Tag Archives: এডিসি

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে : এডিসি মোস্তাফিজুর রহমান

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্তলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন-বরণ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, চমৎকার সুন্দর ও মনোরম পরিবেশে ডাকাতিয়া নদীর তীরে ও রেল লাইনের পাশে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে অনেকে শিক্ষার্থী পড়াশুনা করে দেশের উচ্চ স্থানে অধিষ্ট রয়েছেন। তোমাদেরকেও তাদের মত হতে হবে।

তিনি বলেন, আমরা ধৈর্য্যশীল জাতি, কারণ আমরা ১৯৪৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত অন্যায় সহ্য করেছি। তাই আমরা ধৈর্যহীন ছিলাম, মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। প্রয়োজনের তাগিদে ধৈর্য্য ধরতে হয়। আজকে নবাগত শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামীর স্মার্ট বাংলাদেশের সারথী তোমরাই। তোমাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হবে।

তিনি আরও বলেন, আমাদের সময় শিক্ষা প্রতিষ্ঠানে তেমন অবকাঠামোগত কোন সুবিধা ছিল না। আমরা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে। প্রতিষ্ঠানের লাইব্রেরী সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে। খেলাধূলা মনকে প্রফুল্ল রাখে। সাহিত্য আমাদের অনেক আনন্দ দেয়। মোবাইলের নেশা তৈরি না করে, সাহিত্যিকদের অনুসরণ করতে পারো। শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল, সুযোগ থাকলে আবার আসব তোমাদের এ কলেজে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ন, কারন আজ তাদের কলেজের প্রথম দিন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হলো টার্নিং পয়েন্ট। স্মার্টফোনের মাধ্যমে আজ আমরা তথ্য পাচ্ছি, তা ডিজিটাল বাংলাদেশ এর জন্য সম্ভব হয়েছে। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান এ কলেজ। এ কলেজটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে আমি জিরো টলারেন্স। এ অঞ্চলের অনেক অভিভাবক বলেছেন, যদি এ কলেজটি না থাকতো, তাহলে উচ্চশিক্ষায় তাদের সন্তানদের পড়ানোর সুযোগ হতো না।

তিনি বলেন, দেশে অনেক মেগা প্রকল্প হয়েছে। এ অঞ্চলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আমাদের এই কলেজসহ এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এ কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন। চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান মহোদয় অত্যন্ত আন্তরিক ও জনবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবি’র প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উবি’র প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার মিসেস ফিরোজা বেগম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র সহকারি শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির ছাত্রী সুমাইয়া আক্তার শাম্মী।

এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

এসময় কলেজের একাদশ শ্রেনির নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্লাস রুটিন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির এপিএস আগে হামলা চালিয়েছে: ডিবি প্রধান

এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির এপিএস আগে হামলা চালিয়েছে: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে থানায় মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন আগে হামলা চালান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিবি প্রধান জানান, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে, তার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগে বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা চালান। এই বিষয়টিও তদন্তে আসা উচিত।

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। দুই ছাত্রলীগ নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন।

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা যায়, এডিসি হারুন ৯ সেপ্টেম্বর রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন এডিসি হারুন অর রশিদ।

এ ঘটনায় গত রোববার সেপ্টেম্বর বিকেলেই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুইদিনের মধ্যে দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে ডিএমপি পুলিশ কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর হারুনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। আবার ওইদিন বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে এপিবিএন-এ বদলি করা হয়।

তবে গতকাল সোমবার বদলি করা এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এডিসি হারুন অর রশিদ সাময়িক বরখাস্ত

এডিসি হারুন অর রশিদ সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট:

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটান এডিসি হারুন।

পরে গতকাল রবিবার দুপুরে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়।

এরপর সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

আজ সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাক্ষাতের পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে―এমন খবর পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শাহবাগ থানার ওসির (তদন্ত) কক্ষে গত শনিবার রাতে এই মারধরে নেতৃত্ব দিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এক পর্যায়ে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা গিয়ে থানা থেকে আক্রান্ত নেতাদের উদ্ধার করেন।

পুলিশের মারধরের শিকার ছাত্রলীগের তিন নেতা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি আছেন।

অন্যরা চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন।

এদিকে ঘটনা তদন্তে রবিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। কমিটিকে দুই দিনের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।