Tag Archives: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা, শিক্ষক কারাগারে

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার সকালে অভিযুক্তকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান। গ্রেফতার ইমাম উদ্দিন আখন্দ উপজেলার সাহেবাবাদ ইউপির টাটেরা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার নথির তথ্যানুযায়ী, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমাম উদ্দিন আখন্দ শিক্ষকতার পাশাপাশি গোল্ডেন বেবি কেয়ার একাডেমি পরিচালনা করেন। তারই ছাত্রী এবার এসএসসি পাস করে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হন। সেই সুবাধে ওই ছাত্রীর আর্থিক অবস্থার কথা জানতেন আখন্দ। এতে কলেজছাত্রীকে তার একাডেমিতে পড়ানোর প্রস্তাব দেন তিনি। পরিবারের অস্বচ্ছলতার কথা চিন্তা করে একাডেমিতে শিক্ষকতা শুরু করেন কলেজছাত্রী। শুক্রবার একাডেমি বন্ধ থাকলেও কোচিংয়ের জন্য বিকেলে কলেজছাত্রীকে ডাকেন আখন্দ। সেখানে কোনো শিক্ষার্থী না দেখে কলেজছাত্রীর সন্দেহ হলে একাডেমি ত্যাগের সময় আখন্দ বাধা দেন। এ সময় তাকে জোর করে লাইব্রেরি কক্ষে নিয়ে দরজা ও জানালা বন্ধ করেন তিনি। পরে আখন্দ কলেজছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকেরা একাডেমিতে জড়ো হলে আখন্দ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তারা অভিযুক্তকে ধরে কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, স্থানীয়দের খবরে অভিযুক্ত শিক্ষক আখন্দকে আটক করা হয়েছে। পরে রাতে কলেজছাত্রী বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় তাকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাজা ও ওয়ারেন্টের আসামীসহ ৩ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার নাগাইশ ও ব্রাহ্মণপাড়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে গাজা ও ওয়ারেন্টের আসামীসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে প্লাষ্টিকের ব্যাগ ভর্তি ৮ কেজি গাজা উদ্ধার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এস আই তীথংকর দাস ও এএস আই হেলাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার টু ধান্যদৌল কাজী মার্কেট সড়কের নাগাইশ এলাকায় অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে পুলিশ নাগাইশ বড় ব্রীজের উপর থেকে কুমিল্লা কোতয়ালীর আড়াইওড়া পশ্চিমপাড়া গ্রামের ফিরোজ ড্রাইভারের বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে আল আমিন (২৩) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের চৌরদ্দিন হাজী বাড়ীর মৃত আঃ আজিজের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৫) কে গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে প্লাষ্টিকের ব্যাগ ভর্তি ৮ কেজি গাজা উদ্ধার করে।

অপর দিকে একই দিন রাতে ব্রাহ্মণপাড়া থানার এস আই আব্দুল কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। সময় ঐ এলাকার মৃত আঃ রহমানের ছেলে মোঃ আঃ সালাম (৪০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আঃ সালাম দেবিদ্বার থানার ২০১৩ ইং সালের একটি মামলাল ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী।

এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা স্বীকার করেন এবং জানান, গ্রেফতারকৃতদের কোটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজ ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদানদী এলাকা নিজ ঘর থেকে  রাকিব হোসেন নামের ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, মায়ের নাম জেসমিন বেগম। এ ঘটনায় নিহতের বাবা -মাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদানদী এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ প্রার্থীকে মনোনয়ন

 

স্টাফ রিপোর্টারঃ
উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জনকে মনোনয়ন দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।

চেয়ারম্যান পদে মনোনীত হন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর খান চৌধুরী, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট আব্দুল বারী।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক মো. সুলতান আহামেদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুজনের নাম ঘোষণা করা হয়।

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনীতরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট জাহান আরা বেগম, সদস্য সচিব আসমা আক্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

আনোয়ারুল ইসলাম/সাকিব আল হেলালঃ
ধান চিড়ানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নাতির লাঠির আঘাতে দাদা সাবেক ইউপি সদস্য আব্দুল রব মিয়ার (৭২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতি হাবিবুর রহমানকে (২৩) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের গনি ভূইয়ার বাড়ি সংলগ্ন রাইস মিলের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল রব মিয়া মালাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। আটক হওয়া হাবিবুর রহমান একই বাড়ির মৃত.হুমায়ন কবিরের ছেলে। নিহত আব্দুল রব মিয়া ও ঘাতক হাবিবুর রহমান সর্ম্পকে দাদা-নাতি হন।

স্থানীয় সূত্র জানান, রাইস মিলে ধান চিড়ানো নিয়ে কথাকাটাকাটির জের ধরে নাতি হাবিবুর রহমান লাঠি দিয়ে দাদা আব্দুল রব মিয়াকে আঘাত করে। স্থানীয়রা আহত রব মিয়াকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।