Tag Archives: কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি; সভাপতি মিজান

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদ একাংশের কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমান মাহবুব।

মঙ্গলবার (২১শে মার্চ) এক সাধারণ সভায় সদ্য বিদায়ী সভাপতি সাইদুল আল-আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়াত এবং প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ রায়হান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল ইসলাম।

কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের প্রভাষক আবু বকর ছিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মনোনীত হয়েছেন আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন।

এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মোঃ আবু তাহের, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম রায়হান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্ৰ নন্দী, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুলহাস মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পাৰ্থ চক্রবর্তী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিনথিয়া মুমু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ হাসান শাহরিয়ার।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘কিংবদন্তি’র মোড়ক উন্মোচন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘কিংবদন্তি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) মোড়ক উন্মোচন করেন প্রকাশনাটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে প্রকাশনাটি প্রকাশের উদ্যোগ নেয় বঙ্গবন্ধু পরিষদ।

প্রকাশনাটির সম্পাদক হিসেবে ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম এবং আহবায়ক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

প্রকাশনার আহবায়ক মোহাম্মদ নাসির হুসেইন বলেন, আমাদের প্রকাশনাটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বের করা হয়েছে। এখানে দেশ বরেণ্য লেখক-সাহিত্যিকদের লেখনী, দুইজন বীরাঙ্গনাসহ মুক্তিযুদ্ধকালীন সময়ের কিছু ছবি সংযুক্ত করা হয়েছে। বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রকাশনা ও সম্পাদনা পর্ষদের সহ সম্পাদক, সদস্য ও সদস্য সচিববৃন্দ।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধু পরিষদ-২০২১ কমিটি সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির ঘোষণার পর কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ রায়হান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কর ছিদ্দিক (মাসুম), কোষাধ্যক্ষ হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মার্কেটিং বিভাগের মোঃ মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক ফার্মেসী বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল জামিল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং আইন বিভাগের প্রভাষক সোরহাব হোসেন।

উল্লেখ, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটির প্রতিবাদ অপরাংশের

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ড. দুলাল-ড. জুলহাস অংশের কমিটি গঠনের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরেকটি অংশ। সোমবার (৮মার্চ) আরেকাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ চর্চাকে বাধাগ্রস্ত করতে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে পাকাপোক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক অনুমোদিত কমিটি থাকা সত্ত্বেও অবৈধভাবে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অবিলম্বে অবৈধভাবে ঘোষিত কমিটি বাতিলের প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৭ মার্চ একটি গোষ্ঠী বঙ্গবন্ধু পরিষদের নামে একটি অবৈধ কমিটি গঠনের ঘোষণা দেয় যা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী এ ধরণের কোনো বৈধতা নেই। কেননা ইতিমধ্যে একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের একটি কমিটি রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে। কেননা, পরিষদ মনে করে, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বন্ধ করা এবং বঙ্গবন্ধুর আদর্শের চর্চাকে গতিশীল করার ক্ষেত্রে প্রশানেরও দায়দায়িত্ব রয়েছে।

তবে এসব বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের ড.দুলাল-ড. জুলহাস অংশের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ওনাদের এসব অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। ২০১৮ সালে বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন হওয়ার পর দীর্ঘদিন কোন পরিষদ ছিলো না। কারণ কমিটির মেয়াদ ছিলো এক বছর, এরপর নতুন করে কমিটি গঠনের ব্যাপারে আমরা বেশ কয়েকবার বললেও ওনারা কোন আগ্রহ দেখায় নাই। এরপর ২০২১ এর শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে আমরা গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করি।গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। তিনি আরো বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী করা আহ্বায়ক কমিটির নেতৃত্বে নীল দলের প্যানেল ঘোষণা করে আমরা নির্বাচনে অংশ নিয়ে পূর্ণ প্যানেলে জয়ী হই। কোনটা বৈধ, কোনটা অবৈধ তা তো আঙ্গুল দিয়ে দেখানোর কিছু নেই, নির্বাচনের ফলাফলই বুঝা যায় কারা বৈধ আর কারা অবৈধ।

উল্লেখ্য, গত রবিবার (৭মার্চ) বঙ্গবন্ধু পরিষদের একাংশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দীকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটির প্রতিবাদ জানিয়েছে আরেকাংশ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছে অপর একটি অংশ।

বুধবার একাংশের আহ্বায়ক ড. জি এম মনিরুজ্জামান এবং সদস্য সচিব ড. মোঃ মোকাদ্দেস উল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ২০১০ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে চেতনার চর্চা করে আসছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র মোতাবেক প্রতিবছরই নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু সে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ২০১৮ সালে গঠিত বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০১৯ ও ২০২০ সালের নতুন কমিটি গঠন করতে তালবাহানা করে এবং ক্ষমতা কুক্ষিগত করে তিন বছর অতিবাহিত করে বঙ্গবন্ধুর চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। ফলে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সদস্যবৃন্দ এই স্বেচ্ছাচারী ও অবৈধ কমিটির দুষ্ট চক্র থেকে পরিত্রান পাওয়ার জন্য গত ৪ ডিসেম্বর ২০২০ দুই-তৃতীয়াংশ শিক্ষকের মতামতের ভিত্তিতে বঙ্গবন্ধু পরিষদ গঠনের লক্ষ্যে অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র অনুচ্ছেদ-৮ মোতাবেক উপর্যুক্ত কমিটি গঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি ক্ষুদ্র অংশ দুই-তৃতীয়াংশ শিক্ষকের মতামতকে উপেক্ষা ও অবজ্ঞা করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম ব্যাহত ও বিবেদের রাজনীতি করার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা করে। যা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা এহেন অযৌক্তিক, অবৈধ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থী শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি হয়। সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর শিক্ষকদের একাংশ তৎকালীন কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা জানিয়ে ড. জি. এম. মনিরুজ্জামানকে আহ্বায়ক ও ড. মোঃ মোকাদ্দেস উল ইসলামকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করে। পরে দুটি পক্ষই নিজেদেরকে বঙ্গবন্ধু পরিষদ দাবি করে আলাদা আলাদা নীল দলের প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নেয়। এরপর ৫ জানুয়ারি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে শিক্ষকদের একাংশ।

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি; সভাপতি মিজান, সম্পাদক নাসির

কুবি প্রতিনিধিঃ

কুমিল­া বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ড. বনানী বিশ্বাস, রসায়ন বিভাগের ড. মো: শাহাদাৎ হোসেন ও লোকপ্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের মুহাম্মদ রেজাউল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের মো: নাহিদুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের মো: মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাজী এম আনিছুল ইসলাম, প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল, ক্রীড়া সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মো: আওলাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো: মঞ্জুর হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে গনিত বিভাগের মো: আতিকুর রহমান মনোনীত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন অর্থনীতি বিভাগের ড. স্বপন চন্দ্র মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আইনুল হক ও এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের মো: জিয়া উদ্দিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো: এমদাদুল হক, রসায়ন বিভাগের মো: রাসেল মনি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহবুবুল হক ভূইয়া, ফার্মেসী বিভাগের রাফেজা খাতুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারং বিভাগের মো: মহিবুল­াহ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সংগীতা বসাক।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ মার্চ সর্বশেষ বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন করা হয়। তবে শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর শিক্ষকদের একাংশ ঐ কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা জানিয়ে ড. মনিরুজ্জামানকে আহবায়ক ও মোকাদ্দেস উল ইসলামকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করে। পরে দুটি পক্ষই নিজেদেরকে বঙ্গবন্ধু পরিষদ দাবি কওে আলাদা আলাদা নীল দলের প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নেয়।