All posts by jitu

উন্নয়নশীল দেশের মতো সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তাই উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ।

নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো.জাকের হোসেনের ছেলে মো.সালাউদ্দিন (২৬), মো.আলতাব হোসেনের ছেলে মো.স্বপন (২৮) একই ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আইন উদ্দিনের ছেলে মো.হাসিব (১৯) মো.সাহাব উদ্দিনের ছেলে মাে.হানিফ (২০)।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

চান্দিনায় ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

ওই ইউনিয়নের ভ‚য়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এসময় ৯নং ওয়ার্ড সভাপতি মনতাজ উদ্দিন মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান।

এসময় বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুস সাত্তার এর সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ডা. ইব্রাহিম খলিল, চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ মিয়াজী, ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ আলম, ডাক্তার হরিপদ দাস, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কবি জালাল, ইউনিয়ন স্বে”ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন, জোয়াগ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ছোটন, বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আওয়ামলীগ নেতা মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে ফিলিস্তিনের মুসলমানদের উপর, নির্যাতনের তীব্র নিন্দা জানান। ২০০১ সালের পুনারাবৃত্তি না দেখতে চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন- জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, উপজেলা কৃষক লীগ আইন বিষয়ক সম্পাদক আশেকে ইলাহী মেম্বার সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ¯’ানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কবিতা: তুমি আছ তাই

ইয়াছিন আরাফাত:

তুমি আছ তাই
ভালোবাসা চাই।
তুমি না থাকিলে
কেমন করে পাই।
তোমারই জন‍্য
আমারই জন্ম,
সুন্দর এই পৃথিবীতে।
তুমি ভালো আছ
তোমার ঐ পুরনো পরিবারে।
আমারই পরিবারে আসলে হবে
এক নতুন সংসার গড়ে।
সংসার যদি হয় ভালো
সংসার হবে আরো।
তাইতো মনে প্রাণে বেসেছি তোমায় ভালো।
যাতে আলোকিত ঘরে
সংসার গড়তে পারি আরো।
একথা যদি হয় ভালো
তাহলে বিয়ে করার সময় দেখবেন না, মেয়ে সুন্দর না কালো।
যদি হয় চরিত্র ভালো
তবে সেই কালো হলেও আধার ঘরের আলো।
তাই দেখে শুনে করবেন বিয়ে
যাতে মেয়ে পান ভালো।

কবিতা: নতুন ঘর বসতি

ইয়াছিন আরাফাত:

তোমার আমার মাঝে যা ছিল সবই মুছে যাবে স্মৃতি,

পাওয়া,না পাওয়া নিয়ে চিন্তা থাকবে না,কেঁটে যাবে ভীতি।

অন‍্য কারোর সুখের জন‍্য, নিজের সুখের জন‍্য আমার সাথে পাল্টে দিবে নীতি;

তারপরও দিতে পারব না আমি মানুষ নামে অমানুষের স্বীকৃতি।

বলতে কি পারবে কতটুকু ভালোবাসলে,এতো ঘৃণা করার পরও কেন তোমার প্রতি আমার এতো প্রীতি?

এতো ভালোবাসি, এতো ভালোবাসি,এমন কেন করলে?ভুলেও চাই নি তো কখনো তোমার ক্ষতি।

তোমার দোষ হোক কিংবা আমার দোষ, না দেখে আমিই করেছি প্রথমে নতি।

ভালো কিংবা খারাপ লাগ, জানার চেষ্টা করেছি তোমার অনুভূতি।

যা কিছু বল না কেন, কিছুই না বলে তোমার কাছে ছিলাম একজন ভালো শ্রুতি।

জেনে রাখো ভালোবেসেছি তবে না পাওয়ার যন্ত্রণায় কখনো দেব না আত্মহুতী।

ভালোবাসা কমবে না কখনো তোমার প্রতি।

ভালোবাসলে ফিরে আসো,তোমাকে নিয়ে বাঁধতে চাই পুরনো সেই নতুন ঘর বসতি।

‘খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা মনিটরিং করছে যুক্তরাষ্ট্র’

ডেস্ক রিপোর্ট:

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আবারও সামনে এসেছে। এ নিয়ে মতামত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবারের নিয়মিত ব্রিফিংয়ে ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক এক প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়, চিকিৎসার জন্য বিদেশযাত্রায় সরকারের নিষেধাজ্ঞার কারণে খালেদা জিয়া মৃত্যুঝুঁকিতে রয়েছেন।

খালেদা জিয়াকে বিদেশ গিয়ে চিকিৎসা নিতে অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র আহ্বান জানাবে কি না? জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বর্তমানে জন হপকিন্সের তিন চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে খালেদা জিয়ার মামলার বিচারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এসব বিষয় দৃষ্টি আকর্ষণ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মন্তব্য জানতে চাওয়া হয়।

