,

ব্রাহ্মণবাড়িয়া ফারুকীর হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2017
news-image

 

আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়া॥

আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকান্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর   অংশ   হিসেবে   শুক্রবার   ব্রাহ্মণবাড়িয়ায়   মানববন্ধন করেছে   বিশ্ব   সুন্নী   আন্দোলন   ব্রাহ্মণবাড়িয়া   জেলা   শাখা।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া   প্রেসক্লাব   চত্বরে   আয়োজিত   মানববন্ধনে সভাপতিত্ব   করেন   সংগঠনের   জেলা   শাখার   উপদেষ্টা   মোঃ   শাহীন   আহমেদ মুজাহিদ।   এ   সময়   বক্তব্য   রাখেন   জেলা   শাখার   আহ্বায়ক   নজরুল   ইসলাম মাস্টার,   মাঈনুদ্দিন   টিটু,   ওসমান   মুন্সী,   ইউরোপ   শাখার   সদস্য   আল আমীন   সবুজ,   সালমা,   আরমিনা,   ইভা   প্রমূখ।   মানববন্ধনে   বক্তারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব   শহীদ   আল্লামা   নূরুল   ইসলাম   ফারুকী’র   নৃশংস   হত্যাকারীখুনীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানান।