Tag Archives: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লকডাউন বাস্তবায়ন করতে মাঠে তৎপর প্রশাসন

 

ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ

করোনা ভাইরাস সারা বিশ্বে আজ মহামারীতে রূপ নিয়েছে। নিজেকে ও পরিবারকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। অযথা ঘর থেকে বের হয়ে ঘুরাফেরা করবেনা। অপ্রয়োজনীয় ঘুরাফেরা করে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা যার যার ঘরে থাকুন। আপনি সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ও হাট বাজারে সরকারি নির্দেশনা মেনে প্রত্যকে ঘরে থাকার আহবান জানিয়ে প্রশাসন ও পুলিশের যৌথ প্রচার অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, নিজেকে সুরক্ষিত রাখা এই সময়ে সবচেয়ে জরুরি। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বারবার হাত ধোয়ার অভ্যাস করুন। তবে সবচেয়ে ভালো হয় সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকা।

দিনব্যাপী যৌথ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। অভিযানে থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানটি উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজার, ধান্যদৌল বাজার, বড়ধুশিয়া বাজার, চারিপাড়া বাজার সহ আস পাশের এলাকায় পরিচালনা করেন প্রশাসন।

এসময়, মাস্ক না পরায় এবং সরকারি নের্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৭টি মামলায় একাধিক ব্যক্তিকে ২ হাজার ৮শ টাকা জরিমানা করে নগদ আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাবা মায়ের কবরের পাশে চিরশায়িত আব্দুল মতিন খসরু

 

স্টাফ রিপোর্টারঃ

সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির ৫ম নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাদ আছর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৪টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নেতার ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এই সংসদ সদস্যের মরদেহ এসে পৌছলে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ মাঠে ৩য় নামাজে জানাজা সম্পন্ন হয়। দুপুর দুইটায় তার জানাজায় আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানাজায় মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাস্ক না পরায় ২৬ জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারি নির্দেশনা অমান্য করায়, সামাজিক দূরত্ব না মানায় এবং মাস্ক না পরায় ২৬ জনকে ১৪ হাজার ৬ শত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ব্রাহ্মণপাড়া টু দুলালপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মানুষকে সচেতন করতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশনায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মুখে মাস্ক না পরায় ২৬ জনকে ১৪ হাজার ৬শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভাইয়ের হামলায় ছোট বোন আহত

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা দলগ্রামে পাওনা টাকা চাওয়ায় ছোট বোনকে ভাই ও ভাইয়ের ছেলেরা হামলা চালিয়ে মারধর করে আহত করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ভগ্নীপতি। ঘটনাটি গত ১৬ অক্টোবর রাতে ঘটেছে। বর্তমানে আহত বোন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত সূত্রে জানা গেছে, উপজেলা চান্দলা ইউনিয়নের দলগ্রামের মৃত আমীর হোসেনের মেয়ে জুলেখা বেগম (৩৫) এর নিকট হতে তার বড় ভাই খোরশেদ আলম গত ৩ বছর পূর্বে ৩ লক্ষ ৫০হাজার টাকা ধার নেয়। গত কয়েকদিন যাবত জুলেখা বেগম তার ভাই খোরশেদ আলমের নিকট পাওয়ানা টাকা ফেরত চাওয়ায় টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ করে খোরশেদ। টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপন করে আসছে। এনিয়ে ঘটনার দিন রাতে তারা দুই ভাই বোনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুলেখার ভাই খোরশেদ আলম ও তার স্ত্রী শাহেনা বেগম, ছেলে সবুজ এবং ফারুক ক্ষিপ্ত হয়ে জুলেখার উপর হামলা চালিয়ে মারধর করে গুরত্বর আহত করে।

এসময় এলাকাবাসী এগিয়ে আসলে খোরশেদ আলম ও তার স্ত্রী এবং ছেলেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জুলেখাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। বর্তমানে জুলেখা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছেন। পরে একইদিন রাতে আহত জুলেখার স্বামী আশিকুর রহমান বাদী হয়ে হামলাকারী খোরশেদ আলম ও তার ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে অভিযোক্ত খোরশেদ আলমের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাওনা টাকা চাওয়ায় অতর্কিত হামলায় আহত ১

