Tag Archives: কুবি

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ শে আগষ্ট) বিশ্ববিদ্যালয়েক সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

এছাড়া “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব।

প্রসঙ্গত, হুইসেলব্লোয়ার হলো তারাই যারা প্রতিষ্ঠান বা কর্মপ্রক্রিয়ার ভেতরে থেকে দুর্নীতি বা অনিয়মের খবর ফাঁস করে দেন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের ভেতরে থেকে নৈতিবাচক সব ধরনের তথ্য তারা জানিয়ে দেন। ফলে প্রতারণা ও অপচয় থেকে শুরু করে অপরাধের চক্রান্ত এবং যুদ্ধাপরাধের মত খবরও প্রকাশ হয়ে যায়।

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

কুবি সংবাদদাতা :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শাইমুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আজমীর হোসাইন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ দিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন ও মো. শাইমুন মিয়া। উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা শেষে ফলাফল সমান হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মো. শাইমুন মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এতে সাহিত্য সম্পাদক পদে মো. আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান অনিক, ক্রীড়া সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আবু হানিফ, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে হামিদুর রহমান আজাদ, সহ-প্রচার সম্পাদক পদে মো. কাউসার আলম নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, নতুন এ কমিটি ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

কুবির আইসিটি বিভাগের ল্যাবে আগুন, সূত্রপাত জানে না কতৃপক্ষ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ল্যাব-১ এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

২৯ এপ্রিল ভোর সোয়া ৫ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানে না কতৃপক্ষের কেউই। ঘটনাস্থল পরিদর্শনে যেতে চাইলে সাংবাদিকদের বাঁধা দেন কর্তব্যরত এক আনসার সদস্য। এসময় তিনি বলেন, এখানে যাতে কাউকে ঢুকতে দেওয়া না হয় সে ব্যাপারে উপাচার্যের নির্দেশনা আছে। আপনারা কতৃপক্ষের অনুমতি নিয়ে আসেন।

তিনি আরও বলেন, আমি ভোর ৫টায় একটা বিস্ফোরণের আওয়াজ শুনি। এরপর দৌড়ে গিয়ে ধোঁয়া দেখতে পেয়ে আমার স্যারকে জানাই। আগুন কিভাবে লেগেছে সেটা জানিনা।

এদিকে ঘটনার তদন্তের জন্য গতকাল পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিভাগীয় প্রধান ড. সাইফুর রহমান বলেন, আমি ক্যাম্পাসের বাইরে থাকায় কিভাবে আগুন লেগেছে আমি জানি না। সম্ভবত একটা শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী বলেন, আগুন কিভাবে লেগেছে সেটা তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে জানা যাবে। আর আগুন লাগার ফলে একটা এসি পুড়ে গেছে।

প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাসান বলেন, আগুন লেগেছে এটা আমি অবগত আছি কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানিনা।

তদন্ত কমিটির সদস্য এন এম রবিউল আওয়াল চৌধুরী বলেন, একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এখনো কোনো মিটিং করিনি। আগুনের সূত্রপাত আমি জানিনা।

সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুবির বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের ইফতার মাহফিল

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লার বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট’স এসোসিয়েশনে’র (বিবিএসএ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার ( ১৬ এপ্রিল) কুমিল্লা জমজম রিসোর্টে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীগের সহসভাপতি এডভোকেট আবুল হাশেম খানঁ।

প্রধান অতিথি সংসদ সদস্য হাশেম খানেঁর বক্তব্যে বলেন, আমাদের সময়কালে একটি উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। বর্তমানে এই দুই উপজেলার অনেক শিক্ষার্থীর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে যা গৌরবের। বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা অনেক মেধাবী। আমরা আশাবাদী তোমাদের মানবিক ও রাজকীয় আচরনের মাধ্যমে তোমাদের পরিচয় ফুটিয়ে তুলবে এবং সব ধরনের সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, কুমিল্লা ময়নামতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই উপজেলার শিক্ষার্থীবৃন্দ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিতে যাবে গাড়ি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকেল ৪টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, গতকাল পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ট্রেজারার স্যারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।

১৩ জুন থেকে কুবিতে চূড়ান্ত পরীক্ষা শুরু

শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক কওে পরীক্ষা নিবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর প্রকোপ ২য় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। এর আগে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়া শুরু করা পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়। এ সময় ৩২ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ালেন কুবি শিক্ষক

 

শাহাদাত বিপ্লব, কুবি :

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট হুটনি জয় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম।

মঙ্গলবার (৪ মে) মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় নিজ দেশের পতাকা ওড়ান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম এসময় সাথে ছিলেন।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (৪ হাজার ৪২১ মিটার)।