জবাবে মিলার বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা মনিটরিং করছি। আমরা সরকারকে তার আইনি প্রক্রিয়ায় স্বচ্ছ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের ব্যাপারে উৎসাহিত করছি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক বিষয়ে আমাদের কিছু বলার নেই।

প্রসঙ্গত, বুধবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য জন হপকিন্সের তিন চিকিৎসক ঢাকায় এসেছেন। তাদের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর পর সাড়ে ১০টায় তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।

মার্কিন এ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন হয়েছে। পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে তার শরীরে টিপস প্রতিস্থাপন করেন তারা। বর্তমানে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এমবাপের রেকর্ড ভাঙলেন হালান্ড

ডেস্ক রিপোর্ট:

৫ ম্যাচ অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন আর্লিং হালান্ড। সেটিও জোড়া গোল। ৩-১ গোলে ইয়ং বয়েজকে হারিয়ে ‘জি’ গ্রুপে জয়ের হ্যাটট্রিক করল ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে সুইজারল্যান্ডের বার্নে তিনি শুধু জোড়া গোলই করলেন না, ভাঙলেন এমবাপের রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭টি গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড এত দিন দখলে ছিল ফরাসি তারকার। ২৩ বছর ২৯৫ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন এমবাপে। বুধবার রাতে ২৩ বছর ৯৬ দিনে ৩৭টি গোল করলেন হালান্ড।

ইয়ং বয়েজ বনাম ম্যান সিটি ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই ম্যানুয়েল আকাঞ্জি দলকে এগিয়ে দেন। মিনিট চারেকের মধ্যেই মেশচেক এলিয়া সমতা ফেরান। হালান্ড নিজের প্রথম গোল করেন ৬৭ মিনিটে। ম্যান সিটির রদ্রিকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন মোহাম্মদ আলি কামারা। পেনাল্টি থেকে গোল করে এমবাপের রেকর্ড ভাঙেন হালান্ড।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রদ্রির পাস থেকে ৩-১ করেন তিনি। তবে ইউলিয়ান আলভারেসের গোল বাতিল করে দেয় ভিএআর। কারণ, জাক গ্রিলিশের হাতে বল লেগেছিল। টানা তিনটি ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ স্থানেই থাকল ম্যান সিটি।

ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউকিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের পঞ্চম চালান ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।‌

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরেরদিন ২৯ সেপ্টেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় প্রকল্প এলাকায়। ৫ অক্টোবর বিকেলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

প্রথম চালানের এক সপ্তাহ পর গত ৬ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রাজধানী ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ১৩ অক্টোবর একই পথে ইউরেনিয়ামের তৃতীয় চালান এবং গত ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এরমধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। আর ২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটের ভৌত এবং অবকাঠামোগত কাজ শেষ হয়ে গেছে ৯০ শতাংশের বেশি। আর দ্বিতীয় ইউনিটের অগ্রগতি ৭০ শতাংশ।

আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ ভন্ডুল করতে না পারে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ ভন্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করলেও ১৯৭৫-১৯৯৬ এবং ২০০১-০৯ পর্যন্ত ২৯ বছরে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সরকার বাংলাদেশের উন্নয়নে কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও কষ্টের সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।’

ডাঃ জহিরুল হকের হত্যার বিচার চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জনপ্রিয় শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জহিরুল হকের হত্যার বিচার চেয়ে এবং হত্যার মাস্টার মাইন্ড গোল্ড সিলভার ফারুক ও অন্যান্য ঘাতকদের গ্রেফতার করে ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার মেডিকেল টেকনোলজিস্টরা।

উক্ত মানববন্ধনে শিশুরোগ বিশেষজ্ঞ ডা.জহিরুল হকের হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন কুমিল্লার আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সাধারন সম্পাদক সুভ্রত দাস গুপ্ত, সহ:সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী সোহেল,প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন,,মোঃ আবদুল খালেক,নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ শরিফুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গ্রীনভিউ আইএইচটি এন্ড ম্যাটস এর পরিচালক মোঃ মিজানুর রহমান, আইয়ুব আলী, ডাঃ রুপক এবং ডা.বনশ্রী,  সংগঠনের উপদেষ্টা কাজী আবদুল আউয়াল,
মোঃ আবদুল কাদের,মোঃ ওমর ফারুকসহ জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তথেকে মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হত্যার মূল নায়ক, হত্যাকারীসহ সংশ্লিষ্ট সকলকে খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ণিশ্চিতের আহবান জানানো হয়।

উল্লেখ্য, কুমিল্লায় রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের নিজ বাসা ও চেম্বারে জেলার জনপ্রিয় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরতর আহত হন ডাঃ জহিরুল হক। রাখা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছেন। এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যাকারী পাপ্পু, তার স্ত্রী, দুই ছেলে এবং সিলভার গোল্ড ডেভেলপার ফারুক আহম্মেদের নামে মামলা দায়ের করেন।