All posts by jitu

নৈরাজ্য করবে না‌ ওয়াদা করলে সমাবেশের অনুমতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নৈরাজ্য করবে না‌ ওয়াদা করলে সমাবেশের অনুমতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না- এরকম ওয়াদা দিলে তাদের পারমিশন (অনুমতি) মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার মগবাজার মধুবাগে‌ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‌

স্বরাষ্ট্রমন্ত্রী জানায়,‌ পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি। ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এদেশের মানুষ কখনোই সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না; এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না। ‌

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ দিচ্ছে,‌ কখনো ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। জনগণ যদি চায় তবে তারা আবার ক্ষমতা আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। জনগণের কাছে মাফ চেয়ে যদি ভোটে ক্ষমতায় আসতে পারে তবে আমার আনন্দে ক্ষমতা ছেড়ে দেবো, ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন।

‘কিন্তু সেটা না‌ করে আপনারা হরতাল-অবরোধ দেবেন, ঢাকা অচল করে দেবেন। ঢাকা অচল করে দিলে সেখানে হাজার হাজার মানুষ দেশের বাইরে যায়, অসুস্থ রোগী ঢাকায় আসে নানান ধরনের কর্মকাণ্ড ঢাকায় হয়ে থাকে। তাই জনগণের জান মাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য আছে তারা সেই দায়িত্ব পালন করবেন।’

৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৈমূর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী সেলিম রেজা, উত্তর সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী ‌ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রমুখ।

দাউদকান্দি তিতাসের পূজামন্ডব পরিদর্শন করেন সুবিদ আলী ভূইয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি ।

তিনি সোমবার (২৩অক্টোবর) শারদীয় মহানবমীর দিনে বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন-শৃঙ্খলাসহ দুর্গা উৎসবের নানান বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে যুক্ত হন।

পুজামণ্ডপ পরিদর্শনকালে সুবিদ আলী ভুইয়া বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য ধর্ম পালনে সমান অধিকার প্রদান করেছে। পারস্পরিক ভাতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে অতীতের মতো আওয়ামী লীগ সরকার সবসময় দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠনের নেতাকর্মীরা মণ্ডপ ও তার আশেপাশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দেশকে আবারো পাকিস্তানী চেতনায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে আহবান জানান তিনি।

পূজামণ্ডপসমূহ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ , দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরনবী, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়া বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়া বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ এটা আমরা বারবার বলছি। গতকাল (সোমবার) রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

বিএনপি মহাসচিব বলেন, সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন। তিনি বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন।

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় গতকাল (সোমবার) রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

এবার দুই ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

এবার দুই ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

ডেস্ক রিপোর্ট:

আরও দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মুক্তি পাওয়া দুজনই ইসরায়েলি নারী। সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে তাদের মুক্তি দেওয়া হয়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যে দুজনকে হামাস মুক্তি দিয়েছে তারা হলেন ৮৫ বছর বয়সী ইউখেবেদ লিফশিতজ ও ৭৯ বছরের নূরিত কুপার। ইসরায়েল জানিয়েছে, রাফাহ ক্রসিংয়ে ওই দুই নারীকে মিশরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

গত ৭ অক্টোবর যখন হামাস ইসরায়েলের কিব্বুতজ এলাকায় হামলা চালায়, তখন এই দুজনকে জিম্মি হিসেবে ধরে এনেছিল। তবে এই দুই নারীকে মুক্তি দেওয়া হলেও তাদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি।

লিফশিতজের মেয়ে শ্যারন লিফশিতজ মায়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, মায়ের মুক্তিতে কী যে স্বস্তি পেয়েছি, তা বলে বোঝাতে পারবো না। তবে আমি হামাসের হাতে জিম্মি বাকি ২০০ নিরপরাধ ইসরায়েলি বন্দীর মুক্তি চাই।

এর আগে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয় হামাস। তাদের দুজনকেও কিব্বুতজ থেকে জিম্মি করা হয়েছিল। তাদের মুক্তির বিষয়টি জানিয়ে হামাস বলেছিল, মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। জিম্মিদের মুক্তি দেওয়ার মাধ্যমে হামাস মার্কিন জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে, বাইডেন ও তার প্রশাসনের দাবিগুলো ভিত্তিহীন।

এদিকে হামাস আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার ওই দুই জিম্মিকে মুক্তি দেওয়ার পরও দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলে। তাতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন খান ইউনিসের। ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের একটি আবাসিক এলাকায় হামলা চালালে এ প্রাণহানি ঘটে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ গাজার মিসর সীমান্তবর্তী অঞ্চল রাফাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও ৩০ জন। এখানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: আনাদোলু এজেন্সি

টিভিতে ক্রাইম পেট্রোল দেখে চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ টাকা দাবী ৩ শিশু শিক্ষার্থীর

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার বজেন্দ্র চন্দ্র বর্মণ এর ছেলে শিফন চন্দ্র বর্মণ গত ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর বিটি রোড এলাকা থেকে নিখোঁজ হলে তার আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় একটি নিঁখোজ ডায়েরী করেন।