 

ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে রাকিব (২০) নামের এক যুবকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত রাকিব বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

আহত রাকিব ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেড়াখলা গ্রামের জয়নাল আবদীনের ছেলে রাকিব (২০) ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের একটি চা দোকানে যাওয়ার সময় একই গ্রামের জয়নালের ছেলে ওয়াসিম, মোতালেবের ছেলে রনি, আব্দুর রহিমের ছেলে শরিফ পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে রাকিবকে মারধর করে আহত করে। এসময় রাকিবের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত রাকিবকে তার স্বজনরা উদ্ধার করে একইদিন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আহত রাকিব বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত ওয়াশিম রাকিবের কাছে এক হাজার টাকা পাওনা। রাকিবের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওয়াশিম তার ৪/৫ জন সহযোগীকে নিয়ে রাকিবকে মারধর করেছে। এব্যাপারে অভিযোক্ত ওয়াশিমের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও আহত ফরিদ মেম্বার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেন। পরে একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জয়নাল হোসেন (জানু মেম্বার) ও তার ভাই বায়েজিদ, তার ছেলে জিসান, আমির হোসেনের ছেলে সায়মন একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ মেম্বার (৬২) ও আঃ মতিনের ছেলে রুবেল (৩২) কে পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী ও স্বজনরা মিলে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন।

অপরদিকে প্রতিপক্ষের জয়নাল হোসেন (জানু মেম্বার) জানান, ফরিদ মেম্বার গ্রুপের লোকজনের হামলায় আমার ভাতিজা সাব্বির হোসেনও আহত হয়েছে। সে বর্তমানে কুমিল্লা জেলা সদরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই সংবাদ লিখা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাথাবিহীন যুবকের মৃতদেহ উদ্ধারের ১০দিন পর খন্ডিত মাথা উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় চাঞ্চল্যকর মাথাবিহীন যুবকের মৃতদেহ উদ্ধারের ১০দিন পর মস্তকটি পুকুর থেকে উদ্ধার করেছে কুমিল্লার পিবিআই পুলিশ। ওই মামলায় গ্রেফতার হওয়া এক আসামীর তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার বিকালে পুকুর থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করেছে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের জামাল হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ব্রা‏হ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের একটি পুকুরপাড়ের নির্জন এলাকা থেকে গত ১০ জুলাই দুপুরে একটি মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে ওইদিনই ব্রা‏হ্মণপাড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করেছে।

ঘটনাস্থল থেকে একটি মুঠোফোন জব্দ করেছিলেন পুলিশ। মামলাটি তদন্ত করছেন পিবিআই পুলিশ কুমিল্লা। ওই মুঠোফোনের মাধ্যমে পিবিআই পুলিশ আজ সোমবার সকালে জামাল হোসেনকে গ্রেফতার করেছেন। জামাল হোসেনসহ কয়েকজন মিলে তাকে খুন করে মরদেহ ও মাথা আলাদা রেখে দিয়েছিলেন। কিন্তু তিনি তাকে চিনতেন না। সাথে থাকা অন্যরা তাকে চিনতেন এবং তাদের সাথেই দ্বন্ধ ছিল ওই লোকটির। লোকটিকে খুন করে মাথাটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সোমবার (২০ জুলাই) বিকালে পুকুর থেকে জাল ফেলে মাথাটি উদ্ধার করা হয়।

কুমিল্লার পিবিআই পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া জামাল হোসেন খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার তথ্যমতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে। তবে খুনের সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের সাথে ছিল জামাল হোসেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদেরকে গ্রেফতার করলেই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে বলে জানান তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০শয্যার সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের উদ্বোধন

 

