালানোর জন্যও তাগিদ দিয়েছেন সিইসি।

১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে নির্বাচন কমিশন।

নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণার কথা বলে আসছে নির্বাচন কমিশন।

পর্নোগ্রাফির থাবায় বাস্থ্যঝুঁকিসহ ধ্বংসের পথে তরুণ সমাজ

 

ডেস্ক রিপোর্টঃ

টয়-পর্নোগ্রাফির সহজলভ্যতা তরুণ-তরুণীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছেন বলে জানা গেছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ মনে করেন, ‘পর্নোগ্রাফিতে ফ্যান্টাসি রয়েছে, যা বিকৃত যৌনাচারকে উৎসাহিত করে। এসব ভিডিও স্বাভাবিক শারীরিক সম্পর্কের পরিবর্তে ফরেন বডি বা টয় ব্যবহারে মানুষকে আসক্ত করে। ফলে, অনেকেই অস্বাভাবিক আচরণ করে এবং নানা নানারকম স্বাস্থ্যঝুঁকির শিকার হয়।
কলাবাগানে এক ছাত্রীর অতিরিক্ত রক্তক্ষরণে দুঃখজনক মৃত্যুর পর, তরুণদের শারীরিক সম্পর্কে জড়িয়ে পরার বিষয়টি আলোচনায় চলে আসে। ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য গণমাধ্যমে আসার পর দেশে পর্নোগ্রাফির সহজলভ্যতা ও স্বাভাবিক সম্পর্কের পরিবর্তে প্রাপ্তবয়স্কদের টয় বিক্রির বিষয়টিও সামনে চলে আসে।

অনেকেই বলছেন এসব টয় বিক্রির বিজ্ঞাপন তারা অনলাইনে দেখেছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বিকৃত যৌনাচারে আসক্ত অনেক রোগীই এখন চিকিৎসার জন্য তাদের কাছে যাচ্ছেন। যা থেকে তারা ধারণা করছেন, দেশে অস্বাভাবিক আচরণ বাড়ছে এবং ক্রমেই তরুণদের মাঝে বিস্তৃত হচ্ছে।

এই পরিস্থিতিতে পর্ণ সাইটগুলো বন্ধের দাবি জোরালো হচ্ছে। যদিও আইন প্রয়োগকারী সংস্থার সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হচ্ছে, পর্ণ সাইটগুলো বন্ধ করতে কার্যক্রম চলছে। অনেকগুলো সাইট এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

নীল জগতের হাতছানি থেকে বাঁচাতে, তরুণ-তরুণীদের নানা সৃজনশীল কাজে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন সন্তানদের বন্ধু হওয়ার, পারিবারিক বন্ধন ও নৈতিকতার চর্চা বাড়িয়ে দেওয়ার।

একইভাবে মানুষের স্বাভাবিক প্রবণতা, নৈতিকতা ও সুস্থজীবন চর্চা বাড়াতে অনেকেই শারীরিক সম্পর্কের এডুকেশন সহজলভ্য করার তাগিদ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, আজকের তরুণ-তরুণীরা দেশের আগামী দিনের নীতি নির্ধারক। ফলে, তরুণদের সুস্থ্য ও নিরাপদ রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫

আজকের কুমিল্লা, অনলাইনঃ
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ৮৫ জনকে গ্রেফতার করা হয়।

জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোরশেদ জানান, মাদক আইনে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ৬ হাজার ৩৩৭ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।