পরবর্তীতে নিঁখোজ শিফন চন্দ্র বর্মণ এর পরিচয়, ছবি এবং যোগাযোগের নাম্বারসহ সন্ধান চাই মর্মে চাঁদপুরের বিভিন্ন স্থানে পোস্টার লাগান। সেই পোস্টারে দেয়া মোবাইল নম্বরে গত ২১ অক্টোবর একটি অপরিচিত মোবাইল থেকে কল দিয়ে উক্ত ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে নগদ ২ লক্ষ টাকা দাবি করে। বিষয়টি চাঁদপুর জেলা পুলিশের দৃষ্টিগোচর হলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশক্রমে নিঁখোজ ব্যক্তির সন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর ডিবি পুলিশকে অনুসন্ধানের নির্দেশ প্রদান করেন।

চাঁদপুর ডিবি পুলিশ উক্ত মোবাইল নাম্বারের সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৩ শিশু শিক্ষার্থীকে সনাক্ত করে ডিবি অফিসে নিয়ে যায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২১ অক্টোবর বিকেলে খেলাধুলা করতে মাঠে আসার সময় এদের মধ্যে একজন তার দাদির ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে মাঠে আসে। তখন শিশুরা মাঠের পাশের দেয়ালে “নিঁখোজ ব্যক্তির সন্ধান চাই” মর্মে পোস্টারের মোবাইল নাম্বার দেখতে পেয়ে কল দিয়ে নিঁখোজ ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে নগদ ২ লক্ষ টাকা দাবি করে। তারা এ বিষয়টি টেলিভিশনে ক্রাইম পেট্রোল ও সিনেমায় দেখার কাহিনী দেখে দুষ্টামি করে টাকা দাবি করে। ডিবি পুলিশ প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অপরাধমূলক কোন তথ্য না পাওয়ায় শিশুদের বাবা মায়ের জিম্মায় প্রদান করা হয়।

শিশুদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার ও গেমস এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে তাদের আচরন পরিবর্তন হয়। এতে শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে বাঁধাগ্রস্থ হয়। ফলে শিশুরা মোবাইল ফোন ও টিভির বিষয়বস্তু অবিকল নকল করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে।

এ ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জানান, অভিভাবকরা শিশুদের একাকিত্ব দূর করার জন্য বই পড়ার পাশাপাশি খেলা-ধুলার অভ্যাস তৈরী করতে হবে। নিজেদের ব্যস্ততার কারণে সন্তানরা যাতে মোবাইলে আশক্তি ও টিভিতে ক্রাইম সিরিয়াল দেখে কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্তক থাকতে হবে।

বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হতে যাচ্ছে গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠক। দুই দিনব্যাপী আয়োজিত ওই ফোরামে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ব্রাসেলসে তিনি বুধবার (২৫ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুই দিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে গ্লোবাল গেটওয়ের আওতায় ৮৯ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ঘোষণা দেওয়া হবে। সেই প্রকল্প থেকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ খাতে বাংলাদেশকে ৩৫ কোটি ইউরো ঋণ এবং সাড়ে ৪ কোটি ইউরো মঞ্জুরি হিসেবে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরামে এ বিষয়ে চুক্তি সই হবে।

পায়রা ও চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

পায়রা ও চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

ডেস্ক রিপোর্ট:

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এটি বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে সাত নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর সাত নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮. মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ অব্যাহত থাকতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহওয়া অধিদপ্তর।

তামিম ইকবালকে নিচে খেলানো নিয়ে মুখ খুললেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ শুরুর আগে কম জল ঘোলা হয়নি তামিম ইকবালকে নিয়ে। তবে শেষ পর্যন্ত টাইগার এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে আসে বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য বাংলাদেশ ঢাকা ত্যাগের পরেই রীতিমত বোমা ফাটিয়েছিলেন তামিম। নিজের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছিলেন, এক শীর্ষ কর্তা তাকে ব্যাটিং অর্ডারের মিডলে নামতে বলেছিলেন। যা পছন্দ হয়নি দেশসেরা ওপেনারের।

বিশ্বকাপে আসার পর গতকাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে তার কাছে আরও একবার প্রশ্ন করা হয় তামিম প্রসঙ্গে। জানতে চাওয়া হয় আফগানিস্তানের বিপক্ষে মিরাজকে ওপরে খেলাতেই কি তামিমকে নিচে খেলার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল?

উত্তরে সাকিব জানান, ‘মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি।’

বিশ্বকাপে দল জিতছে না। গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে উজ্জীবিত করা কতটা কঠিন?

বিশ্বকাপের মতো মঞ্চে এসে দলকে খুব বেশি উজ্জীবিত করার দরকার হয় না। এখানে সবারই প্রেরণা আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। দলগতভাবে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকে মোটামুটি ভালো করেছে। সমন্বিতভাবে হলে আমরা হয়তো আরেকটু ভালো ফল করতে পারতাম।
সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দল

সাকিব বলেন, ‘প্রথমবার মনে হয় ওয়ানডে বিশ্বকাপের একটি ম্যাচে খেলা হলো না। আমার জন্য আফসোসের বিষয় ছিল। কোনোভাবেই কোনো ক্রিকেটার চান না ম্যাচ মিস করতে। এখানে মিস করাটা আমার জন্য কষ্টকর ছিল। বিশ্বকাপের মতো মঞ্চে এসে দলকে খুব বেশি উজ্জীবিত করার দরকার হয় না। এখানে সবারই প্রেরণা আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। দলগতভাবে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকে মোটামুটি ভালো করেছে। সমন্বিতভাবে হলে আমরা হয়তো আরেকটু ভালো ফল করতে পারতাম।’