Tag Archives: একজনের মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা সড়কে

চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সুজন হাজী (৩৬)। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও জৈন উদ্দিন হাজী বাড়ির মো. খোরশেদ আলম হাজীর ছোট ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। পরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হস্তক্ষেপে সুজন হাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন থানা পুলিশ। এবং মোটরসাইকেল গুলো হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে মহামায়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে বাকিলার উদ্দেশে রওনা দেন সুজন হাজী। পথে গোগরা এলাকার কেকে ফুড স্পটের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে দ্রুত গতিতে আসা অন্য আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় উভয় মোটরসাইকেলের তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই সুজন হাজীর মৃত্যু হয়। গুরুত্বর আহত অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।

জানা যায়, সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পেশাগতভাবে তিনি মহামায়া বাজারে সুপারির ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দুই সন্তান, এক ভাই ও এক বোন সহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মহামায়া বাজারের ব্যবসায়ী বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

হাজীগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুজন হাজী নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে বলে জেনেছি। তবে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়।

মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে দুজনের ঝগড়া, একজনের মৃত্যু

 

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর দক্ষিন পাড়া এলাকায় বুধবার সকালে গাছের পাতা কুড়ানো নিয়ে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধামঘর দক্ষিন পাড়ার মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) ও তার পাশের বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৫) এর মধ্যে বুধবার সকালে দুই জনের স্ত্রীদের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে খোরশেদ আলমের ধাক্কায় জহির মিয়া মাটিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়ির পাশের পুকুর পাড় থেকে পাতা কুড়াতে গেলে খোরশেদ আলমের স্ত্রী আমাকে গালমন্দ শুরু কর। একপর্যায়ে আমার স্বামী প্রতিবাদ করলে খোরশেদ আলম আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খোরশেদের সাথে কথা বলতে গেলে আমার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খোরশেদ আলমের ধাক্কার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জহিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ বিষয়ে নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার খোরশেদ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কুমিল্লায় সোমবারে আরো ৩৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮৮ জনে।

সোমবারের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৮ জনে গিয়ে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১৪ জন, তিতাস ৩ জন,চৌদ্দগ্রামে ১ জন, লালমাইয়ে ১ জন,লাকসামে ২ জন, দাউদকান্দিতে ২ জন, আর্দশ সদরে ১ জন ও বুড়িচংয়ে ২ জন।

আজকের রিপোর্টে ১৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সবাই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৫৩৫ জন করোনা রোগী।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।  তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ১৮৬ জনের। এর মধ্যে ৮ হাজার ৫৮৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

সৌদিআরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১১২ জন, একজনের মৃত্যু

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি  আরবঃ

সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে মদিনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে মত্যুর সংখ্যা ৩ জন। এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসে সৌদিআরবে নতুন করে আক্রান্ত হয়েছে ১১২ জন।  এ পর্যন্ত সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১০১২ জন।এদের মধ্যে ৩৩ জন সুস্হ্য হয়েছে।

নতুন আক্রান্ত ১০১২ জনের মধ্যে রাজধানী রিয়াদে ৩৪ জন, মক্কায় ২৬ জন,তায়েফ ১৮ জন,জেদ্দায়  ১৩ জন,দাম্মামে ৬ জন, কাতিফ ৫ জন, মদিনায় ৩ জন,খোবার ২ জন,আল হুপাপ ২ জন,দাহরান ১জন,বুরাইদা ১ জন ও খাপজিতে ১ জন।

সৌদি স্বাস্হ্য মন্ত্রনালয় জানায়, পূর্বের আক্রান্ত লোকদের সাথে সংস্পর্শের কারনে দিন দিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,তাই স্বাস্হ্য মন্ত্রনালয়ের দিক নির্দেশনা মেনে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন।