Tag Archives: কুবি

কুবিতে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ

কুবিতে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ

কুবি প্রতিনিধি :

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি লক্ষ্যে আগামী ১০ (দশ) দিনের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার ( ২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নে উল্লেখিত সমন্বয়কবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

কর্মীসভার সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করবেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি মোঃ সুমন খলিফা (ওয়ালিউল সুমন), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার।

এর আগে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কুবিতে সমাপ্ত হলো ইংরেজি সপ্তাহ-২০২৩

কুবিতে সমাপ্ত হলো ইংরেজি সপ্তাহ-২০২৩

কুবি প্রতিনিধি :

বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ইংরেজি সপ্তাহ-২০২৩ এর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন।

১৬ তম ও ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১০ম ও ১১দশ ব্যাচের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় শেষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, রম্য বিতর্ক, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন বিভাগটির শিক্ষার্থীরা।

এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ড মোহা. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাকেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

কুবির আইন অনুষদের নতুন ডিন উপাচার্য আবদুল মঈন

কুবির আইন অনুষদের নতুন ডিন উপাচার্য আবদুল মঈন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কোন শিক্ষক নিয়োজিত না থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) ধারায় বলা হয়, ‘ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ডীনের পদ শূণ্য হইলে ভাইস-চ্যান্সলর ডিন পদের দায়িত্ব পালনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।’

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ও টেড ইন্টারন্যাশনাল এর অনুমতিতে প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিদের বক্তব্য তুলে ধরার অনুষ্ঠান টেডএক্স। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের নামকরণ হয়েছে ‘TEDx Comilla University’। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা জেলার শিক্ষার্থীও অংশগ্রহণ করতে পারবে।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’র (বার্ড) ময়নামতি অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের TEDx বুথ থেকে টিকেট সংগ্রহ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। এছাড়াও দেশের খ্যাতনামা ১২ জন ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন। তারা হলেন, জাতীয় মসলিন পুনরুদ্ধার কমিটির প্রধান ড. মনজুর হোসাইন, সংগীতশিল্পী ও গীতিকার হায়দার হুসাইন, আন্তর্জাতিক চিত্রসাংবাদিক জিএমবি আকাশ, নেক্সট ভেঞ্চারস এর সিইও আব্দুল্লাহ জায়েদ, গবেষক ড. নওশাদ আমিন, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সহ অন্যান্যরা। ভারতের পুনে থেকে আসছেন ড. আ্যামে পঙ্গারকার।

এ বিষয়ে TEDxCoU এর লাইসেন্স এন্ড লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিভিত্তিক চর্চা খুব কম হয়। TEDx এমন একটি বুদ্ধিভিত্তিক প্লাটফর্ম যা অ্যাকাডেমিক এবং মোটিভেশন এর সংমিশ্রণ। আমরা চাচ্ছি কুবি সবদিক দিয়ে এগিয়ে যাক। আমরা যাতে আরো দূরবর্তী চিন্তা করতে পারি সে জন্য আমাদের দরকার সফল কিংবা ভিন্নধর্মী মানুষদের কাজ নিয়ে জানা, তাদের ধারণাগুলোকে যদি আমরা আমাদের মেধার সাথে সংমিশ্রণ করতে পারি তবে হয়ত আমরা আরো বড় কিছু করতে পারবো। TEDx প্লাটফর্মে পুরো বিশ্বে এই সুযোগটি করে দেয় যাতে মানুষ নতুন নতুন ধারণার সাথে পরিচিত হতে পারে। একই সাথে এটি একটি আন্তর্জাতিক প্লাটফর্ম বিধায় এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করতেও সহায়তা করবে। দেশ এবং বিশ্ব মণ্ডলে আমরা আরো বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবো ।

উল্লেখ্য, TED এমন একটি মিডিয়া অর্গানাইজেশন যারা কিনা এমন সব কনফারেন্স আয়োজন করে যেখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসে কথা বলেন। এবং সেসবের ভিডিও তারা তাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে আপলোড করে। বিশ্বব্যাপী TED এর অনুষ্ঠান আয়োজনকে সবার কাছে পৌঁছিয়ে দিতে TEDx এর উদ্ভব। যেখানে TED এসব পোগ্রামের মনিটর করে না। শুধু TED International এর অনুমতির প্রয়োজন হয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে TEDx এর এমন আয়োজন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে।

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম বুয়েট

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম বুয়েট

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘সিওইউ-ব্রাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট -২০২৩ বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’।

শনিবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রকৌশল অনুষদে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭১ টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে প্রতিযোগিদের ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান মো.শাহরিয়ার মানজুর । এছাড়াও উপস্থিত ছিল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’ দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের দল ‘সংশপ্তক’, তৃতীয় স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘এনএসউ প্রিমিউটেড’, চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ‘ আরও নাউ অর নেভার ‘ এবং পঞ্চম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দল ‘রুয়েট জিরো এসি স্কোয়াড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দল ‘ সিওউ আনপ্রেডিক্ট্যাবল ৩২০৭’ দশম স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য বুয়েটের শিক্ষার্থী আহমেদ হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, অনেক ভালো লাগছে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হতে পেরে। আগেও কয়েকটি প্রগামিং প্রতিযোগিতার অংশগ্রহণ করলেও এবারই প্রথম স্থান অর্জন করেছি। অনুভূতি সত্যিই অন্যরকম।

প্রতিযোগিতার বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান বলেন, এমন সুন্দর একটা আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। মোট ৭১ টি দল অংশগ্রহণ করেন প্রতিটি দলে ৩ জন ও এক জন কোচ ছিলেন। ভবিষ্যতে এমন আয়োজন আরো করা হবে।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যারা আজকের প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানায়। ভবিষ্যতে এমন আরো সুন্দর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। এমন আয়োজনে মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম পাঁচটি দলকে মোট ৬০ হাজার টাকা প্রাইজ মনি দেওয়া হয় যেখানে প্রথম দল ১৫ হাজার টাকা ও পঞ্চম দল ছয় হাজার টাকা পায়।

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবি প্রতিনিধি:

গণরুমের সংস্কৃতি বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিয়েছেন বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা। আবাসন নীতিমালা অনুসারে সিট বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের বিপরীতে ছেলেদের ৩টি হলেই গণরুম রয়েছে। সেখানে প্রায় কয়েকশ শিক্ষার্থী গাদাগাদি করে থাকে বলে জানা গেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অনেকেই গণরুমে উঠতে শুরু করেছে।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার বলেন, উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমি শিক্ষার্থীদের সাথে বসেছি, এবং তাদেরকে মৌখিকভাবে নিদিষ্ট মেস বা অন্যকোনো ব্যবস্থা করতে বলছি। রবিবারে তাদেরকে নোটিশ দিয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। আর যাদের স্নাতকোত্তরের ফাইনালি রেজাল্ট হয়ে গেছে তাদের চলতি মাসের মধ্যে হল ছেড়ে দিতে জানিয়ে দেওয়া হয়েছে।

কী অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চারটি বিষয় (মেধা, সিনিয়র-জুনিয়র, দূরত্ব, আর্থিক) বিবেচনা করে দেওয়া হবে।

এদিকে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মিহির লাল মিহির লাল ভৌমিকও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, আমার হলে কোন গণরুম নেই, তবে নিচে কয়েকটি রুমে ছয়জনের জায়গায় সাতজন থাকে। যাদের স্নাতকোত্তর রেজাল্ট দিয়ে দিয়েছে তাদের কয়েকজনকে অলরেডি আমি সিট বাতিল করে দিয়েছি। আর পরীক্ষা নিয়ন্ত্রক থেকে যে রেজাল্ট শিট আসবে সে অনুযায়ী তাদের সিট বাতিল করা হবে। সেই স্থানে নতুন শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে গণরুম বন্ধ সহ আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুবিতে বন্ধ হচ্ছে গণরুম, সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী

কুবিতে বন্ধ হচ্ছে গণরুম, সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে গণরুমের সংস্কৃতি। নিয়মিত ও বৈধ শিক্ষার্থী ব্যতীত থাকতে পারবে না কেউই। সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফএম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট ও প্রক্টর এর উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত সমূহ হলো, শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে, গেস্টরুম/গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। এছাড়াও হলের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন। হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।

কুবিতে ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ শুরু

কুবিতে ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ শুরু

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক প্রিয় শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে৷ সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির নিচে নিজস্ব বুথে সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের মাধ্যমে এ সাংগঠনিক সপ্তাহ শুরু হয়। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা যায়, প্রতিবছর নবীন শিক্ষার্থীদের ডিবেটের সাথে যুক্ত করতে ও ডিবেটে আগ্রহী করে তুলতে সাংগঠনিক সপ্তাহ পালন করে থাকে সংগঠনটি। সদস্য সংগ্রহ শেষে নবীন বিতার্কিকদের উপযোগী করে তুলতে বিতর্ক সম্পর্কিত যাবতীয় তথ্য হাতে কলমে শেখাতে দু-দিন ব্যাপী বির্তক কর্মশালার আয়োজন করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি৷ এছাড়াও পাবলিক স্পিকিংসহ আরো বিভিন্ন দক্ষতার অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

কুবিতে ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ শুরু

সংগঠনটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, সাংগঠনিক সপ্তাহে প্রাথমিকভাবে আমরা বিতর্কে আগ্রহী সদস্য নিয়ে থাকি৷ পরবর্তীতে বিভিন্ন কর্মশালা, সাপ্তাহিক বাংলা ও ইংরেজি সেশনের মাধ্যমে সদস্যদের বিতার্কিক হিসেবে তৈরি করা হয়। সদস্য সংগ্রহ শেষে নতুন দুটি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা ‘ডিবেটর সার্চ’ প্রতিযোগিতার আয়োজন করবো।
সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সবসময়ই নতুন বির্তাকিক তৈরীতে সচেষ্ট। প্রতিবছরের ন্যয় এবার ও সাংগঠনিক সপ্তাহের মাধ্যমে নতুন ছেলে মেয়েদের বির্তকে প্রতি আগ্রহ ও বির্তকে হাতে কলমে শেখাতে নানা কর্মসূচি মিলিয়ে সপ্তাহটি সাজানো হয়েছে। আমি আশা করি এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিতর্কের আয়োজন, জাতীয় ও টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন করে বিতার্কিক তৈরিতে কাজ করছে।

কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরণ অনুষ্ঠিত

কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনে নবীনবরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৯ নং রুমে এ আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতা মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। এতে সংগঠনের ১৫ তম ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুহসিন জামিলের সঞ্চালনায় সহ সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম।

এসময় নবীনদের পক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার অনুভূতি প্রকাশ করে বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমার আপন ঠিকানা। এই সংগঠনে সঙ্গে থাকার ফলে শত দূরত্বে থেকেও মনে হয় পরিবারের সাথে আছি। আমি এই সংগঠনের ছায়াতলে থাকতে চাই। যতদিন থাকবো এই সংগঠনের সবার সঙ্গে মিলেমিশে একসাথে পথ চলতে চাই।

গণিত বিভাগের নবীন শিক্ষার্থী প্রিয়া মনি দেব বলেন, প্রথম যখন ক্যাম্পাসে এসেছি তখন অনেক খারাপ লাগাতো। কিন্তু এই সংগঠনে এসে বড় ভাইবোনদের সাথে কথা বলে মনে হলো আমি সিলেটেই আছে। এখন আমার আর খারাপ লাগে নেই। শেষ পর্যন্ত এই সংগঠনের সাথে থাকতে চাই।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক সাইদুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ অ্যাসোসিয়েশন আমার আবেগের জায়গা। ক্যাম্পাস অন্য সব জায়গায় আমরা ফরমাল। কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা ইনফরমাল। সিলেটের মানুষ খুব অতিথিপরায়ণ। আর এটি একটি মানবিক সংগঠন। আমরা দূর্যোগে মানুষের পাশে দাড়িয়েছি। সিলেটে বন্যা কবলিত মানুষদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অনাথ শিশুদের কাপড় বিতরণসহ ইত্যাদি মানবিক কাজে আমরা অংশগ্রহন করেছি।

তিনি নবীনদের উদ্দেশ্যে আরোও বলেন, আজকের নবীন বরণের মধ্যে দিয়ে তোমার আনুষ্ঠানিকভাবে জালালাবাদ অ্যাসোসিয়েশন পরিবারের সদস্য হয়েছো। তোমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকবে।

সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম বলেন, সিলেট থেকে আমিই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আমার নিজের আরেকেটি ঠিকানা হচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমি খুবই আনন্দিত হয়েছি প্রথম যখন এই সংগঠনের সাথে যুক্ত হয়। আমার বিপদে সবসময় কাছে থেকেছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যরা। এইখানে আসলে আমার মন আপনাআপনি ভালো হয়ে যায়। আমি খুব গর্বিত এই সংগঠনকে নিয়ে। এই ফিলটা নেওয়ার জন্য হলেও এইখানে আসবেন আপনারা। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, সবার প্রথম ও প্রধান কাজ পড়াশোনা করা। তারপর বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমসহ বাকি কাজে অংশগ্রহণ করবেন। সংগঠন এসে আপনারা মানসিক প্রশান্তিটা পাবেন।

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জান্নাত-বাঁধন

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জান্নাত-বাঁধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী কাউসার আহাম্মেদ বাঁধন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব, সদ্য বিদায়ী সভাপতি আল নাঈম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাতেমা তুজ জোহুরা মীম (প্রশাসন), সাদিয়া আফরিন (বাংলা বিতর্ক) মোঃ সোহাগ আহমেদ (ইংরেজি বিতর্ক), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল (প্রশাসন), মোহাম্মদ রুবেল (বাংলা বিতর্ক), অভিজিৎ রায় (ইংরেজি বিতর্ক), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন সামি, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন মোহনা, অর্থ সম্পাদক মো. এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক পরাগ বড়ুয়া নিলয়, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লাবিব রহমান।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তানভীর হোসাইন, কাজী মিরাজ, মো. আব্দুর রহমান আস সাদী, মো. আবিদুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)। বিতার্কিক তৈরিতে সংগঠনটি নিয়মিত সাপ্তাহিক বাংলা ও ইংরেজি বিতর্কের সেশন পরিচালনা, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং জাতীয়, আন্তর্জাতিক ও টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে থাকে।