আসাদ আজিম ও তারিক নাসিম উভয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নরত।

ছোটবেলায় পাহাড়ে ওঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় ওঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। আমি প্রতিটি অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পাই।’

আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, অ্যারিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) আরও বিভিন্ন উঁচু পাহাড় জয় করেছেন।

তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লেখেন, ‘এই হাইকিংপ্রীতির হাতেখড়ি হয়েছে আমার বাবা মো. আবদুল হক সাহেব যখন তার সন্তানদের নিয়ে চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ি ফুলের চারাগাছ খুঁজে বেড়াতেন এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন, তখন থেকে।’

তিনি বলেন, ‘এরপর বন্ধুদের সাথে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো― এই সবকিছুই আজকের এই কঠিন হাইক এর জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে।’

 

কুবি, ঢাবি ও যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের যৌথ সভা ও সেমিনার

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাবের যৌথ সভা ও করোনাকালে মানসিক স্বাস্থ্য ও হৃদরোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটায় অনলাইন প্লাটফর্ম গুগল মিট-এ এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, কুমিল্লা সিটিপ্যাড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও কুমিল্লা হার্টকেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি করোনাকালে মানসিক অসুস্থতার কারণ এবং এর প্রতিরোধের উপায়, হৃদরোগের কারণ ও প্রতিকার এবং কিভাবে করোনা রোগের প্রতিরোধ করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও চান্দিনা উপজেলা কুমিল্লার সহকারী নির্বাচন কমিশনার আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর রাজিব দাস ও সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর তানবিন সুইটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মেহেদী রাহাত মাসুম, কুবি রোটার‍্যাক্ট ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি রোটার‌্যাক্টর ফায়সাল আহামেদ, সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর মো. আশরাফুল হক, রোটার‌্যাক্টর মো. মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।

কুবি শিক্ষকদের বিরোধ: সিন্ডিকেটে নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত

 

কুবি প্রতিনিধিঃ

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২১ নিয়ে শিক্ষকদের দুই পক্ষের বিরোধ নিরসনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় দুই পক্ষের পাল্টাপাল্টি গঠিত নির্বাচন কমিশন পুর্নগঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ট্রেজারার সূত্রে জানা যায়, যেহেতু সব পক্ষ নির্বাচন চায় সেজন্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ট্রেজারারের তত্তাবধানে প্রধান নির্বচান কমিশনার হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার হিসেবে পূর্বে গঠিত শিক্ষক সমিতির সভাপতি পক্ষের কমিশন প্রধান রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদকের পক্ষের গঠিত কমিশনের প্রধান এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হকে সমন্বয় করে নির্বাচন কমিশন পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়। পুর্নগঠিত এ কমিশন পূর্বের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বরই নির্বাচন করবে। এসময় ট্রেজারার আরো জানান, আওয়ামীপন্থি নীল দলের দুই পক্ষ এবং বিএনপিপন্থি সাদা দল সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে পুর্নগঠিত কমিশনের অধীনে নির্বাচনে যেতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। তবে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকায় একই দিন নির্বাচন কমিশন গঠনে কার্যনির্বাহী সভা ডাকা হলেও তাতে সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারের অনুসারীরা অংশ নেয়নি। পরে সভাপতি মো: রশিদুল ইসলাম শেখপন্থীরা নির্বাচন কমিশন গঠন করে। পরে তিন ডিসেম্বর পাল্টা কমিশন গঠন করেন সাধারণ সম্পাদকপন্থীরা। এছাড়া ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের কাজী ওমর- জিয়া কমিটিকে মেয়াদর্ত্তীণ দাবি করে তাদের প্রতি অনাস্থা জানিয়ে ড. জ.এম.মনিরুজ্জামান কে আহ্বায়ক এবং ড. মো: মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি করে শিক্ষকদের একাংশ। পরে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের দুইপক্ষই নীলদল আখ্যা দিয়ে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করে।

কুবিতে কর্মকর্তাদের দু’দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের নিয়ে দু’দিন ব্যাপী ‘ফিন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক পরিচালক ইব্রাহিম কবির এবং ইউজিসি’র পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক কামাল হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যোগ হয়ে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কর্মকর্তাদের দক্ষতা অর্জনের জন্য ট্রেইনিং প্রোগ্রাম প্রয়োজন। একটা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যেক জনশক্তিকে প্রযুক্তিগত জ্ঞান সহ সব ধরনের দক্ষতা প্রয়োজন। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির এমন প্রোগ্রাম আগামীতে দক্ষ জনশক্তি গড়ে তুলবে।