আনোয়ারুল ইসলামঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন, বর্তমান করোনা মহামারীতে আপনার বিপদে আমরা আছি আপনার পাশে। সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে করোনায় আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট হলে চিকিৎসা প্রদানের সুবিধার্থে আজ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ ইউনিটের কার্যক্রম শুরুকরা হল। ইনশাআল্লাহ, সর্বস্তরের মানুষ এই সেবা পাবেন।

শনিবার (৪ জুলাই) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাশাসন ও পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০শয্যার সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের শুভ উদ্বোধনকালে সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা শ্বাসকষ্টে ভোগছে তাদেরকে উপজেলা পর্যায়ে প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে এই অক্সিজেন সেচ্যুরেশান ফ্লোমিটার স্থাপন করা হয়েছে। এ কার্যক্রম বুড়িচং ব্রাহ্মণপাড়ায় সর্ব প্রথম চালু হয়েছে এবং তা দেশের সকল উপজেলায় বাস্তবায়ন হবে বলে জানা তিনি। সব শেষে তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। পরিচালানা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জুয়েল আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মবিন ইমতিয়াজ, ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি, ডাক্তার সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এ.বি.এম মহিউদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, এ.এইচ রকিব, আরিফুল ইসলাম, মনোয়ারা বেগম এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স সামসুন্নাহার বেগম, চঞ্চলা বৈরাগী, রোকসানা আক্তার, তাহমিনা খানম, রুনা লায়লা, আখিনুর আক্তার, মাহমুদা আক্তার ও মিডওয়াইফ অংকিতা তালুকদার এবং উম্মে হাবিবা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাদের জরিমানা

 

আনোয়ারুল ইসলামঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলা বড়ধুশিয়া ও চান্দলা বাজর এলাকায় সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বেশ কয়েকজন ক্রেতাকেও একই আইনে জরিমানা করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপজেলা বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি উপজেলা বড়ধুশিয়া বাজারের ব্যবসায়ি হাসান মিয়া, চান্দলা বাজারের আব্দুর রহিম এবং একই বাজারের ব্যবসায়ি কবির মিয়া সহ ৩ ব্যবসায়ি ও বিভিন্ন ক্রেতাদের সরকারি নির্দেশনা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা এসবের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। যা করোনা সংক্রমণে সহায়ক। ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পিস্তল ও এলজি বন্দুকসহ মাদক ব্যবসায়ী আটক

আনোয়ারুল ইসলাম :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মল্লিকাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তল, এলজি বন্দুক ও মাদক পাচারের অভিযোগে আরিফ বিহারী (৩৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

এসময় র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে আটককৃত আরিফ বিহারীর কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত একনালা সচল এলজি বন্দুক, ৩টি কাঠের ফ্রেমযুক্ত লোহার তৈরি সচল পিস্তল, ২৬ রাউন্ড পিস্তলের তাজা বুলেট, ৬টি তাজা কার্তুজ, ৯টি লোহার তৈরি খালি ম্যাগজিন, ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইয়ামাহা (ফেজার) লাল রংয়ের মোটর সাইকেল উদ্ধার করে।

আটককৃত আরিফ বিহারী প্রকাশ মোঃ আরিফ হোসেন প্রকাশ জুবায়ের হোসেন আরিফ একাধিক নামে পরিচিত। সে যশোর জেলার কোতয়ালী থানার মোল্যপাড়া (কদমতলা) বারান্দীপাড়া এলাকার মো. আওয়াল মিস্ত্রির ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫মে মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ (নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ পূর্বাচল ক্যাম্প), সিপিসি-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের মল্লিাকাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় শশীদল ইউনিয়ন ভ‚মি অফিসের সংলগ্ন কুমিল্লা-বাগড়া সড়কের উপর থেকে আরিফ বিহারীকে আটক করে র‌্যাব সদস্যরা।

পরে র‌্যাব-১, সিপিসি-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী আব্দুস ছালাম বাদী হয়ে একইদিন সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক ও অস্ত্র আইনেসহ দুইটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আরিফ বিহারীকে থানা পুলিশের নিকট সোর্পদ করে।

৬ মে বুধবার সকালে থানা পুলিশ আফির বিহারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সত্যতা নিশ্চিত করেছেন।